টিপাইমুখ মাল্টি-পারপাস ড্যাম প্রজেক্ট... একজন ভূগোলবিদের বিশ্লেষণে&#...

টিপাইমুখ বাধঁ (Dam) নিয়ে অনেক কথাই ব্লগ-পরিসরে… বা আমাদের বর্তমান প্রাত্যহিক জীবনে ব্যবহৃৎ হতে দেখছি… তার অনেক কিছুই আমাদের দেশের সাধারণের মধ্যে অ-জানা দিক হিসেবে আমি চিহ্নিত করেছি… একজন ভূগোলবিদ হিসেবে এসব দিক তুলে ধরার জন্যই আমার এই বিশ্লেষণ ও তথ্য উপস্থাপন প্রচেষ্টা… তাই “টিপাইমুখ প্রকল্প” সম্পর্কে কোনো মন্তব্য করার পূর্বে… প্রথমেই কিছু সাধারণ তথ্য জানানোর প্রয়োজন বোধ করছি…

ড্যাম Vs ব্যারেজঃ…

পানির গতি পথে বিভিন্ন প্রকার অবকাঠামো নির্মান করার ভিত্তিতে… আমরা বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে থাকি… যার মধ্যে বাঁধ (Dam) ও ব্যারেজ প্রধান…

ব্যারেজ এবং বাঁধ (Dam)… এই দুটো-ই পানির গতিপথে নির্মিত হলেও… মূলতঃ এরা ভিন্ন ধরনের অবকাঠামো এবং ব্যবহার উপযোগীতা-ও এদের ভিন্ন…

ব্যারেজ (barrage… Fr, from barrer, to bar) দ্বারা পানির গমন-উচ্চতা নিয়ন্ত্রণ করা হয়… যা পানির দ্বারা প্রবাহকে সরাসরি বাধাঁ প্রদান করে-না… কেবল পানির গমন-পথ ভিন্ন-মুখী করে দেয়। (সূত্রঃ http://www.thefreedictionary.com/barrage)

আর…

ড্যাম (dam… Eng. from demman, to stop up, block) দ্বারা পানির চলমান প্রবাহ বন্ধ করে একটি ধারক নির্মন করা হয়… এটি পানির প্রবাহ পথের উপর সরাসরি-আড়াআড়ি ভাবে নির্মান করার ফলে পানি উজান অঞ্চলে আটকে থাকে… পরবর্তীতে এই পানিকে ভিন্ন কাজে ব্যবহার করা হয়… অর্থ্যাৎ এর দ্বারা পানির প্রবাহকে সরাসরি বাধাঁ প্রদান করে পানির ধারক-এ পানির সঞ্চয় বৃদ্ধি করা হয় এবং সেই পানিকে পরবর্তীতে প্রয়োজনীয় বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। (সূত্রঃ http://dictionary.reference.com/browse/dam)

বাঁধ (Dam)-এর মাধ্যমে পানিকে বাধা দিয়ে এর শক্তিকে ব্যবহার করা হয় বিভিন্ন কাজে… বাধঁ (Dam) প্রধানত পানির প্রবাহকে সরাসরি বাধা দেয় ও বন্ধ করে দেয়… ফলে ক্ষয়ক্ষতি লাঘব করা সম্ভব হলেও নতুন ধরনের সমস্যার উদ্ভব ঘটে… অথচ বিপরীতে ব্যারেজ দ্বারা পানিকে বাঁধা দেয়া হলেও এর প্রবাহকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেয়া হয়… ফলে পানির মাধ্যমে ক্ষয়ক্ষতি লাঘব বা ভিন্ন ধরনের উপকার লাভ করা সম্ভব… মূলতঃ ব্যারেজ-ও এক প্রকার বাঁধ। (সূত্রঃ http://en.wikipedia.org/wiki/Dam)

