
তুমি যে ভাষাতেই কবিতা লিখো
আমি পড়বো। সে যদি কবিতা হয়।
তুমি যে ভাষায় গান গাও, সুর তোলো-
সে গান সে সুর – শুনবোই।
যে সুরে ও গীতিকায়
হৃদয় হৃদয়ের সাথে কথা কয়।
যে ভাষাতেই তুমি ভালোবাসো
সে নৈবেদ্য যদি-
কপটতা ও শঠতায় অশ্লীল না হয়
এই আমি দু’হাত বাড়ালাম;
আমার হৃদয় নদীতে সাম্পান ভাসাবো
উজানের পথে।
যে ভাষা, যে গীত, যে সুর
মানুষের কথা বলে -
নিজেকে চেনে
প্রত্যয়ে চিনে নেয় উদয়ের পথ
যে প্রবাহ রুদ্ধ করে কে সেই নির্বোধ ?
জঞ্জালে জড়িয়ে দেয় প্রগতির পথ !!

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



ধন্যবাদ প্রিয় স্বপ্ন।

তোলো
শাম্পান> সাম্পান
তোলো >
অনেক অনেক ভাল লাগলো। চমৎকার লিখেছেন।
এটা লিখা নয় প্রিয় পুরুষ।
সহসা স্বপ্ন ভঙ্গে ব্যাকুল ভাবনার শব্দপ্রকাশ।
আমি ফাস্ট হতাম পিসি হ্যাং না করলে। কবিতা দারুণ হয়েছে। ভাল থাকবেন।
পোস্টে এসেছো তাতেই খুশি।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় মামুন।
যে ভাষাতেই তুমি ভালোবাসো
সে নৈবেদ্য যদি-
কপটতা ও শঠতায় অশ্লীল না হয়
এই আমি দু’হাত বাড়ালাম;
আমার হৃদয় নদীতে শাম্পান ভাসাবো
উজানের পথে।
সে সাম্পান যেন অনরবত চলতে থাকে।
ভাল থাকবেন।
ধন্যবাদ শ্রদ্ধেয় পলাশ।
যাকে নিয়ে এত কিছু সে ই তুমি’র জন্য শুভকামনা।
ঠিক আছে সৈকত। ধন্যবাদ।
সময় হলে আমি ঠিকই তাকে পৌঁছে দেবো তোমার শুভকামনা।
যে প্রবাহ রুদ্ধ করে কে সেই নির্বোধ ?
জঞ্জালে জড়িয়ে দেয় প্রগতির পথ !!
ঘৃনাই তারে তাহা জানি…..
শুভেচ্ছা গুরু।
ঘৃনাই তারে তাহা জানি…..
সহজ সত্য অসুন্দর হলেও আমি যে তা ই মানি।
… ভালোবাসা কুহক।
যে প্রবাহ রুদ্ধ করে কে সেই নির্বোধ ?
জঞ্জালে জড়িয়ে দেয় প্রগতির পথ !!
যেন আজ আমার মনে কথা বললেন জামান ভাইয়া
শুভকামনা অবিরত
এ দুটো লাইনের পঙক্তি বলবার জন্যই
আলংকরিক অর্থে উপরের বাড়তি শব্দের সমাবেশ।
চেতনায় সুন্দরকে জানুন, অনুভবে দেখুন আপনার সাথে অনেকেই …।
যে ভাষাতেই তুমি ভালোবাসো


সে নৈবেদ্য যদি-
কপটতা ও শঠতায় অশ্লীল না হয়
এই আমি দু’হাত বাড়ালাম;
আমার হৃদয় নদীতে সাম্পান ভাসাবো
উজানের পথে।
অনেক দিন পর আপনার সৃষ্টি কে পেলাম
বেশ উপভোগ্য
ধন্যবাদ
আমার স্বশ্রদ্ব সালাম জানিবেন স্যার।
জ্বী স্যার। সৃষ্টি আজকের হলেও অনুভূতি কিন্তু পুরোনো।
অনেক ধন্যবাদ এবং ভালোবাসা স্যার। স্লামালেকুম।
ভালোবাসার কোন নাম গন্ধ বা রুপ নেই সে যে ভাবেই আসুক সত্যি ভালোবাসা থাকলে তাকে ভালোবাসা যায়। চমৎকার লিখেছেন।

