শব্দনীড় ব্লগের সমস্যা

এই ব্লগের সমস্যা নিয়ে কোন পোষ্ট আসে না। এডমিনের বিরুদ্ধে অভিযোগ আসে না। মনে হই সমস্যাবিহীন সাধু সন্যাসীদের ব্লগ। আজকে একজনের পোষ্ট দেইখ্যা এই ব্লগের সমস্যাগুলো খুজেঁ বের করার মহান ব্রত নিয়ে এগিয়ে আসলাম।
1।
সাথে আছেন :
এই খানে সাথে আছেন বললেও আসলে সবাই সাথে নেই। আমি বিভিন্নভাবে দেখেছি লগইন না করেও আমাকে লগইন অবস্থায় দেখানো হচ্ছে। একজন ব্লগার লগ আউট না করে হঠ্যাৎ বন্ধ করে ফেললে বা কারেন্ট চলে গেলে সে পিসি তে থাকুক না থাকুক তাকে দেখায় সাথে আছেন হিসাবে। এইটা ঠিক না। লগ ইন করার পর কোন ব্লগার ঘন্টাখানেক কোন কার্যক্রম না দেখালে তাকে অটো লগ আউট করা হোক।
2।
শুভ জন্মদিন : শুভ জন্মদিনের কল্যানে জানতে পারছি আজ কার জন্মদিন কিন্তু তাকে উইশ করার কোন ব্যবস্থা নাই।
3।
ব্লগার অনুসন্ধান করুন:
ব্লগার অনুসন্ধান করব কিন্তু ব্লগারের নাম লিখব কিভাবে? এই খানে বাংলা লেখার কোন ব্যবস্থা নাই যদি না পিসিতে নিজস্ব ব্যবস্থা থাকে। তাই যার পি.সিতে অভ্র কী-বোর্ড নাই তাকে সমস্যা ফেস করতে হচ্ছে।
4।
বিশেষ নির্বাচন :
বিশেষ নির্বাচনের পোষ্ট এক মাসেও পরিবর্তিত হয় না। বর্তমানে দেখা যাচ্ছে গত 2রা জুনের পর এই ব্লগে এমন কোন পোষ্ট আসে নি যা বিশেষ ভাবে নির্বাচিত হতে পারে। আসলেই কি তাই? যদি তাই হয়ে থাকে তবে বিষয়টা উদ্দেগজনক নিঃসন্দেহে।
5।
আলোচিত পোস্ট:
আমি একশ বার নিজেই ক্লিক করে নিজের পোষ্টকে আলোচিত বানিয়ে ফেলতে পারি।
6।
লেখা প্রকাশ:
নতুন লেখকদের লেখা প্রকাশে দীর্ঘসূত্রতা হচ্ছে। যার একটি অভিযোগ আমরা দেখতে পেয়েছি। তাছাড়া পোষ্ট আটকে রাখার ব্যাপারটাও বিহিত হওয়া দরকার। ভুক্তভোগী মাত্রই জানা এটা কি বিরক্তিকর ব্যাপার। আবার সব পোষ্ট সকালের দিকে এক সাথে ছাড়া হয়। ফলে প্রথম পাতা থেকে অনেক পোষ্ট নিচে নেমে যাচ্ছে। দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে।
7।
ব্লগ বিধি :
ক) শব্দনীড়ের ভিশন, সম্পাদনানীতি ও লেখা প্রকাশের নতুন নিয়ম বলে একটা বিষয় রাখা হয়েছে। যেখানে ক্লিক করলে কিছুই আসে না।
খ) 4 গ) “শব্দনীড় ব্লগ কর্তৃপক্ষ যে কোন সময় সামগ্রীক প্রেক্ষাপট বিবেচনায়, যে কোন কারন দর্শানো ছাড়া কোন ব্লগারের সমস্ত সুযোগ প্রত্যাহারের অধিকার সংরক্ষন করে।” – ধারাটি একটি অগণতান্ত্রিক ধারা। এই ধারা রহিত করতে হবে এডমিনের ক্ষমতা যাতে অপব্যবহার না হয়।
8।
মিডিয়া, ফোরাম পোষ্ট সমূহ, জি.ডি. স্টার রেটিং এ আম ব্লগারদের কি কাজ ঠিক বোধগম্য হয় না। তবে আমি কোন পোষ্ট এ কত রেটিং করলাম তা যদি পোষ্ট দাতা দেখতে পাই তাহলে একটা বক্তিগ্যত মনোমালিন্যর সৃষ্টি হতে পারে। তাই জি.ডি. স্টার রেটিং আম ব্লগার যেন দেখতে না পাই তার ব্যবস্থা থাকা উচিত। আবার মিডিয়াতে লাইব্রেরীতে দেখতে পাচ্ছি কোন ব্লগার কোন ছবি আপলোড করেছেন। এট্যাচ করেছেন কি করেন নি। এই সব বিষয় একমাত্র এডমিনের দেখার অধিকার থাকার কথা।
9।
আর মনে পড়ছে না।
10।
যাদের মনে পড়ছে তারা যোগ করুন।

শুভ ব্লগিং।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 4.0/5 (2 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: +2 (from 2 votes)
শব্দনীড় ব্লগের সমস্যা, 4.0 out of 5 based on 2 ratings

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬২ টি মন্তব্য (লেখকের ২৪টি) | ১৫ জন মন্তব্যকারী

  1. জিয়া রায়হান : ২০-০৬-২০১২ | ১৩:১৩ |

    মনে হই সমস্যাবিহীন সাধু সন্যাসীদের ব্লগ। আমারো তাই মনে হয়। Smile
    সমস্যার সমাধান হোক।

    • কবিরনি : ২০-০৬-২০১২ | ১৩:৫২ |

      সাধু সন্যাসী হয়ে বেশি দিন থাকতে মন্চায় না Grin

  2. আ,শ,ম,এরশাদ : ২০-০৬-২০১২ | ১৩:১৯ |

    আপনার ঈগল চোখে যে সমস্যা গুলো দেখতে পেলেন তা আমরা চাতক চোখে চেয়ে থাকব কখন সমাধান হয়। 48 ঘন্টার মধ্যে না হোক 48 দিনে হলেও যেন এই সমস্যার সমাধান করা হয়।
    যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমারা কিন্তু রাস্তায় নেমে গাড়ি ভাঙ্গব “ভাঙ্গ গাড়ি”।

