***এই পোস্টের ভূমিকা হিসেবে নীচের তীর চিহ্ন ছবিটিতে ক্লিক করে, এই পার্টির দাওয়াত পোস্টটি পড়ে নিন। তাহলে খুব সহজেই ব্যাপারটি বুঝতে পারবেন।
সবকিছু ঠিক থাকলে, কিছুক্ষণ পর শুরু হচ্ছে একটি ভিন্ন রকমের ব্লগীয় পার্টি। ভিন্নতার কথা বলছি এই জন্য যে, এই পার্টির আয়োজন করা হচ্ছে আমার একমাত্র ভাগনীর জন্মদিন উদযাপন উপলক্ষে। এর আগে, কোন অনুষ্ঠান উদযাপনের জন্য ব্লগীয় পার্টি আমার চোখে পড়েনি।
আমার বড়ো আপি বহুদূরের এক ঝাঁ-চকচকে দেশের বাসিন্দা। যেখানে জীবনযাত্রার মান অসম্ভব রকমের ভালো । যেখানে উন্নতির পাগলা ঘোড়াটা আকাশ ছোঁয়ার চেষ্টায় রত থাকে অহর্ণীশ। সবকিছুই ঠিক আছে। কিন্তু, সেখানের জীবন মানবিক নয়। যান্ত্রিকতার চরম মাত্রার বহিঃপ্রকাশে ক্লান্ত সেদেশের মানুষেরা।
আমার আপিটাও জীবন বয়ে বেড়াচ্ছে ভীষণ রিক্ততায়। গাড়ি বাড়ি সবই আছে। তারপরও, কিছুই নেই। সুবিশাল শূণ্যতার মাঝে কেবলি ভেসে থাকা।
আমার আপিটাকে আমি বড়ো বেশি ভালোবাসি। যাঁর জন্য স্বার্থপর এই আমি, কখনোই কিছু করতে না পারার অসম্ভব কষ্ট বয়ে বেড়াই সারাক্ষণ। যাঁর কাছে আমাদের নানা রঙের এই পৃথিবীর সব রঙগুলো শুধুই ধূসর। কোন স্বপ্ন নেই। ভালোবাসা নেই। প্রিয় মানুষের জন্য দিনশেষে কোন অপেক্ষা নেই। কিছুই নেই। শুধুই দ্রুতগতির মেইল ট্রেনের মতো করে জীবনের অবিশ্রান্ত ছুটে চলা। আমি যদি তাঁর চলমান বর্তমান এ্যালবামে রংধনু রঙ এনে সব রঙিন করে দিতে পারতাম!!
আপিটার একমাত্র মেয়ের আজ জন্মদিন। ছোট্ট পরিটা আপির পৃথিবী। আপি এখন আমার থেকে অনেক দূরে। আমি চাইলেও তার সাথে যোগাযোগ করতে পারছি না। খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আপি কি আমার এই কষ্টটা বুঝতে পারে? আপিটা হয়তো কখনোই জানতে পারবে না, বহুদূরের এই ভাইটা তাকে ঠিক কতোটা ভালোবাসে, মিস করে! চোখে জল এলে পৃথিবীটা কেমন অন্যরকম লাগে…
জানিনা, আপি এই পার্টিপোস্টগুলো দেখতে পাবে কি না। তবুও বলছি, আপি আমি তোমাদের খুব মিস করি…।
=============================
সবার আগমন প্রত্যাশায় রইলাম। আমার ব্রডব্যান্ড কানেকশান মৃতপ্রায়। তাই, মোবাইল ইন্টারনেট চালাচ্ছি। একটু কষ্ট হবে এ্যরেঞ্জ করতে। তবুও, চেষ্টা করবো। আপনাদের সবার সহযোগীতা একান্ত কাম্য।
ব্লগিং হোক জীবনের জন্য।