ভালোবাসা থাকলে তাকে ভালোবাসা যায়। মন বলে
সুর যদি ছড়িয়ে না দাও তবে কেমন সাধক তুমি বলো
প্রেম যদি ছড়িয়ে না দাও তবে কেমন প্রেমিক তুমি বলো।
শুভেচ্ছা এবং সম্মান প্রিয় শ্রদ্ধেয়।
অনেক দিন পর আপনার কবিতা পড়লাম মুরুব্বী ভাই । কেমন আছেন ??
কেমন আছিস রেবতি টা কই ?? খুজে পাই না । দয়া করে আমাকে একটু লিঙ্ক বা ফেসবুকে দিবেন ভাইয়া ।
কেমন আছিস। http://www.shobdoneer.com/murubbe/5767
আজকাল লিখতে ভুলে গেছি। আমি ভালো আছি। ভালো থেকো তানিম।
এ কোন ছবি দেখিলাম আমি,
হৃদয়ের মাঝে উঠিল সাইক্লোন ঝড়!!
ভাললাগল। শুভেচ্ছা অবিরাম ও ভালবাসা প্রবাহমান স্রোতের মতো নিরন্তর মুরুব্বী।
তুমি যে ভাষাতেই কবিতা লিখো
আমি পড়বো। সে যদি কবিতা হয়।
তুমি যে ভাষায় গান গাও, সুর তোলো-
সে গান সে সুর – শুনবোই।
যে সুরে ও গীতিকায়
হৃদয় হৃদয়ের সাথে কথা কয়।
যে ভাষাতেই তুমি ভালোবাসো
সে নৈবেদ্য যদি-
কপটতা ও শঠতায় অশ্লীল না হয়
এই আমি দু’হাত বাড়ালাম;
আমার হৃদয় নদীতে সাম্পান ভাসাবো
উজানের পথে।
এখন এক ঢেউ দোলানো ফুলে
ভাবনাহীন বৃত্ত ঘিরে রাখে-
স্রোতের মতো স্রোতস্বিনী তুমি
যা-কিছু টানো প্রবল দুর্বিপাকে।
ধন্যবাদ প্রিয় দোয়েল। শুভেচ্ছা এবং ভালোবাসা আপনার জন্যেও।
শেষটা দুর্দান্ত

তাদের জয় শঙ্কাহীন এত
মন মানে না সহজ কোনো জলে।
কি ব্যাপার দেয়াল খুব ব্যস্ত হয়ে আছো মনে হয় !!
দারুণ ।
অনেক ধন্যবাদ প্রিয় এলিজা। খুশি হলাম ভাই।
আপনার এ কবিতাটা একটু অন্যরকম।
অনেক ভাল লাগল।
একটু বেশী রোম্যান্টিক তাইনা !!
ধন্যবাদ এবং শুভসকাল শ্রদ্ধেয় ড্যাফোডিল।
সালাম আজাদ ভাই ।অনেক দিন পর আপনার লেখা পড়লাম ,বরাবরের মতই ভাষায় ভাবে অতুলনীয় ।আশা রইলো আগের মত নিয়মিত পাবার । অনেক ভালো থাকুন অনেক অনেক শুভ কামনা।
আপা স্লামালেকুম।
আপনার শুভকামনা আমার পাথেয়। সানন্দে গ্রহন করলাম।
যে ভাষা, যে গীত, যে সুর
মানুষের কথা বলে -
নিজেকে চেনে
প্রত্যয়ে চিনে নেয় উদয়ের পথ
যে প্রবাহ রুদ্ধ করে কে সেই নির্বোধ ?
জঞ্জালে জড়িয়ে দেয় প্রগতির পথ !!
শুধু বলি আমি মুগ্ধ
আপনার লিখা পড়ে আজ আমার দিনের শুরু।
আপনার লিখায় শব্দ কারুকাজের যে শৈলী থাকে; তা অনেকটাই বিরল।
আমার পোস্টে পা আর কলম ছোঁয়াবার জন্য আপনার কাছে কৃতজ্ঞ।
সত্যিকার অর্থে ভালবাসা বলতে কিছু আছে নাকি?
ভাল লাগলো

কায়াহীন ভালোবাসা সত্যই আছে কিনা ভাবনাটা বেশ জোড়ালোভাবে
আমাকেও ভাবিয়ে তোলে। যখন সন্তানের মুখের দিকে তাকাই
প্রিয়ার দু’চোখ বরাবর রাখি চোখ – বিশ্বাস আসে; আছে।
শুভ কামনা রইল ।
ভাল থাকবেন ভাইয়া।
পরিমিত ভাষায় ঠিক বলেছো জিতু।
আনন্দ পেলাম তোমার লিখায়।
শুভেচ্ছা এবং ভালোবাসা।
যে প্রবাহ রুদ্ধ করে কে সেই নির্বোধ ?


