প্রসব বেদনা

একটি কবিতা প্রসবের বেদনা কেও বোঝে না
শুধু বোঝে কবি নিজে
মাথার ভেতর গিজগিজ করে ঘুরপাক খেতে থাকে শব্দগুলো
জটপাকাতে থাকে কথার মালা গাঁথার তরে
কোথাও সুতো কম পড়ে যায় কোথাও সূচের ফোঁড় দেয়ার জায়গা থাকে না
মালা আর গাঁথা হয় না
শব্দ জটের প্রসব বেদনায় কাঁতর কবি অসহায়
যে-বেদনা লাঘবের ডাক্তার মেলা ভার
নারীর প্রসব বেদনার তীব্র কষ্টের অনুভুতি
কবির অনুভবের মাঝে রয়ে যায়
একটি কবিতা প্রসব করার অপেক্ষায়।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. আজিম হোসেন আকাশ : ১২-০৮-২০১২ | ১০:৪০ |

    ভাল লাগা জানালাম।

  2. বিষণ্ণময়ী : ১২-০৮-২০১২ | ১৬:০২ |

    একটি ভাল এবং মান সম্মাত কবিতা সৃষ্টি আসলেই খুব কঠিন।

    ভাল থাকবেন।

  3. মেঘনীল : ১৩-০৮-২০১২ | ১২:১২ |

    নারীর প্রসব বেদনার তীব্র কষ্টের অনুভুতি
    কবির অনুভবের মাঝে রয়ে যায়
    একটি কবিতা প্রসব করার অপেক্ষায়।
    অসাধারন।ভালো লাগলো।শুভ কামনা রইল।