হঠাৎ গর্তজীবী আমি এবং ডয়েচ ভেলের শ্রেষ্ঠ বাংলা ব্লগ

ব্যক্তিগত কিছু কারণে গর্তে চলে গিয়েছিলাম। কেউ কোনোভাবে আমাকে ট্রেস করতে পারছিলো না। ব্লগের প্রতি অসম্ভব এক টান থাকা সত্ত্বেও আমি সময় দিতে পারছিলাম না।

কিন্তু আজ আমি হঠাৎ করেই গর্ত থেকে মাথা তুলে বের হলাম। নিজের দুটি খবরের কারণে! শেষেরটা আগে বলি- আমার একটা প্রমোশন হয়েছে, অতি আকাঙ্ক্ষিত ঘটনা। গত দুয়েক মাস ধরে আশায় আশায় ছিলাম, অবশেষে সেটা ধরা দিলো। তাংখাও কিছুটা বেড়েছে বটে। তবে এই ঘটনার যেটি ইমিডিয়েট এফেক্ট, তা হলো নিজের পেশার প্রতি আরো দায়িত্ব বেড়ে গেলো। কাজের স্বীকৃতি পেলে যেমনভাবে আরো কাজ করতে ইচ্ছে করে, এখন ঠিক তাই হয়েছে।

এবার প্রথম খবরটা বলি- সরাসরি ওয়েব সাইট থেকে তুলে দিচ্ছি-

“ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার অনলাইন ভোট শুরু হয়েছে৷ ১১টি ভাষায় ১৭টি বিভাগে পুরস্কারের জন্য ১৮৭টি ব্লগ ও ওয়েবসাইট মনোনয়ন করা হয়েছে৷ ২রা মে অবধি ভোট দিতে পারবেন আপনারা৷
আমাদের আন্তর্জাতিক জুরি প্রতিযোগীদের মনোনয়ন করেছেন৷ এবার ভোট দিয়ে আপনাদের, অর্থাৎ জনতার পুরস্কার কে অথবা কারা পাবেন, তা নির্ধারণ করবেন আপনারা, ইন্টারনেট ব্যবহারকারীরা৷ অনলাইন ভোটের মাধ্যমে নির্ধারিত পুরস্কারকে বলা হয় ‘ইউজার প্রাইজ’৷ ‘ইউজার প্রাইজ’ এবং ‘জুরি অ্যাওয়ার্ড’ দুটি আলাদা সম্মাননা এবং দুটোর তাৎপর্যও ভিন্ন৷ বিজয়ী নির্বাচনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট নিয়মাবলীতে৷
জুরিসদস্যরা বিগত কয়েক দিনে ৩,২০০টি প্রস্তাব বিবেচনা করে দেখেছেন৷ এই পাহাড়প্রমাণ কাজ তাঁরা যে আন্তরিকতার সঙ্গে করেছেন, সে’জন্য আমরা সর্বাগ্রে জুরিদের ধন্যবাদ জানাতে চাই৷ অসংখ্য ধন্যবাদ!
এ’বছরের বব্স পুরস্কারের জন্য মনোনীত ব্লগ ও ওয়েবসাইটগুলির মধ্যে অসাধারণ কিছু দৃষ্টান্ত রয়েছে, রয়েছে ইন্টারনেটে রাজনৈতিক ও সামাজিক তৎপরতার কিছু অসাধারণ নিদর্শন৷ প্রতিযোগিতার ১১টি ভাষার সব ক’টিতে এমন সব প্রকল্প এবং উদ্যোগ নজরে পড়েছে, যেগুলি চমকে দেওয়ার মতো৷ এ’বছর বব্স’এর মূল বিষয় ‘‘জনশিক্ষা ও সংস্কৃতি’’, এবং আমাদের এই ‘স্পেশাল টপিক’ বিভাগে যে এতো বেশি প্রস্তাব এসেছে, তা’তে আমরা বিশেষ আনন্দিত৷
আগামী পয়লা মে জুরি বার্লিনে একটি যৌথ অধিবেশনে মিলিত হয়ে ছ’টি মিশ্র বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ী নির্ধারণ করবেন৷ এই মিশ্র এবং মুখ্য বিভাগগুলি প্রধানত ব্লগ, সোশ্যাল নেটওয়ার্কগুলিতে আন্দোলন , ভিডিও চ্যানেল ও অভিনব শিক্ষামূলক প্রকল্প সংক্রান্ত৷ এই ছ’টি মূল বিভাগে নির্দিষ্ট ভাষার কোনো ভূমিকা নেই, অর্থাৎ প্রতিযোগিতার ১১টি ভাষার সব ক’টি থেকেই প্রতিযোগীদের নেওয়া এবং বিচার করা হবে৷
আরো জানতে ইচ্ছে করছে? এ’সব বিভাগে মনোনীত প্রকল্পগুলি সম্পর্কে জানতে পারবেন thebobs.com/bengali পাতায় গিয়ে৷ সেখানে মনোনীত প্রকল্পগুলির বিশদ বিবরণ দেওয়া আছে প্রতিযোগিতার সব ক’টি ভাষায়৷ যে সব ভাষা আপনার জানা নেই, সে সব ভাষায় কী’ধরনের সাহসী ও সৃজনীশীল প্রকল্প ইন্টারনেটে চলেছে, তা জানার একটা বিরল সুযোগ!
বব্স ২০১২’র সব বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২রা মে৷ ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ীদের জার্মানি আসার আমন্ত্রণ জানানো হবে, যা’তে তারা ২৬শে জুন বন’এ ডয়চে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরাম’এর আঙ্গিকে সরাসরি পুরস্কার গ্রহণ করতে পারেন৷”

