রঁহস্যময় শঁনির বলয় (প্রথম পর্ব)

হু বছর ধরে মানুষ সৌরজগতের 5 টি গ্রহের কথা জানতো,এই পাচটির মধ্যে শনি ছিল সবার শেষে।অবশ্য পরবর্ততী বাকী গ্রহগুলো আবিস্কৃত হয়েছে।যে সব গ্রহ খালি চোখে দেখা যায় শনি তাদের মধ্যে সবচেয়ে দুরে, বুধ ও বৃহস্পতির মধ্যে যে ফাঁক শনি ও বৃহস্পতির মধ্যেকার ফাঁকের বিস্তৃতিও সেই পরিমান।
সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ হলো শনি,এর কারন গ্রহটিকে ঘিরে একটি বলয় আছে যার কারনে শনি এত সুন্দর।খালি চোখে এই বলয়টি দেখা যায় না,যার কারনে অনেক আগের জ্যেতির্বিদরা শনিকে চিনলে ও এর বলয়টির কথা জনতেন না।এই বলয়টি প্রথমে ধরা পড়ে বিখ্যাত জ্যেতির্বিদ গ্যালিলিও’র দুরবীনে,কিন্ত তখন তিনি একে একটি গ্রহ বলে মনে করলেন।এর 40 বছর পড়ে জ্যোতির্বিদ হিউগনেস আবিস্কার করলেন পাতলা একটি বলয় গ্রহটিকে ঘিরে আছে (এখানে উল্লেখ্য পৃথিবী থেকে শনিকে বিভিন্ন অবস্হানে দেখা যায় বিধায় বলয়টি সবসময় একরকম দেখা যায় না)।শনির বলয়গুলি দেড়গুন বেশী সূর্যরশ্নি প্রতিফলিত করে।
যে যে অবস্হায় আমরা শনির বলয়গুলিকে স্পস্ট দেখি সেই অবস্হায় বলয়গুলি আমাদের দৃস্টিপথের সন্গে সর্বচ্চো 28 ডিগ্রী কোন করে থাকে।আর তখন আমরা বলয় এবং শনিকে উজ্জল দেখি,এবং কখনো বলয়ের উপরের দিক আবার কখনো বলয়ের নীচের দিক দেখতে পাই, এই দুই অবস্হার মধ্যেকার পার্থক্য 15 বছরের।আবার কিছু কিছু সময়ে বলয়গুলি দৃস্টিপথের সন্গে সর্বনিম্ন কোন করে থাকে,সেই সময়ে গ্রহের তখনকার অবস্হার কারনে শুধু বলয়ের ধারটুকু দেখা যায়।
প্রথমে মনে করা হতো তিনটি বলয় শনিকে ঘিরে আছে।কিন্ত সর্বপ্রথম ভয়েজার মহাকাশযান এই বলয় সম্পর্কে গুরত্বপূর্ন তথ্য দিল।তা হলো এই বলয় তিনটি নয় আবার 50 বা 100 টিও এর সংখ্যা কয়েক লক্ষ হতে পারে।এক একটি বলয়ের চেহারাও সুক্ষ,আবার অনেক বলয় শিকলের মত একে অন্যের সাথে জড়িয়ে আছে।শনির বলয়ের পুরত্ব প্রায় 1কিঃমিঃ,কিন্ত চওড়া শনির পৃস্ট থেকে প্রায় 420,000 কিঃমিঃ পর্যন্ত।
ঘনত্বের তারতম্যে শনির বলয়গুলিকে সাত ভাগে ভাগ করা যায়।এক একটি বলয় আবিস্কারের সাথে সাথে এগুলোকে A,B,C,D,E,F ইত্যাদি অক্ষরে চিহ্নিত করা হয়েছে।

চলবে।

ছবি হাবল হেরিটিজ টিম।saturn
শনির বলয়।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৫ জন মন্তব্যকারী

  1. ফকির আবদুল মালেক : ০৪-০৭-২০১২ | ২০:১৬ |

    এই ধরনের তথ্যে ভরপুর পোষ্ট গুলো বেশ আনন্দ নিয়ে পড়ি।

    ধন্যবাদ আপনাকে।
    শুভ কামনা সব সময়।

  2. জিয়া রায়হান : ০৫-০৭-২০১২ | ১০:০৮ |

    জানলাম। ধন্যবাদ আপনাকে পোষ্টের জন্য।
    শুভ কামনা।

  3. চারুমান্নান : ০৫-০৭-২০১২ | ১০:৫৮ |

    বাহ দারুন অজানা তথ্য,,,,,,,,,,,,,,,

  4. বিষণ্ণময়ী : ০৫-০৭-২০১২ | ১৩:৩৫ |

    শনির বলয় কথাটা তবে কি এই ভাবে এসেছে। আসলে শনিকে নিয়ে মানুষের মিথ্যে কিছু আশন্কা আছে।

    • নেবুলা মোর্শেদ : ০৮-০৭-২০১২ | ২০:৩৯ |

      আপনি ঠিক ধরেছেন। আসলে শনিকে নিয়ে মানুষের মিথ্যে কিছু আশন্কা আছে।যার সবটাই ভূল।
      ধন্যবাদ

  5. রাফিউল রাজী রিটন : ০৭-০৭-২০১২ | ১৮:৪৬ |

    পরের পর্বের আশায় রইলাম। পোস্টের জন্য ধন্যবাদ।