    • কবিরনি : ২০-০৬-২০১২ | ১৩:৫৩ |

      জিয়া ভাইয়ের প্রিমিও টা দিয়ে শুরু করলে কেমন হয়? Hiding

    • আ,শ,ম,এরশাদ : ২০-০৬-২০১২ | ১৩:৫৬ |

      এই গাড়িতে আমি ছড়েছি, তাই এটা না। শুল্কমুক্ত গাড়ি গুলা দিয়ে শুরু করবো। Laugh

    • কবিরনি : ২০-০৬-২০১২ | ১৪:০৯ |

      আমি কুনুদিন চড়ি নাই। Cry

  3. ডা. দাউদ : ২০-০৬-২০১২ | ১৩:৩৩ |

    পাঁচ তারা সাথে Yes
    অনেক দিন থেকে ভাবছি লিখা দরকার আর ভাবনার প্রকাশিত রূপ দেখে খুব ভালো লাগছে।
    আপনাকে সবার আগে এই জন্যই ধন্যবাদ যে আপনি শব্দনীড়ের সত্যিকার শুভাকাঙ্খী ও নীড়ের একান্ত এক জন বটে।

    আসলে আপনার পয়েন্ট গুলোয় সব কথা চলে এসেছে
    কিন্তু আমার চোখে যেই সমস্যা টি সবছেয়ে বড় মনে হচ্ছে তা হলো ” সঙ্গের একাত্মতা”
    আমরা যারা শব্দনীড়ে ব্লগিং করি তাদের অনেকেই আছেন যারা আর কোথাও ব্লগিং করেন না, এবং কী অন্য ব্লগ শুধু মাত্র দেখে আসার কাজটাওনা।
    এরা মনে প্রাণে শব্দনীড়েই নিজেদের বেধে রেখেছেন।
    আর এই কথাও নিঃসন্দেহে বলা যায় খুব স্বল্প সময়ে শব্দনীড় বাংলা ব্লগ জগতের উজ্জল নাম হিসেবে নিজের স্থান করে নিয়েছে
    আর এইটি সম্ভব হয়েছে শুধু মাত্র সঙ্গের একাত্মতার জন্য
    যার যার অবস্থান থেকে আন্তরিক ভাবে নিঃশর্ত ভাবে শ্রম মেধা ও অর্থ ব্যায়
    করে ব্লগ ও ব্লগ সংশ্লিষ্ট যাবতীয় জাক গুলো সুচারু রূপে সম্পাদিত হয়ে আসছে।
    আজকেই এই সব সমস্যা গুলোর কোনটাই এক মহুর্তের জন্যও দেখা যাবেনা যদি শুধু মাত্র আমরা সকলেই ব্লগের প্রতি নিজের দায়ীত্বের প্রতি আন্তরিক হই
    আর সকলের সাথে সকলের আন্তরিকতা শ্রদ্বা ভালবাসা কে সম্বৃদ্ধ করি।

    আশা করি সমস্যা গুলো অচীরেই সমাধান হবে
    সকলের আত্মিক সঙ্গ বদ্ধতার মাধ্যমেই।

  4. জুলিয়ান সিদ্দিকী : ২০-০৬-২০১২ | ১৩:৫৫ |

    সমস্যাগুলা যে আমি বুঝতেই পারি না সেটাই আমার বড় সমস্যা। দেখি অ্যাডমিন কী বলেন আর করেন।

    • কবিরনি : ২০-০৬-২০১২ | ১৪:১২ |

      আপনার সমস্যা দেখি গুরুতর। এই ব্লগের এডমিন কে এইটাই তো ঠিকমত জানি না।

  5. এস. এম. কামরুল আহসান : ২০-০৬-২০১২ | ১৪:০৭ |

    রনি ভাই ধন্যবাদ। এই রকম একটি সাহসী পোস্ট দেওয়ার জন্য।
    সমালোচনা হতে সমাধান আসে। তাই সমালোচনা কোন খারাপ কিছু নয়।
    আশা করি এই সমস্যাগুলো খুব শিঘ্রই সমাধান করা হবে। Waiting Waiting Waiting

    • কবিরনি : ২০-০৬-২০১২ | ১৪:১৫ |

      সাহসী পোষ্ট Yahoo!

    • এস. এম. কামরুল আহসান : ২০-০৬-২০১২ | ১৫:০৩ |

      “ইয়াহু হাসি” ….. কি ভাই, এটা কি সাহসী পোষ্ট বলে মনে হয় না। আমাদের মধ্যে কিন্তু এমন অনেকে
      আছে যারা এগুলো নিয়ে কোন কথাই বলতে চায় না। তাদের জন্যত এটা সাহসী পোষ্ট।

  6. ফকির আবদুল মালেক : ২০-০৬-২০১২ | ১৫:০১ |

    নিচের কয়কটি সমস্যা ব্যতিত বাকীগুলো ট্যাকি প্রবলেম। ট্যাকি প্রব বাদ দিয়ে নিচে পয়েন্টগুলি সম্পর্কে আমার মতামত দিলাম…..
    4।
    বিশেষ নির্বাচন :
    বিশেষ নির্বাচনের পোষ্ট এক মাসেও পরিবর্তিত হয় না। বর্তমানে দেখা যাচ্ছে গত 2রা জুনের পর এই ব্লগে এমন কোন পোষ্ট আসে নি যা বিশেষ ভাবে নির্বাচিত হতে পারে। আসলেই কি তাই? যদি তাই হয়ে থাকে তবে বিষয়টা উদ্দেগজনক নিঃসন্দেহে।

    সত্যি দৃষ্টিকটু হয়ে যাচ্ছে এডমিনের অনমনযোগিতা। এ ব্যাপারে ফোরামের একজন প্রভাবশালীর সাথে আলোচনা করেছিলাম যিনি এ কাজে দায়িত্বপ্রাপ্ত নন। তিনিও কোন সদুত্তর দিতে পারেন নি। এ ব্যাপারে ফোরাম সভাপতি ও সাধারন সম্পাদকের দৃষ্টি আকৃষ্ট করছি।

    6।
    লেখা প্রকাশ:
    নতুন লেখকদের লেখা প্রকাশে দীর্ঘসূত্রতা হচ্ছে। যার একটি অভিযোগ আমরা দেখতে পেয়েছি। তাছাড়া পোষ্ট আটকে রাখার ব্যাপারটাও বিহিত হওয়া দরকার। ভুক্তভোগী মাত্রই জানা এটা কি বিরক্তিকর ব্যাপার। আবার সব পোষ্ট সকালের দিকে এক সাথে ছাড়া হয়। ফলে প্রথম পাতা থেকে অনেক পোষ্ট নিচে নেমে যাচ্ছে। দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে।

    মনে হচ্ছে খুবই অযত্নে ব্লগটি পরিচালিত হচ্ছে।

    আশা করি এ ব্যাপারে সংশ্লিষ্টরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।

