
স্বপ্ন দেখে বলেই মানুষ বাঁচে, আশা আছে বলেই মানুষ পথ চলে। ভালোবাসা আছে বলেই – মানুষ, প্রতিবাদ প্রতিরোধে ফেটে পড়ে। আমার ভালোবাসা- স্বদেশ প্রেম, ঈশ্বরের আরাধনা, তাৎপর্যহীন জীবনের অর্থ খুঁজে ফেরা। প্রকৃতি সৃষ্টির উৎস উৎসবে পরিণত হয়। জীবন গহীন গাঙের এক ডুব সাঁতার দিয়ে চলে। খাঁ খাঁ প্রান্তর, বানভাসি জনপদ বিকেলে শুয়ে থাকা সোনালী রোদ্দুর অবিশ্বাস্য এক টানে আমাকে মাতায়। বৃদ্ধ গরাদ সজ্জিত গৃহকোণ নিরাপদ আশ্রয় আমাকে বৃত্তাবদ্ধ করে। মানুষকে আমার ভয়। ভয়ে ভয়ে – ভীতসন্ত্রস্ত আমি।
শুধু স্বপ্ন আছি বলে বেঁচে আছি। প্রতিকূলতা আর অবিমিশ্র ছলনায় দিশাহারা আমি। তাই পিছিয়ে পড়ি, মন্তব্য শুনি, অযোগ্য বিবেচিত হই। নিঃসঙ্গতা গ্রাস করে আমার আশপাশ। কি ফিটফাট হাতে জপমালা, মনের কপাট রুদ্ধ বদ্ধ প্রাণ। সমাগম চারিদিক। সব উৎসবের প্রথম কাতারের সাথে উঠি বসি, করতালি দেয় মুহুর্মুহু। এ সবের সাথেই ক্ষয় হয় জীবন। যার যা খুশি … আমি থাকি আমার ভেতর। স্বপ্ন দেখি ভালোবাসি বেঁচে থাকি মহাশূন্যের ক্ষুদ্র এক চরের উপর। অবস্থাটা এমন আমাদের কেউ কোন কালে এদেশে জন্মেনি। যেন তারা এদেশের নয়। কেউ কোন কালে শাক-মাছ-ভাত খায়নি। পিঠা আটা নাড়কেল পুলি শোনেনি কখনো। ভাবে- খাল-বিল, নদী নালা এ জংলা ভূমি- অস্পৃশ্য- অচ্ছুৎ এ জমিন পরিত্যাজ্য। অথচ কালান্তর থেকে এই ভূমিতে- পা রেখেছে সংখ্যাহীন ভিনদেশী। বর্গির মতো, এই ব-দ্বীপের উপর। বীভৎস ভণ্ডামীতে ভরা আশপাশ। জ্ঞানপাপী, রাজ নেতা মেরুদণ্ডহীন বুদ্ধিজীবী মধ্য মেধায় সয়লাব দেশ প্রীতি। বুঝেও বোঝে না কিছু।
আমি ভূমিসূত। এই খানে জন্ম আমার সওয়ারী আসিনি দূর থেকে। আমাকে আমার দেশে এসে আমার ক্ষুদ্রতা নিয়ে উপহাস করো নিরন্ন কাঙাল তুমি দূরদেশী যতো।




এই দেশ আমার এই মাটি আমার আমি অতিথী নই এই দেশের আসিনি অন্য কোখাও থেকে বসত গড়তে।
কি বলব চমৎকার লিখেছেন। এই অনুভুতিগুলোর জন্য আমরা বেচে আছি শত প্রতিকূলতার মাঝেও মাটিকে আকড়ে আছি কারণ এই মাটিতেই আমরা শান্তি পাই, সুখ পাই।
ভাল থাকুন।
আমার দেশে উপহাস করো নিরন্ন কাঙাল তুমি দূরদেশী যতো।
ধন্যবাদ প্রিয় শ্রদ্ধেয়।
বীভৎস ভণ্ডামীতে ভরা আশপাশ। জ্ঞানপাপী, রাজ নেতা মেরুদণ্ডহীন বুদ্ধিজীবী মধ্য মেধায় সয়লাব দেশ প্রীতি। বুঝেও বোঝে না কিছু।
