
রিমঝিম রিমঝিম বাদল দিনে
তোমার কথাই শুধু পড়ে মনে
কোথায় আছ ওগো দেখা দাও আজ
এমনি বরষা মুখর দিনে।।
তোমার পরশ মাখা মধুর স্বপন
আমায় করেছে রেখে মুগ্ধ মগন
সময় কাটে যে ঘরে, আজ একা একা
তোমারই সুরে গান গেয়ে।।
বিদায় নিয়েছে আজ ফাগুন বেলা
এসেছে বরষা হায় নতুন করে
কাটে না যে বিরহের এই দিন গুলি
তোমারই পথ পানে চেয়ে।।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



গুন গুন করে আমি ই গেয়ে ফেললাম হাহাহ ……
খুব সুন্দর হয়েছে ।
খুউউউব ভাল করেছেন আসলেই এটা গান। পারলে স্বরলিপি পাঠিয়ে দিন।
গান ছবি দুই মিলে একাকার।
এটা কিন্তু এখ্নও নির্বাক গান, মানে সুর পায়নি।
খুব ভালো লাগলো নীল দা
ধন্যবাদ কবি।
কবিতার চেয়ে গান হিসাবে বেশী ভাল লাগছে পড়তে। সুন্দর কথা গুলো।
শুভ কামনা রইল।
দিদি, আসলেই এটা গান তবে এখনও সুর পায়নি বলে নির্বাক হয়ে রয়েছে।
আপনার জন্যেও শুভ কামনা।
লেখাটা পড়েই একটা রিমঝিম ছন্দ দোলা দিলো মনে।
কিসের রিমঝিম?
বৃষ্টির।
যদিও বাইরে এখন রোদ ঝলমল দুপুর তবু আপনার লেখা, এক মুহূর্তের জন্য কল্পনায় বৃষ্টি ডেকে এনেছিল।
শুভকামনা আপনার জন্য।
জানিনা দিদি, কি যে হবে?
সুরকারের সাথে এখনও বসতে পারিনি! কোন তালে কেমন সুর হবে, কার মনে কেমন দোলা দিবে বা আদৌ দোলা দেয়া সুর হবে কি না কিছুই বুঝতে পারছি না। আমি যে আবার সুর সম্পর্কে কিছুই জানি না। তবে আমার মনে হচ্ছে কাহারবা তালের উপরে সুর আসতে পারে।
তবে আপনার মনে যে রিমঝিম তান এসেছে এ কথা জেনে খুব ভাল লাগল!
লেখকের কাজই হচ্ছে পাঠককে তার কল্পনা রাজ্যে নিয়ে যাওয়া।
অনন্ত শুভ কামনা।
কন্ঠে আমার থাকতো যদি সুর, মধুর সুমধুর! এই গানের কথা পড়তাম শুধু? গাইতাম আপন মনে!!
ধন্যবাদ দাদা। জেনে ভাল লাগছে।
সর্বক্ষণের জন্য একজন সুরকার আমার সাথে থাকা দরকার কিন্তু এই ঢাকা শহরে তা প্রায় স্বপ্নের মত। অনেক গান আছে যা আদৌ কোনদিন সুর পাবে কনা জানি না।