নিশীথিনী

ঝিল্লী ডাকা জোনাক জ্বলা নিশি রাতে
জোছনা চাদর গায়ে পৃথিবী ঘুমায়
শিশির কণা মুক্তা হয়ে ঝরে মেঠো পথে
তমাল তরু শুধু ঘুম পারানি গান গায়।

দূর আকাশের তারা গুলি মিটিমিটি হাসে
সুরেলা বাঁশরি এলো মেলো বাতাসে ভাসে।
সুদূর নীহারিকা চেয়ে দেখে সুপ্ত মশাল জ্বেলে
কাজল কলঙ্কে নিশীথিনী মনের ছবি আঁকায়।

শিশির বিছানো আঁচলে হেমন্ত গায় নিশি রাগিনী
নিঝুম স্বপনে মগ্ন মোহনীয় মধু যামিনী।
তিমির কুহেলিকা বসে থাকে বসন্তের পথ চেয়ে
নিরবে কে যেন মনে সুর ঝরিয়ে শিহরণ জাগায়।।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 4.0/5 (1 vote cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: +1 (from 1 vote)
নিশীথিনী, 4.0 out of 5 based on 1 rating

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৪ টি মন্তব্য (লেখকের ৭টি) | ৭ জন মন্তব্যকারী

  1. ডা. দাউদ : ১৬-০৭-২০১২ | ২২:৩৯ |

    শিশির বিছানো আঁচলে হেমন্ত গায় নিশি রাগিনী
    নিঝুম স্বপনে মগ্ন মোহনীয় মধু যামিনী।
    তিমির কুহেলিকা বসে থাকে বসন্তের পথ চেয়ে
    নিরবে কে যেন মনে সুর ঝরিয়ে শিহরণ জাগায়।।


    একেবারে পাক্কা প্রেমিকের মতো লিখা
    প্রেমে পড়েছেন
    নাকি প্রেম আপনাতে পড়লো?

    • নীল নক্ষত্র : ১৬-০৭-২০১২ | ২২:৫১ |

      আসলে পোস্টটা ভুলে চলে গেছে। এটা হেমন্তের কবিতা, চলে গেল বর্ষায়!
      যাক গেছে যখন চলুক।
      সুন্দর কৌতূহল!! তাইতো! আমি প্রেমে পরেছি নাকি প্রেম আমাতে পরেছে? কঠিন প্রশ্ন!! ভেবে দেখতে হবে। আমার প্রিয়তমাকে জিজ্ঞেস করে দেখি!

  2. খেয়ালী মন : ১৭-০৭-২০১২ | ৩:১৯ |

    সুদূর নীহারিকা চেয়ে দেখে সুপ্ত মশাল জ্বেলে
    কাজল কলঙ্কে নিশীথিনী মনের ছবি আঁকায়। Yes Yes
    অনেক ভালো লাগলো
    শুভকামনা জানবেন Rose

  3. আহমাদ ইউসুফ : ১৭-০৭-২০১২ | ৭:৪৬ |

    শব্দের অলন্কারে সাজানো এক রুপসী কাব্য

    • নীল নক্ষত্র : ১৭-০৭-২০১২ | ৮:২০ |

      কবি যে কি বলে! জন্মদিনের আনন্দে ভরপুর!! শুভ কামনা কবি।

  4. ফকির আবদুল মালেক : ১৭-০৭-২০১২ | ১২:৪৭ |

    অনেক দারুন ছন্দময় আর শব্দের কারুকাজে সমৃদ্ধ চমৎকার ভাল লাগা কাব্য।

    শুভ কামনা সব সময়।

  5. মুহাম্মদ সাঈদ আরমান : ১৭-০৭-২০১২ | ১৩:৫১ |

    অনেক সুন্দর । সুরে শুনার অপেক্ষায়
    শ্রদ্ধা ও শুভকামনা

    • নীল নক্ষত্র : ১৭-০৭-২০১২ | ১৫:১৭ |

      দুঃখিত ভাইয়া, এটাতে সুর হবে না। যদিও ছন্দের পতন নেই তবুও গানের জন্য কিছু সমস্যা রয়ে গেছে। বলেছি না, সব গানই কবিতা কিন্তু সব কবিতা গান হয় না। তবুও দেখা যাক শত বাবু কখনও সময় পেলে চেষ্টা করবে। অবশ্য উনি এখন আমার একটা রাগ প্রধান গান নিয়ে ব্যাস্ত আছে, প্রাথমিক সুর হয়েছে এখন অলংকরণ রয়ে গেছে। ওই যে “রিনিঝিনি বাজে নুপূর শ্রাবণে’।

  6. চারুমান্নান : ১৭-০৭-২০১২ | ১৪:০৩ |

    দারুন লাগলো নীল দা,,,,,,,,,,,,,,,

  7. বিষণ্ণময়ী : ১৭-০৭-২০১২ | ১৫:৫৫ |

    দারুন সব উপমার ব্যবহার আর শব্দের খেল। চমৎকার হয়েছে নীল ভাই।

    • নীল নক্ষত্র : ১৭-০৭-২০১২ | ১৭:০১ |

      চমত্কার শব্দের বুননে আর মননে বাহারি মন্তব্য।