সুপ্রিয় ব্লগার বৃন্দ,
আপনাদের মনে আছে বিগত ০২/০৯/২০১২ তারিখে “ব্লগ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ এবং মতামত আহবান” শিরোনামে একটি পোস্ট দিয়েছিলাম তাতে ব্লগার এবং পরিচালন পর্ষদের পক্ষ থেকে ব্যাপক সারা পাওয়া গেছে, এ জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। উক্ত পোস্টে সকল ব্লগার বৃন্দ যারা তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন তাদের আবার ধন্যবাদ জানিয়ে তাদের দেয়া মতামত গুলি কর্তৃপক্ষের সদয় বিবেচনার জন্য সাজিয়ে গুছিয়ে এই পোস্টে নিয়ে এসেছি। আপনারা দেখুন যা যা চেয়েছেন তা ঠিকঠাক আছে কি না বা আরও কিছু পরিবর্তন পরিবর্ধন বা সংযোজন বিয়োজনের প্রয়োজন আছে কিনা। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে ফাইনাল চাহিদা জানাবার আগে পুনরায় আপনাদের মতামত জানাতে অনুরোধ জানাচ্ছি।
চাহিদা সমুহঃ
১। ব্লগে মতামত দিতে গেলে প্রায়ই দেখা যায় “দুঃখিত আপনি যা খুঁজছেন তা পাওয়া যায়নি” এ বিষয়টি সমাধানের ব্যবস্থা নেয়া।
২। পেজ এর শুরুতে পোস্ট হেড স্ক্রল করা উইজেটটি কারো নিয়ন্ত্রণ করা উচিত নয় এটা সম্পূর্ণ স্বয়ংক্রিয় ভাবে প্রথম ৫/১০/১৫ টি পোস্ট হওয়া বাঞ্ছনীয়। এটি সম্পূর্ণ সরিয়ে ফেলাই উত্তম তবে কেউ এটা রাখতে চাইলে পেজের একেবারে নিচে দেয়া যেতে পারে। এটা পেজ দেখতে সমস্যা সৃষ্টি করছে।
৩। সঞ্চালক নির্বাচিত যে কোন একটি বা দুটি বিশেষ পোস্ট স্টিকি করার ক্ষমতা সঞ্চালক কর্তৃক সংরক্ষণ করতে পারেন।
৪। বিশেষ নির্বাচন’ গেজেটের আদৌ কোন প্রয়োজন নেই। সঞ্চালক মহোদয় যেটি নির্বাচন করছেন সেটিই বিশেষ নির্বাচন। এখানে একটি ‘শাউট বক্স’ বা ‘chat box’ লাগান যেতে পারে। যাতে করে লগ ইন করা ব্লগার বৃন্দ পরস্পরের সাথে কিছু মত বা ভাব কিংবা কুশল বিনিময় করতে পারেন। এমন হলে ব্লগ স্ট্যটাস হিসেবে কোন আলাদা পোস্ট দেয়ার প্রয়োজন হবে না। ‘এবং ব্লগারদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে এবং খুব সহজেই কোন সমস্যা নিয়ে আলাপ করতে পারবে এতে ফোন খরচ কমে যাবে।
৫। আলোচিত পোস্ট গেজেটটি বর্তমানে যেখানে রয়েছে সেখানেই রাখা যেতে পারে।
৬। ‘সঞ্চালক নির্বাচিত পোস্ট’ যেখানে আছে ওখানেই থাকতে পারে।
৭। প্রথম পাতায় ১৫ টা পোষ্ট থাকবে।
৮। নিজের মন্তব্য এডিট করার অপশন একটু পরে কোন কাজ করে না। এর সময়সীমা বাড়ানো দরকার। মন্তব্যের পরে তার জবাব না দেওয়া পর্যন্ত এডিট করা যাবে, এমন কিছু করলে ভালো হয়। তবে মন্তব্যের উত্তর হয়ে গেলে আর এডিট সুবিধা না হওয়াই ভাল। এতে বিবাদ লেগে যেতে পারে। উত্তর না হওয়া পর্যন্ত এডিট চলতে পারে!
