শুভ জন্মদিন আফরোজা হক


আজ ‘কান্তা’র মা আফরোজা হকের জন্মদিন । গত বছর আফরোজা হকের জন্মদিন পালন করা হয়ে ছিল। এ বছর থেকে শুরু হল কান্তার মা’র জন্মদিন পালন।
শুভ জন্মদিন কান্তা’র মা ।
আজকের দিনে আল্লাহর কাছে তোমাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
জন্মদিনে তার সদ্য লেখা কবিতাটি শেয়ার করলাম।
তোমার জন্য অলংকার
গন্ধরাজের থোকা দেবো
মোহন খোঁপায় গুঁজে,
আরও হাজার ফুলের বাহার
আনবো খুঁজে খুঁজে।
কানে তোমার পরিয়ে দেবো
ঝুমকোজবার দুল,
আঁচল বেঁধে দেবো কতেক
কাঁঠাল-চাঁপার ফুল।
বকুল ফুলের সাতনরী হার
কৃষ্ণচূড়ার তাজ,
বেলির কলির নূপুর দু’পায়
পরিয়ে দেবো আজ।
হিজল ফুলের কাঁকন-কেয়ূর
হাতের অলংকার,
শাপলা ফুলের বিছা দেবো
কোমর সাজাবার।
নাকের নোলক গড়িয়ে দেবো
সোনালু ফুল দিয়ে,
দেখবো তোমায় পরাণ ভরে,
একটু এসো প্রিয়ে।
দু’হাত ভরে দেবো তোমায়
এ-ই আছে মোর কাছে,
এদের সাথে জড়িয়ে আমার
ভালোবাসা আছে।


আজ জন্মদিন তোমার

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 5.0/5 (1 vote cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)
শুভ জন্মদিন আফরোজা হক , 5.0 out of 5 based on 1 rating

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২৯ টি মন্তব্য (লেখকের ২টি) | ১০ জন মন্তব্যকারী

  1. কাহন : ২৩-০৭-২০১২ | ০:০৭ |

    শুভ জন্মদিন বন্ধু Smile

    • আফরোজা হক : ২৩-০৭-২০১২ | ১০:১৩ |

      ধন্যবাদ বন্ধু।
      শুভকামনা।

    • আফরোজা হক : ২৩-০৭-২০১২ | ১০:১৫ |

      হুম …
      খুঁজে খুঁজে আমার প্রিয় জিনিসটাই আনা হয়েছে !! Dance

      শুভকামনা সবসময়।

  2. ভালবাসার দেয়াল : ২৩-০৭-২০১২ | ০:২২ |

    শুভ জন্মদিন। ভালো থাকুন সবসময়…………………………

    • আফরোজা হক : ২৩-০৭-২০১২ | ১০:২২ |

      ভালো থাকুন আপনিও “প্রেমের প্রাচীর” ভাই Smile
      ধন্যবাদ।

  3. কবিরনি : ২৩-০৭-২০১২ | ০:২৪ |

    আমার স্ত্রীর নাম কান্তা। যতবার ব্লগার আফরোজা’র মেয়ের নাম বিভিন্ন পোষ্ট, মন্তব্যে আসে ততবারই বিভ্রান্ত হয়। আপনার পোষ্ট পড়ে একটা ফয়সালায় আসার চেষ্টা করলাম। এখন ব্লগার আফরোজা দৌড়ানি না দিলেই হয়। Hiding

    শু


    ন্ম
    দি

    শ্বা
    শু
    ড়ী

    ম্মা
    Grin

    • আফরোজা হক : ২৩-০৭-২০১২ | ১০:৫৬ |

      হাহাহাহা
      না, দৌড়ানি দিমু না, শত হইলেও জামাতা তো ! Razz
      শুভকামনা রইলো।

    • কবিরনি : ২৩-০৭-২০১২ | ১১:২৫ |

      তাইলে শ্বাশুড়ি আম্মা খাওয়াচ্ছেন কবে জন্মদিন উপলক্ষে?

    • মুহাম্মদ সাঈদ আরমান : ২৩-০৭-২০১২ | ১২:৩৪ |

      পার্টি কে দিবে ?
      জামাতা দেখি বড়ই কিপটুস !

