মাহফুজ মেহেদী-এর ব্লগ
লেখা লেখি করি ছোট বেলা থেকেই । প্রধান মাধ্যম ছড়া । কিছু কবিতা এবং গল্পও লিখেছি । শিশু-কিশোর উপযোগি লেখার পরিমানই বেশি । সুকান্ত ভট্টাচার্যের কবিতা , ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি / নব জাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’ পড়ার পর মনে হলো , আরে ! এ দেখি আমার কথা !! সুকান্ত যে আমার কথাগুলিই আমার আগে বলে ফেলেছে !!!
আমি আমার পৃথিবীকে যেভাবে পেয়েছি তার চেয়ে আর একটু ভালো জায়গায় রেখে যেতে চাই । এটাই আমার লেখালেখির প্রেরণা ।
আমার প্রথম ছড়া প্রকাশিত হয় মাসিক নবারুনে , ১৯৮৮ সালের জানুয়ারী সংখ্যায় । দেশের প্রায় সবকটা জাতীয় পত্রিকায় আমার লেখা আছে । ঢাকার বাইরে বগুড়া , রাজশাহী ও চট্টগ্রামের কাগজেও লিখেছি কিছু ।প্রথম প্রকাশি ছড়া গ্রন্থ ‘ ভাইসব’ । এটি একটি রাজনৈতিক ছড়া গ্রন্থ । ১৯৯৩ সালে বই মেলা উপলক্ষে বগুড়া থেকে প্রকাশিত হয়েছিলো ।
১৯৯৪-৯৫ সাল পর্যন্ত মোটামুটি লিখেছি । এর পর দীর্ঘ একটা বিরতি । ২০১০-এ এসে জং ধরা কলমটা পুনরায় ঘষে মেজে নেবার চেষ্টা করছি ।
আমার সম্পাদিত সংকলন,
নতুন কুঁড়ি – জুলাই , ১৯৮৯
রক্ত লাল – মার্চ , ১৯৯৩
দলছুট – ডিসেম্বর , ১৯৯৩
প্রত্যয়ী – ডিসেম্বর , ১৯৯৪
বর্ষপত্র ৯৫ – ডিসেম্বর,১৯৯৫
ছাত্র কল্যাণ সাময়িকী – ডিসেম্বর, ১৯৯৬
মাসিক ছাত্রকথা – অক্টোবর,১৯৯৭ থেকে ( বর্তমানে অনিয়মিত )
ভূত
যাৎতারিকা ধুৎ !
রং তুলিতে আঁকতে গিয়ে
একটা বিকট ভূত
কাল সকালে আঁকি যেটা
সবাই বলে সেই ছবিটা
গোলাম আযম হয়ে গেছে
একদম নিখুত !!!
রচনা কালঃ ১৮/০৮/১৯৯২
ফাঁসি
ঐ যে দেখো মাথায় টুপি
চাঁদের সাথে তারা
ছড়া ও পদ্য
|
|
| ২০৬ শব্দ ৬টি ছবি
– অ —
জরিনা’বু এর আগেও একদিন বলেছিলো, সাইকেলের মেকার নাইজ্জা তাকে পথে একলা পেয়ে কুকথা বলছিলো। শুনে হাবু ভাই বলে, থাক ওদের সাথে লাগতে যেও না। এরা খারাপ মানুষ! আর একদিন তো হাবু ভাই সাথে থাকার পরেও হারামি নাইজ্জাটা জরিনা’বুর
সমাজ
|
|
| ৮৩১ শব্দ ২২টি ছবি
১ )
দেখে বিশ্বাস করা কঠিন ছোট্ট ও অগভীর এই ডোবায় গত ১১ই জুলাই বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলা দেখে ফেরার পথে ছাত্রদের বহনকারী ট্রাক উলটে এখানে অর্ধ শত ছাত্রের সলিল সমাধি হয়েছে ।
২ )
জীবন
|
|
| ৬৩০ শব্দ ২৬টি ছবি
হাবু ভাইকে নিয়ে এই এক সমস্যা ! নিজেই ফোন করে বললো, খুব জরুরী একটা কথা আছে, আমিও খুব ব্যস্ত ছিলাম অফিসের কাজে তাই বললাম, একটু পরে আমিই ফোন দিবো । অথচ এখন তার খবর নেই
সমাজ
|
|
| ৪৫১ শব্দ ১টি ছবি
পঁচিশ ভাগই দস্যু আমার
পঁচিশ ভাগই জঙ্গি,
পঁচিশ জনই তোমার দ্বেষী
‘দুষ্ট’ লোকের সঙ্গি !
আবার কি কও ! হঠাৎ পারে
বদলে যেতে চিত্র !
দোহাই দাদা ! ডরাইয়ো না
আমরা তোমার মিত্র !
মিথ্যা কথা লেইখো না আর
সত্য কথাই লেইখো,
মনমোহনের মন মতোনই
চুক্তি
ছড়া ও পদ্য
|
|
| ৪১ শব্দ ১টি ছবি
৬ তারিখে হরতাল চলাকালীন সময়ে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশের হামলা নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে । ঘটনার পক্ষে বা বিপক্ষে যে যাই বলুক না কেনো এটা যে নিন্দনীয় এবং দুঃখজনক এ বিষয়ে
রাজনীতি
|
|
| ৪৮০ শব্দ ১টি ছবি
মা
কে বলেছে তুমি শুধু
রুমির মা-ই হও,
তুমি কি আর একলা রুমির ?