৯। পোস্টে নানান ধরনের ফন্ট ব্যবহারের সুযোগ সৃষ্টি, ফন্টে রঙের ব্যবহার, ফন্টের আকার ছোট বা বড় করবার সুবিধা থাকবে।
১০। লগ ইন করে ব্লগার তার নিজের পাতা ওপেন করলেই যেন দেখতে পান তার পোস্টে করা কয়টি মন্তব্য দেখার অপেক্ষায় রয়েছে।
১১। ব্লগারের জন্য কোন বার্তা আছে কিনা তাও যেন লগ ইন করে ব্লগার তার নিজের পাতা ওপেন করলেই দেখতে পান।
১২। পাতার ডান দিকে উপরে যেখানে সম্পাদনা করুন লেখা রয়েছে সেখানে “পোস্ট সম্পাদনা করুন” লিখে দিলে বুঝতে সুবিধা হবে।
১৩। ব্লগার ব্যতীত যারা কেবল পাঠক তারাও যেন মেইল ID দিয়ে মন্তব্য করতে পারেন। সে ব্যবস্থা করলে ব্লগের পাঠক সংখ্যা বাড়বে তবে এ ক্ষেত্রে মন্তব্য গুলি অবশ্যই মডারেশন ও ডিলিট যোগ্য হতে হবে নতুবা আজেবাজে মতামত আসার সম্ভাবনা থাকবে।
১৪। যে কোন দুইটি স্থানে বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা থাকলে ব্লগের কিছু আয় হবার ব্যবস্থা হত।
১৫। পোস্টের মাঝে যে লিঙ্ক ব্যবহার করা হয় তার রং আরও গভীর কোন রং হওয়া প্রয়োজন। বর্তমানে যে রং রয়েছে অনেক সময় তা দৃষ্টিতে আসে না।
১৬। নীচের রাজিন ভাইয়ের প্রস্তাব অনুযায়ী schedule post মানে ব্লগার একটা সময় নির্দিষ্ট করে দিবেন এবং স্বয়ংক্রিয় ভাবে পোস্টটি ওই সময়ে প্রকাশ হয়ে যাবে। এই অপশনটি বিশেষ জরুরী।
ব্লগিং হোক আনন্দময় ও সৃজনশীল জীবনের নিত্য সঙ্গী।



সহমত। তবে পেজ লোড হতে বেশি সময় লাগার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।
সুমন ভাই এর সুমতির জন্য অনেক অনেক শুভ কামনা।
এখানে যে সব সুবিধার কথা বলা হয়েছে তাতে পেজ লোড সংক্রান্ত কোন বিষয় নেই।
সুমতি!
………….রামের সুমতি হয়েছিল জানি.. 
দাদা জান আমার একটা সমস্যা আছে
মন্তব্যের ঘরে গুগল থেকে ছবির লিংক দিলে ছবি আসেনা।
বাকী সব দাবীর জন্য আপনার নেতৃত্বে আছি এই আন্দোলনে

দাদা জান, এইটা গুগল দাদার সমস্যা কাজেই পারলে তারে কন মিটাইয়া
এহ! পান নাই সুপারী নাই পানের দোকান খুইলা বইছে? আমার দাদার লগে ইয়ার্কি পাইছে! একটা ধমক দিয়া দিমুনে।
দিতে!!
আমার এখন অনেক কাজ। কাজ না সারতে পারলে দুপুরে খানা নাই। সময় পেলে পরে আবার পড়ে দেখবো, মনে পড়ে যদি কিছু জানাব তখন!
চতুর্মাত্রিকের মত মাইক্রোব্লগিংয়ের ব্যবস্থা করা গেলে বেশ হতো।
এক দিন দুপুরে না খাইলে কিছু হয়না, কতজনে ডায়েটিং করে! আপনি রিটায়ার্ড মানুষ, আপনের আবার কি কাজ?
মনে রাখবেন, বুড়া মাইনষের খিদা বেশি!