ব্যারেজ-গুলোতে… একই স্থানে একই সাথে থাকে অনেক-গুলো গেট যাদের দ্বারা পানির প্রবাহ-কে নিয়ন্ত্রণ করা হয় গেটগুলোকে খোলা ও বন্ধ রাখার মাধ্যমে… কিন্তু বাধঁ (Dam)-এর ক্ষেত্রে… প্রায়শঃই দেখা যায় যে কেবল-মাত্র একটি বা দুটি তুলনা-মূলক সরু গেট-ওয়ে বা প্যাসেজ থাকে যার মধ্য দিয়ে অতিরিক্ত বা প্রয়োজনীয় পানি প্রবাহিত হয়… অর্থ্যাৎ ব্যারেজ দ্বার পানির প্রবাহকে স্বল্প-সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হলেও বাঁধ (Dam)-এর দ্বারা একটি দীর্ঘ-সময়ের জন্য করা হয়… আবার উচ্চতা বা নির্মাণ ব্যয় হিসেবে-ও দেখা যায় যে ব্যারেজ হয় তুলনা-মূলক নিচু এবং স্বল্প-ব্যয়ের প্রকল্প কিন্তু বাধঁ (Dam) তুলনা-মূলক-ভাবে য়থেষ্ট উচুঁ এবং অধিক-ব্যয় স্বাপেক্ষ প্রকল্প…

লক্ষণীয় যে… চ্যানেল-এ পানির প্রবাহ বাড়ানোর জন্য বা ভিন্ন-মুখী করার জন্য ব্যবহৃৎ হয় ব্যারেজ এবং বন্ধ করার জন্য ব্যবহৃৎ হয় বাধঁ (Dam)… উদাহরণ স্বরূপ বলা যায়… হুগলীর সন্নিকটের ভগীরথী নদীর পানির প্রবাহ বৃদ্ধির জন্য নির্মন করা হয় “ফারাক্কা ব্যারেজ” এবং কনর্ফুলি নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণের জন্য জন্য তৈরী করা হয় “কনর্ফুলি ড্যাম”… অর্থ্যাৎ আমরা যদি… এদের দ্বারা কি-ধরনের সুবিধা পাওয়া যায় তা চিন্তা করি… তাহলেই বুঝতে পারবো এদের ব্যবহার উপযোগীতার ভিন্নতা… বাধঁ (Dam) দ্বারা আমরা পানিকে আটকে দিই… বিপরীতে ব্যারেজ দ্বারা পানিকে ঘুরিয়ে দেয়া হয় ভিন্ন পথে…

তাহলে প্রশ্ন আসে… কোনটি বেশি উপকারী বা কোনটি বেশী ব্যবহৃৎ… এ-ক্ষেত্রে আমাদের জানতে হবে… ব্যারেজ কি কাজে লাগে… বা বাধঁ (Dam) কি কাজে লাগে… এবং এদের মধ্যে কোনটির ব্যবহার কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে…

ব্যারেজ নির্মান করা হয় মূলতঃ সেচ কাজের পানির চাহিদার প্রেক্ষিতে বা নদীর প্রবাহ বজায় রেখে নদীকে নাব্যতা হারানোর হাত থেকে রক্ষা করার জন্য… অর্থ্যাৎ এটা এক-ধরনের উপযোগীতা বৃদ্ধির পদ্ধতি যার মাধ্যমে নদীর পানির দ্বারা আমরা আমাদের ভূ-প্রাকৃতিকগত সমস্যার সমাধান করি… কিন্তু বাঁধ (Dam) মূলতঃ নির্মান করা হয় পানির শক্তিকে বন্ধ বা ভিন্ন কাজে ব্যবহার করার জন্য এবং এর দ্বারা স্বেচ্ছায়-স্বজ্ঞানে নদীর প্রবাহ বন্ধ করে দিয়ে নদীর নাব্যতা হ্রাস করা হয়… অর্থ্যাৎ এটা এক-ধরনের প্রতিরোধ ব্যবস্থা যার মাধ্যমে নদীর পানির দ্বারা আমরা আমাদের ভূ-প্রাকৃতিকগত সমস্যার সমাধান করলেও আর্থ-সামজিক ও পরিবেশগত নতুন ধরনের সমস্যার উদ্ভব ঘটানো হয়…

লক্ষ্য করলে দেখা যায় যে… ব্যারেজ-গুলোর মাধ্যমে কোনো কোনো দিকে পরিবেশ বা প্রতিবেশগত সমস্যা পরিলক্ষিত হলেও এর দ্বারা সামগ্রীকভাবে বা তুলনা-মূলকভাবে অধিক সুফল লাভ করা সম্ভব হয়… কিন্তু বাধঁ (Dam)-গুলোর মাধ্যমে পরিবেশ বা প্রতিবেশগত বিপুল-সমস্যা পরিলক্ষিত হয় যা তুলনা-মূলকভাবে অধিক লাভজনক হিসেবে চিহ্নিত করা সম্ভব নয়…

