প্রার্থীটা কে ? ভালো নাকি
ল্যাংড়া নাকি লুলা,
চোর নাকি সে ডাকাত নাকি
দেখি না এইগুলা ।
মার্কা দেখে সিল মেরে দেই
অমুক মার্কা পাশ,
এমনি করে নিজেই ডাকি
নিজের সর্বনাশ !
মার্কা তো আর কয়না কথা
দেশতো চালায় নেতাই,
তবে কেনো মার্কা দেখে
মন্দ মানুষ জেতাই ?
বন্ধ চোখে অন্ধ হয়ে
ভোটটা দিয়ে মার্কায়,
পাঁচটা বছর দেশ ও দেশের
মানুষগুলো মার খায় !
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।




ছন্দের কবি

দারুণ ! দারুণ !
আরো দারুন হবে যদি আমরা ‘মার্কা’র মোহ পরিত্যাগ করতে পারি ।
দারুণ!
দারুণ!
ভালো লেগেছে !শুভেচ্ছা রইল।
মার্কা দেখে নয় ভোট দিবো প্রার্থী দেখে ।
শুভেচ্ছা রইলো ।
শুভ কামনা।
অন্ধ হলেও প্রলয় যে বন্ধ হবে না ! তাই প্রলয়কেই রুখে দাঁড়াতে হবে ।
বন্ধ চোখে অন্ধ হয়ে
ভোটটা দিয়ে মার্কায়,
পাঁচটা বছর দেশ ও দেশের
মানুষগুলো মার খায় !
কেমন আছেন মাহফুজ ভাই?
যতক্ষন ঘুমিয়ে থাকি ততক্ষন ভালো থাকি ।
দারুন

মন্তব্যের জন্য ধন্যবাদ ।
প্রার্থী দেখে ভোট দিয়েছিলাম

চেয়ারম্যান ,মেম্বার, মহিলা মেম্বার
এক জনও জিতে নাই
মেম্বার বাংলা মদ খোর
চেয়ারম্যান ফেন্সিডিল খোর
মহিলা মেম্বার টিপসই দেনে ওয়ালি
পরাজয়ে ডরে না বীর !
প্রার্থী দেখে ভোট দেনেওলাদের সংখ্যা কিন্তু বাড়ছে ।
দারুন হয়েছে।
বাস্তবতা নিয়ে যেটা বলেছেন, সেটা সত্য।
এই সত্যটাকে কাজে লাগাতে হবে ।
হা হা হা
হেব্বি বলেছেন।
আচ্ছা, আপনার খোঁজে এ রকম কোনো সেতু নেই, যেই সেতু দিয়ে আমরা এই নষ্ট সময় পাড় হয়ে যেতে পারি !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
নৌকা আর ধানের শীষ
দুই সাপের একই বিষ!!
লাঙল আর দাড়ি পাল্লা-
সর্পিনিরাই মাঝি মাল্লা!!
কলা গাছ ও দাড়ায় যদি
নৌকা কিংবা ধানে-
পাস নয়তো সেকেন্ড হবে
এটা সবাই জানে!!
নৌকা আর ধানের শীষ
দুই সাপের একই বিষ!!
লাঙল আর দাড়ি পাল্লা-
সর্পিনিরাই মাঝি মাল্লা!!
জটিল হইছে !

সুন্দর ছড়া।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
যাহ !

ইমো দিলাম কোনটা আর আসলো কোনটা !!!
Khub valo laglo Mahfuz bhai.
মার্কা দেখে নয় ভোট দিবো প্রার্থী দেখে ।
শুভেচ্ছা রইলো ।
তাহলে আশা করতে পারি, শুধুমাত্র মার্কা দেখেই আমরা ভোট দিবো না ।
মার্কায় না, প্রার্থীকে ভোট দিবো ।