আরো যেন মনে থাকে, বেকারের কাজের অভাব নেই! আর তাই বেকারগণ পৃথিবীর ব্যাস্ততম মানুষ!
শ্রদ্ধেয় ব্লগার
আন্তরিক ধন্যবাদ জানবেন, আপনাদের পরামর্শ, সহযোগিতা এবং ভালোবাসাই পারবে ব্লগ হিসেবে “শব্দনীড়” কে আরও এগিয়ে নিতে।
আপনার প্রস্তাবগুলো অবশ্যই কর্তৃপক্ষের বিবেচনায় আছেন এবং বিষয়গুলো নিয়ে “শব্দনীড়” কে আরও সুন্দর করা যায় কিভাবে সেটা নিয়ে কাজ করে যাচ্ছেন।
* আপনি দেখে থাকবেন, এখন প্রথম পাতায় ১৫ টা পোষ্ট প্রদর্শিত হচ্ছে।
* বার্তা নটিফিকেশন অপশন ইতিমধ্যে চালু করা আছে, কোন ব্লগারের কাছে নতুন কোন বার্তা এলে, প্রথম পাতায় “মন্তব্য দেখুন” বাটনের উপরে আরেকটি বাটন চলে আসবে “নতুন বার্তা” নামে।
শুভ ব্লগিং
ধন্যবাদ
ধন্যবাদ প্রিয় সঞ্চালক মহোদয়।
ব্লগারদের প্রতি আপনাদের সহানুভূতি প্রশংসাযোগ্য।
এর মধ্যে যা পরিবর্তন হয়েছে সেগুলি আমি লক্ষ করেছি। আশা করছি যতটা সম্ভব উন্নয়নের চেষ্টা অব্যহত থাকবে।
আমরা জানি এক দিনেই রাতারাতি কিছু করা সম্ভব নয়। অনেক বাঁধা বিপত্তি, নানা জটিলতা এবং বিভিন্ন সীমাবদ্ধতা মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে, তবুও আমরা এগিয়ে যাব এবং আমরা একদিন সফলতা পাব। এগিয়ে যেতে পারাটাই সফলতা।
আপনাদের সার্বিক সহযোগীতা সকল ব্লগারদের আনন্দ দেবে এটাই প্রত্যাশা।
ব্লগিং হোক আনন্দময় সৃজনশীল জীবনের নিত্য সঙ্গী।
ধন্যবাদ
খালিদ ভাই এগিয়ে যান
আমরা আছি আপনার সাথে।
দাবী আদায় না হলে কিন্তু খবর আছে।

(কার যে কম্পিউপার ভাঙা হবে তা কিন্তু বলা যাচ্ছে না!!!!)
আমার ভাই তোমার ভাই
মালেক ভাই মালেক ভাই!
ভাই, আমারডা ভাইঙ্গেন না

৪ নম্বরটির সঙ্গে একমত নই। নাজমুল হুদা ভাইয়ের মাইক্রো ব্লগিং বুঝলাম না। সেটি যদি chat বোঝায় তাহলে একমত নই। আমার বিশ্বাস, ব্লগের একটি নীতিমালা আছে, পার্টিসিপেটরি বিষয় ভালো, তবে কোনো কোনো বিষয় ডিসাইডেড হওয়া বাঞ্ছনীয় এই জন্য যে প্রতিটির একটি আদর্শগত বিষয় রয়েছে। চতুর্মাত্রিকের chat option চালুর সঙ্গে সঙ্গে অনেক পুরনো ব্লগার তা ছেড়ে গেছে দেখা যায়। তা ছাড়া এই অপশনটি অনেকটা ব্যক্তিগত বিষয়। ব্লগারের যেকোনো লেখায় নতুন মন্তব্য এলে তিনি খুব সহজে যাতে জানতে পারেন, এমন একটি সংকেত থাকলে ভালো হয়। ধন্যবাদ।
ব্লগারের যেকোনো লেখায় নতুন মন্তব্য এলে তিনি খুব সহজে যাতে জানতে পারেন, এমন একটি সংকেত থাকলে ভালো হয়।
