পঞ্চ দ্বিপদী

১.

প্রবল ঝটিকা পারে সমূলে উপাড়িতে বিপুল মহীরুহ
ক্ষীণ তণু লতিকারে কাবু করা তার কাছে অতি দুরুহ।

২.

মৌমাছি গুঞ্জরণ, প্রজাপতি পাখা আর দখিনা মলয়
দেখে প্রাণে দোলা লাগে জাগিলে প্রণয়।

৩.

পতন আশঙ্কায় যদি ভীতি জাগে প্রাণে
সকলের বড় বাধা তাহাই উত্থানে।

৪.

সময়ের আবর্তনে বিবর্তনের অনিবার্য ধারা
বৃথা আস্ফালনে তারে যায় না রোধ করা।

৫.

প্রেমের কাঙাল হয় যদি কভু কারো মন
কোকিলের কুহু তানে প্রাণ হয় উচাটন।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২৮ টি মন্তব্য (লেখকের ১৪টি) | ১৩ জন মন্তব্যকারী

  1. সাহাদাত উদরাজী : ১৬-০৭-২০১২ | ১৭:২৫ |

    দুই লাইনের পদ্য = দ্বিপদী
    দুই লাইনের পদ্য মোট পাঁচটি = পঞ্চ দ্বিপদী

    শব্দের চমৎকার ব্যবহার হয়েছে কবি।

  2. ভালবাসার দেয়াল : ১৬-০৭-২০১২ | ১৭:৩৮ |

    সময়ের আবর্তনে বিবর্তনের অনিবার্য ধারা
    বৃথা আস্ফালনে তারে যায় না রোধ করা।

    এ তো বানী পঞ্চম লিখে ফেলেছেন নাজমুল ভাই++++++++++++++++++++++++++++++++++++++++++++

    • নাজমুল হুদা : ১৬-০৭-২০১২ | ২০:৫৫ |

      কবে, কখন, কোথায়? আমার আগেই আমার লেখা অন্য কেউ লেখে কেমন করে?

    • ভালবাসার দেয়াল : ১৬-০৭-২০১২ | ২১:৪৬ |

      আমি কিন্তু বলিনি আগে কেউ লিখেছে। অনেকগুলো প্লাস দিয়েছি নাজমুল ভাই। সবচেয়ে যে দ্বিপদি ভালো লেগেছে তাই উল্লেখ করেছি মাত্র।

    • নাজমুল হুদা : ১৭-০৭-২০১২ | ১৩:২৭ |

      সরি! আমি একটু ভুল বুঝে ফেলেছিলাম! ভেবেছিলাম ‘পঞ্চম’ নিকের ব্লগার বুঝি আমার আগেই এই গুলো লিখেছেন!! আবারও সরই, জাকির ভাই।

  3. ডা. দাউদ : ১৬-০৭-২০১২ | ১৮:৪৪ |

    প্রবল ঝটিকা পারে সমূলে উপাড়িতে বিপুল মহীরুহ
    ক্ষীণ তণু লতিকারে কাবু করা তার কাছে অতি দুরুহ।

    এই দুটি লাইন হাজার লাইনের মতো
    অসাধারন
    সালাম জানবেন হুদা ভাই

    • নাজমুল হুদা : ১৬-০৭-২০১২ | ২০:৫৬ |

      ধন্যবাদ।
      অনেক শুভ কামনা, ডাক্তার ভাই।

  4. মুক্তিযোদ্ধা : ১৬-০৭-২০১২ | ২০:২১ |

    প্রবল ঝটিকা পারে সমূলে উপাড়িতে বিপুল মহীরুহ
    ক্ষীণ তণু লতিকারে কাবু করা তার কাছে অতি দুরুহ।

    অসাধরণ। ভালো থাকবেন এই দুয়া করি।

    • নাজমুল হুদা : ১৬-০৭-২০১২ | ২০:৫৭ |

      মুক্তিযোদ্ধা ভাই, আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা।
      শুভেচ্ছা।

