আমি কি সত্যিই তাই?

পথের দেখা পথের চলা পথের লীলা
আর কতক্ষণ সময় পাবো
খুঁজতে এই শেকড় মেটাতে আত্মিক জ্বালা।

পথই চিরায়ত জীবনের অনুসঙ্গ। যা যাপিত জীবনে নারী-পুরুষের মধ্যে পারস্পরিক উৎসাহ জগৎ চলার অন্তর্গত। আর স্রোত সেতো প্রকৃত-ই সর্বগ্রাসী। নিঃসঙ্গ হৃদয়ে পাওয়ার বাসনা থেকেই এ স্রোতের সৃষ্টি।এই স্রোতের টানেই চিন্তার চলন্ত সিঁড়িগুলো ছুটে চলে।মনের আবেগ থেকে মস্তিষ্কে নানা ধরনের অনুভূতির সৃষ্টি হতে পারে। তখনই নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী-শান্তিময় মানুষ মনে হয়।আর একাকী গোপনে নিজের কাছে থেকে চলে যাই ভাবজগতে। যা, যার যার ব্যক্তিগত ভাব জগতের উপলব্ধির বিষয়! মানুষ ছুঁতে পারে না আকাশ কিংবা সমুদ্র তবুও তাকে কাছাকাছি নিয়ে আসে শুধু ভালোবাসার অনুভবে। এর সৌন্দর্য অমলিন, সৌরভ হৃদয় হরণকারী, তুলনায় অদ্বিতীয়। এ কারণে এটা কোনো বিভেদ- বৈষম্যকে পাত্তা দেয় না, উঁচু-নিচুর দেয়াল মানে না, বরং মানবতার মুক্তি ঘোষণা দেয়। মানব-জীবনকে ধন্য এবং পূর্ণ করে।স্রষ্টা ও সৃষ্টিতে বা প্রকৃতির ভেতরে কিংবা সৃষ্টিতে সৃষ্টিতে প্রেমের অবিনাশী চিরন্তন খেলাটা চিরকালই জমজমাট ছিল, ছিল এর অর্থবহ বা অর্থহীনতার নানামুখী দিক তাই কেউ কেউ প্রেমকে সীমাবদ্ধ করে রাখেন জৈব আকর্ষনের ভেতরে; কিন্তু বিরহের অনল দহন ও ক্ষরণেই প্রকৃত প্রেম, তাইতো বিখ্যাত ইংরেজ কবি অ্যান ব্র্যাড স্ট্রিট তার প্রেমিকাকে উদ্দেশ করে বলছেন- ‘এসো, আমরা নিমগ্ন থাকি এমন ভালোবাসায়, যেন যখন আমরা আর জীবিত থাকবোনা তখনও যেন আমরা বেঁচে থাকতে পারি অনন্তকাল।’ নজরুল তো বাঙালি সমাজে প্রেমিক হিসেবে পেয়েছেন কিংবদন্তির মর্যাদা। কী নার্গিস, কী প্রমীলা, কী রানু সোম, কী ফজিলাতুন্নেছা প্রত্যেকেই নজরুলকে বিদ্রোহী সত্তার পাশাপাশি সৃষ্টিশীলতায় প্রেমিক হিসেবে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন। তিনি নার্গিসকে উদ্দেশ করে লিখলেন-
‘এই মেঘপুঞ্জের আর্শীবানী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চয়। এই আষাঢ় আমার কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে।…
তোমাকে অবিশ্বাস করার কোনো যুক্তি নেই আর একাকিত্বে কোনো কৃতিত্ব নেই। একাকিত্ব মানে যন্ত্রণা, কষ্ট, ফেলে আসা দিনগুলো মনে করিয়ে দেয়ার নির্জন স্থান ও মুহূর্ত। সূর্যাস্ত প্রায় দিগন্তে অনুপম শান্তিপূর্ণ ম্লান আলো অনুভূতিকে নিয়ে যায় অনেক দূর, অসীমের সন্ধানে। সেখানে কল্পনায় দেখা হয় তোমার সঙ্গে।ভাব বিনিময় হয় চুপি চুপি। আবার সকল আশা দিগন্তে বিলীন হয়ে যায়। স্মৃতির ধূসর আঙিনায় বারে বারে ফিরে তাকাই। তিল তিল করে যেমন সম্রাট শাহজাহান তাজমহল গড়েছিল, ঠিক তেমনি তোমার প্রতি আমার প্রেম-ভালোবাসা গড়ে উঠেছিল যা শত ঝড়েও ভেঙে পড়ার নয়।পড়বেও না কোনদিন।
অপার মহিমায় একান্ত প্রচেষ্টায় যাকে অতি আপন করা হয়, তাকে হারানোর বেদনা অশ্রুজলের প্রায়শ্চিত্তে শোধরানো যায় না। তাই প্রেম যদি প্রেমের মতোই হয়, তবে জীবনে কখনোই মনের মানুষকে বাদ দিয়ে নিজের অস্তিত্ব কল্পনা করা যায় না। নিদ্রাহীন রাত, অতি ক্লান্ত অতলস্পর্শী আমার দুটি চোখ তোমাকে কতটা স্পর্শ করেছিল জানি না। দু’হাত বাড়িয়ে আমি আকাশের কাছে কিছু চেয়েছিলাম। হঠাৎ গোধূলি লগ্নে আমি আবিষ্কার করলাম তোমার নিষ্ফলক দুটি চোখ রয়েছে আমার অপেক্ষায়।