@মালেক ভাইঃ এ ব্যাপারে চাহিদা ক্রমিক ১০ এবং ১১ নম্বরে্র প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষন এবং বার্তার বিষয়ে উপরে সঞ্চালক সাহেবের দেয়া
মন্তব্য দেখার অনুরোধ জানাচ্ছি।
প্রথম পাতায় “মন্তব্য দেখুন” বাটনের উপরে আরেকটি বাটন চলে আসবে “নতুন বার্তা” নামে।

@মাহবুব আলী ভাইঃ মাইক্রো ব্লগিং আমিও বুঝতে পারলাম না। দেখা যাক নাজমুল হুদা ভাই তার দুপুরের খাদ্যের ব্যবস্থা করে এলে তখন জিজ্ঞেস করে দেখব।
chat বলতে ফেসবুক বা গুগল বা ইয়াহুতে যেমন আছে তেমন নয়, এটা আসলে Shout box হবে যা ব্লগে লগ ইন করা যে কোন ব্লগার দেখবেন।
মালেক ভাই এত খুশী হইয়েন না, যখন বার্তা পেতে শুরু করবেন তখন জবাবা দিতে দিতে মজা বুঝবেন

মাইক্রোব্লগিংয়ের নমুনা দিলামঃ
এর নাম chat কিনা তা আমার জানা নেই। আমার জানা মতে ঐ শব্দটি বাংলায় ঘৃণ্য শব্দ। বস্তু হিসেবে ঘৃন্য হলে তা অবশ্যই পরিত্যাজ্য।
প্রস্তাব প্রত্যাহার করে নিলাম।
@ নাজমুল হুদা ভাই
আপনি যা বলছেন তা শব্দনীড় ব্লগের সাহিত্য ও সৃজনশীল মেজাজ শেষ করে দেবে (আমার ধারনা), ইহাই chatting; এই জিনিসটি চতুরে ঢুকে তার মেজাজ পাল্টে দিয়েছে। অবশ্য কেউ কেউ এটি পছন্দ করেন। প্রসঙ্গত মনে পড়ল: নিজ ব্লগে মাসওয়ারি পোস্টিং দেখার বিষয় থাকলে ভালো হয়। আমি জানি না এটি আছে কি না? ধন্যবাদ।
এই chatting option এর পরিবর্তে শাউট বক্স হলে ভাল হবে। সবাই দেখতে পাবে।
আরেকটা ব্যাপার হইলো যে, অনেকেই ম্যাসেজের বা বার্তার জবাব দেয় না। সেই ব্যাপারে বিকল্প কী থাকতে পারে? হয়তো বলতে পারেন, ম্যাসেজের জবাব দেওয়া বার্তা গ্রহীতার ব্যক্তিগত ইচ্ছা। তাইলে আর কথা নাই।
আমি আপনার কোন ম্যাসেজ পাই নি। আমাকে কেউ কিছু বলতে পারবে না….

এইটা তো এমন হইলো, আমার ঘরে কেরে? আমি কলা খাই না!
হ্যা, জুলিয়ান ভাই, আপনি ঠিক ধরেছেন। যেমন আপনি আমাকে জিজ্ঞেস করলেন খালিদ ভাই কেমন আছেন? বন্ধুত্বের খাতিরে না হলেও অন্তত ভদ্রতার খাতিরে আপনার এই প্রশ্নের জবাব দেয়া আমার উচিত কিন্তু আমি যাদি সে জবাব না দেই তাহলে আপনার আর কিইবা করার থাকবে, কেবল মনে মনে একটা …….. দেয়া ছাড়া!
আমার মনে হয় ব্যপারটা অনেকটা এই রকম। তবে আমার ধারনা এমন ব্লগার না থাকাই ভাল। যদি কাউকে এমন দেখা যায় তাহলে তার থেকে ১০০ হাত দূরে থাকার চেষ্টা করব।
যখন পাবেন তখন জবাব দিলেই হবে । এখন ইচ্ছে মত ঠাকুর ঘরের কলা সব শেষ করেন তবে একটা কথা, রাস্তায় কিন্তু খোসা ফেলবেন না

আহারে ভাই, ব্লগিং করি বলে কি কলা খাওয়া নিষেধ?

