
অনন্ত অপেক্ষা তোমার জন্য বিশ্বাস করো বা নাই বা করো
ভালবাসা শব্দটা যদি অবিচার হয় কারো প্রতি;
পৃথিবীর সেই প্রথম অবিচার তুমি আমার সাথে করেছো।
আমার দীনতা, অযোগ্যতাকে আরো বেশি মনে করিয়ে দিলে
অথচ তুমিই বলেছিলে ভালবাসা নয়!
আর আমি তোমার শুভ কামনায় নিজেরই অজান্তে -
সব সীমাবদ্ধতাকে ভুলে তোমাকেই ভালবেসেছি।
তারপর;
দু’জনে মিলে নির্মম ভাবে হত্যা করেছি ভালবাসা শব্দটিকে
এবং প্রতীক্ষা শব্দটির আশ্রয় নিয়ে চেয়ে আছি পুনর্জন্মের
যেখানে তুমি, আমি আর ভালবাসা একটি শব্দ মাত্র।
যদিও মনে হয় অনাকাঙ্ক্ষিত কোন ভোর বেলায়-
তুমি দাড়িয়ে আমার দরজায়, আমার দু’চোখে আনন্দ অশ্রু….
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



অনাকাঙ্ক্ষার মাঝেও যে আকাঙ্ক্ষা জাগিয়ে রাখেন কবি … সম্মান জানাই সরল
অনুভূতির এই সুন্দর কবিতাটিকে
একটা কথা বলি, দৈন্যতা শব্দটা ভুল, দৈন্য মানেই হচ্ছে দীনতা, দীনের বিশেষ্য । তেমনি সখ্যতা বলে শব্দ নেই, শব্দটা সখ্য ; সখীর বিশেষ্য । কিন্তু শব্দগুলো লিখা হচ্ছে, অনেক সময় থেকেই কবিতায় প্রচলিত । আমার মনে হয় ছন্দে বা মাত্রায় খুব একটা
ক্ষতি না হলে ভুলগুলো আমার শুধরে নিতে পারি সামনে থেকে …
ভালো থাকুন
অনাকাঙ্ক্ষার মাঝেও যে আকাঙ্ক্ষা জাগিয়ে রাখেন কবি … সম্মান জানাই সরল
অনুভূতির এই সুন্দর কবিতাটিকে
একটা কথা বলি, দৈন্যতা শব্দটা ভুল, দৈন্য মানেই হচ্ছে দীনতা, দীনের বিশেষ্য । তেমনি সখ্যতা বলে শব্দ নেই, শব্দটা সখ্য ; সখীর বিশেষ্য । কিন্তু শব্দগুলো লিখা হচ্ছে, অনেক সময় থেকেই কবিতায় প্রচলিত । আমার মনে হয় ছন্দে বা মাত্রায় খুব একটা
ক্ষতি না হলে ভুলগুলো আমারা শুধরে নিতে পারি সামনে থেকে …
আমার মনে হয় ছন্দে বা মাত্রায় খুব একটা
ক্ষতি না হলে ভুলগুলো আমারা শুধরে নিতে পারি সামনে থেকে …
আপনার মন্তব্য পড়ে আগে এডিট করেছি তার পর উত্তর লিখলাম, ধন্যবাদ বললাম না শুধু পাশে থাকুন। অবিরাম ভাল থাকুন।
হুম থাকবো, অনেকদিন পর লিখতে বসে আমার টাইপে ভুল হচ্ছে হুলস্হূল
… আমরা লিখতে আগে পরে আ-কার হয়ে যাচ্ছে ।
মাফ করবেন
মাজারুল ভাই সুন্দর হয়েছে কবিতা। ভালবাসা শব্দটা মনে হয় ভালোবাসা হবে, নাকি দুটোই শুদ্ধ…কি জানি!
শুভকামনা রইলো। ভালো থাকবেন।
ভালবাসা শব্দটা মনে হয় ভালোবাসা হবে, নাকি দুটোই শুদ্ধ…কি জানি! – এটা জানলে কি আর বিরহের কবিতা লিখতাম
apnar premer shonkha thukku premer kobitar shonkha koto?
ভাল আছি, ব্লগে এলে ভয়াল লাগা আরও বেড়ে যায়
এই প্রতিক্ষা এই আকুলতার নামই ভালবাসা। তাকে কি আর মেরে ফেলা যায়। একবার না একবার সেই ভালবাসাটা প্রকাশিত হবেই।
চমৎকার লিখেছেন মাজা ভাই।