আপন সাজাই, আপন ভাবাই, আপন নিয়ে কান্নাকাটি
আপন ভুবন দুয়ার খুলে স্মৃতি নিয়ে ঘাটাঘাটি।
আপন মানুষ, আপন ফানুস, আপন চোখের জল
আপন নিয়ে রঙ্গ মঞ্চে সাজাই আপন ঘর।
আপন সুজন, আপন উজান, বুকে আপন ভার
আপন থেকে আপন হতে দুঃখ কুড়াই তার।
আপন হাতে আপন চুড়ি, অনেক আপন সুখকে চুরি,
আপন মাঝে ডুবতে গিয়ে আপন বিষয় খুব মামুলি।
আমি আপন, তুমি আপন, অভীমানের ঝড়,
ভাবতে আপন খুব গোছানো তুমি এখন পর।
জামা আপন, রুমাল আপন, আপন গলার ফাঁস
আপন নিয়ে ভাবতে বসে আপন হা হুতাস।
তবু আজো আপন ভাবি, তুমি আপন কার
গঙ্গা জলে গঙ্গা পুজায় আপন এর কারবার।
সেই তো আপন মাটির মাটির পুতুল
তার সংঙ্গে বিয়ে।
সোনার খাঁচায় আপন সাজাই
আপন সোহাগ দিয়ে।
১৭/০৭/১২
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



আপন প্রেমে মগ্ন হলাম আপন কুবিতা পাঠে…
সেই তো আপন মাটির মাটির পুতুল – এই জায়গাটা একটু বুঝতে সমস্যা হচ্ছে।
মাটির পুতুল মানে খেলনা কিছু যার ভালোবাসা ফিরিয়ে দেবার ক্ষমতা নেই যাকে শুধু সাজিয়ে রাখতে হয় নিজের ভালো লাগা বা মন্দলাগা দিয়ে বিনিময় নেই কোন। আমারা সবাই ভালোবাসায় বিনিময় চাই…

ধন্যবাদ রনি ভাই
ভালো থাকবেন ।
চমৎকার হয়েছে।
আমি আপনার লেখার ভক্ত।
তবে “জল>ঘর ও চুরি>মামুলি” স্বাভাবিক ছন্দকে হোঁচট খাইয়েছে।
ধন্যবাদ ইউসুফ ভাই
আমারও আপনার মত খটকা লাগছিলো কিন্তু সময় নিয়ে ঠিক করা হয়ে উঠেনি
লিখেই পোষ্ট করেছি।
দোয়া করবেন ভালো কিছু যেন লিখতে পারি
আপন সাজাই, আপন ভাবাই, আপন নিয়ে কান্নাকাটি
আপন ভুবন দুয়ার খুলে স্মৃতি নিয়ে ঘাটাঘাটি।
আপন মানুষ, আপন ফানুস, আপন চোখের জল
আপন নিয়ে রঙ্গ মঞ্চে সাজাই আপন ঘর।
“আপনা আপন করিস যারে সেইতো আপন নয়…
ওরে আমার পাগল মন চিন্তা ভাবনা করি………
”
এইরকম একটা গান প্রায় শুনতাম
ভালোই লাগতো
আজ আপনার লিখা পড়ে সেই গানটি মস করছি
চমৎকার প্রিয়

আপনার কবিতা আমাকে সব সময় মুগ্ধ করে
ধন্যবাদ দাউদ ভাই
ভালো থাকবেন
আপনারা সাহস দেন বলেই লিখতে ভরসা পাই
একটু ঘষামাষা প্রয়োজন কি মনে করেন?
আমার কিন্তু মনে হচ্ছে আর একটু মনযোগ দেয়া প্রয়োজন এই লেখাটিতে।
এটা একটা চমৎকার লেখা হয়ে উঠতে উঠতেও হয়ে উঠল না!!!!!
শুভ কামনা সব সময়।
আপনি ঠিক ধরেছেন আরো পালিশ করার দরকার ছিলো কিন্তু আমি পারিনি

মানে সময় পাইনি লিখেই পোষ্ট দিয়েছিলাম
ভালো থাকবেন ।
আপন মানুষ, আপন ফানুস, আপন চোখের জল
আপন নিয়ে রঙ্গ মঞ্চে সাজাই আপন ঘর।
অনেক ভাল লাগল । অনেক দিন পর আপনার লেখা পড়লাম । শুভকামনা সতত
ধন্যবাদ আরমান ভাই
ভালো থাকবেন
সেই তো আপন মাটির মাটির পুতুল
তার সংঙ্গে বিয়ে।
সোনার খাঁচায় আপন সাজাই
আপন সোহাগ দিয়ে। বাহ দারুন সতত শুভকামনা,,,,,,,,,
ধন্যবাদ
শুভকামনা থাকলো
চমৎকার হয়েছে। পড়তে পড়তে নিজের কথা গুলো মনে হচ্ছিল্
ধন্যবাদ
ভালো থাকবেন