পোস্ট টাইমার বা অটো পোস্ট এর ব্যবস্থা হলে খুব ভাল হয়। এতে একজন ব্লগার নির্দিষ্ট সময় বলে দিলে ঐ সমোয়েই পোস্ট আসবে। তখন ব্লগার যদি ইন্টারনেটের বাইরে বা অন্য কাজেও থাকেন তাতেও সমস্যা হবে না
গুড প্রস্তাব। আমি এটার কথা একবার মনে করেছিলাম কিন্তু ঠিক ভুলে বসে আছি। অনেক অনেক ধন্যবাদং ভ্রাতা।
এখনই আপডেট করে দিলাম।
আলোচনা চলতে থাকুক…। শেষে কিছু বলার ইচ্ছা আছে। দেখি…।
শেষে কেন? যা বলার শুরুতেই বলে ফেলুন!
১ম চাহিদাটি আমারও ১ম চাহিদা, অনেকটা যেন মৌলিক চাহিদার মতোই । ভীষণ বিব্রত করে ঐ খুঁজে না পাওয়ার প্রচারবাক্যটি মাঝে-মাঝে বিরক্তও করে খুব ।
২য় চাহিদাটিতে আমি সনাতনকেই পছন্দ করবো । আমি হেডস্ক্রলটি পছন্দ করি । প্রথম দেখাতেই অভিনব মনে হলো ঐ খাঁপটি । এখনও তেমনটাই পছন্দ করি, দেখতে ভালো । ভালো বলতে বেশ দৃষ্টিনন্দন আর আমার পছন্দের পোস্টগুলো ওখানে পাই । আমার তো একদমই কোন সমস্যা হচ্ছে না হেডসক্রলটিতে; দেখতেও না অন্য কিছুতেও না ।
৩নং কে সমর্থন করবো
৪নং নিয়েও বলি আমি পুরনোটাকেই পছন্দ করছি । বিশেষ নির্বাচন আর সঞ্চালক নির্বাচিত দুটো আলাদা অর্থ হয়ে আছে এর মধ্যেই । আমার মনে হয় প্রয়োজনীয় পোস্টগুলো সঞ্চালক নির্বাচিত বক্সে যায় আর পাঠক প্রিয় কিছুটা ভিন্নধর্মী বা কখনো অনন্য পোস্টগুলো আমি বিশেষ নির্বাচন খোঁপে গিয়ে পাই ।
এটা ঠিক প্রয়োজনীয়/উপকারী আর ভালো লাগা/পছন্দ দুটোর আলাদা অর্থ হয় বেশ অনেক সময়েই । সকাল বেলা খালি পেটে চিরতার রস খাওয়া হয়তো উপকরী কিন্তু সবার পছন্দ নাও হতে পারে ।
৮নং চাহিদাটা আমি বড় করেই চাইবো শ্লোগান তুলে ।নিজের মন্তব্য এডিট করার সময় বাড়ানো দরকার অন্তত যতোটা সময়ের মধ্যে টাইপো ভুলগুলো শুধরানো যায় ।
আর চ্যাট বক্স নিয়ে আমার কোন আগ্রহ নেই আমি কমেন্টবক্সেই অনেক কথা বলি আর হয় তো সবই বলতে পারি মনে যা আছে ।
তেমনি মাইক্রোব্লগিং এর যে নমুনা দেখেছি ওটা চতুরমার্ত্রিকে দেখেছিলাম, কেন যেন পছন্দ হয় নি ওটা । মাত্রাছাড়া ন্যাঁকামো দেখায় কখনো কখনো ।
আরেকটা প্রশ্ন ছিলো নীড়ের কাছে একই পোস্ট কয়বার দেওয়া যাবে ? তার কি কোন নিয়ম আছে ? ওদিন দেখেছি প্রিয় ডা.দাউদ এক পোস্টে জানতে চাইলেন ” এই কবিতাটি তো আপনি কালও দিয়েছেন এটা এখনো ২য় পেজে আছে , একই পোস্ট দুবার কেন দিলেন ? ” তখন ঐ পোস্টকৃত কবি জানালেন এটা উনার ইচ্ছে উনি দিয়েছেন বারবার দিতে পারেন ।