    শুভ কামনা সব সময়।

    • বিষণ্ণময়ী : ২০-০৬-২০১২ | ১৫:২৪ |

      ফকির আব্দুল মালেক যিনি ফোরামের সহ-সভাপতি তার কাছে আমি জানতে চাই ফোরামের একজন উচ্চ আসনে থেকে আপনি কি করে এই মন্তব্যটা করলেন??
      “সত্যি দৃষ্টিকটু হয়ে যাচ্ছে এডমিনের অনমনযোগিতা। এ ব্যাপারে ফোরামের একজন প্রভাবশালীর সাথে আলোচনা করেছিলাম যিনি এ কাজে দায়িত্বপ্রাপ্ত নন। তিনিও কোন সদুত্তর দিতে পারেন নি। এ ব্যাপারে ফোরাম সভাপতি ও সাধারন সম্পাদকের দৃষ্টি আকৃষ্ট করছি।”" আপনি এখানে লিখেছেন একজন প্রভাবশালীর সাথে আলোচনা—– ফোরামের কেউ কখনো প্রভাব খাটায় এই কথাটি আপনি কি করে বললেন, আপনি তো ফোরামের সাথে আছেন ৩বছর, এই তিন বছর আমিও আছি কিন্তু কাউকে কখনো দেখিনি কোন প্রভাব খাটাতে?? আপনি কি করে দেখলেন??
      আমি ফোরামের একজন সদস্য হয়ে আপনার কাছে এর সদ্যুত্তর দাবী করছি।

    • ফকির আবদুল মালেক : ২০-০৬-২০১২ | ১৫:৪৫ |

      আপনি আমার পুরো মন্তব্যটি সম্পর্কে জানতে চান নি বলে আমার মনে হয়েছে । আপনি শুধু জানতে চেয়েছেন একজন প্রভাবশালীর সাথে আলোচনা এই অংশটির বিষয়ে।

      এর জবাব দেয়ার আগে আমি আপনার কাছে জানতে চাই
      ” একজন প্রভাবশালী বিএনপি নেতা” এই বাক্যটি দিয়ে আপনি কি বুঝেন? আপনি যদি এই প্রশ্নের উত্তর দেন তবেই কেবল আমি জবাব দিব যা আপনি জানতে চান।

    • বিষণ্ণময়ী : ২০-০৬-২০১২ | ১৫:৫৫ |

      আমি বুঝলে তো আপনাকে প্রশ্নটা করতাম না। আর বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দলের নেতারা প্রভাবশালী হত পারেন কারন তার ইচ্ছা প্রভাব খাটিয়ে অনেক কিছু হাসিল করা কিন্তু ফোরামের তো এমন কিছু নেই যে কেউ তা হাসিলের জন্য প্রভাব খাটাবে।

    • বিষণ্ণময়ী : ২০-০৬-২০১২ | ১৫:৫৮ |

      মনে হচ্ছে খুবই অযত্নে ব্লগটি পরিচালিত হচ্ছে।

      আপনি সহ সভাপতি হয়ে এই অযত্নের বিষয়ে কি কোন পদক্ষেপ নিয়েছেন???

    • ফকির আবদুল মালেক : ২০-০৬-২০১২ | ১৬:০৭ |

      আপনার দৃষ্টিভঙ্গি বদলান।

      আমি কোন নেগেটিভ অর্থে প্রভাবশালী শব্দটি ব্যবহার করি নি।

      সহ-সভাপতির কাজ এবং দায়িত্ব সম্পর্কে আমি সচেতন। আমার কাজ সভাপতিকে সাহায্য করা যদি তিনি কোন সাহায্য আমার কাছে প্রত্যাশা করেন। এ ব্যাপারে সভাপতি কোন সাহায্য চান নি তাই আমি আমার লিমিট ক্রশ করতে চাই নি।

    • বিষণ্ণময়ী : ২০-০৬-২০১২ | ১৬:১৮ |

      আমার দৃষ্টি ভঙ্গি বদালানো উচিৎ না কি আপনার??
      সহ-সভাপতি শুধু সভাপতি সাহায্য চাইলে সাহায্য করবেন তা না হলে করবেন না এই ধরনের যুক্তি কতোটা কার্যকর?? আপনি অনেক উচু আসনে আছেন সেখানে ব্লগের কোন সমস্যা চোখে পড়লে তার সমাধানের জন্য কি সভাপতির বলা লাগবে আপনার নিজের কি কিছু করার নাই।??

      আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেন নি এই প্রভাবশালী বলতে আপনি কি বুছঝিয়েছেন?? আর যদি এর উত্তর না দিতে চান তাহলে কথাটি লেখার জন্য ফোরামের কাছে ক্ষমা চাওয়া উচিৎ আপনার। কারণ আপনার অবস্থানে কেউ এই ধরনের মন্তব্য করা মানায় না।

      আর আপনার কাজ বা দায়িত্বের ব্যাপারে আপনি সচেতন তা আমি অস্বীকার করে কিছু বলিনি শুধু জানতে চেয়েছে যে অভিযোগ আপনি নিজে করলেন তার সমধানের কোন পদক্ষেপ কি আপনি নিয়েছেন? এই জানতে চাওয়া কি দোষের??

    • ফকির আবদুল মালেক : ২০-০৬-২০১২ | ১৬:৩৮ |

      আমি আপনার সাথে আর এই বিষয়ে কোন কথা বলব না। শুধু বলছি… একজন প্রভাবশালী বলতে
      আমি কি বুঝিয়েছি এ ধরনের কোন প্রশ্ন আপনি আমাকে করেন নি। আপনার প্রথম মন্তব্য পড়ুন আর একবার। প্রথমেই আপনি ধরে নিয়েছেন প্রভাবশালী বলতে অবৈধ প্রভাবের কথা বলেছি। এ জন্যই আপনার দৃষ্টিভঙ্গি বদলাবার কথা বলেছি।

      ইতিপূর্বে অন্য একটি পোষ্টে আমি কেবল কিছু অনুরোধ করেছিলাম. যা রাখা বা না রাখা আপনার এখতিয়ার ছিল।
      সেই পোষ্টে আপনি অনেক কথা বলেছেন যা আমাকে বিস্মিত করেছে, আর স্পষ্টভাবেই বলি আমি অহেতুক তর্ক পছন্দ করি না। ইদানিং কথা বলা এতটাই কমে গেছে যে প্রয়োজন ছাড়া কোন কথাই বলতে পারছি না। এখানে আপনার সাথে কোন রূপ অযথা তর্কে জড়াতে খুবই বিরিক্তিকর মনে হচ্ছে।

      ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

    • বিষণ্ণময়ী : ২০-০৬-২০১২ | ১৭:০৪ |

      আপনি আমার ওই পোষ্টে আমার প্রতিউত্তরে যে ভাবে বিস্মিত হয়েছেন তার চেয়ে কয়েকগুন বেশী মমার্হত আমি হয়েছিলাম সেদিন আপনার একপেশে মন্তব্য দেখে, পোষ্টে আপনার মন্তব্য আর আমারটা আবার পড়ে আসুন নিজেই দেখতে পাবেন কে কি বলেছে আর কে বেশী বিস্মিত করেছে।

      কোন প্রশ্নের সদুত্তর দিতে না পারলে কাউকে হেয় করার অধীকার আপনাকে কে দিয়েছে, ফোরামের সদস্য যারা আছেন তারা নিজ গরজে ফোরামের সাথে আছেন আপনি সেই ফোরামের সদস্যকে বলবেন প্রভাবশালী, ইদানিং কথা কম বলছেন তবে এই ব্লগে যা বলছেন অন্যকে অপমান করে বলছেন তা কি আপনি বুঝতে পারছেন না?? যাদের সাথে উঠা বসা তাদেরকে প্রভাবশালী বলা আপনার মতো বিজ্ঞ মানুষের কাছে আমি ফোরামের সাধারণ সদস্য হয়ে আশা করিনি। যা বলবেন কারো সম্পর্কে তার প্রতিউত্তর দেয়ার সাহসিকতা রাখা উচিৎ। আর আপনি কি ভাবছেন আপনার সাথে কথা বা তর্ক করতে আমি এসেছি ভুল ভাব্বেন তাহলে আপনি মন্তব্যটাই এমন ছিল যে আমাকে বাধ্য হয়ে কথাগুলো লিখতে হয়েছে। আপনি একজন উচু আসনে থেকে যা খুশী লিখবেন আর আমরা কিছু বলবনা এই ভাবনাটা মাথা থেকে এখন ঝেড়ে ফেলুন ফোরামের কোন সদস্য কাউকে প্রভাব খাটিয়ে চলে না যে এই ধরনের মন্তব্য হজম করতে হবে।

      নিজের আসনকে সম্মানিত করুন দেখবেন আপনি নিজেও সম্মানিয় হয়ে থাকছেন যেমনটা ছিলেন বিগত দিনগুলোতে।

      আপনিও ভাল থাকুন সুস্থ থাকুন। সৃষ্টিকর্তা আপনার মনে সদয় জ্ঞান দান করুন আমিন।

    • ফকির আবদুল মালেক : ২০-০৬-২০১২ | ১৭:১৮ |

      আমি নিজেও ফোরামের একজন প্রভাবশালী সদস্য। এখানে যে প্রভাবশালীর কথা বলা হয়েছে তিনি হরবোলা। তার সম্পর্কে আর কোন বিশেষন যোগ না করে বা তার নাম উল্লেখ না করে আমি একজন প্রভাবশালী হিসাবে লিখেছি। কেউ প্রভাবশালী হওয়া বা কাউকে প্রভাবশালী বালা কি তাকে অপমান করা?

      আপনার ভাষা জ্ঞান আবারো আমাকে বিস্মিত করেছে।

      আপনাকে আবারও একটি অনুরোধ করছি, রাখা বা না রাখা আপনার এখতিয়ার আছে… সব কিছু নেগেটিভ অর্থে নিবেন না আর কার সাথে কথা বলছেন একটু ভেবে কথা বলবেন।

      আমাকে ক্ষমা চাইতে বলছেন? খুবই অবাক হলাম। খুবই অবাক হলাম।

    • বিষণ্ণময়ী : ২০-০৬-২০১২ | ১৭:২৯ |

      আপনার অনুরোধ অবশ্যই আমি মনে রাখবো তবে আপনিও মনে রাখবেন এই ধরনের কোন মন্তব্য দেখলে সে যতো প্রভাবশালী(আপনার মতে) হোক না কেনো আমি অনতত ছেড়ে কথা বলব না কারণ সব কথা সব জায়গায় মানায় না আর আপনাকে আমি অনুরোধ করবো নিজের অবস্থানে থেকে যে কথা অন্যের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে সেই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন।
      হ্যা ক্ষমা আমি চাইতে বলেছি আপনাকে কারণ প্রভাবশালী কথাটা এখানে নেগেটিভ ই মনে হয়েছে আর জনাব হরবোলা ভাই এমন একজন মানুষ তিনি আজো কোন প্রভাব ব্লগ বা ফোরামের খাটাননি আমি তাকে যতোটুকু জানি সেই হিসাবে বললাম, তাই এই প্রভাবশালী কথাটা আমার কাছে দৃষ্টিকটু লেগেছে আমি এর প্রতিবাদ করেছি। ক্ষমা চাওয়া না চাওয়া আপনার কাছে আমি বললাম আর আপনি ক্ষমা চাইবেন সেটাও আমি আশা করি না।
      হ্যা এটা অবশ্যই মনে আছে কার সাথে কথা বলছি এবং কি বলছি। এই জ্ঞান টুকু এখনো আমার অবশিষ্ঠ আছে ।
      আশা করি আপনারও এই জ্ঞ্যানটুকু আছে আপনি কার সাথে কথা বলছেন। আপনি যেদিন এটা বুঝতে পারবেন সেদিন আর আমাকে এই ধরনের ডায়লগ দিতে হবে না।

      একটা সাধারণ প্রশ্নকে আপনি ঘুরিয়ে পেচিয়ে অসাধারণ করলেন যা আপনার কাছে আশা করিনি তবে আমার শিক্ষা নেয়া দরকার ছিল আমার আগের পোষ্টে করা আপনার মন্তব্য থেকে তাহলে আজকে আর এই ভুলটা হতো না।

      আপনাকে যদি কোন আঘাত করে থাকি ক্ষমা প্রার্থী আমি। আপনার সাথে এটাই আমার শেষ কথা। ভাল থাকুন সব সময় শুভ কামনা রইল ।

  7. সকাল ‍রয় : ২০-০৬-২০১২ | ১৫:৪৫ |

    মনরে ভবের নাট্যশালায়…………………..চেনা দায়

  8. বিষণ্ণময়ী : ২০-০৬-২০১২ | ১৫:৫১ |

    কিছু পোষ্টের বা লেখকের পোষ্টে আমি মন্তব্য এড়িয়ে যাই আপনার ক্ষেত্রেও তাই তবু মন্তব্য করছি যেহেতু ব্লগ কে নিয়ে পোষ্ট তাই আমার এই মন্তব্য। আপনার করা কয়েকটি অভিযোগ বা অনুসন্ধান যাই বলুন তার কয়েকটি টেকি সমস্যা এটা মালেক সাহেব বলেছেন তাই আমি ও তার সাথে একমত, শুধু শব্দনীড় নয় বহু ব্লগে লগ আউট না হলে তাকে অনলাইনে দেখায়।

    *** শুভ জন্মদিন কার কবে সেটা ব্লগের টেকিতে সেট করা, তারিখ অনুযায়ী তা প্রদশির্ত হয়, এখন আমার প্রশ্ন শুভেচ্ছা জানিয়ে পোষ্ট কে দিবে, ব্লগের মডারেটর না আমি বা আপনি যারা ব্লগার?? আপনার কি মনে হয় কার শুভেচ্ছা জানিয়ে পোষ্ট দেয়া উচিৎ??