কিভাবে যেনো এই প্রতিযোগিতার সেরা ব্লগ বাংলা বিভাগে আমার ব্লগটিও মনোনয়ন পেয়ে গেছে। ওয়েবসাইটটিতে আমার ব্লগটি সম্পর্কে বলা হয়েছে-

“ইতিহাস, সংস্কৃতি এবং সমসাময়িক সামাজিক বিষয়াদির এক মিশ্রন ঘটেছে সুড়ঙ্গ নামের এই ব্লগে৷ ডা. নিয়াজ মওলা’র ব্লগ এটি৷ লিবিয়া সফর নিয়ে তাঁর নিবন্ধগুলো পাঠকের মাঝে সাড়া ফেলেছে ইতিমধ্যেই৷ এছাড়া, বাংলাদেশের ঐতিহাসিক বিভিন্ন ঘটনাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে এই ব্লগটিতে৷”

আমি আজ খুব আপ্লুত। গর্ত থেক বের করে আনার জন্য এই দুইটি ঘটনা কি যথেষ্ট নয়? আমি যেনো খুব ভালো ডাক্তার মানুষ হয়ে রোগীদের সেবা করতে পারি- আপনাদের কাছে আমি এই দোয়াটুকু চাচ্ছি আর সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতায় যাতে আপনাদের শুভকামনা পাই- সেই আশা করছি।

সবাই খুব ভালো থাকুন।

( ডয়েচ ভেলের খবরটি আমি প্রথম জানতে পারি আজ সকালে জাকির (ভালোবাসার দেওয়াল) ভাইয়ার মাধ্যমে। তাঁকে অসংখ্য ধন্যবাদ।)

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 5.0/5 (2 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: +1 (from 1 vote)
হঠাৎ গর্তজীবী আমি এবং ডয়েচ ভেলের শ্রেষ্ঠ বাংলা ব্লগ, 5.0 out of 5 based on 2 ratings

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩০ টি মন্তব্য (লেখকের ১৫টি) | ১৪ জন মন্তব্যকারী

  1. সালমা রহমান : ০৯-০৪-২০১২ | ২২:১৬ |

    অভিনন্দন আপনাকে।

  2. ডা. দাউদ : ০৯-০৪-২০১২ | ২২:৫১ |


    অনেক অনেক খুশি হলাম
    এই ভাবেই বাংলা ব্লগ স্থান করে নিক বিশ্বের সর্বোচ্চ শিখরে
    আমার আন্তরিক অভিনন্দন গ্রহন করুন স্যার।

  3. জনিকা : ০৯-০৪-২০১২ | ২৩:৩৫ |

    ভাই আমার…অসংখ্য অসংখ্য অসংখ্য অভিনন্দন…….

  4. ভালবাসার দেয়াল : ১০-০৪-২০১২ | ১:০২ |

    Star

    “ইতিহাস, সংস্কৃতি এবং সমসাময়িক সামাজিক বিষয়াদির এক মিশ্রন ঘটেছে সুড়ঙ্গ নামের এই ব্লগে৷ ডা. নিয়াজ মওলা’র ব্লগ এটি৷ লিবিয়া সফর নিয়ে তাঁর নিবন্ধগুলো পাঠকের মাঝে সাড়া ফেলেছে ইতিমধ্যেই৷ এছাড়া, বাংলাদেশের ঐতিহাসিক বিভিন্ন ঘটনাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে এই ব্লগটিতে৷”