বীভৎস ভণ্ডামীতে ভরা আশপাশ।
শুধু স্বপ্ন আছি বলে বেঁচে আছি। প্রতিকূলতা আর অবিমিশ্র ছলনায় দিশাহারা আমি। তাই পিছিয়ে পড়ি, মন্তব্য শুনি, অযোগ্য বিবেচিত হই। নিঃসঙ্গতা গ্রাস করে আমার আশপাশ। কি ফিটফাট হাতে জপমালা, মনের কপাট রুদ্ধ বদ্ধ প্রাণ। সমাগম চারিদিক। সব উৎসবের প্রথম কাতারের সাথে উঠি বসি, করতালি দেয় মুহুর্মুহু। এ সবের সাথেই ক্ষয় হয় জীবন

আমার স্বশ্রদ্ব সালাম জানিবেন স্যার
আপনার ভাবনার সাথে লীন হোক আমাদের মনছবি
অনেক অনেক শুভেচ্ছা
স্বপ্ন দেখে বলেই মানুষ বাঁচে, আশা আছে বলেই মানুষ পথ চলে।
অন্ধ মুখোশে তবু কিছু কালো মানুষ রয়ে যায় …
স্যার ধন্যবাদ এবং সালাম আপনাকে।
আমি ভূমিসূত। এই খানে জন্ম আমার সওয়ারী আসিনি দূর থেকে। আমাকে আমার দেশে এসে আমার ক্ষুদ্রতা নিয়ে উপহাস করো নিরন্ন কাঙাল তুমি দূরদেশী যতো।
অসাধারন স্যার।
আপনাকে সালাম আর বিনম্র শ্রদ্ধা।
শ্রদ্ধাভরে বন্ধু তবুও অপেক্ষায় রই সুপ্রভাতের।
আমি ভূমিসূত। এই খানে জন্ম আমার সওয়ারী আসিনি দূর থেকে। আমাকে আমার দেশে এসে আমার ক্ষুদ্রতা নিয়ে উপহাস করো নিরন্ন কাঙাল তুমি দূরদেশী যতো।”
তোমার লিখার ক্ষুরধার – নৈপুণ্যতা আর দশটি লিখা থেকে সম্পূর্ণ ভিন্ন । ভালো থেকো বন্ধু।
সালাম সহ শুভকামনা বন্ধু।
বন্ধু, তুমি থেকেও নেই! কী ব্যাপার?
আমি আছি বন্ধু সর্বত্র। এমনকি তোমাদের পাশেও।
আমি ভূমিসূত। এই খানে জন্ম আমার সওয়ারী আসিনি দূর থেকে। আমাকে আমার দেশে এসে আমার ক্ষুদ্রতা নিয়ে উপহাস করো নিরন্ন কাঙাল তুমি দূরদেশী যতো। -এই দৃঢ়তা আপনার পাথেয় হোক। শুভ কামনা।
ধন্যবাদ প্রিয় মাজারুল।
মানুষ তার আশার সমান বড়…
সঠিক বলেছেন স্যার।
এটাই জীবনের সহজাত ধারনা। এ সহজাত ধারনার বাইরে আমরা কেউ নই। এই ধারনার বশবর্তী হয়েই মানুষ স্বপ্নকে ধারন করে বরন করে, আবার কেউ কেউ স্বপ্ন ভাঙ্গার বেদনায় ব্যধিত হয়। তারপরও আমরা জীবন ভাবনায় সামনে এগুতে চেষ্টা করি।এ চেষ্টা বেঁচে থাকার, অস্তিত্ব টিকিয়ে রাখার। তারপরও আমরা স্বপ্ন দেখি।
স্বপ্ন দেখে বলেই মানুষ বাঁচে, আশা আছে বলেই মানুষ পথ চলে।
স্বপ্ন দেখি ভালোবাসি বেঁচে থাকি মহাশূন্যের ক্ষুদ্র এক চরের উপর।
কেমন আছো বন্ধু?
