যতই ঘনিয়ে আসে তিমিরের রাত
গুরু গুরু মেঘের ডাকে-
কাঁপতে থাকে কাঠাঁলচাপার ফুলগুলি ।
আমি ততই কাছাকাছি আসি ;
মননের গানে-
সুর ভুলা সুরতহালে কাটতে থাকে
বিলাসী প্রহর ।
বর্ণহীন বেদনায় করজোড়ে
কাপঁতে থাকে পাওয়ার ছোট ইচ্ছেগুলি !
তুমি বুঝনা, আর বুঝবেও না ;
কি এমন কলরবে তুমুল কাঁপে
বিদীর্ণ মন, তিরতিরে বৃষ্টির মত-
আমার অনেক প্রিয় রাতের রাণী
কখন তোমার বাণী ভুলা গানে
ভাঁসবে এ মনের সবখানি
কাঁপাকাপি ?
আঁধার আমার ততক্ষণই প্রিয়
যতক্ষণ রজনী তুমি থাকো,
গোপন প্রিয়ার মতো কানের কাছাকাছি
নাম ধরে ডাকো ।
লিখন
অক্টোবর-০২.২০০৯
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



কোন মন্তব্য নেই