    Star অভিনন্দন……

    আমি অবশ্য উল্টোভাবে বলবো- প্রথমেই আপনি মানূষ হিসেবে অসাধারন আন্তরিক এবং প্রানোচ্ছল, এই ব্যাপারটি প্রথম থেকেই আপনার মধ্যে দেখতে পেয়েছি। স্বিকার করতেই হচ্ছে ব্যাক্তি নিয়াজ এর সাথে পরিচয় আর আলাপনে মনেই হয় না- উনি একজন স্বনামধন্য ডাক্তার। অসাধারন হয়েও সাধারন হয়ে থাকা আপনার একটি সুন্দর গুন অথবা বৈশিষ্ট্য। একটুও বাড়িয়ে বলিনি এর প্রমান আপনার সাথে যারাই আমরা আজ বন্ধুভাবাপন্ন এক বাক্যেই স্বিকার করবে।

    ববস এর ঘোষনার প্রথম দিন সাবরিনা আর সালমা আপার নমিনেশন এর খবর পেয়ে এতটাই উচ্ছসিত ছিলাম অন্যগুলোর দিকে ………। ভালোভাবে নমিনেশনস গুলো দেখতে গিয়ে দেখি- প্রিয় নিয়াজ ভাইর ব্লগ সাইটও নির্বাচিত! বেশ ভালো লেগেছিল তখন। আপনার যে আলাদা একটি ব্লগ সাইট আছে তা ভাবতেই আপনার জরিমানা হয়ে গিয়েছে। এ কারনেই একটু দেরি হয়ে গিয়েছে চিনে নিতে। Razz জরিমানা বাবদ সাক্ষাতে তা আদায় করে নিবো Smile Coffee

    সবসময়ের শুভ কামনা নিয়াজ ভাই। প্রিয় মানূষগুলোর ব্লগ সাইট নির্বাচিত তালিকায় আছে, ভাবতেই ভালো লাগা ভিড় করে। দেখা যাক কি হয় Heart

    ভালো থাকবেন সবসময়। Rose

    • ডাক্তারের রোজনামচা : ১৮-০৪-২০১২ | ৭:১১ |

      জাকির ভাইয়া, জরিমানা কিন্তু সাক্ষাতে আদায় করতে পারলেন না!
      আসলেই আপনি না জানালে, আমি এটা জানতেই পারতাম না!
      আবারো সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

  5. ছন্দ হিন্দোল : ১০-০৪-২০১২ | ৫:৫৮ |

    অভিনন্দন্,অনেক শুভ কামনা।

  6. সোহেল মোস্তাফিজ : ১০-০৪-২০১২ | ৭:৩৪ |

    আপনার প্রতি অভিনন্দন রইল।

  7. সাইক্লোন : ১০-০৪-২০১২ | ৯:৫২ |

    অভিনন্দন নিয়াজ ভাই Clap Yes Rose

  8. রাজিন : ১০-০৪-২০১২ | ১১:০৪ |

    onek khushir khobor…. congrats Smile

  9. এস. এম. কামরুল আহসান : ১০-০৪-২০১২ | ১১:১৪ |

    অভিনন্দন আপনাকে। শুভকামনা রইল।

  10. অপদেবতা : ১০-০৪-২০১২ | ১১:২০ |

    হুম , এরকম অবস্থায় গর্ত থেকে বের হওয়া জায়েজ আছে ।
    শুভ কামনা থাকল।

  11. আজমান আন্দালিব : ১০-০৪-২০১২ | ১৫:১৮ |

    অভিনন্দন এবং শুভকামনা।

  12. বিএম বরকতউল্লাহ্ : ১০-০৪-২০১২ | ১৫:৫৯ |

    আপনার জন্য শুভকামনা।
    জয় হোক আপনার।
    ভালো থাকবেন।

  13. সাহাদাত উদরাজী : ১১-০৪-২০১২ | ১৮:৩৬ |

    ভোট দিন ভোট দিন
    নিয়াজ ভাইকে ভোট দিন

    দলে দলে ভোট দিন
    নিয়াজ ভাইকে ভোট দিন

    আমার ভাই, তোমার ভাই
    নিয়াজ ভাই, নিয়াজ ভাই।

  14. বিষণ্ণময়ী : ১১-০৪-২০১২ | ১৯:৩৩ |

    অভিনন্দন রইল। সাথে ভোট টাও দেয়া হয়েছে।
    আমাদের পরিচিত ব্লগাররা এই মুকুটটি মাথায় পড়ুক সেই দোয়া করি।