  5. ফকির আবদুল মালেক : ১৬-০৭-২০১২ | ২০:৫৫ |

    এক কথায় দারুন প্রয়াশ।
    ভাল লেগেছে খুব।

  6. বিষণ্ণময়ী : ১৬-০৭-২০১২ | ২১:৫১ |

    ৫ম বানীটা চমৎকার হয়েছে হুদা ভাই্

    • নাজমুল হুদা : ১৭-০৭-২০১২ | ১৩:২৯ |

      ভাই বিষণ্নময়ী, অনেক শুভ কামনা।

  7. কবিরনি : ১৭-০৭-২০১২ | ২:২৭ |

    আরে আগে অনুকাব্য পড়েছি, এতো দেখি ইলেকট্রন কাব্য।
    পঞ্চ দ্বিপদী > দ্বিপদী > নামকরনটা ভীষন ভাল হয়েছে। আর পঙ্তিগুলো তো একেকটা একেকটার চেয়ে সুন্দর। সুন্দর এবং সুন্দর।

    • নাজমুল হুদা : ১৭-০৭-২০১২ | ১৩:৩২ |

      ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুন্দর মন্তব্যের জন্য, ভাই কবিরনি।

  8. চারুমান্নান : ১৭-০৭-২০১২ | ১৩:২৬ |

    দারুন লাগছে,,,,,,,,,,,,আপনার সিরিজটা,,,,,,,,,,,,,,

    • নাজমুল হুদা : ১৭-০৭-২০১২ | ১৩:৩৫ |

      প্রশংসা মাথা পেতে নিলাম, কবি।
      সগুভ কামনা। Rose

  9. মুহাম্মদ সাঈদ আরমান : ১৭-০৭-২০১২ | ১৩:৫২ |

    প্রেমের কাঙাল হয় যদি কভু কারো মন
    কোকিলের কুহু তানে প্রাণ হয় উচাটন।

    অনেক ভাল লাগল কবি । অভিনন্দন Smile

    • নাজমুল হুদা : ১৭-০৭-২০১২ | ২৩:৩৩ |

      আপনার প্রশংসায় লজ্জা পাচ্ছি ভাই!
      কৃতজ্ঞতা।

  10. জুলিয়ান সিদ্দিকী : ২১-০৭-২০১২ | ০:০৭ |

    ভাইজান, এইবার চেষ্টা করেন ভাষার প্রাচীনত্ব থেকে বের হয়ে আসতে। জানি এও খুব সহজেই পারবেন।

    • নাজমুল হুদা : ২৩-০৭-২০১২ | ২২:২৭ |

      জুলিয়ান ভাই, এমনিতে কথাবার্তা যা বলি তা বোধহয় সবই এ যুগের ভাষায়। ছড়া-ছন্দে কিছুতেই প্রাচীনত্ব আমাকে ছেড়ে যেতে চায় না! মাঝে মাঝে আবার এ সব না লিখে পারিও না। কী যে করি?

  11. প্রভাষক : ২৩-০৭-২০১২ | ১৬:২৮ |

    মৌমাছি গুঞ্জরণ, প্রজাপতি পাখা আর দখিনা মলয়
    দেখে প্রাণে দোলা লাগে জাগিলে প্রণয়।

    Yes Yes Yes


    অ.ট.
    আপনি এক স্থানে আমার পিতা সম্পর্কে জানতে চেয়েছিলেন…
    জ্বী… তিনি 82-র ব্যাচ…
    আপনি কিভাবে জানেন তা কি বলা যাবে???…

    • নাজমুল হুদা : ২৩-০৭-২০১২ | ২২:৩১ |

      ধন্যবাদ, প্রভাষক। [পদোন্নতির আর কত দেরী?]

      অঃটঃ-এর জবাবেঃ
      এত দিন পরে উপলক্ষ তো মনে করতে পারছি না, হয়তো আপনার পোস্টেই কোন ইঙ্গিত ছিল। আমি ৮২ (বিশেষ) ব্যাচে ঢুকেছিলাম, বৃদ্ধ বয়সে। একই গোয়ালে বসবাস করেছি তো, তাই হয়তো জানতে চেয়েছিলাম। তাঁকে আমার সালাম জানাবেন।

  12. নাজিয়া আক্তার (মম) : ২৩-০৭-২০১২ | ২২:৩৮ |

    দারুন ! চমৎকার হয়েছে ।

    • নাজমুল হুদা : ২৪-০৭-২০১২ | ২২:১১ |

      Rose
      আপনাকে অনেক ধন্যবাদ, ভাই নাজিয়া আক্তার (মম)।

  13. কাহন : ২৪-০৭-২০১২ | ২২:২২ |

    সময়ের আবর্তনে বিবর্তনের অনিবার্য ধারা
    বৃথা আস্ফালনে তারে যায় না রোধ করা।
    Yes দারুণ