বাধঁ (Dam) এবং ব্যারেজের এই ভূ-পরিবেশ বা আর্থ-সামাজিক বিপরীত-মুখী প্রতিক্রিয়ার জন্য দেখা যায় যে… বাধঁ (Dam) অপেক্ষা ব্যারেজ নির্মানের পক্ষেই অধিকাংশ পরিবেশ-বাদীর অবস্থান থাকে… কারণ ব্যারেজের ফলে তুলনা-মূলক ভাবে অপর একটি স্থান অধিক লাভ-বান হলেও… বাঁধ (Dam)-এর ক্ষেত্রে এটা খুব সীমিত সময়ের জন্যই হয়ে থাকে এবং পরবর্তীতে এর দ্বারা প্রতিক্রিয়ার পরিমাণ হয় তুলনা-মূলক-ভাবে অধিক ক্ষতিকর…

এই জন্য-ই লক্ষ্য করা যায় যে…
টিপাইমুখ প্রকল্পকে ভারত “ব্যারেজ” বলে চিহ্নিত করার প্রচেষ্টা নিয়েছে বেশ কয়েক-বার…

আবার…
বাঁধ (Dam)-এর এমন প্রতিক্রিয়া-গত ফলাফলের জন্য দেখা যায় যে… বাধঁ (Dam) কেবল-মাত্র একটি নির্দিষ্ট লক্ষ্য-পূরণের উদ্দেশ্যে নির্মাণ করা হয়-না… কারণ এর-দ্বারা যে-পরিমাণ ভূ-পরিবেশ বা আর্থ-সামাজিক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয় তা এর নির্মাণের যৌক্তিকতাকে প্রশ্ন-বিদ্ধ করে তোলে… ফলে গ্রহণ করা হয় “বহুমুখী প্রকল্প”… অর্থ্যাৎ ক্ষয়ক্ষতি কাটানো না গেলেও ভিন্নভাবে সুফল বৃদ্ধি করে লাভ-জনক হিসেবে এর যৌক্তিকতা বজায় রাখা… যেমনঃ বাধেঁর সঙ্গে বা উপরে রাস্তা নির্মান করা / আটকে রাখা পানিতে মৎস্য চাষ করা / পানিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা / লেক তৈরীর মাধ্যমে পর্যটন-কেন্দ্র গড়ে তোলা / নতুন থাল বা পানি প্রবাহের পথ নির্মাণ করে দূর-বর্তী স্থানে সেচের সংস্থানের মাধ্যমে কৃষিজ উৎপাদন বৃদ্ধি করা / বন্যা নিয়ন্ত্রণ করা প্রভৃতি…

এবং
সর্বশেষ ক্ষেত্রে এসে দেখা যাচ্ছে যে ভারত সরকার টিপাইমুখ-কে একটি “বহুমুখী প্রকল্প” হিসেবে গ্রহণ করেছে!!!… কারণ এই প্রকল্প হতে যে-সকল সুযোগ-সুবিধা লাভের কথা তারা উল্লেখ করেছে… তার মধ্যে রয়েছে…
1. ৪৩৪ মেগা-ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা (সর্ব্বোচ্চ ১,৫০০ মেগা-ওয়াট পর্যন্ত করা যাবে);
2. উত্তর-পূর্বাঞ্চলের মানুষের জন্য বিদ্যুৎ-এর সংস্থান দ্বারা তাদের মাথা-পিছু বিদ্যুৎ ব্যবহার বাড়ানো (অন্যান্য অঞ্চলের অধিবাসীরা ২৭০ কিলো-ওয়াট ব্যবহার করলেও এ-অঞ্চলের মানুষ পায় মাত্র ৮০ কিলো-ওয়াট) এবং শিল্প-স্থাপনের মাধ্যমে কর্ম-সংস্থান ও উৎপাদন বৃদ্ধি করা (সঠিক পরিসংখ্যান বা বার্ষিক আয় নির্ধারণ করা হয়-নি);
3. বরাক উপত্যকায় বন্যা-জনিত ক্ষয়ক্ষতি রোধ করা (বার্ষিক ৪৫ কোটি রূপী);
4. হ্রদে মাছ চাষের মাধ্যমে খাদ্য ও কর্ম-সংস্থান করা (বার্ষিক ১৪ কোটি রূপী);
5. পর্যটন কেন্দ্র গড়ে তোলা (বার্ষিক লাভ নির্ধারণ করা হয়-নি);
6.ফুলেরতল নামক স্থানে আরেক-টি ব্যারেজ তৈরীর মাধ্যমে কৃষিজ উৎপাদন বৃদ্ধ করা (১,২০,৩৩৭ হেক্টর জমি সেচের আওতায় আনা);
7. নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ণ করা (কোলকাতা হতে বাংলাদেশ-এর মধ্য দিয়ে শীলাচল পর্যন্ত পন্য-পরিবহন সুবিধা পাওয়া যাবে— যদি বাংলাদেশ-কে রাজী করানো যায়) ইত্যাদি। (সূত্রঃ http://www.neepco.gov.in/ এবং http://www.powermin.nic.in/)