আপনাকে অভিনন্দন! পার্টি শুরু হয়ে গেলো! আসলে, যেভাবে শুরু করতে চেয়েছিলাম, সেভাবে পারলাম না। কারণ, আমার ব্রডব্যান্ড কানেকশান মৃতপ্রায়। তাই, মোবাইল ইন্টারনেট চালাচ্ছি। মারাত্মক রকমের কষ্ট হবে এ্যরেঞ্জ করতে। তবুও, চেষ্টা করবো। আপনাদের সবার সহযোগীতা একান্ত কাম্য।
শুরু তো হল দেখা যাক
পার্টির জন্য আয়োজন থাকছে ……
ওরে জর্দাও আছে দেখছি আমার প্রিয় খাবার। ধন্যবাদ এই খাবারটার জন্য।
সুহার জন্য অনেক দোয়া রইল, জীবনে অনেক বড় হও।
শুভ জন্মদিন ছোট্ট মামনি।
আজকের দিনে পৃথিবীতে যত মানবশিশু এসেছে, তাদের জন্য রইলো এই এক পৃথিবী সমান ভালোবাসা, শুভকামনা।
@সাইক্লোন
সহমত।
আমাদের পার্টির জন্য নির্ধারিত (অবশ্যই কাল্পনিক) ভেন্যু হচ্ছে
আপনার আপি’কে আমরা সবাই মিস করি। তিনি কেমন আছেন সেটা জানার সুযোগটিও তিনি আমাদের দেন নাই।
এই খাবার গুলো দেখে মনে পড়লো আমি দুপুরে আজ কিছু খাইনি। এখন দেখি খুব খিদা লাগছে।
দুপুরের খাবারের আয়োজন আপনার জন্য বিশেষ ভাবে করতে হবে। আমাদের এখানে তো দুপুরের খাবারের ব্যবস্থা রাখা হয়নি।
যা আনতে গিয়েছিলাম, দেখছি অতিথিরা তার সবই নিয়ে এসেছেন। তো শুরু হয়ে যাক।
তাই বলে আপনার আনা জিনিসগুলো ফেরৎ নিয়ে যাচ্ছেন নাকি!!!!
নাতো !!


আমি তো শুভ মহরতের অপেক্ষায় বসে আছি।
সুন্দর এই আয়োজনের জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন।
পার্টির জন্য নির্ধারিত (অবশ্যই কাল্পনিক) ভেন্যু
হুম, সবার বসার জায়গা হবে তো? ভালো বাবুর্চি আছে তো? না হয় কাচ্চি রান্না করবে কে?
আসেন সবাই কেক, কুক খান জমজমাট পার্টি হোক ….
[img][img]
[img][img][img][img][img][img]
ছোট্ট পরিটার জন্য অনেক আদর আর দোয়া ।পার্টির জন্য শুভকামনা ।শুভ জন্মদিন সুহা ।
জন্মদিনে কনসার্ট…



ওরে বাবা এরা দেখি জব্বর ফাটাফাটি গান গাইছে। আমার পছন্দ হয়েছে।
রাতের দিকে কনসার্টের আয়োজন আছে। কোন চিন্তা নেই। শুধু প্রার্থণা করেন, যেনো আমার কানেকশানটা বিট্রে না করে!
বুঝতে পারছি না, ছবি যাচ্ছে না কেনো?
উপরে তো অনেক ছবি এসেছে।
হোটেলের লবি

আমার ভাগ্য এমন বাজে…। নেট কানেকশানটা আর সময় পেলো না! এখন সাইবার ক্যাফ থেকে লিখছি। কি যে বাজে অবস্থা!
ছোট্ট সোনার জন্য দোয়া রইল।
পার্টি সফল হোক।
কেমন আছেন ভাইয়া? ভালো তো? আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ছোট্ট পরিটার পক্ষ থেকে সালাম জানবেন। শুভ কামনা রইলো। ভালো থাকুন ইচ্ছেমতো।
বসার জন্য ব্যবস্থা
ইটস এ্যা টাইট টু ডিসকো।
বাহ, বসার ঘর জবর পছন্দ হইসে
হ্যা সুন্দর ডেকোরেশন এসিও চলছে ঠিক মতো গরম লাগবে না।
আমাদের আজকের আয়োজনের চীফ শেফ জিক মূন আপনাদের জানাচ্ছে চা পানের আমন্ত্রণ।

বাঙ্গালী বাবুর্চি গেলো কই??? বাঙ্গালী মেহমান রা তো এই চাইনিজ ব্যটার রান্না খাইতে পারবো না।
যান, এইবার এক্কেবারে টমি মিয়ারেই লইয়া আইলাম। খুশিতো?