আমি আমার পছন্দগুলো জানাচ্ছি , শব্দ নীড়ের জন্য শুভ কামনা ।
আমি কিছু ব্যক্তিগত সমস্যায় ভুগছি।
1। সরাসরি লগইন করতে পারি না। কারও পোষ্ট এ ঢুকে মন্তব্য করার উছিলায় লগইন করা যায়।
2। বার্তা, কে কি বলেলেন? এই কলামটা আমি আর দেখতে পাই না। পুরা কলাম ধরেই গায়েব।
ভালোবেসে ভাঙ্গা ঘরেও থাকা যায় আর রাজপ্রাসাদে ও শান্তি নাহি পাই যদি সেথা ভালোবাসা কথা নাহি কয়।
আমরা প্রত্যাশা করতেই পারি, ভালো লাগা মন্দ লাগা বলতেই পারি এমনকি চাইতেও পারি। তবে যা চাইছি তা না পেলে বা যার কাছে চাইছি তার দেবার সামর্থ আছে কিনা সেটাও বিবেচনায় নেয়া টা জরুরী অথবা যার কাছে চাইছি তার নীতি নির্ধারণে সেটি পড়ে কিনা সেতার প্রতিও আমাদের সন্মান দেয়ার অর্থ সহযোগী হওয়া। ছোট বেলায় বা-মার কাছে সব চেয়ে পেয়েছি এমন মনে পরে না আবার আমি আমার সন্তানকে সব কিছু দিচ্ছি না, দুটি কারনে ক) সামর্থ সব সময় তা পারমিট করে না খ) আমার নীতি বা পলিসি সেটা সাপোর্ট করে না।
তাই বলে আমি আমার বাবা-মাকে ফেলে রেখে চলে যাই এবং আমি আশাবাদী আমার সন্তানেরাও না পাবার বেদনায় আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে না।
তবে, আপনাদের সাথে আমারো প্রত্যাশা ব্লগ কর্তৃপক্ষ আমাদের প্রস্তাব গুলি বিবেচনায় নিয়ে যতটা সম্ভব সমাধানের চেষ্টা করবেন।
ব্লগ চ্যাটিং বিষয়টির সাথে আমি একমত না। এটি ব্লগিং এর মেজাজ ও উদ্দেশ্যকে ব্যহত করবে।
**
যাইযাইনি হবে- আজ সকালে এসে এই উইজোটি দেখতে পেলাম না, সরিয়ে ফেলা হয়েছে। এখন ব্লগের চোহারা পরিস্কার মনে হচ্ছে। কর্তপক্ষকে ধন্যবাদ।
- প্রবেশে অনেক সময় নিচ্ছে (আমাদের লাইন স্পীড আগের মতই আছে), এমন আগে ছিল না। এটা মনে হয় আর একটা টেকনিক্যাল প্রব্লেম। আশা করি এই বিষয়ে কি করা যায়, ব্যবস্থা নেবেন এবং আমাদের ধন্যবাদ সাথে সাথে পেয়ে যাবেন।
শুভেচ্ছা। শব্দনীড় এগিয়ে চলুক।
শব্দনীড় টেকনিক্যাল টিম এগিয়ে চলুক সময়ের সাথে।
প্রথম পাতায় এখন যে ১৫টি পোষ্ট দেখা যাচ্ছে তার বক্স সাইজ এক একটার এক এক রকম। এই বক্সের সাইজ এক হলে দেখতে এবং লোডিং এ সময় বাঁচত। বক্স টু বক্স গ্যাপ কম হলেও ভাল।
(চান্স পেয়ে কিছু ভালবাসার আবদার মাত্র। কারন ব্লগ ভিউ, লোডিং টাইম সব মিলিয়ে ব্লগারদের সুবিধা হওয়াই ভাল। ব্লগিং যত ফেন্ডলি হবে তত ব্লগার কাছে থাকবেই।)
আরো বলব।
ব্লগার অনুসন্ধান করুন , ঐ বক্সটা এখনো ঠিক করে কাজ করছে না । কিন্তু
