নির্বাসন এ একা-এর ব্লগ
হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় না, হ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না।
চোখ থাকতেও আমি অন্ধ, কান থাকতে কালা, সময় থাকতে মর্ম বুঝি নি সময়ের
কালের ঘুনপোকা সব বাসা বেধে আছে আমার অস্তিত্তের মাঝে হ্রদয় কুঠোরেতে
নিজের ভাষা নিজে বুঝি না, বোধগুলি সব কেন জানি আজকাল কাজ করে না।
অন্যরকম মানুষ আমি অন্যসুরে গাই
অন্যরকম ভালোবাসি অন্যভাবে চাই।
নর সমাজের নিষিদ্ধ কথন
– যাযাবর জীবন
নারী নাক্ষত্র জানে আকাশের তাঁরা
সূর্যে সূর্যে হাঁটে
কলাগাছ জানে ষোলো কলা তাঁর
কে কোন গাছে থাকে;
অসহায় ভগবান সৃষ্টিকে দেখে
অসহায় পুরুষ না বুঝে চেয়ে থাকে
পোকামাকড়ে জানে কর্মকাণ্ড
পাতায় পাতায় হাঁটে।
লোহিত কণিকা শিউরে ওঠে
রক্ত প্রবাহ স্রোতে
নিউরন
কবিতা
|
|
| ১২৭ শব্দ
অনুভূতি
- যাযাবর জীবন
কামারের কাজ দেখি অবাক চোখে
আগুনের হাপরে তাতানো লোহার টুকরো
লাল হয়ে আসতেই ছন্দবদ্ধ হাতুড়ীর শব্দ
ধীরে ধীরে জড় লোহার পরিণতি
নিত্য প্রয়োজনীয় বস্তু-সামগ্রী
দা, বটি, কোদাল কিংবা শাবল
কি সুন্দর হাতের কাজ
অভিভূত হয়ে দেখি।
অপরদিকে তোর কর্ম দেখি
অনুভূতিহীন চোখে
কবিতা
|
|
| ৮১ শব্দ
বিধাতার বিধান
– যাযাবর জীবন
পাঠিয়েছি তো তোরে করে নেংটা
মায়ের জঠরে ভরে
উঠিয়ে নিয়ে যাব আবার নেংটা
মাটির ঘরেতে পুরে।
বিধান পাঠিয়েছি যুগে যুগেতে মহামানবদের হাতে করে করে
সাবধান বাণী দিয়েছি বার বার, পা পিছলে বিপথে না পরে
যার যার সময়ের কালো যুগেতে ফেরাতে পথে হে মানব জাতি
বড্ড
কবিতা
|
|
| ৫৭৫ শব্দ
পাপ-ঘড়ি
- যাযাবর জীবন
ঘড়ির কাঁটা বয়ে চলে টিক টিক করে
সময়কে দেখায় বুড়ো আঙ্গুল
এগিয়ে চলে ধাবমান কালের স্রোতে;
সন্ধ্যে না হতেই রাত গড়িয়ে আসে
আঁধারে চারিদিক ছেয়ে নিতে
অন্ধকারে ঐ রাতের রমণীরা
সাজের জৌলুষে
কাম দেবতার আরাধনা চলে
আধো আলো আধো অন্ধকারের দেশে
টুং টাং মদের
কবিতা
|
|
| ১৩০ শব্দ
সমীকরণ
- যাযাবর জীবন
মেলে না সহজ সমীকরণ
কোনো অংকেরই
হোক তা সরল বা জটিল
কিংবা জীবনের;
লসাগু, গসাগু, ক্যালকুলাস
মেলাতে পারিনি কখনো
পাই এর মান অজানা এখনো;
যাদব ঘোষ, পিথাগোরাস
কিংবা আর্কিমিডিস এর সূত্র
সব গুলিয়ে যায় মাথার ভেতর
একসাথে জোট পাকিয়ে
সমীকরণ মেলানোর চেষ্টায়
অঙ্ক মেলে
কবিতা
|
|
| ১৭৬ শব্দ
উন্মত্ত ভালোবাসা
- যাযাবর জীবন
হৃদয়ে জ্বালিয়েছ ঘৃণার আগুন
শরীর জ্বলবেই
আগে বোঝনি?
ঝড়ো হাওয়া উড়িয়েছ খোলা চুল
আঁচল সামলাও এখনই
উড়ে যাওয়ার আগে;
কামনার আগুন খেলায়
মেতেছ শরীরের
অঙ্গারে ভয় কি?
বিসর্জনে ভালোবাসা
কামনায় মত্ত মথ
অনুতাপে একদিন পুড়বেই।
ভেসে যাবে দিবাস্বপ্ন
অন্ধকারের বুক চিরে
কবিতা
|
|
| ৯৩ শব্দ
সংজ্ঞা
- যাযাবর জীবন
মায়া, মমতা
একটু কাছে পাওয়ার আশা
ভুল, ভ্রম
আর মিছে হতাশা
ক্ষরণ, দহন
হৃদয় পোড়ানো জ্বালা
কাছে আসা, পাশে থাকা
তারপর গাঁথা বিচ্ছেদের মালা
আশা, নিরাশা
নাকি দুরাশার হতাশা
না পাওয়ার সকল
যন্ত্রণার ব্যথা
তার থেকে কবি লেখকের
কল্পিত মনের ছবি আঁকা
জ্যোৎস্না রাতে উদাসী মন
কবিতা
|
|
| ৯৮ শব্দ
ছবি
- যাযাবর জীবন
ছবি আঁকার চেষ্টা করছি
শূন্য মন সাদা ব্যকগ্রাউন্ড
রংতুলি হাতে দ্বিধা
রঙের খেলা খেলিনি কখনো
মাথায় ঢুকছে না
এক খাবলা ছুড়ে দিলাম
হলুদ বেদনা
মেশাই নীল কষ্ট, খুব গাড়ো
মনের মত;
তখনই হাতে ওঠে ধুসর শূন্যতা
চোখ ঝাপসা
কোনো অবয়ব পায় না ছবি
সময় থেমে থাকে
একটু জ্যোৎস্নার আলো মাখি
রংতুলিতে
যাহ সব ঝাপসা
কেমন
কবিতা
|
|
| ৯৭ শব্দ
লেনা দেনা
– যাযাবর জীবন
কিভাবে ভালোবাসলে?