উনি কিন্তুক বৃটিশ রাজ পরিবারের রাধুনী!!

একদম পারফেক্ট

পার্টি হলের ঠিকানা দেন নাই
খালি খালি রাস্তায় রাস্তায় ঘুরতেছি
খানা ফিনা সব আছে? না খা ল্লা স
আপনি তো অলরেডি পার্টিতে ইন করেই ফেলেছেন! আবার ঠিকানা খুঁজছেন কেনো? খাবার পর্ব এখনো শুরু হয়নি। চলছে অভ্যর্থনা চা পান। সুতরাং, নো টেনশান! সাথেই থাকুন।
সুহার মা সুহার মামা আর সাথে সুহা পরীর জন্য অনেক শুভ কামনা।
পার্টিতে আসবো একটু সাজগোজ করতে হবে তাই একটু দেরী হবে এখনো অফিসে বাসায় ফিরে সাজুগুজু কর আসছি
আফটারঅল সুহার জন্মদিন।
কেমন আছেন আপু? আমরা অপেক্ষা করছি। আপনি আসুন নিশ্চিন্তে। অফিস টফিস সেরে। সাজুগুজুর সাথে খোপায় একটি ফুল দিয়ে আসতে পারেন। সু’ খুব পছন্দ করে।
সুহাকে শুভেচ্ছা জানাতে এই তিন আপুও এসেছে, আমি সাজুগুজ করি না এরা করে তাই এরা সেজেগুজে এসেছে জন্মদিনের পার্টিতে।
হাহাহা …….
অনেক সুন্দর আয়োজন নিরব ।
অনেক কৃতজ্ঞতা রইলো ।
প্রিয়’পা,
আমি অনেককিছু বলবো বলে অপেক্ষায় ছিলাম। কিন্তু, এখন আর আমার কিবোর্ড, হাতের আঙ্গুল, চিন্তা কিছুই কাজ করছে না। আমি জানি না, কি বলবো। কি বলতে চাইছি। আমার বলতে না পারা কথার পাহাড় পাঠিয়ে দিচ্ছি সৃষ্টার কাছে। তিনি নিশ্চয়ই তোমাকে বলে দেবেন, আমার না বলা কথাগুলো। আমার একটুও বিশ্বাস হতে চাইছে না, তুমি এসেছো! যদিো মনে মনে খুব জানতাম, তুমি অন্ততঃ আজকের এই দিনে, না এসে পারবে না।
নিরব


অপেক্ষা দেখি তো প্রতীক্ষায় গিয়ে দাড়িয়েছে হাহাহা …….
ভালো থেকো খুব
কেমন আছেন রাজিন ভাইয়া?
আমার ব্লগবাড়িতে অনেকদিন পরে এলেন বলে মনে হয়! ভালো ছিলেন নিশ্চয়ই? আজকের হোস্টতো আমি। বলুন কি খেতে চান?
হমম, ভাল আছি ভাই। ভাবছি কি খাওয়া যায়


পেয়েছি
আপনি যেটা সবচেয়ে ভাল রান্না করতে পারেন সেটা
আমি রেসিপি দেখে দেখে অনেককিছুই রান্না করতে পারি। সুতরাং….
রান্না-বান্না, খাবারের আয়োজন ভালোই হয়েছে। বিষন্মময়ী আপু সাজুগুজু করে না খেয়ে আসতে ভুলবেন না কিন্তু। জন্মদিনে নুহা মা’মনির জন্য অনেক অনেক আদর ও শুভ কামনা রইল।