ভালো আছি বন্ধু। অনেকদিন দেখা হয়না !!
খুব ভাল লাগল। ভাল থাকুন সবসময়, এ কামনায়।
এভাবেই চলে যাবে দিন। অনেক ধন্যবাদ।
ভাল লাগল! মন্তব্য গুলো আরো চমৎকৃত করেছে
কৃত্রিম আলোয় আমাদের বাস। ধন্যবাদ প্রিয় নিজাম।
বীভৎস ভণ্ডামীতে ভরা আশপাশ। জ্ঞানপাপী, রাজ নেতা মেরুদণ্ডহীন বুদ্ধিজীবী মধ্য মেধায় সয়লাব দেশ প্রীতি। বুঝেও বোঝে না কিছু।
আমি ভূমিসূত। এই খানে জন্ম আমার সওয়ারী আসিনি দূর থেকে। আমাকে আমার দেশে এসে আমার ক্ষুদ্রতা নিয়ে উপহাস করো নিরন্ন কাঙাল তুমি দূরদেশী যতো।
ঠিক মনের কথাটি গুছিয়ে লিখেছেন। ভালো লাগলো শুভ কামনা।
অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানবেন জনাব মমর।
বলার কিছু নাই। ভাষাহীন।
জীবন যুদ্ধের পারাপারে আমরা।
মানুষ বাচে তাই স্বপ্ন দেখে, পথ চলতে পারে তাই জেগে থাকে আশা
সাদা মুখোশের মাঝে বেচে থাকে নীল, কালো, লাল সব রং করা পুতুল।
চমৎকার আপনার লেখাগুলো অনেক গভীরতায় নিয়ে যায়।
ভালো থাকবেন অনাদিকাল।
চলে যায় জীবন, কর্ম আর স্বপ্নের আঁধারে।
এমন অনেক দিন গেছে আমি অসংখ্য বার আপনার ব্লগ বাড়ি ঘুড়ে গেছি ;নুতন কিছু লিখেছেন কিনা এটা দেখবার জন্যে …দেরীতে হলেও জানাতে ভালোবাসি আমার মন্তব্য …এখানেই আপনার ব্যাবধান অন্য সবার মধ্যে ।
এখানেই আপনি স্বার্থক ও সফল ।
ভালো থাকুন ।
ভালো লেগেছে খুব
বিঃদ্রঃ আমার একটি লিখায় আপনাকে পাইনি
অনেক ধন্যবাদ প্রিয় শ্রদ্ধেয়। কৃতজ্ঞচিত্তে আপনাকে স্মরণ করছি। পাশাপাশি দুঃখ প্রকাশ করছি উত্তর দিতে দেরী করায়। আপনার লিখা অবশ্যই পড়বো। আপনার লিখা বরাবরই আমার কাছে শৈল্পিক মনে হয়। আসছি।
আশা আছে, ভালোবাসা আছে, তাইতো অনেক হতাশার মাঝেও বেঁচে আছিরে ভাই। এত এত অন্ধকার চারপাশে, তবু আলোর দেখা পাবোই এ বিশ্বাসে কোন আস্থহীনতা নেই। সারা দেশে এত যে অনাচার, এত যে অন্যায়, এত যে কালিমা তবু আশা নিয়ে চেয়ে থাকি।
আশার বানী শুনিয়ে মুরুব্বীর কাজই করেছেন, ভাই।
অনেক শুভ কামনা।
সেই সূর্যালোক, যা তুমিও ভালবেসে থাকো; যাতে স্বপ্ন ও প্রদীপের শিখা ম্রিয়মাণ হয়ে যায়। হৃদয় ধুয়ে নেবার এ এক অন্ধকার সময় … মাত্রই ভিড়েছে যে কূলে ও তরীও জলে ডুবে যায়। যেখানে থাকি যেভাবেই থাকি বলি যেন আছি ভালো। হোক অপ’র দুর্দিন। ধন্যবাদ শ্রদ্ধেয় চন্দন।
