নাস্তা বেলায় রাস্তা খেলাম
ভীষণ মজা বাপুরে,
গাড়ি চাপায় মরলে বাবা
কাঁদিস কেন বাবু রে?
কেয়ার করে শেয়ার খেলাম
পেটটা ভরে দুপুরে,
ভোজন দেখে ফটকাবাজে
পথে নাচে ঝুমুরে।
সাঁকো দিয়ে সেতু খেলাম
বিদ্যুৎ খেলাম রেন্টালে,
আগুন দিয়ে পোশাক খেয়ে ,
যেতে হল ডেন্টালে।
‘নিশি বিড়াল’ খাচ্ছি যখন
ধরল আমায় রোধকে,
গঙ্গাজলে পূত করিল
মানিক-রতন ‘ধো-দকে’।
ডিজিটালি ক্ষুধা আমার
কাল কি খাব আহারে?
‘হুকুম দেবী’ ডাকদি বলে
‘সামনে পাবি যাহারে’।
জনগণে জিব কেটে কয়
‘কেমন কথা বাবা রে!
আমজনতা ঐক্য গড়ি
মায়ের দেশটা বাঁচা রে’।।
বিঃদ্রঃ
# ইহা একটি ভূতের ছড়া। মনুষ্য চরিত্রের সাথে মিল খুঁজিবেন নিজ দায়িত্বে।
‘খাদক ভূতের’ সম্মানার্থে সকল শব্দে চন্দ্র বিন্দু (ঁ) যুক্ত করিয়া নাসিকা উচ্চারণ করিয়া পড়িতে হইবে।
যথা-
নাঁস্তা বেঁলাঁয় রাঁস্তাঁ খেঁলাঁম
ভীষঁণ মঁজাঁ বাঁপুঁরে,
গাঁড়িঁ চাঁপায়ঁ মঁরঁলে বাঁবাঁ
কাঁদিঁস কেঁন বাঁবু রেঁ।



সালাম, সাঈদ ভাই।
আমি লাঞ্চ করছিলাম। হঠাৎ দেখি আপনার পোষ্ট। বাহ! চমৎকার ভোজ। অর্থাৎ লাঞ্চের সাথে আপনার ছাড়াটিও পড়া হয়ে গেল। লাগল ও বেশ। ছড়াতে আমাদের দেশের বর্তমান অবস্থা সুন্দরভাবে প্রকাশ করার জন্য আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ রইল। শুভকামনা সতত।
ওয়ালাইকুম সালাম । আপনার সুন্দর মন্তব্য পেয়ে সত্যিই ভাল লাগছে ।
সাদাসিধা কিছু কথা যা পড়ে অন্যরা আনন্দ পায় ভাবতে ভাল লাগে।
ভাল থাকুন। সুস্থ থাকুন । শুভকামনা সতত
কেয়ার করে শেয়ার খেলাম
পেটটা ভরে দুপুরে,
ভোজন দেখে ফটকাবাজে
পথে নাচে ঝুমুরে।
সাঁকো দিয়ে সেতু খেলাম
বিদ্যুৎ খেলাম রেন্টালে,
আগুন দিয়ে পোশাক খেয়ে ,
যেতে হল ডেন্টালে।
আবুল গেলো কাদের এলো
এলোনা স্বপ্নের পরিবর্তন
জনতার ঘুম হারাম করে
ক্ষমতার আরামে থাকে যতন
সাঈদ ভাই সালাম জানিবেন
ভালো লিখেছেন
উচিত কথা গুলো ছড়া হয়ে এবার নাড়ুক বিবেকের কড়া
ধন্যবাদ দাউদ ভাই । এই ছড়া জন্য ধন্যবাদ দিতে হবে জনাব হরবোলাকে
তিনি গত রাতে আমাকে রাজনৈতিক ছড়া লিখতে বলে ছিলেন। এটিই প্রথম ।
আপনার ভাল লেগেছে তাই আমার ও ভাল লাগছে ।
ভাল থাকুন । সুস্থ থাকুন
আঙ্কেল, আসসালামুআলায়কুম । চমৎকার আঙ্কেল চমৎকার।
আসসালামু আলাইকুম আঙ্কেল
আপনার উপস্থিতি প্রেরণা দেয় । দোয়া করি সুস্থ ও সুখে থাকুন ।
ভয় পাইছি গো কবি,,,,,,,,,,,,,,, ভয়
দুঃখিত কবিকে ভয় পাইয়ে দেয়ার জন্য
পড়ে তো সুকান্ত মনে পড়ে গেল। এমনিতেই সুকান্ত নেমে জ্বরে ভুগছি।
“নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক
দেখে নিয়ে বার কয় হাসলেন ফিক-ফিক্;
তারপর বললেনঃ বলা ভারি শক্ত
সবচেয়ে ভালো খেতে গরীবের রক্ত।”
ছড়া অসম্ভব সুন্দর হইছে।
আপনার এই মন্তব্যটাই আজকের ছড়ার জন্য বিশেষ উপহার ।
গরীবের রক্ত বড়ই স্বাদ বুঝি ।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । ভাল থাকুন সব সময়
অতীব চমৎকার। কী ছন্দে, কী শব্দ চয়নে। একেবারে নিখুঁত।
ধন্যবাদ ভাই । ভাল থাকুন
আর কয়েকটা দিন অপেক্ষা করুন। যদিও আমি জানিনা অপেক্ষার ফল মধুর হবে নাকি বিধুর হবে!!!
মধুর হবে এই প্রত্যাশায় রইলাম ।
সালাম ও শ্রদ্ধা
ছড়া খুব ভাল লাগলো। শুভ কামনা।
ভাল লাগার জন্য ধন্যবাদ ।
আমার ব্লগে ফুলেল স্বাগতম
জনগণে জিব কেটে কয়
‘কেমন কথা বাবা রে!
আমজনতা ঐক্য গড়ি
মায়ের দেশটা বাঁচা রে’।।
দেশের বর্তমান চিত্রে ছড়া, সুন্দর
ধন্যবাদ । ভাল থাকুন
আমি ছড়া পড়ে যাই,
কড়া ছড়া পড়ে বুঝি
চেয়ার থেকে পড়ে যাই !
শুভকামনা ভাইয়া।
পড়ে ব্যথা পাওনি তো !
আজ দেখলাম আমার আগের পোস্ট গুলোতে গিয়ে চিকা মেরে এসেছো ।
ঐ সময়টুকু ব্যয় করে একটা কবিতা লেখা যেত ।
তোমাকে আগের মত দূরন্ত ব্লগার হিসাবে বুঝি আর দেখা যাবে না। বড়ই উপভোগ করতাম ব্লগ পাতায় তোমরা দুই সখির বিচরণ ।
দোয়া করি ভাল ও সুস্থ থেকো ।
কান্তা মামণির জন্য অনেক আদর ।
মনে মনে আপনার কাছ থেকে এরকম রাজনৈতিক ছড়া আশা করছিলাম।
চেষ্টা চালিয়ে যান, আশা করি ভবিষ্যতে আরও সুন্দর ছড়া পাবো।
আসসালামু আলাইকুম জামান ভাই
হরবোলার নির্দেশে আজ প্রথম শুরু করলাম । দোয়া করবেন যেন লিখতে পারি ।
শুভকামনা সতত
আমি পেত্নির মতো করে আবৃত্তি করবো।
চমৎকার লাগলো ডিজিটাল ভূতের ছড়া। দেশটা কে রেহায় করার কি কেউ নেই।