    ***ব্লগার অনুসন্ধানের ক্ষেত্রে সমস্যাটা যারা বিজয় ব্যবহার করছে তাদের ক্ষেত্রে বেশী হচ্ছে, আর যারা অভ্র দিয়ে লিখছেন তাদের সমস্যা হচ্ছে না, বর্তমানে বেশীর ভাগ ব্লগার কিন্তু অভ্র ব্যবহার করছে হয়তো সেই কারণে অনুসন্ধানের ক্ষেত্রে অভ্র ফন্ট সেট করা, তবু সবার সার্থে ব্যাপারটা প্রতি দৃষ্টি দেয়া উচিৎ।

    **** বিশেষ নির্বাচনের ক্ষেত্রে কয়েকজন নিবার্চিত আছেন যারা এই নিবার্চন টা করেন, তারা ইদানিং এতো বেশী ব্যাস্ত যে এই বিষয়টা এড়িয়ে যাচ্ছেন যা আমার কাছেও চরম বিরক্তিকর, কেউ ব্যস্ত থাকলে এই দায়িত্বটা অন্য আরেকজনকে দেয়াটা শ্রেয় ব্লগের মডারেটর এই বিষয়ে দৃষ্টি দিবেন।

    **** কারো মনে যদি এই ধরনের চিন্তা থাকে যে সে নিজেই নিজের পোষ্টকে আলোচিত করবে তবে সে ই বার বার তার পোস্টে ক্লিক করবে। আর এই আলোচিত পোষ্টের ব্যবস্থা প্রায় সব ব্লগেই আছে, এখানে একজন ব্লগারের উন্নত মানষিকতার প্রমাণ দেয়া যায় যে এই কাজটি করেন না। আর যারা করছেন নিজেদের ফুটানোর জন্য করছেন এবং এই কাজটি তারা কোন না কোন ভাবে করেই যাবেন। এটা ব্লগের কোন সমস্যা নয় ব্লগারদের মানষিতার সমস্যা।

    **** নতুন লেখকদের লেখার দীর্ঘ্যায়িত হচ্ছে এই অভিযোগটা কিছুটা মানতে চাই না, অনেক সময় পোস্ট খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়া হয় আবার অনেক সময় একটু সময় নেয়, যেহেতু এই ব্লগে পোষ্ট মডারেশনের ব্যবস্থা রাখা আছে তাই এমনটা হচ্ছে, তবে খুব বেশী দীর্ঘ বলতে কয়দিন বা কয় ঘন্টা বুঝাচ্ছেন তা বললে মডারেটরকে চাপ দিতে সুবিধা হয়। মডারেশনের দরকার অবশ্যই আছে, কারণ আমরা ব্লগাররাই দায়ী। উদাহরণ দেই, এমন অনেক ব্লগার আছেন এক সাথে দুই তিনটা পোষ্ট দেন, কিন্তু যদি তাদের মডারেশনে না রাখা হতো তবে কি হতো, তার সব গুলো পোষ্ট একসাথে প্রকাশিত হতো, সেটা কি দৃষ্টিকটু হতো না, বার বার বহু ব্লগারকে এই বিষয়টা অনুরোধ জানানো হয়েছে, কিন্তু তারা খুব একটা এই বিষয়ে কর্ণপাত করেন নি, আবার এমন কিছু ব্লগার আছেন যারা এমন কিছু পোষ্ট লিখেন যা প্রকাশের অযোগ্য, সেই সব পোষ্ট ছাড়লে আমরা ব্লগাররাই বলি এই ধরনের পোস্ট আসে কি করে, আবার নতুন কিছু ব্লগার আছেন যারা অন্যকে হেয় করে পোষ্ট দেন সেই পোস্ট কখনোই ছাড়া হয় না, এই পোষ্টগুলো ছাড়লে ব্লগে প্রতিদিন নোংড়া শুরু হতো। আমি এই সব জানি কারণ আমি মডারেটরকে এই দেরীতে পোষ্ট ছাড়া নিয়ে ধরেছিলাম উনি আমাকে এই বিষয়গুলো প্রমাণ দিয়ে দেখিয়েছেন। আবার অনেকে রাত ২/৩টায় পোষ্ট ছাড়েন যদিও উনি দেশীয় ব্লগার তবু এতো রাতে পোষ্ট একজন মডারেটর কি করে প্রকাশ করবে তাহলে তো মডারেটরকে রাত দিন ব্লগে পড়ে থাকতে হবে তা কি কোন ব্লগের মডারেটর পড়ে থাকেন, যতোই তারা পেইড মডারেটর হন না কেনো তবু কিন্তু সারা রাত ব্লগে পড়ে থাকেন না উদাহরণ আলো ব্লগ।

    ****৭এর গ যে নীতিমালা আছে তা কি কখনো প্রয়োগ হয়েছে, আপনার এই নিতিমালা নিয়ে বরাবরই অভিযোগ কিন্তু একবারো কি ভাবেন নীতিমালা কেনো তৈরী হয়?? কারণ আমরা নিতি বর্হিভূত কাজ বেশী করি আমরা যদি সবাই নিয়ম নিতি মনে চলতাম তবে এই নিতিমালা থাকতো না।

    ****সব শেষ আমার একটা কথা যার পোষ্ট পড়ে আপনার এই পোষ্ট তার প্রোফাইলে কি গিয়েছেন?? ব্লগার স্বপ্নবাজ ব্লগে এসেছেন ৮তারিখে এই মাসের যার একটা মাত্র পোষ্ট প্রকাশিত হয়েছে ব্লগে, এবং আমার অনুসন্থানি প্রতিবেদন এই বলে তার আর কোন পোস্ট আসেনি যা দীর্ঘ্য সময় আটকে ছিল তাহলে কি করে উনি আজকের পোষ্টটা দিলেন, আজকের পোষ্টটা ইচ্ছে করলে মডারেটর আটকে রাখতে পারতেন কিন্তু মডারেটর তা করেন নি কারণ সবাই এখানে সমান। তবে ব্লগার স্বপ্নবাজের উদ্দেশ্য যে মহৎ নয় তা আমি হলফ করে বলতে পারি, প্রথম একটা পোষ্ট শুভেচ্ছা দিয়ে এর পরে আর কোন পোষ্ট নাই সোজাসুজি খোদা হাফেজ পোষ্ট এই ধরনের পোস্ট কি সন্দেহের উদ্রেগ ঘটায় না।???