    • আফরোজা হক : ২৩-০৭-২০১২ | ১২:৪৫ |

      খাওন-দাওন তো ? জামাতা থাকতে আবার চিন্তা কি ! Grin

    • কবিরনি : ২৩-০৭-২০১২ | ১৩:১১ |
    • কবিরনি : ২৩-০৭-২০১২ | ১৩:১২ |

      ইলিশ কিইনা ফেলাইছি, বাকীটা শ্বাশুরি আম্মার মর্জি

    • আফরোজা হক : ২৩-০৭-২০১২ | ২০:২৮ |

      ইলিশ ভাজাঃ

      ইলিশ ভুনাঃ

      ইলিশ ভর্তাঃ

      আরও রান্না হইতেছে Wink

    • আফরোজা হক : ২৩-০৭-২০১২ | ২০:৪৯ |

      ইলিশ ভাজাঃ

      ইলিশ ভুনাঃ

      ইলিশ ভর্তাঃ

      আরও রান্না হইতেছে Wink

    • আফরোজা হক : ২৩-০৭-২০১২ | ২১:০৫ |

      ধু-উ-র!
      ছবি আসেনা ক্যা ?! Mad

  4. ছন্দ হিন্দোল : ২৩-০৭-২০১২ | ০:৫০ |

    শুভ জন্মদিন আপু।
    শুভ কামনা দুজনার জন্য।

    • আফরোজা হক : ২৩-০৭-২০১২ | ১১:০৮ |

      শুভ কামনা দুজনার জন্য কেন আপু?!
      ৩য় জন কষ্ট পাবে তো …
      দুই জনেরটা তিন জনে ভাগাভাগি করে নিলাম। Smile

      ভালো থেকেন আপু।

  5. জুলিয়ান সিদ্দিকী : ২৩-০৭-২০১২ | ২:৩৮ |

    আফরোজার হ্যাপি বাড্ডে-তে দুইটা ঝুঞ্ঝুনি। (মায়ে-ঝিয়ে একটা নিয়া টানাটানি করতে পারে।)

  6. চারুমান্নান : ২৩-০৭-২০১২ | ১১:০৭ |

    শুভ জন্মদিন,,,,,,, Present

    • আফরোজা হক : ২৩-০৭-২০১২ | ১২:৩৯ |

      ধন্যবাদ চারুভাই।
      ভালো থেকেন।

  7. সাহাদাত উদরাজী : ২৩-০৭-২০১২ | ১৫:১০ |

    শুভজন্ম দিন বোন।
    আশা করি জন্মদিন ভালই কেটেছে…
    সবাইকে নিয়ে ভাল থাকুন।

    • আফরোজা হক : ২৩-০৭-২০১২ | ২১:২১ |

      ভালো থাকুন আপনিও, সবান্ধবে।
      ধন্যবাদ ভাইয়া।

  8. বিষণ্ণময়ী : ২৩-০৭-২০১২ | ১৫:৫৮ |

    কান্তার মায়ের জন্য রইল জন্মদিনের অনেক শুভেচ্ছা।

    সবাই মিলে অনেক ভাল থাকুন।

    • আফরোজা হক : ২৩-০৭-২০১২ | ২১:২৫ |

      আমাদের সাথে ভালো থাকুক কান্তার বড় খালামণিও, সব্বাইকে নিয়ে, Smile

  9. আফরোজা হক : ২৪-০৭-২০১২ | ১৮:২২ |

    ভাইয়া,
    আমায় কেউ আদর-স্নেহ-আহ্লাদ করলে মনে খুব ইচ্ছে করে মুখে কথার খই ফুটাই; কিন্তু বাস্তবে হয় তার উল্টো। কথা সব কোথায় গিয়ে পালায়!

    জন্মদিনে আমায় এই উপহার দেওয়ায় আমি খুবই আনন্দিত। মুগ্ধ।
    আপনার এবং সকলের জন্য আমার ক্ষুদ্র প্রাণের এক প্রাণ শুভকামনা, ভালোবাসাসহ।