নীলিমা তোমার চোখে জল

নীলিমা তোমার চোখে জল!
আমার শিরায় শিরায়
মিশে আছো তুমি চিরন্তন।
নীলিমা তোমার চোখে জল!

রাতের আকাশ মেঘে ভরে যায়
ওঠে না কোন জোছনা
তোমার জন্য করতে পারি
নতুন দিনের সূচনা।
আধাঁর রাতে চলতে পারি
ঝড়ের বেগে উরতে পারি
হতে পারি একমুঠো জোছনা।

নীলিমা তোমার চোখে জল!
কে আগুন ধরিয়ে দিলো
শীতল কোমল মনে?
অগ্নিগিরি ঝলসে ওঠে
তোমার চোখের জলে।
পাহাড় সরিয়ে করবো সমুদ্র
সমুদ্র সরিয়ে ঘন বন-জঙ্গল
কে করবে তোমার অমঙ্গল!
নীলিমা তোমার চোখে জল!
অগ্নিগিরি হয়ে ওঠেছে
তোমার কিছু ব্যথা
অ্যান্টাক`টিকা হতে পারি
বলছো না কেন কথা?
নীলিমা তোমার চোখে জল!
অন্ধকারের গভীরতা হবে আর কত
তোমার জন্য ছিনিয়ে আনতে পারি
রক্তিম লাল সূয`।
নীলিমা তোমার চোখে জল!
আলোর বেগে চলতে পারি
আমার গতি পথ
কি এমন ঝড়ে তোমার
পড়ছে চোখের জল?
নীলিমা তোমার চোখে জল!
নীলিমা তোমার চোখে জল!
নীলিমা তোমার চোখে জল!

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ০টি) | ৬ জন মন্তব্যকারী

  1. বিষণ্ণময়ী : ২৭-০৫-২০১২ | ১৫:৪৮ |

    বেশ কাব্যময় লেখা। আচ্ছা সত্যি কি এতো কিছু কেউ কারো জন্য করে?? Smile

  2. আহমাদ ইউসুফ : ২৭-০৫-২০১২ | ১৬:৩৩ |

    কবিতা মসৃন হয় নি, জায়গায় জায়গায় পাঠক হিসেবে হোচট খেয়েছি।
    তদুপরি কবির পথচলাকে স্বাগত ও শুভেচ্ছা জানাই।

  3. ডা. দাউদ : ২৭-০৫-২০১২ | ১৬:৪৫ |


    স্বাগতম শব্দনীড়ের ছায়ায়
    প্রথম লিখার জন্য অভিনন্দন
    সাথেই পাবেন ভালোবাসা সহ

  4. চারুমান্নান : ২৭-০৫-২০১২ | ১৭:৪১ |

    বাহ দারুন বিরহী কবিতা

  5. শাহ আকরাম রিয়াদ : ২৮-০৫-২০১২ | ৮:৪৭ |

    চোখের জলই করে দেয় সবকিছু শেষ
    তবুও বেঁচে থাকুক চোখের জলের রেশ!
    Smile Rose Heart
    শুভকামনা রইল।