সোনার কাঁঠি ছোঁয়ালে পদতলে
রুপোর বাঁশি বিষাদ সুরে
অবহেলার নিষ্ঠুর অট্টহাসি
লজ্জায় মুখ লুকোয় হো হো ঝড়ের তাণ্ডব
ঘন কুয়াশা হয়ে জ্যোৎস্না কাঁদে
নীলাভ হয় না আকাশের তারা
মিটমিট করে তাকিয়ে দেখে
লজ্জায় মুখ লুকোয় মেঘের আড়ালে
তোমার তীব্র
কবিতা
|
|
| ১৯৪ শব্দ
তেলাপোকা, রাজাকার আর ঘৃণা
- যাযাবর জীবন
পশু প্রাণীর মাঝে সবচেয়ে বেশি করি ঘৃণা
তুচ্ছ এক প্রজাতি নাম তার তেলাপোকা
ঘৃণায় গা রি রি করে
ঘৃণার পরিনামে মনে কেমন এক ক্রোধ জাগে
দেখলেই আরশোলা
পায়ে পিশে মারি যখন দেখি তখনই
যেখানে পাই সেখানেই
স্যান্ডেল পায়ে না
নারী ও আমি
- যাযাবর জীবন
কেন এত এত প্রশ্ন কর তোমরা?
কেন এত কৌতূহল তোমাদের?
কাকে আমি ভালোবাসি
কাকে আমি চিঠি লিখি
কার জন্য গান বাঁধি
কার জন্য আমার কবিতার সাতকাহন?
কিভাবে তোমাদের শত প্রশ্নের উত্তর দেব?
আমি কি আর আমার মাঝে আছি?
কত নারী
কবিতা
|
|
| ২২১ শব্দ
পঁচিশে মার্চের শহীদদের স্মরণে –
স্বাধীনতার বীজ বাঙালির রক্তে
- যাযাবর জীবন
একাত্তুরের কালরাত
ভয়াবহ পঁচিশে মার্চ
স্তব্ধ নিশিরাত
ট্যাঙ্কের ঘরঘর শব্দ শুনি
আঁতকে ওঠে মানুষ
আঁতকে ওঠে ঘর বাড়ি
একটানা মর্টারের বুম বুম ধ্বনি
রাজারবাগের পুলিশ লাইন
সার দিয়ে ঘুমিয়ে বাংলার পুলিশ বাহিনী
মেশিনগান আর বন্ধুকের শব্দে
কবিতা
|
|
| ৩৩৪ শব্দ
আজকের এই কালরাতে আর কোনো লেখা নয়, শুধু পঁচিশে মার্চের ঐসব শহীদদের স্মরণে –
ঘৃণ্য পাক হানাদার তোদের করে যাই ঘৃণা
- যাযাবর জীবন
হঠাত করেই
ঠা ঠা ঠা ঠা বুম বুম
গুলি চলছে বৃষ্টির মত
ঢাকার রাজপথে, অলিতে গলিতে
মানুষগুলো ঘুমিয়ে ছিল শান্তির পরশে
যদিও
কবিতা
|
|
| ৩২৪ শব্দ
লোহিত সাগর
- যাযাবর জীবন
এক ফোঁটা
দু ফোঁটা
তিন ফোঁটা
অবিরাম ঝরছেই
জন্মের পর থেকে
কারণে আর অকারণে
ব্যথা আর বেদনায়
দুঃখ কষ্ট আর অপমানে
অশ্রু কিংবা রক্ত
ফোঁটায় ফোঁটায়
স্বাদে লোনা
লোহিত সাগরে রক্তিম আভা
লোনা লাল জল
প্রতিচ্ছবি ক্ষরণের।
মানচিত্র বদল বয়সের দোষে
প্রেমের হাওয়া
ছোঁয়াছুঁয়ি একটু বেশি
কামনার ঢেউ আঙুলের স্পর্শ
কবিতা
|
|
| ১১৪ শব্দ
অবাস্তব স্বপ্ন
-যাযাবর জীবন
হলুদ বেদনারা রঙ ছড়াচ্ছে
রক্তিম লালিমায়
ভাংছে ভেতরে কোথাও
হৃদপিণ্ডে আঁচর
নিশ্চুপ চেয়ে দেখা অপেক্ষার প্রহর
ফোঁটায় ফোঁটায় চুইয়ে পড়ছে
লাল রক্ত;
তাতে কি?
স্বপ্ন বুনে কি আর ঘর বাঁধা হয়?
ইট কাঠ আর কঙ্কাল কাঠামো
ছিল না কিছুই বুননে স্বপ্ন
সাধ ছিল কিছু হাড়
কবিতা
|
|
| ৭১ শব্দ