মাহবুব আলী-এর ব্লগ
বিশ্বাস করতে চাই
প্রকাশিত বই: ’অস্তিত্বের পলায়ন’ (ছোটগল্প) আগস্ট ‘৯২
ছোট ছোট টুকরো কাগজ
বাজারের ফর্দ আর ধারবাকির হিসাব
তার মাঝে শৌখিন ব্যাগের এক কোণায়
কখনো পুর্ণিমার চাঁদ উঁকি দেয়
কবিতাময় এক স্বপ্নের রাত,
এও এক ক্ষুদ্র জীবন
এও এক ক্ষুদ্র স্বপ্ন, স্বপ্নের শৌখিনতা।
কবে ছেড়ে এসেছো রাখালিয়া বাঁশির মায়াময় গ্রাম
পেছনে ফেলে কত আনন্দের স্মৃতি
সহস্র কাজের ফাঁকে কখনো সেই দিনকাল
দুচোখের
কবিতা
|
|
| ২৮২ শব্দ
যেমন বহন করে যাই দিনযাপন
পূর্বপুরুষের মিথ্যে আর শঠতার কাল
সকল ভ্রষ্টাচার জমা রবে ঠিক
জিহ্বা থেকে চোখ কান কলিজা হৃদপিণ্ড
আর রক্তাক্ত লাল রক্তের ধারায়,
গচ্ছিত সকলকিছু সুদে-আসলে বৃদ্ধি পাবে।
এ কথা জেনেও আবার জীবন নাটকে
আমরা কত কুশীলব শত মঞ্চ সাজাই
হলুদ বিকেল আর মদির রাতে
শত শত শব্দ আর বাক্যের
কবিতা
|
|
| ১১৭ শব্দ
শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং মানুষের মাঝে আত্মসচেতনতার যে দীপশিখা প্রজ্বলিত হয়েছে, তার পেছনে আন্তর্জাতিক শ্রমিক দিবসের ভূমিকা ও অবদান অনেক। মে মাসের এক তারিখ হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস। বিশ্বের অনেক দেশে এ দিবস বেশ সাড়ম্বরে পালিত হয়। মানব সভ্যতার ইতিহাসে
প্রবন্ধ/নিবন্ধ
|
|
| ১৮০৫ শব্দ
এখন তুমি কী করবে কোথায় কীভাবে
ভেবে ভেবে শ্রান্ত শ্রাবণের দুপুরে বসে পড়ো
উন্মুক্ত তেপান্তর মাঠ আকাশ ছুঁয়েছে
সকালের বৃষ্টিভেজা গাছের পাতা আর
পশ্চিমের নীল আকাশে মিলের কালো ধোঁয়া
ছড়িয়েছে কবিতার এক আলপনা রেখা।
আর তারা যারা স্বজন হারিয়েছে
তাদের মাঝে থেকে থেকে ভাবনায়
দুচোখ ভেজালে বৃষ্টির ধারায়
হায় জীবন কত কান্না বুকের
কবিতা
|
|
| ৯৪ শব্দ
আমার কোনো ফুলের বাগান নেই
তবু মন ফিরে পায় অদ্ভুত সুবাস
সে ছিল জীবন আর স্বপ্নের উদ্বাহু দোলায়
হারিয়ে যাওয়া এক গল্পের দিন,
আজ তার সবটুকু মিথ্যে হয়তো এক মিথের মতো।
তারপর অনেক দূর হাঁটতে হাঁটতে কারণ-অকারণ
দিন শেষে অবশেষে মোড়ের মাথায় এসে দেখি হারিয়ে গেছে
সেই আমার শৈশব আর
কবিতা
|
|
| ৫৮ শব্দ
স্বাধীনতা অর্থ ও রূপ প্রতিফলিত হয় সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে। তা না হলে স্বাধীনতার কোনো অর্থ থাকে না। মানুষ সামাজিক প্রাণী তাই সামাজিক ন্যায়বিচার শব্দটির অর্থ ও প্রকৃতি সহজবোধ্য। কিন্তু ন্যায়বিচারের অর্থ ও পরিধি অনেক ব্যাপক। সাধারণ অর্থে যে সমাজে সকল ক্ষেত্রে সাম্যতা বিদ্যমান
প্রবন্ধ/নিবন্ধ
|
|
| ৯১৩ শব্দ
পায়ের তলায় মাটি আছে জানতাম
সে মাটি প্রিয় আমার স্বদেশ ভূমি
তাকে আশ্রয় করে
মমতায় ভরসায় ভরে
গড়েছিলাম ছায়ানিবিড় সবুজ বসতি।
সে বসতির নির্মোক বিশ্বাস ভেঙে যায়
প্রিয়জনের রক্তে ভিজে উঠে সুগন্ধী মাটি
বানভাসি হই আমি অশ্রুর দাবানলে
আপন বাসভূম মনে হয়
সুদূরের কোনো অচেনা জঙ্গল
তাতার বেদুঈন জলদস্যু অধ্যুষিত
মহা গণতান্ত্রিক সভ্যতা এক।
আমি এখন
কবিতা
|
|
| ৯৪ শব্দ
নবাব গেলে নবাব আসে
সিরাজ থেকে জাফর,
কিন্তু মুর্গি মরলে
বড় লোকশান, প্রজেক্ট শ্যাষ
বছরের পর বছর চলে কেস।
গরীব মরলে কি?