আমি কি সত্যিই তাই ?

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৪ টি মন্তব্য (লেখকের ৭টি) | ৭ জন মন্তব্যকারী

  1. ডা. দাউদ : ১৩-০৭-২০১২ | ২৩:৩০ |

    প্রেম যদি প্রেমের মতোই হয়, তবে জীবনে কখনোই মনের মানুষকে বাদ দিয়ে নিজের অস্তিত্ব কল্পনা করা যায় না। নিদ্রাহীন রাত, অতি ক্লান্ত অতলস্পর্শী আমার দুটি চোখ তোমাকে কতটা স্পর্শ করেছিল জানি না। দু’হাত বাড়িয়ে আমি আকাশের কাছে কিছু চেয়েছিলাম। হঠাৎ গোধূলি লগ্নে আমি আবিষ্কার করলাম তোমার নিষ্ফলক দুটি চোখ রয়েছে আমার অপেক্ষায়।

    হার্ট টাচিং কাব্য
    সত্যি বেশ নাড়া দিয়ে গেল
    শুভ কামনা সতত

    • হামিদুর রহমান পলাশ : ১৪-০৭-২০১২ | ২৩:০৫ |

      মানুষের যতগুলি অনুভূতি আছে তার মাঝে সবচেয়ে সুন্দর অনুভূতি হচ্ছে ভালবাসা। ভাবনাহীন জীবন সবকিছুকে ধ্বংস করে – আবার নতুন ভাবনা-চিন্তা, জীবনকে নতুন করে দেখার বাসনায় আস্তে আস্তে জেগে উঠে। এখন অনুভব করে শিখেছি জীবন মানে শুধু গৎ বাধা একঘেয়ে কাজের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়। জীবনকে জানতে হলে, অনুভব করতে হলে, নিজেকে না পুড়িয়ে জীবনের অর্থ খোজা যায় না। যাকে যে কথা বা অনুভূতি বোঝাতে চেয়েছি, নিজের অজ্ঞতার জন্য সে কথা বোঝাতে পারিনি। এইমুহুর্তে মনে হচ্ছে নিজে পুড়ে ছাই হয়ে শুধু আসল আমিটুকু বেচে থাকবে নিজের কাছে। যেটা কেউ কোনদিন জানবে না, দেখবে না, বলারও প্রয়োজন হবে না। একমাত্র নিজের অমূল্য রত্নটুকু নিজের কাছে বন্দী করে রাখব। যেটা কেউ কোনদিন শত চেষ্টাতেও পেতে পারে না, আমি তা পেয়েছি। এটা আমার কাছে পরম পাওয়া এবং আত্বতৃপ্তি…………….
      আপনাকে নাড়া দিতে পেরে আমি ধন্য।
      সতত শুভ কামনা আপনার জন্য।