চলমান…

>>> >>> >>>

ড্যাম (Dam) শব্দটি বলতে / বোঝাতে “বাঁধ” শব্দটি ব্যবহার করলাম…

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 5.0/5 (2 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)
টিপাইমুখ মাল্টি-পারপাস ড্যাম প্রজেক্ট... একজন ভূগোলবিদের বিশ্লেষণে..., 5.0 out of 5 based on 2 ratings

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩২ টি মন্তব্য (লেখকের ১৭টি) | ১৪ জন মন্তব্যকারী

  1. প্রভাষক : ২০-১১-২০১১ | ১৮:০৭ |

    এই নাদান ব্লগার-এর যে-সব পোস্ট বিভিন্ন ব্লগে “স্টিকি” হয়ে ছিলো…
    এটি তার একটি…

    • প্রভাষক : ২০-১১-২০১১ | ১৮:০৮ |

      শব্দনীড়-এর ব্লগারদের জন্য তা এখানে প্রকাশ করা হলো পুনরায়…

  2. মুক্তিযোদ্ধা : ২০-১১-২০১১ | ১৯:০২ |

    আগেও বিস্তারিত পেয়েছি – দেখেছি। তার পরও আপনারটা আর একটু বিস্তারিত ও আংগিকও ভিন্নতর আঙ্কেল। ভালো থাকুন। সালাম নিবেন্ ।

    • প্রভাষক : ২১-১১-২০১১ | ১২:৪১ |

      ধন্যবাদ চাচাজী…

  3. ফকির আবদুল মালেক : ২০-১১-২০১১ | ১৯:৪৫ |

    পোষ্টের জন্য ধন্যবাদ।

    আলোচনায় পরে আসব আশা করি। জায়গাটা দখল করে গেলাম।

    • প্রভাষক : ২১-১১-২০১১ | ১২:৪৩ |

      আচ্ছা…
      অপেক্ষায় রইলাম…

  4. দোয়েল : ২০-১১-২০১১ | ২০:৩৯ |

    অভিনন্দন স্যার। পোষ্টের জন্য ধন্যবাদ।

    • প্রভাষক : ২১-১১-২০১১ | ১২:৪৪ |

      আপনাকে-ও ধন্যবাদ…

  5. মরু বেদুইন : ২০-১১-২০১১ | ২১:১৬ |

    পড়লাম ।
    পরের পর্বের অপেক্ষায় ।
    শুভকামনা Rose

    • প্রভাষক : ২১-১১-২০১১ | ১২:৪৫ |

      পরের পর্ব কবে আসবে সেটা আমি নিজে-ও জানি-না… Grin Razz

  6. কালপুরুষ : ২০-১১-২০১১ | ২৩:৫৩ |

    খুব ভাল একটা লেখা। চমৎকার ভৌগলিক বিশ্লেষণ ও অনেক তথ্য সমৃদ্ধ ।

  7. কবিরনি : ২১-১১-২০১১ | ৩:৫৩ |

    অপেক্ষায়…

    • প্রভাষক : ২১-১১-২০১১ | ১২:৪৮ |

      কিসের???…

    • কবিরনি : ২১-১১-২০১১ | ১৩:২৭ |

      পরবর্তী পর্বের.. Smile

    • প্রভাষক : ২৭-১১-২০১১ | ১২:৫৮ |

      ওটা কবে আসবে আমি নিজেই জানি-না…

  8. সাহাদাত উদরাজী : ২১-১১-২০১১ | ৬:৩৩ |

    ভাল তথ্য জানলাম।
    টিপাই বাঁধ কি হয়ে গেছে?