জঞ্জালে জড়িয়ে দেয় প্রগতির পথ !!
শুভসকাল বন্ধু
শুভ সকাল।
যে ভাষাতেই তুমি ভালোবাসো
সে নৈবেদ্য যদি-
কপটতা ও শঠতায় অশ্লীল না হয়
এই আমি দু’হাত বাড়ালাম;
আমার হৃদয় নদীতে সাম্পান ভাসাবো
উজানের পথে।
অনেকেই বলে ভালোবাসায় কোনো শর্ত থাকতে নেই, কিন্তু আপনি আপনার এই লেখায় একটি সুন্দর শর্ত (কপটতা ও শঠতায় অশ্লীল না হয়) দিয়েছেন, যে শর্তটাতে আমিও একমত।
অন্যমনে একদিন ভালোবাসা কড়া নেড়ে যাবে;
অপেক্ষায় থেকো।
পদশব্দে মনে হবে বাতাসের নিষ্ঠুর শাসানি
অলিন্দ থম্কে আছে, চারিদিকে আলোর চাতুরি
স্বপ্নের ভিতর কিংবা মৃত্যুর ভিতর কিংবা
জাগরণে, সূর্যের ভিতর
একাকী, নিঃসঙ্গ, এই আত্মঘাতী শোকের ভিতর
থেকো, তবু অপেক্ষায় থেকো।
এ অপেক্ষারই প্রতিবিম্বে ভালোবাসায় শর্ত চলে এসেছে অবলীলায়।
ধন্যবাদ প্রিয় জামান ভাই। নন্দিত পাঠকের মতো পাঠে মনযোগ দেয়ায়।
অতি চমৎকার প্রেম কাব্য,
পড়িবা মাত্র পাঠক/পাঠিকা প্রেমে উদ্বুদ্ধ হইতে বাধ্য থাকিবে।
তাই নাকি !!

অবশ্যি হলে ক্ষতিই বা কি !!
আমি চাই বাধ্য না হয়ে হোক বিবেচনা প্রসূত সিদ্ধান্ত।
ভালই। শুভ কামনা।
অনেক ধন্যবাদ প্রিয় শামান দা।

শুভ কামনা’র জন্য অভিনন্দন জানাই আপনাকে।
যে প্রবাহ রুদ্ধ করে কে সেই নির্বোধ ?
জঞ্জালে জড়িয়ে দেয় প্রগতির পথ !!
যে নির্বোধ নিজেকে ভাবে আস্ত কুমড়ো
এক বিকেলে দেখে সে আটকা পড়ে নিজেরই জালে,
এ জাল কঠিন কোনো এক যেন ব্যাঙের পা
পিছিয়ে পড়ে কালের স্রোতে হায় বোকা; হায় অভাগা!!!
হায় অভাগা !! কুয়োর ব্যাঙের কথা মনে পড়ে গেলো।
নির্মল বিনোদন দেবার জন্য সতত শুভেচ্ছা প্রিয় কবি কবির।
নির্মল বিনোদন!
হা হা হা!!!
অবিরাম শুভকামনা
প্রিয় কবি, অসাধারন হয়েছে।
অনেক ধন্যবাদ প্রিয় রায়হান।
এ যে লিখতে বসে লিখে যাওয়া …।
আমি কবিতা খুব ভালো বুঝি না। কিন্তু আপনার এই কবিতাটি কেনো যেনো বেশি টানছে!
ভালো থাকুন ভাইয়া।
কিছু কিছু লিখায় দেখা যায় নিজেরই আদল;
ভালো লেগে যায়। এমনি অনেক লিখার ভালোবাসায় আমি নিজেকেও
জড়িয়েছি বহু শতবার। কবিতাকে যতটা সম্ভব দূর্বোধ্য না করে সহজ করাই শ্রেয়।
শুভেচ্ছা এবং ভালোবাসা জানবেন স্যার।
যে ভাষা, যে গীত, যে সুর
মানুষের কথা বলে -
নিজেকে চেনে
প্রত্যয়ে চিনে নেয় উদয়ের পথ
যে প্রবাহ রুদ্ধ করে কে সেই নির্বোধ ?
জঞ্জালে জড়িয়ে দেয় প্রগতির পথ !!
আপনার মতোই সুন্দর আপনার কবিতার ভাব বিনিময়

শুভকামনায় অসংখ্য প্রীতি
এবং ভালোবাসা রইলো আপনার জন্য জন্য রিপন দা।
প্রিয় আজাদ ভাই আমাকে শুধু রিপন বলে ডাকলেই ভালো লাগবে।
ওকে রিপন। খুশী হলাম দাদা।
আমিও খুশী

