ব্লগবুক স্ট্যাটাস: আর নয় আবুল

সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতী বলেছেন দেশে কোন বেহাল সড়ক নাই। গত পরশু দিন উনি সায়েদাবাদ সড়কটি ষষ্ঠ বারের মত পরিদর্শন করেন। কিন্তু সড়কের কোন উন্নতি হয় নাই। তবুও মন্ত্রী মহোদয় হাল ছাড়েন নাই।

সাবেক যোগাযোগমন্ত্রী দেশপ্রেমিক আবুল হোসেন হাল ছেড়ে দিয়েছিলেন। ফলে সড়কগুলো ছিল বেহাল। বেহাল এই সড়কগুলির অপরনাম হয়ে দাড়িয়েছিল আবুল। বর্তমান যোগাযোগমন্ত্রী এই বেহাল সড়কগুলোর হাল ধরেছেন। তাই কোন সড়ককেই বেহাল বলা যাবেনা। উনাকে স্যালুট।

বাড়ি ফিরার পথে আর নয় আবুল, এই ঈদে ওবায়দুল।

Photobucket

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১১ টি মন্তব্য (লেখকের ০টি) | ৮ জন মন্তব্যকারী

  1. সাহাদাত উদরাজী : ১২-০৮-২০১২ | ১১:২৯ |

    আর নয় আবুল, এই ঈদে ওবায়দুল।

    আমার মনে হয় তিনিও কট খাবেন! বাস্তবতা ভিন্ন!

  2. কবিরনি : ১২-০৮-২০১২ | ১২:৪২ |

    ওবায়দুলের প্রতি মানুষের সহানুভুতি আছে। তিনি পারুক না পারুক চেষ্টা করছেন এরকম মিশ্র অনুভুতি কাজ করছে। তাই এই ঈদে ওবায়দুল ব্যাপারটা…

    • ভালবাসার দেয়াল : ১২-০৮-২০১২ | ১৫:৪৩ |

      ……………তাই এই ঈদে ওবায়দুল ব্যাপারটা অন্যরকম প্রচেষ্টার প্রতিফলন আমার কাছে মনে হয়েছে

  3. ফকির আবদুল মালেক : ১২-০৮-২০১২ | ১৫:৩২ |

    ওবায়দুলকে নিয়ে জোক করার মত পরিস্থিতি এখনও হয়নি বলে মনে হয়।

    আবুল পালা আবুল

    এই ঈদে হরবোলা!!!!!! Tease Tease Tease

  4. বিষণ্ণময়ী : ১২-০৮-২০১২ | ১৬:১০ |

    এখনো পর্যন্ত ওবায়দুল জিন্দাবাদ। এইভাবে কাজ শুরু আরো আগে করলে কি হতো কে জানে।

  5. রাজিন : ১২-০৮-২০১২ | ১৭:২২ |

    কোন রাস্তাই ছাড় দেয়া হবে না Razz

  6. নাজমুল হুদা : ১২-০৮-২০১২ | ২১:১৮ |

    রাস্তা থেকে আবুল হোক দূর,
    ঘরমুখো মানুষ শান্তিতে ফিরুক ঘরে,
    আপন জনের সাথে নিরাপদ ঈদ উদযাপন হোক আনন্দমুখর!
    আর নয় আবুল,
    এবারে ওবায়দুল,
    তার জন্য রইল
    Rose ফুল!

    সময়োপযোগী পোস্টের জন্য আন্তরিক শুভেচ্ছা।

  7. চারুমান্নান : ১৩-০৮-২০১২ | ১১:০৮ |

    ওবায়দুল। আবুল হওয়ার সময়ের অপেক্ষা মাত্র