ওরাতো মরতেই আসে।
মরে ওরা ভূত হয়
মরে ওরা জন্ম নেয়
কুহুকি স্বপ্ন দেখে
মরতে মরতে একদিন ওরা মারবে
বলে, দেখিস একদিন আমরাও
চতুর মানুষেরা টুকরোর বীজ ছড়ায়
বিভেদে ভাঙে ওরা
খণ্ড বিখণ্ড হয় যেমন সুখের
কবিতা
|
|
| ৫৮ শব্দ
৫
আজ দু সপ্তাহ হয়ে গেল। মাহমুদ হোসেন কোনো খবর জানেন না। ইদানীং মোবাইল আবার বন্ধ পাওয়া যায়। সময় অসময়ে চেষ্টা করেন। মোবাইল বন্ধ। একদিন শামীম আকন্দের সঙ্গে কিছুক্ষণ গল্প করলেন। তিনি দুটো কথা বলে খুব
সাহিত্য
|
ছোটগল্প
|
|
| ৯০৭ শব্দ ১টি ছবি
৪
এভাবে কেটে গেল আরও তিন মাস। আজ জামাইয়ের ড্রইংরুমে বসে সেই স্বতস্ফূর্ত আনন্দ খুঁজে পাচ্ছেন না। গতকাল সকালে পৌঁছেছেন। শফিক দু একটি ছাড়া আগের মতো তেমন কথা বলল না। বেশ গম্ভীর। নীলুর দুচোখের কোলে কালি। মনে হয় চিন্তিত। দরজায় তাকে দেখে খুব ব্যস্ত
সাহিত্য
|
ছোটগল্প
|
|
| ১২২০ শব্দ
৩
মাহমুদ হোসেন হিসাব করে দেখেন প্রায় ছয় মাস হলো নীলুর বিয়ে গেছে। বিয়েতে আত্মীয় স্বজন যারা তার প্রতি সহানুভূতিশীল তারা সহায়তা করেছে। জামাই ছেলেটি বেশ ভালো। যেমন দেখতে তেমন আচরণ। ফিটফাট মৃদুভাষী আর কোথায় যেন এক আকর্ষণের দ্যূতি রয়েছে। তার খুব পছন্দ হয়েছে।
সাহিত্য
|
ছোটগল্প
|
|
| ৯২২ শব্দ
সেবার কলেজ শেষে ফেরার পথে বাসস্ট্যান্ড পযর্ন্ত অনেক কথা হলো। শামীম আকন্দ রসায়নের প্রভাষক। কলেজের ধারে কাছেই বাড়ি। যেতে যেতে জিজ্ঞেস করলেন, -
‘মাহমুদ ভাই আপনার বড় মেয়ে এখন কী পড়ছে? কত দূর কী অবস্থা?’
‘এই তো থার্ড ইয়ারে, অথচ পাঁচ বছর হতে চলল। ইংরেজি। বুঝলেন
সাহিত্য
|
ছোটগল্প
|
|
| ৬৮৫ শব্দ