প্রিয় বন্ধু মুরুব্বী বেশ লিখেছেন ! ভাল লাগল কবিতা ।
আরো ভাল লাগল শেষের পংক্তিমালা………..
যে প্রবাহ রুদ্ধ করে কে সেই নির্বোধ ?
জঞ্জালে জড়িয়ে দেয় প্রগতির পথ !!
অনেক অভিনন্দন আপনাকে ।
আপনার বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে প্রিয় কাজলাদিদি।
তবে হ্যাঁ, আজকে ছাড় পাবেন। বিশেষ করে অনেক অভিনন্দন জানানোর জন্য।
ধন্যবাদ বন্ধু।
” যে ভাষা, যে গীত, যে সুর
মানুষের কথা বলে -
নিজেকে চেনে
প্রত্যয়ে চিনে নেয় উদয়ের পথ
যে প্রবাহ রুদ্ধ করে কে সেই নির্বোধ ? ”
অসাধারণ । খুবই ভালো লাগলো ।
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী।

আপনার মন্তব্যকে জানাই স্যাল্যূট।
এবং আমার আঙিনায় আপনাকে সাদর স্বাগতম।
অনেক ধন্যবাদ আপনাকে
সানন্দে গ্রহন করলাম স্যার।
যে ভাষাতেই তুমি ভালোবাসো
সে নৈবেদ্য যদি-
কপটতা ও শঠতায় অশ্লীল না হয়
এই আমি দু’হাত বাড়ালাম;
আমার হৃদয় নদীতে সাম্পান ভাসাবো
উজানের পথে।
অসাধারণ একটি ভালবাসার কবিতা…………………

হৃদ্যিক শুভমিতিতে কৃতজ্ঞ রইলাম প্রিয় মাসুম।
যে ভাষাতেই তুমি ভালোবাসো
সে নৈবেদ্য যদি-
কপটতা ও শঠতায় অশ্লীল না হয়
আসলে ভালবাসার ভাষা নয়ন ও হৃদয়
শব্দ অক্ষরের দোহাই কখনো এর অন্তরায় হতে পারে না।
ভাল থাকুন।
সুন্দর বলেছো ফিরোজ। রইলো বৃষ্টিস্নাত শুভমিতি। ভালো থেকো।
বৃষ্টিতে তো ভিজলাম, গামছা কে দিবে মোছার জন্য…………হাহাহাহা
উপরের ছবিতে বাগান টা কিন্তু আসলেই অদ্ভুত সুন্দর।
শ্রাবণ মেঘের দিন। এক আধটু বৃষ্টি আসতেই পারে।

ভয় পেয়োনা, এমনিই শুকিয়ে যাবে। তবু টাওয়াল আর বেড তৈরী রইলো।
দারুন কথা লিখেছে ভাই
ধন্যবাদ শ্রদ্ধেয় পাভেল চৌধুরী।
আশা করবো ব্লগারস ফোরাম প্রকাশনা … শব্দতরী‘তে
আপনার কোন সুন্দর লিখা সন্নিবেশিত হবে। অগ্রীম অভিনন্দন।
ত্রি গোলাপেই আমি সন্তুষ্ট বন্ধু।
অনেক দিন বাদে এলাম ঠিকই কিন্তু এসে মনে হচ্ছে কই এখানে এতদিন অনুপস্থিত ছিলাম বলে তো মনে হচ্ছে না?…কবিতা পড়লাম সহজ কথায় ভাল লাগা প্রকাশ করি …সহজ সরল জটিলতা মুক্ত কবিতা অনেক দিন পড়া হয় না …আজ হলো…অনেক অনেক ভাল লাগলো..শুরুতেই এমন একটি কবিতা পড়ে।
যে ভাষাতেই তুমি ভালোবাসো
সে নৈবেদ্য যদি-
কপটতা ও শঠতায় অশ্লীল না হয়
এই আমি দু’হাত বাড়ালাম;
আমার হৃদয় নদীতে সাম্পান ভাসাবো
উজানের পথে।
খুশি হলাম বহুদিন পর আমার ব্লগে চরণ রাখার জন্য।
চমৎকার!এত ভাল কবিতা পড়ার পর,যে কার ও কবিতা লিখতে মন চাইবে!
সত্যি !! খুশি হলাম আপনার মন্তব্যে। না ভুল হলো এককথায় অনুপ্রাণিত হলাম।
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। আমার ব্লগ বাড়িতে সাদর অভিনন্দন।
অনেক ভাল লাগল আপনার কবিতাটি

স্যার আপনাকে অনেক ধন্যবাদ
আপনিও আমার শ্রদ্ধা সহ ভালোবাসা গ্রহন করুন প্রিয় পথিক।