সরি নুহার স্থানে সুহা হবে।
অনেক ধন্যবাদ আপনাকে আমার ব্লগবাড়িতে এসে, কষ্ট করে মন্তব্য করার জন্য। ভালো থাকার শুভ কামনা রইলো।
সুহার জন্য সামান্য উপহার



এই বাড়ীতেও আজ পার্টি হচ্ছে

কতো পরীরা এসেছে শুভেচ্ছা দিতে



আরো অনেক বন্ধুরাও এসেছে শুভেচ্ছা জানাতে





সবাই পার্টিতে মজা করছে





খাবার দাবারের আয়োজন দেখলে আমার কেন জেন খুউউউব ভাল লেগে এমনকি শুভেচ্ছা জানাতেও ভুলে যাই!!!!!!!!!!!!
শুভেচ্ছা না হয় নাই জানালেন, অন্তত খাবারটা আগে শুরু করেন। যাবার সময় না হয়, সুহা মনির জন্য একটু প্রার্থনা করে যাবেন। ভালো থাকার শুভ কামনা রইলো।
আমার অবস্থা খুবই বাজে। কতোকিছু তৈরী করে রেখেছিলাম পার্টির জন্য। কতো আয়োজন করেছি প্রায় দুই মাস ধরে। কিচ্ছু দিতে পারছি না। আমার ব্রডব্যান্ড কানেকশানটা নেটওয়ার্কজনিত রোগে ভুগে আজকে সকালে মারা গেছে! এখন মোবাইল ইন্টারনেট ইউজ করছি। কিচ্ছুই হচ্ছে না। একটা মন্তব্যের উত্তর পোস্ট হতে প্রায় 15 মিনিট লাগছে গড়ে! আমার মনটাই খারাপ হয়ে গেলো।
এতোক্ষণে নিশ্চয়ই সবার চা-টা খাওয়া হয়ে গেছে। তাহলে চলুন, আমরা নতুন এপিসোডে যাই। হলরুমে আশা করি সবার একসাথে বসার জায়গা হয়ে যাবে। এখন শুরু হবে অনুষ্ঠানের মূল পর্বে।

হলরুমের দৃশ্যটির মূল অবস্থা দেখার জন্য ছবিটিতে ক্লিক করুন। বড়ো করে দেখলে বুঝতে পারবেন, আপনাদের জন্য কতোটা সুন্দর ব্যবস্থার চেষ্টা করা হয়েছে।
হলরুমটা আসলেই অনেক সুন্দর করে সাজিয়েছেন।

আরো সুন্দর করার ইচ্ছে ছিলো। এরচেয়ে সুন্দর করে আমি আরেকটি হলরুম তৈরী করে রেখেছিলাম। কিন্তু, সেই হলরুমটা আপলোড করার মতো স্পীড আমার মোবাইল নেট কানেকশানের ছিলো না।
সম্মানিত সূধী,
আশা করি সবাই ভালো আছেন। আজকের পার্টিতে অফিসিয়াল অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবাইকে, আমি রুপালি গিটার। আজকের পার্টির শুরুতেই আসুন আমরা সকলে আমাদের খুব প্রিয় সুহা মণির জন্য জন্মদিনের শুভেচ্ছা এবং শুভ কামনা জানাই।
এখন আপনাদের জন্মদিনের একটি বিখ্যাত গান শুনাতে আসছেন, আপনাদের অতি পরিচিত মুখ তারকাশিল্পী শাফিন আহমেদ।
http://www.youtube.com/watch?v=AQUhw8b1o6Q
1