হঠাৎ করে হেড স্ক্রল সরানোটা কেন এতো গুরুত্ব পেলো বুঝতে পারছি না ।
হুম সকাল থেকেই হেড স্ক্রল করা খাঁপটি দেখছি না । কাল রাতে বলেছি ওটা আমার পছন্দের, এখন হঠাৎ ওটা না দেখে প্রথম পাতার উপরের দিকটা আমার চোখে উদোম উদোম লাগছে । সবার পছন্দ সমান গুরুত্ব পাবে না কারণ সবাই সমান গুরুত্বপূর্ণ নয় । যাই হোক পছন্দ অপছন্দ থাকবেই ; ডান বাম পা ফেলেই হাঁটতে হয় । ভালো হলো ওটি কারো দৃষ্টিতে আর কোন সমস্যা সৃষ্টি করবে না,
দৃষ্টি প্রসারিত হোক ।
শুভ কামনা ।
জনাব নাজমুল হুদার সাথে একমত।
আমি বেকার হিসেবে এখন দেখছি বেজায় ব্যস্ত
একমত….একমত……….একমত……একমত……..একমত……….একমত……….সহমত
সহমত

প্রিয় সঞ্চালক মহোদয় এবং শব্দনীড় কর্তৃপক্ষ,
সালাম। আপনাদের সহযোগীতার প্রতি যথাযথ সন্মান প্রদর্শন পূর্বক উপরে সন্মানিত ব্লগারদের মতামতের ভিত্তিতে সময় ও সুযোগ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি। ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেয়া হয়েছে তাতে আমরা সবাই অত্যান্ত আনন্দিত এবং সে জন্য জানাচ্ছি অনেক অনেক শুভ কামনা। আমরা জানি আমাদের সাধ ও সাধ্যের মধ্যে বিশাল তফাত রয়েছে। রয়েছে বিভিন্ন প্রতিকুল পরিবেশ তবুও এই সিমীত সুযোগের মধ্যে আমাদের লক্ষে পৌছাবার চেষ্টা চালিয়ে যেতে হবে। সবার সক্রিয় সহযোগীতা পেয়ে আমাদের প্রিয় শব্দনীড়ের আবেদন সারা বিশ্বে ছড়িয়ে পরুক এমনটাই প্রত্যাশা করি
ধন্যবাদ।
সহমত পোষণ করলাম।
Shobdoneer er shopno bloggers der shopner sathe mishe jak ,pothchola hoye uthuk shudhui samne egiye jabar prottoye……….. ei kamona sobar moto Amaro. shuvo blogging. shuvo kamona.
১ নং সমস্যার কারণে আমি এত বেশি ত্যক্ত বিরক্ত যে, এখন আর শব্দনীড়েই আসা হয়না মূলতঃ এই কারণে।
৪, ৮, ১০, ১১, ১৩, ১৬ সমর্থন করলাম।
৯ নং- পোস্টে নানান ফন্ট ব্যবহারের ক্ষেত্রে টেকনিক্যাল সমস্যা হতে পারে। তাছাড়া খুশিমত রং ব্যবহারের ক্ষেত্রেও অনেকে যথেষ্ট রুচির পরিচয় দিতে ব্যর্থ হতে পারেন। তাই ওটা না থাকাই ভালো।
আলোচনা চলুক। আবারো বলি- সবার আগে সমাধান হওয়া দরকার ‘পেইজ নট ফাউন্ড’ সমস্যাটি। এটা খুবই পীড়াদায়ক।
শব্দনীড়ে আমি বিভিন্ন পোস্টের জন্য যে সব ছবি আপলোড করেছি, সেগুলো ঐ পোস্ট ওপেন না করে কিভাবে পাওয়া যাবে বলতে পারেন কি? কেউ যদি জানান, বড়ই উপকৃত হই।