আমার কি কেউ নও !
তুমি তো মা আমারও মা
তুমিও আমার মা,
যেমন করে মা হয়েছে
সোনার এই বাংলা ।
তিন তারা বিড়ি
তিন তারা বিড়ি
আমি পাই ফিরি
টাকা
ছড়া ও পদ্য
|
|
| ৬৭ শব্দ ১টি ছবি
হাওয়া
কাজ কাম ছেড়ে দিয়ে
ছেড়ে নাওয়া খাওয়া,
দিন রাত চলে তার
শুধু গান গাওয়া ।
গান গায় খে’তে খে’তে
হেঁটে হেঁটে যেতে যেতে
গান-টান ছাড়া তারে
যায় না তো পাওয়া ।
শিলা আর মুন্নির
জাওয়ানিকা হাওয়া ।
এই ভাবে গে’তে গে’তে
হেঁটে হেঁটে যেতে যেতে
পাগলাটে কুকুরের
কাছে
ছড়া ও পদ্য
|
|
| ১৮০ শব্দ ১টি ছবি
মৃত্যুকালে আব্বু দিলেন
ছেঁড়া জামা দু’টো ,
খাবার থালা, গামলা , ওতে
তিনটে করে ফুটো !
কোণা ভাঙা একটা হাঁড়ি
পাখির মতো ছোট্ট বাড়ি
একটা ছাগল, একটা গরু
তিন পা মোটা এক পা সরু
চারটা জুতো, দুইটা মোজা
হাজার টাকা ঋণের বোঝা
আর
ছড়া ও পদ্য
|
|
| ৭৭ শব্দ ১টি ছবি
প্রার্থীটা কে ? ভালো নাকি
ল্যাংড়া নাকি লুলা,
চোর নাকি সে ডাকাত নাকি
দেখি না এইগুলা ।
মার্কা দেখে সিল মেরে দেই
অমুক মার্কা পাশ,
এমনি করে নিজেই ডাকি
নিজের সর্বনাশ !
মার্কা তো আর কয়না কথা
দেশতো চালায় নেতাই,
তবে কেনো মার্কা দেখে
মন্দ মানুষ
ছড়া ও পদ্য
|
|
| ৫৩ শব্দ ১টি ছবি
- অ –
হাবু ভাই এবারও পাশ করতে পারে নি । তবে খুশির খবর হচ্ছে, ‘পৃথিবীর আকার কেমন?’ এই প্রশ্নের সঠিক উত্তর সে দিতে পেরেছে । এতেই তাকে কেমন খুশি খুশি লাগছে । স্যারও খোশ মেজাজে
দেশ
|
|
| ৬৬৪ শব্দ ১টি ছবি
ভন্ড
ক্ষেত বাঁচাতে বেড়া দিছি
শক্ত বাঁশের বেড়া,
সেই বেড়াটাই ধরলো কি না
ক্ষেত মালিকের ছেরা ।
বেড়ার খোঁচায় পা গেলো ওর
জীবন বুঝি যায়,
ক্ষেতের মালিক কান্দে এবং
এদিক ওদিক চায় ।
গ্রামবাসীরা সবাই গেলো
বেড়াওলার কাছে,
ভন্ড বেটা কয় কি জানেন !
‘আঁর কি কারার
ছড়া ও পদ্য
|
|
| ৭৮ শব্দ ১টি ছবি
চাকরি
ফেল করেছো এস এস সিতে
তিন তিনবার, পুরো,
নকল করে পাশ করেছো
ভাবছো কি তাই ? ধুরো !
ডিগ্রী ছাড়াই চাকরি পাবে
মাইনে পাবে ভালো,
উপায় হলো জায়গা মতো
লক্ষ টাকা ঢালো !
মামা
লোক মেরেছো, আগুন দিছো
আরেক পাড়ার বস্তিতে,
কোট-কাচারির ভয়ে এখন
দিন কাটে না স্বস্তিতে ?
ধুরো বোকা ! এসব কিছুই
পড়বে
ছড়া ও পদ্য
|
|
| ৫৩ শব্দ
ইনুস ব্যাটা ভীষণ থ্যাটা
এক্কেবারে নচ্ছাড়,
পথ আগলে থাকিস কেনো ?
সামনে যাবো, পথ ছাড় !
সাহস কতো ! আমার আগেই
পাহাড় চূড়ায় ওঠে,
আবার কেমন বাড় বেড়েছে
দাঁড়াতে চায় ভোটে !
আমি হলাম বনের রাজা
এ বন আমার বাবার,
থাকতে হলে এই বনেতে
ভুল করিস না আবার !
ছড়া ও পদ্য
|
|
| ৪১ শব্দ
ঠাস ঠাস গুলি ছোটে
ধুম ধাম পটকা,
যুদ্ধ কি লেগে গেলো ?
ভেবে লাগে খটকা !
আশে পাশে লোকজন
জান নিয়ে ছুটছে,
দোকানীকে মেরে কেউ
মালা-মাল লুটছে !
রাস্তায় দাউ দাউ
বাস-ট্রাক জ্বলছে,
কি জানি কি হুট করে
একি খেলা চলছে !
ঠাস ঠাস গুলি ছোটে
ধুম
ছড়া ও পদ্য
|
|
| ১০৭ শব্দ ২টি ছবি