    অন্যান্য সমস্যা ব্লগে অনেক দিন থেকে আছে যা ধীরে ধীরে সমাধান করা হচ্ছে, তাই আমি একজন সাধারণ ব্লগার এবং ফোরামের সদস্য হিসাবে প্রতিটি ব্লগারকে অনুরোধ করবো সমস্যা গুলো সমাধানের আগ পর্যন্ত একটু ধৈর্য্য ধরে ব্লগিং করবেন। শব্দনীড় সুস্থ ব্লগিং এর উদাহরণ ইতিমধ্যে স্থাপন করেছেন যার পুরো কৃতিত্ব সকল ব্লগারের তাই আমি আপনি এই ব্লগকে ভালবেসে ছোটখাট সমস্যার সমাধানের সুযোগ দিয়ে নিজেরা আনন্দে ব্লগিং করি।

    সবাই ভাল থাকবেন।

    • কবিরনি : ২০-০৬-২০১২ | ১৬:০৯ |

      1। মিঠু নামে একজন ব্লগার 15 দিন এর উপর আটকে আছেন। তিনি পোষ্ট দেওয়ার অনুমতি পান নি। জানি না আপনার অনুসন্ধানি প্রতিবেদন কি বলে। তবে ওই ব্লগার হতাশ হয়ে ব্লগিং জগত থেকে বিদায় নিয়েছেন। কারন এটাই ছিল তার প্রথম বাংলা ব্লগে আসা।
      2। 7 এর নীতিমালা প্রয়োগ হয়েছে কি হয় নি সেটা বিবেচ্য না তবে হতে পারে যেকোন সময়। আপনার নিশ্চয় মনে আছে এরকম টাইপ নীতিমালা বিরুদ্ধে অবস্থান এক সময় আমরা প্রায় সবাই নিয়েছিলাম এবং শব্দনীড় সৃষ্টির পিছনে একটি ব্লগের এই নীতিমালার ধারাটির অপপ্রয়োগ একটি উল্লেখযোগ্য কারনও বটে।

    • বিষণ্ণময়ী : ২০-০৬-২০১২ | ১৬:১৩ |

      আমি তো দেখলাম মিঠু নামক ব্লগার আজকেই লিপিবদ্ধ হয়েছেন ব্লগে, তাহলে তার পোষ্ট ১৫দিন যাবৎ কি করে অপ্রকাশিত থাকলো?? আর আপনি যেহেতু মিঠু নামক ব্লগারকে চিনেন আপনি মডারেটরকে কেনো বিষয়টি মেইল করে জানালেন না। একজন মডারেটরতো ভুলের উর্ধ্বে নন তার ভুল হতে পারে কিন্তু আমরা কি তাকে সাহায্য করতে পারি না?? মিঠু আপনার পরিচিত একজন আপনি মডারেটরকে মেইল করলে দেখতেন তার সমস্যার সমাধান হয়ে যেতো।

    • কবিরনি : ২০-০৬-২০১২ | ১৬:২০ |

      http://www.shobdoneer.com/mithu
      যাত্রা শুরু : ২০১২-০৬-০৭
      মন্তব্য করেছেন : ২
      মিঠুর সমস্যা আমি সমাধান করতে পারতাম কিন্তু তাতে আরও অনেক মিঠুর মত ব্লগার আছে যাকে আমি চিনি না তাদের সমস্যার সমাধান হতো না।

    • বিষণ্ণময়ী : ২০-০৬-২০১২ | ১৬:২৭ |

      আপনি যারটা পারেন বা আমরা যার যার টা পারি তার সমাধান করি তাহলেই তো অনেক ব্লগারের সমস্যার সমাধান হয়, আর ব্লগার মিঠুর কোন মন্তব্য আমি পড়তে পারিনি হয়তো মডারেশনে আছে নিশ্চই এর কোন কারণ আছে মডারেটরের কাছে এর সঠিক উত্তরটা আশা করছি।
      এই ধরনের বা পরিচিতদের ক্ষেত্রে আমরা সবাই এগিয়ে আসলে সমস্যার কিছুটা সমাধান তো করা যায়।

    • কবিরনি : ২০-০৬-২০১২ | ১৬:৩৭ |

      এই কথা আপনি শব্দনীড়ের প্রতি অকৃত্রিম ভালবাসা থেকে বলছেন। ……. ব্লগ হলে এমন ধর্য্যশীলতা, সহনশীলতার পরিচয় দিতেন না। আর দেবই বা কেন? একটা মানুষ নিবন্ধিত হয়েছে তাকে পোষ্ট করতে দেবে এডমিন এতে এত গড়িমসি কেন আর কেনই বা আমরা জনে জনে উপকার করে বেড়াবো?

  9. কবিরনি : ২০-০৬-২০১২ | ১৬:৫৩ |

    সব সমস্যা খালি আমি একলাই কইলাম কেউ কোন সমস্যার কথা কইল না Broken Heart

  10. জুলিয়ান সিদ্দিকী : ২০-০৬-২০১২ | ১৭:২৩ |

    @কবিরনি,
    সমস্যার কথা যখন জনেজনে বলেন, তখন সেটা সমস্যা না থেকে হয়ে যায় হৈচৈ। কাজেই আপনি একাই বলেছেন সেটাই ভালো হয়েছে। এ নিয়ে আলাপ-আলোচনার সুযোগ রয়েছে। সমস্যাগুলো উত্থাপনের জন্য আপনাকে ধন্যবাদ।

    *******অনেক ব্লগার নয়, কোনো কোনো ব্লগার নিজের পোস্টকে আলোচিত করতে চাইলে তার সেই অধিকার থাকা উচিত। কিন্তু পাঠক যখন দেখবেন যে মন্তব্য অল্প আর কাজের মন্তব্য যা প্রাসঙ্গিক নয়, তখনই সেই ব্লগারের নিচতা সবাই বুঝতে পারবেন। এটা আমি মনে করি তেমন একটা জরুরি বিষয় নয়।