আপু,
আপনাকে কতোবার এবং কি করে ধন্যবাদ দেবো, আমি ঠিক বুঝতে পারছি না। তাই, সে চেষ্টা করে আপনাকে আর ছোট করতে চাইছি না। আমার খুব মনে থাকবে আপনার কথা। ভালো থাকার শুভ কামনা রইলো সবসময়ের জন্য। স্রষ্টা আপনাকে সুখী করুন। আপনার সব বিষন্নতা কেটে গিয়ে জীবনে ফিরে আসুক আনন্দের উজ্জ্বল রং।
খুবই সুন্দর আয়োজন
রুপালী গিটারটি এর টুং-টাং সুর আনন্দ আর ভালোবাসা ছড়িয়ে পরুক সবার মনে ।
শুভ জন্মদিন সুহা মা আমার
আমার ব্লগবাড়িতে স্বাগতম!
রুপালি গিটারের টুংটাং শুধু প্রগাঢ় নৈঃশব্দতার মাঝেই রণনশীল। এই টুংটাং বড়ো বেশি দুঃখ আর একাকীত্বের বেদনা ভারাক্রান্ত। আনন্দ ছড়িয়ে দেয়ার সাধ্য রুপালি গিটারের নেই। কারণ, জীবনের আনন্দময় রূপটা কখনো খোলা চোখে দেখা হয়নি তার। প্রাত্যহিক যাপন করে যাওয়া জীবনের ভারে, অসম্ভব রকমের ক্লান্ত এই রুপালি গিটার। তবুও, সে ফিরে ফিরে আসে প্রিয় মানুষগুলোকে ভালোবাসে বলে। ভালোবাসা না পেয়েও আশ্লেষে ভালোবেসে যায় সবাইকে।
সু’র জন্য শুভ কামনা জানিয়েছেন। ওর পক্ষ থেকে ফিরতি আদর জানবেন। ভালো থাকুন অহর্ণীশ।
আমি মাঝরাতের মামা
এনেছি লাল টুকটুকে জামা
আরো এনেছি বগুড়ার দৈ
চারিদিকে পড়েছে হৈ চৈ ।
নিরব মামা দিয়েছে পার্টি
তাই সবে সাজুগুজু ফাটাফাটি
বাংলা খাবে মামা সাইক্লোন
ওরে বাবা ! সেকি কান্নাকাটি ।
বিলাত থেকে এলো টমি মিঞা
মাজার স্বাদের সব খাবার নিয়া
বিষণ্ণময়ী আন্টি যেই এলো
রঙ বেরঙের উপহারে ভুলিয়ে দিল ।
ঠিকানা ভুলে ডাঃ দাউদ মামা
ব্যান্ড পার্টি শুনে নাচায় জামা
মুরুব্বী মামার মিষ্টি চানাচুর
আহ ! স্বাদে গন্ধে ভরপুর ।
লাল তরমুজে রাজিন মামা
বলে খাবার বেলায় যাবেনা থামা
হেলেন খালা বলে সুরে গাও নীল
ব্যান্ডস পরীরা সব হেসে খিলখিল ।
শুভ হোক জম্মদিন সুহামনি
বিধাতার কাছে এই দোয়া মানি
বব্ধু আপা’র কোল জুড়ে তুমি
রাঙাবে পৃথিবী, আমি ঢের জানি ।
অনেক অভিনন্দন রইল প্রিয় বন্ধু রুপালি গিটার ।