ঠিক ই বলেছেন স্বপ্ন আছে বলে,আশা আছে বলে আমরা বেঁচে আছি হাজারো প্রতিকূলতার মাঝে ।
আর সপ্ন সে আমার নিজের তুলিতে আঁকা । সেখানে কার অধিকার নাই সেই সপ্ন কে ক্ষুদ্র তুচ্ছ করে দেখার । খুব সুন্দর লেখা ।
ছায়ার গভীরতা একটু বেশী হলে অথবা একটা আলোকরশ্মি কম হলে অর্ধেক কমে যাবে সেই নামহীন সৌন্দর্য; যা ঢেউ খেলে যায় দেবদারু বৃক্ষের উপর অথবা কোমল ছায়া ফেলে যায় তার মুখশ্রীতে। যেখানে বিভাসিত শান্ত মিষ্টি ভাবনাগুলো যেন বলে দিয়ে যায় কত পবিত্র আর কত প্রিয় তাদের এই স্বপ্নস্থল। সতত শ্রদ্ধা প্রিয় অংশুমান।
হ্যা, যথার্তই বলেছেন, স্বপ্ন আছে বলেই আমরা এত প্রতিকুলতার মাঝে, বেচে আছি।
শরতের মেঘগুলো দল বেঁধে ঢুকে পরে অসহায় এ মাথার ভিতরে … তারপর সারাদিন ধরে স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয় … হৃদয়ের মাঝে শুধু আকাশের পুনর্জন্ম হয় ভাবনা বিশেষ। ধন্যবাদ এবং স্নেহ প্রিয় জিতু।
এত সুন্দর সুন্দর ছবি কোথায় রাখেন। ঠিকানা দিন, চুরি করব!
অনেক কম লিখছেন।
(সমস্যার এখনো সমাধান পাই নাই)
অভাব তাড়ানো যে কষ্টের নিরাপদে থেকে জানিনি জন্যই সাময়িক এ বন্ধ্যাত্ব। ঘুরে ফিরে সেই একই বৃত্ত। থেমে যাই।
“…. অথচ কালান্তর থেকে এই ভূমিতে- পা রেখেছে সংখ্যাহীন ভিনদেশী। বর্গির মতো, এই ব-দ্বীপের উপর। বীভৎস ভণ্ডামীতে ভরা আশপাশ। জ্ঞানপাপী, রাজ নেতা মেরুদণ্ডহীন বুদ্ধিজীবী মধ্য মেধায় সয়লাব দেশ প্রীতি। বুঝেও বোঝে না কিছু।
আমি ভূমিসূত। এই খানে জন্ম আমার সওয়ারী আসিনি দূর থেকে। আমাকে আমার দেশে এসে আমার ক্ষুদ্রতা নিয়ে উপহাস করো নিরন্ন কাঙাল তুমি দূরদেশী যতো।” —-

মুরুব্বী, আপনার লেখাটা নিবিষ্ট হয়ে পড়লাম। মানুষের গহন-ভাবনার রাজ্যে কিসের তোলপাড়, কিসের বোঝাপড়া— নিজের সংগে, পারিপার্শ্বিক পরিক্রমায়, পৃথিবীর হাসি-আনন্দময়তা কিংবা কঠিনতম বাস্তবতায় তা আরেকবার ভাবতে উদ্বুদ্ধ করলো।
অনেক ধন্যবাদ, আপনাকে।
ভালো থাকুন সবসময়।
— রেজা নুর
………………………….
তবু স্বপ্ন এঁকে যাই …
স্বপ্ন আছে বলেই বেচে থাকা।
স্বপ্ন আছে বলেই বেঁচে থাকা।
আপনার নতুন লেখার অপেক্ষায় আছি
হৃদয়ে ডাক আসার অপেক্ষায় রই।
অসাধারন। কমেন্টস!
অসাধারন। কমেন্টস!