    তবে, বিশেষ নির্বাচনের ক্ষেত্রে অনুরোধ পদ্ধতি থাকতে পারে বা নতুন করে একটি বোতাম যোগ করা যেতে পারে। যিনি নিজের পোস্টকে নির্বাচিত দেখতে চান “নির্বাচনের অনুরোধ” বোতাম চাপলেন। সে ক্ষেত্রে ব্লগটির নির্বাচিত হওয়ার যোগ্যতা আছে কিনা তা দেখে মডারেটর তড়িৎ কাজটা করতে পারেন।

    • বিষণ্ণময়ী : ২০-০৬-২০১২ | ১৭:৩১ |

      জুলিয়ান ভাইএর এই আইডিয়াটা বেশ লাগল এই ব্যবস্থাটা থাকলে অনেকের পোষ্ট নির্বাচনে যেতে পারতো আর মডারেটরকে খুজে খুজে পোষ্ট নির্বাচন করা লাগতো না। আমি জুলিয়ান ভাই এর সাথে একমত হয়ে মডারেটরকে অনুরোধ করছি বিষয়টি ভেবে দেখার জন্য।

    • কবিরনি : ২০-০৬-২০১২ | ১৮:০২ |

      আপনার প্রথম যুক্তির বলে পোষ্ট মডারেশনের দীর্ঘসূত্রতাও উঠিয়ে দেওয়া যেতে পারে। ব্লগাররা নীচ পোষ্ট আর ভাল পোষ্টের তফাতটা নিজেরাই বুঝুক। আর 2য় প্রস্তাবতো অসম শালা।

  11. জুলিয়ান সিদ্দিকী : ২০-০৬-২০১২ | ১৭:৪৯ |

    জন্মদিন প্রসঙ্গে বিষন্নময়ীর কথাটাই প্রাসঙ্গিক মনে করি। যেহেতু সাইড বারে তা উল্লেখ থাকে। এখন শুভেচ্ছা জানানো তো ব্লগের কাজ নয়। তার কাজ আমাদের ব্লগিং-এর সুযোগ করে দেওয়া। ব্লগের দায়িত্ব শেষ। এবার মডারেটর বা অ্যাডমিন কি সেই শুভেচ্ছাটা জানাবেন? তাহলে আমার জিজ্ঞাসা যে, অনেক সময় আমার পড়শীর জন্ম তারিখ জানা সত্ত্বেও আমরা তাকে শুভেচ্ছা জানাই না। তাহলে জানা কথা যে, প্রিয়জনকেই শুভেচ্ছা জানাচ্ছি আমরা। যেমন আমরা দেখতে পাচ্ছি যে, আজকে সয়ক-এর জন্ম দিন। তিনি যদি আজকে কোনো পোস্ট দিতেন তার পোস্টে উইশ করার কাজটা সেরে ফেলতে পারতেন অনেকেই। আবার এমনও হতে পারতো সায়ক-এর বন্ধু বা যার সঙ্গে তার ইন্টারেকশান বেশি তিনি কাজটা করতে পারতেন। এখন দেখা যাচ্ছে আমি আজকেই তার নিকটা দেখলাম, তাহলে আমার কী করার আছে?
    সুতরাং জন্মদিনের শুভেচ্ছা জানানোর দায়িত্ব মডারেটর ঠিক মতই পালন করেছেন বলে মনে করি। যে কেউ শব্দনীড় খললেই তা দেখতে পাবেন। এখন পোস্ট আকারে শুভেচ্ছা জানানোর ব্যাপারটা থাকুক ব্লগারদের দায়িত্বেই। কেউ পোস্ট দিলে দিলেন না দিলেও ক্ষতি নাই। ফলে, পারস্পরিক মিথস্ক্রিয়ার দিকে সবাই মনোযোগী হবেন। সায়ক ভাববেন আমার একটা ব্লগার বন্ধু থাকলে নিশ্চই একটা পোস্ট হতো আমাকে উইশ করে। এবং ভবিষ্যতে তিনি এ ব্লগের সঙ্গে জড়িত থাকলে অবশ্যই হবে, ততদিনে হয়তো তিনি বেশ কয়েকজন ব্লগার বন্ধু পেয়ে যাবেন।

    • কবিরনি : ২০-০৬-২০১২ | ১৭:৫৮ |

      হুমম। তবে ফেস বুকের মত ব্লগারদের একটা ওয়াল থাকলে শুভেচ্ছা জানিয়ে আসা যেত।

    • জুলিয়ান সিদ্দিকী : ২০-০৬-২০১২ | ১৮:০১ |

      অবশ্যই! ক্ষুদে ব্লগিং বা স্ট্যাটাস অপশন যোগ করা যেতে পারে।

    • কবিরনি : ২৫-০৬-২০১২ | ১:২৩ |

      চতুরর্মাত্রিক এ বোধহয় এই টা্ইপের কিছু আছে।

  12. কবিরনি : ২০-০৬-২০১২ | ১৯:২৯ |

    9। আরেকটা বিষয় মনে পড়েছে। অতিথি ব্লগাররা যাতে মন্তব্য করতে পারে তাদের ফেসবুক একাউন্টের সাহায্যে সেরকম একটা ব্যবস্থা করা হোক। প্রায় দেখা যায় নিবন্ধিত ব্লগারের চেয়ে অনলাইনে অতিথি ব্লগার বেশি। যেমন এখন দেখা যাচ্ছে ২১ জন নিবন্ধিত, ১৬৫ জন অতিথি। এই 165 জন অতিথি শুধু পোষ্ট পড়ে চলে না যেয়ে তাদের দু একটা কথাবার্তা শেয়ার করতে পারত।

    • ভালবাসার দেয়াল : ২০-০৬-২০১২ | ১৯:৪২ |

      Grin

    • ভালবাসার দেয়াল : ২০-০৬-২০১২ | ১৯:৪৪ |

      হাসতে হাসতে সব ঠিক করে ফেলবে ব্লগ কতৃপক্ষ এই আশাবাদ ব্যাক্ত করবো Heart

    • কবিরনি : ২০-০৬-২০১২ | ১৯:৫২ |

      আপনাকে দেখে্ আরেকটি সমস্যার কথা মনে পড়ল। IP 117.18.231.22 already banned! – এইটার একটা বিহিত করা যায় না।

  13. কবিরনি : ২০-০৬-২০১২ | ১৯:৫৮ |

    10।
    মন্তব্য দেখুন : মন্তব্য দেখুন খুব ভাল একটা ব্যাপার কিন্তু এইটা এত লাফায় মাঝে মাঝে বিরক্তিকর লাগে। একই ভাবে