অনেক ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি ছড়াতে আমার পুরো পার্টির অবস্থা তুলে ধরার জন্য। ভালো লেগেছে এই আন্তরিকতা। মনে থাকবে আমার। শুভ কামনা রইলো ভালো থাকুন সবসময়।
প্রিয় ব্লগার বন্ধুরা,
পার্টি কর্তৃপক্ষ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে, কর্তৃপক্ষের ব্যাপক প্রস্তুতি থাকা সত্ত্বেও, ব্রডব্যান্ড কানেকশানটা নেটওয়ার্কজনিত রোগে ভুগে আজকে সকালে মারা গেছে! এর ফলে এই পার্টির স্বাভাবিক যাত্রা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে এবং হচ্ছে। এই বিষয়টির উপর তীক্ষ্ণ পরিদর্শন এবং দীর্ঘ পর্যালোচনা করার পর, কর্তৃপক্ষ এই পার্টির অফিসিয়াল ভার্সন বন্ধ ঘোষনার সিন্ধান্ত নিয়েছে। তবে, এই ব্যাপারে কর্তৃপক্ষ অঙ্গিকারাবদ্ধ থাকবে যে, সময় ও সুযোগের আনুকুল্য সৃষ্টি হলে এবং ব্লগারবৃন্দের স্বতঃস্ফুর্ত সহযোগীতার আশ্বাস পেলে কর্তৃপক্ষ এই একই উপলক্ষ্য শিরোনামে, উপযুক্ত আরেকটি পার্টির আয়োজন করবে। এই আকস্মিক দূর্ঘটনার জন্য কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। ব্লগারবন্ধুদের কাছে একান্ত বিনীতভাবে ক্ষমাপ্রার্থী। সকলের কাছে সুহা মণির সুন্দর এবং আলোকিত জীবনের প্রত্যাশায়, জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ব্লগীয় পার্টির এখানেই সমাপ্তি ঘোষনা করা হচ্ছে। ভালো থাকুন। সুস্থ থাকুন। অন্যের জন্য বাঁচুন। ব্লগিং হোক জীবনের জন্য।
কর্তৃপক্ষ
রুপালি গিটার
শব্দনীড় ব্লগ
ইন্টারনেট মহাবিশ্ব।
বন্ধুরা,
পার্টির অফিসিয়াল ভার্সন বন্ধ হয়ে গেছে বলে এটা ভাববেন না যে, এটার হোম ভার্সনও বন্ধ হয়ে গেছে। হোম ভার্সন উন্মুক্ত আছে সবার জন্য। সব সময়ের জন্য। এই পার্টিতে আপনার আগমনের দরজা কর্তৃপক্ষ কখনোই বন্ধ করতে পারবে না। আপনি আসবেন এবং এসেছেনও সুহা মামণিকে ভালোবাসা জানাতে। ওর সুন্দর আগামীর জন্য শুভ কামনা জানাতে। সুতরাং, সেক্ষেত্রে বাঁধা দেয়ার অধিকার কর্তৃপক্ষ কখনোই রাখে না। আপনি আড্ডা জমিয়ে রাখুন। কর্তৃপক্ষ আছে আপনার আশেপাশেই। আপনার বন্ধু হয়ে।
অসাধারণ পার্টি।
যানযটের কারনে সময় মত হাজির না হলেও এসে দেখে গেলাম।
হেপী ডে।
প্রথমতঃ আমার ব্লগবাড়িতে স্বাগতম! অনেক ধন্যবাদও রইলো সেইসাথে। পার্টি মোটেও অসাধারণ হয়নি। আমার পরিকল্পনা অনুযায়ী আয়োজন করতে পারি নি। তাহলে হয়তো আরো বেশি সুন্দর হতো। যানযটের কারনে আপনার আসতে দেরী হয়ে গেছে বলে আমার সহমর্মীতা নেবেন। কি আর করা যাবে! আপনার জন্য স্পেশাল থ্যাংকস জানাচ্ছি। আমাদের খাবারের বুকিং শেষ হয়ে যাওয়ার কারণে, আপনার জন্য কোন আপ্যায়নের ব্যবস্থা করতে পারলাম না!! আমি দুঃখিত!!! তবে, আবার এলে নিশ্চয়ই সুদে আসলে শোধ করে দেয়া যাবে!! আবার আসবেন কিন্তু!!! ভালো থাকার শুভ কামনা রইলো।
অসাধারন আইডিয়া আর পার্টি দেখলাম।

সুহার জন্য অনেক অনেক শুভেচ্ছ।
আইডিয়া অসাধারণ
অনেক ধন্যবাদ আপনাকে। আমার ব্লগবাড়িতে এসেছেন বলে। এবং, কষ্ট স্বীকার করে পার্টিতে এসেছেন বলে। যদিও, ততোক্ষণে পার্টি বন্ধ করে দেয়া হয়েছিলো অনিবার্য কারণ বশতঃ…!!!। শুভ কামনা পৌঁছে দিলাম সুহাকে। আপনার জন্য রইলো ফিরতি শুভ কামনা। আবার আসার আমন্ত্রণ। ভালো থাকুন সবসময়।