    • প্রভাষক : ২১-১১-২০১১ | ১২:৪৯ |

      ধন্যবাদ…

      না…
      এখন-ও হয়-নি…
      তবে চুক্তি সম্পাদন হয়েছে…

  9. মুরুব্বী : ২১-১১-২০১১ | ১৪:০৬ |

    বুঝলাম প্রিয় প্রভাষক।
    কিন্তু বাংলাদেশের কি লাভ !!
    নাকি ভাগ্যে আছে এই অপবাদের … নিচে পানি নষ্ট করে কে রে … Confused

    • প্রভাষক : ২৭-১১-২০১১ | ১৩:২০ |

      বাংলাদেশের কোনো লাভ নাই…
      উল্টা “বাম্বু” খাবো আমরা… বিশেষতঃ আমরা যারা সিলেটের লোক…

  10. আলইমরান : ২১-১১-২০১১ | ১৭:৩৫ |

    শেয়ার করার জন্য ধন্যবাদ।

  11. ডা. দাউদ : ২১-১১-২০১১ | ১৭:৪৩ |

    শেয়ার করার জন্য ধন্যবাদ।
    স্যার আমার সালাম জানিবেন

    • প্রভাষক : ২৭-১১-২০১১ | ১৩:১৪ |

      মন্তব্যের জন্য ধন্যবাদ…
      শুভেচ্ছা রইলো…

  12. রাজিন : ২২-১১-২০১১ | ০:৩৮ |

    আমরা অবহেলিত ছিলাম এবং আছি Frown

    • প্রভাষক : ২৭-১১-২০১১ | ১৩:১১ |

      আমরা আমাদের অধিকার আদায় করে নিতে পারি-না…

  13. আনন্দময়ী : ২২-১১-২০১১ | ০:৫১ |

    লক্ষ্য করলে দেখা যায় যে… ব্যারেজ-গুলোর মাধ্যমে কোনো কোনো দিকে পরিবেশ বা প্রতিবেশগত সমস্যা পরিলক্ষিত হলেও এর দ্বারা সামগ্রীকভাবে বা তুলনা-মূলকভাবে অধিক সুফল লাভ করা সম্ভব হয়… —————-

    ফারাক্কা ব্যারেজ এর জ্বলন্ত উদাহরন। Rant যা দিয়ে আমাদের গোটা দেশের তিন ভাগের এক ভাগের ১২টা বাজিয়ে দেয়া হয়েছে। আসলে বাঁধ এবং ব্যারেজ সবই বিপর্যয়কর যদি পরিকল্পনা একমুখী বা এক পাক্ষিক হয়। তাই ভারত ড্যাম বানাক আর ব্যারেজ বানাক আমাদের দশা শিলে পিষ্ট মরিচের মতই হবে।

    • প্রভাষক : ২৭-১১-২০১১ | ১৩:০৭ |

      আপু…

      ফারাক্কার বিরুদ্ধে কি ভারতে আন্দোলন হয়???…
      হবে???…
      টিপাই-এর বিষয়ে???…

      হাইড্রোলজিক্যাললি যদি আপনি আলোচনা করেন তবে বলতে বাধ্য হবেন যে… ড্যাম অপেক্ষা ব্যারেজ অনেক সহনীয় এবং পরিবেশ বান্ধব…

      ধন্যবাদ…

  14. ছায়াবাজি : ২২-১১-২০১১ | ১২:৪৯ |

    ব্যাপক তথ্য দিয়ে সাজিয়েছেন। বেশ ভাল ধারণা পেলাম।

    • প্রভাষক : ২৭-১১-২০১১ | ১৩:০২ |

      আমার জন্য এগুলো-একটু সাধারণ তথ্য…
      কিন্তু অন্য-বিষয়ে যারা পড়াশোনা করে তাদের জন্য জানার মতো…

      ধন্যবাদ…