    “আপনার ১ টি চিঠি আছে।
    এখানে পড়ুন” : চিঠি আসছে ভাল কথা কিন্তু এত লাফালাফির কি আছে। চিঠি পড়ার পড়ও দেখি লাফালাফি থামে না।

  14. নাজমুল হুদা : ২০-০৬-২০১২ | ২২:৪৫ |

    শব্দনীড়ের সদস্য সংখ্যা আর পাঠকপ্রিয়তা বাড়ছে প্রতিদিনই। প্রতিদিন পোস্ট আসছে আগের চেয়ে অনেক বেশী। অতি অল্প সময়েই প্রথম পাতা থেকে পোস্ট চলে যাচ্ছে দ্বিতীয় পাতায়। কিছুটা বিলম্বে লগ ইন করলেই অনেক পোস্ট চোখের আড়ালে চলে যায়। আমার যেমন প্রথম পাতার পরে আর যাওয়াই হয়ে ওঠে না, তেমন হয়তো আরও অনেকের হতে পারে। তাই বলছিলাম কী, প্রথম পাতায় পোস্টের সংখ্যা ১০ এর জায়গায় ১৫ করা কী সম্ভব?

    • কবিরনি : ২১-০৬-২০১২ | ১৮:০০ |

      শব্দনীড়ের সদস্য সংখ্যা আর পাঠকপ্রিয়তা বাড়ছে প্রতিদিনই – এই জন্যই সমসাগুলো চিহ্নিত করা দরকার। আপনার প্রস্তাব আশা করি এডমিন ভেবে দেখবেন। যদিও এখনো বুঝতে পারছি না এডমিন সাহেব এই পোষ্ট খানা দেখেচেন কিনা।

  15. হরবোলা : ২১-০৬-২০১২ | ১১:১২ |

    পোস্টের জন্য ধন্যবাদ, কবিরনি।

    1. ব্লগের সমস্যাগুলো আপনি জানিয়েছেন এখন ব্লগ সংশ্লিষ্টদের দায়িত্ব সমস্যাগুলো সমাধান করে ব্লগকে ব্লগারবাণ্ধব করা। উল্লেখ্য যে, একটি ব্লগের প্রাথমিকভাবে অনেক সমস্যা থাকে। আমরা ব্লগটি উদ্বোধন করেছি এই বছরের আট মার্চ তারিখে। এখন ব্লগকে ব্লগার বান্ধব বা ইউজার ফ্রেন্ডলী করবার জন্য কাজ চলছে। আমাদের সকলের উচিত একটু ধৈর্য্য ধারন করা, এমন সমস্যাগুলোকে চিহ্নিত করে জানান এবং শব্দনীড়ের প্রতি সহযোগিতা ও ভালবাসা অব্যাহত রাখা।

    2. শব্দনীড়ের সাথে ফোরাম নিয়ে এখানে কিছু আলোচনা এসেছে। এই আলোচনায় বিষন্নময়ী এবং ফকির আবদুল মালেক যা বলেছেন তা শব্দনীড় এবং ফোরামের প্রতি ভালবাসা থেকেই বলেছেন। সকলের লক্ষ্য এক হতে পারে, কিন্তু দৃষ্টিভিঙ্গ এক হবে-এই বিশ্বাস আমার নেই। তবে আলোচনা হতেই পারে, আর আলোচনার মাধ্যমেই বেরিয়ে আসবে সমাধানের পথ।

    3. আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে, ফোরামের একজন প্রভাবশালী আমি কিনা আমার জানা নাই। তবে ফোরাম একটি টিম হিসাবে কাজ করে গেছে। আমার তিন বছরের অভিজ্ঞতায় আমি তাই দেখেছি। আর টিম হিসাবে কাজ করবার ফলেই ফোরামের প্রতিটি সদস্যকেই আমার কাছে প্রভাবশালী মনে হয়। কারণ ফোরামের কেউ নিজ স্বার্থ সিদ্ধির জন্য প্রভার খাটায়না, কিন্তু ফোরামের কার্যক্রমে তারা যে যুক্তিপূর্ণ এবং গ্রহনযোগ্য মতামত দেয় তা বাকীদের প্রভাবিত করে বলেই আমার বিশ্বাস। যেমন এখানে লুবনা আপা আর মালেক ভাই-এর মতামত উনাদের অজান্তেই আমাকে প্রভাবিত করেছে।

    4. আমার বিরুদ্ধে একটা অভিযোগ প্রায়ই শুনি যে, আমি ব্লগে কম সময় দেই। আমার ব্যস্ততার জন্যই কম সময় দেয়া হয়। আমার গত পাঁচ-ছয় বছরের ব্লগিং করবার ইতিহাসে বেশী সময় দেয়ার কোন রেকর্ড নাই। তবে কেউ কেউ ভাবেন আমি এফবি-তে বেশী সময় দেই- এটা ভুল ধারনা। কারণ এফবি-তে মোবাইল থেকেই ইউজ করা যায় বিধায় আমার উপস্থিতি থাকে। কিন্তু এফবি-এর মত করে ব্লগে সময় দেয়া সম্ভব নয়। তবে আমি যে আগের চাইতে অনেক বেশী ব্লগে থাকছি-এটা দাবী করতে পারি।

    শব্দনীড়ের জন্য শুভ কামনা।

    • কবিরনি : ২১-০৬-২০১২ | ১৮:০৫ |

      1: ধর্য্য ধারন করে আছি। 8ই মার্চ উদ্ভোধন হলেও ট্রাইল পিরিয়ড চলেছে প্রায় দেড় বছর। এটা মনে রাখা দরকার।
      2,3,4 : আমার পোষ্ট সংশ্লিষ্ট বিষয় না।
      শব্দনীড়ের জন্য শুভকামনা।

  16. সাহাদাত উদরাজী : ২৩-০৬-২০১২ | ১৯:৫০ |

    যত কিছুই বলি না কেন আমার মনে হয় শব্দনীড় এখনো ভাল আছে, ভালই থাকুক। অভিজ্ঞতা থেকে বলছি…।

    • কবিরনি : ২৩-০৬-২০১২ | ২০:১১ |

      ভাল থাকুক, আরও ভাল থাকুক আরও আরও ভাল থাকুক।

  17. দীপক সাহা : ২৪-০৬-২০১২ | ১:০৫ |

    অতিসত্বর সব সমস্যার সমাধান চাই, করতে হবে……!

  18. দীপক সাহা : ২৪-০৬-২০১২ | ১:০৭ |

    এবং অতি অবশ্যই নিঃশর্তে…!!!