    • হামিদুর রহমান পলাশ : ১৪-০৭-২০১২ | ২৩:৪৮ |

      অনেক ধন্যবাদ।
      চলে গেছে যেদিন শুধু তার জন্যই মায়া,
      যেদিন আসেনি শুধু তার পথ চাওয়া,

      সতত শুভ কামনা আপনার জন্য।

  2. নাজমুল হুদা : ১৪-০৭-২০১২ | ৮:৪৬ |

    বেশ তো! কিন্তু না-বলা রয়ে গেল যেন আরও কিছু কথা!!
    শেষ প্রশ্নটির উত্তর যদি জানা যেত, তবে তা ভালো হত, না কি খারাপ হতো, তা অনিশ্চিত।

  3. সাইক্লোন : ১৪-০৭-২০১২ | ১০:২৯ |

    আসসালামু আলাইকুম পলাশ ভাই
    কেমন আছেন? অনেক দিন আপনার সাথে কথা হয় না।
    দেশে আসছেন কবে? Smile

    • হামিদুর রহমান পলাশ : ১৫-০৭-২০১২ | ১৩:১৫ |

      ওয়ালাইকুম সালাম ভাই। আলহামদুলিল্লাহ ভাল আছি আপনার দোয়ায়। ব্যস্ততার কারনে ইচ্ছা থাকা সত্বেও ফোন করতে পারছি না। কোরবানীর সামনে আসার চেষ্টা আছে। ভাবীকে সালাম দিবেন।
      নতুন জীবন সুখের হোক।

  4. বিষণ্ণময়ী : ১৪-০৭-২০১২ | ১৩:৫৭ |

    স্মৃতিকথা মনকে ছুয়ে গেলো। দুজনের ভালবাসা যখন হৃদয়কে স্পর্শ করে তখন ওই চারটি চোখ পরস্পরকেই খুজে কাছে পেতে চায়।

    ভাল থাকবেন।

    • হামিদুর রহমান পলাশ : ১৬-০৭-২০১২ | ২২:৪৬ |

      আসসালামু আলাইকুম আপু । কেমন আছেন ?

      দুজনের ভালবাসা যখন হৃদয়কে স্পর্শ করে তখন ওই চারটি চোখ পরস্পরকেই খুজে কাছে পেতে চায়।

      তারপরও স্বপ্ন দেখি না। কষ্টের নীল প্রাসাদে যার বসবাস, তার কভু স্বপ্ন দেখতে নেই। খুব বেশি স্বপ্ন দেখে ফেলেছিলাম। দিগন্তের উপর মাথা তুলে দাঁড়াব। অসম্ভবের পায়ে শেকল পরিয়ে ভালোবাসার তাজমহল গড়ার মতো স্বপ্ন।কিন্তু প্রবাস নামক দেয়ালহীন কারাগার সমস্ত কিছু তলিয়ে দিয়েছে।
      ভাল থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে।

  5. চারুমান্নান : ১৪-০৭-২০১২ | ১৪:৫৯ |

    দারুন লাগলো স্মৃতিকথা,,,,,,,,,,,,

  6. ফকির আবদুল মালেক : ১৪-০৭-২০১২ | ১৭:৫৬ |

    ভাষা চমৎকার, উপস্থাপনা ভাল লেগেছে।

    শুভ কামনা সব সময়।

    • হামিদুর রহমান পলাশ : ১৬-০৭-২০১২ | ২২:৫৪ |

      আপনার কাছে ভাল লেগেছে এতেই আমি ধন্য।
      শুভ কামনা আপনার জন্যও।