ব্লগবুক স্ট্যাটাস: সাহারা খাতুন এবং তালা তত্ব

প্রশ্ন: ঈদের ছুটিতে দেশের বাড়িতে গেলে অবশ্যই ঘরে তালা লাগিয়ে যাওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী কেন রাজধানীর বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছেন ৪৮ ঘন্টার মধ্যে বুঝিয়ে বল?

উত্তর: বর্তমান বিশ্বের সবচাইতে নিরাপদ দেশ বাংলাদেশ। কিন্তু এই নিরাপদ অবস্থায় তালা লাগানোর মত জরুরী বিষয়টি ভুলে যাওয়া উচিত নয় বলেই মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী এই অনুরোধ করেছেন।

ইতিপূর্বে প্রধানমন্ত্রী বলেছিলেন কারো বেডরুম পাহারা দেয়া সরকারের কাজ নয়। কিন্তু সম্পূর্ণ বাড়ি বা ফ্ল্যাট পাহারা দেয়া সরকারের দায়িত্বের মধ্যে পরে। তাই বাড়ি ও ফ্ল্যাটের নিরাপত্তা বিধানের জন্য এই অনুরোধ করা হয়েছে। তবে তালা লাগানোর পরেও যদি কোন অঘটন ঘটে তবে তার দায় দায়িত্ব তালা এবং যিনি তালা লাগিয়েছেন তার। মনে রাখতে হবে, বাড়ি বা ফ্ল্যাট পাহারা দেয়া সরকারের কাজ হলেও তালা পাহারা দেয়া সরকারের কাজ নয়। আপনি একজন সুনাগরিক হয়ে থাকলে তালা’র নিরাপত্তার জন্য তালার মধ্যেও কমপক্ষে একটা তালা দিবেন।

Photobucket
তালা তত্বের জন্য বিশ্বশান্তিতে না হোক অন্তত লোকাল শান্তিতে আমি একটা নোবেল কি পেতে পারিনা??

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ০টি) | ১১ জন মন্তব্যকারী

  1. কালপুরুষ : ০৯-০৮-২০১২ | ১০:০৯ |

    মন্তব্য নিষ্প্রয়োজন।

  2. বিষণ্ণময়ী : ০৯-০৮-২০১২ | ১০:৪৯ |

    তার চেয়ে সরকারীভাবে তালা বিতরণ করলে তো আরো ভাল হতো। তাহলে সেই তালার পাহাড়াদারও সরকার হতেন।
    মানুষের স্বাভাবিক নিরাপত্তা না দিতে পারার জন্য সাহারা খালা অবশ্যই নোবেল পাইতে পারেন এবং তা যদি পান তবে এই নোবেল হবে শ্রেষ্ঠ পুরুস্কার বিংশ শতাব্দির।

  3. জেড এইচ সৈকত : ০৯-০৮-২০১২ | ১১:০৮ |

    বর্তমান বিশ্বের সবচাইতে নিরাপদ দেশ বাংলাদেশ। কিন্তু এই নিরাপদ অবস্থায় তালা লাগানোর মত জরুরী বিষয়টি ভুলে যাওয়া
    অমূলক কিছু নয়!

  4. আ,শ,ম,এরশাদ : ০৯-০৮-২০১২ | ১৩:১৮ |

    ঈদের দীর্ঘ ছুটিতে সরকারিভাবে নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, একই সঙ্গে যারা বাসাবাড়ি বা দোকানপাট বন্ধ রেখে ঢাকার বাইরে যাবেন, তাদেরও ঠিকমতো তালা বন্ধ করে যেতে হবে। এ সময় তাদেরও নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে।

    সুত্র আমারদেশ অনলাইন ডটকম

    উল্লেখ্য যে এখানে কেবল তালা লাগানোর কথা বলা হয়নি। এখানে ঠিক মত শব্দটির কথা বলা হয়েছে। যদি “ঠিক মত” শব্দটি ব্যবহার করা না হয় তাহলে বক্তব্যকে twist করা হয়েছে এই অভিযোগে অভিযুক্ত হবার সম্ভাবনা রয়েছে। নিরাপ্তার চেক লিষ্টে ঠিক মতো তালা লাগানো একটা অন্যতম বিষয়। অনেক সময় তাড়াহুড়ায় তালা ঠিক মতো না লাগনোটা অস্বাভাবিক নয়। তবে এই পরামর্শটা যারা খুব চতুর এবং যাদের কোন ভুল হয় না তাদের কাজে নাও লাগতে পারে। যারা বেকুব তারা হয়তো এখনই নিজের তালাটা আছে কিনা ঠিক মতো কাজ করে কিনা, অথবা নতুন তালা কিনতে হবে কিনা বা আরেকটি অতিরিক্ত তালা লাগাবে কিনা এসবের ভাবনার ,প্রস্তুতির দরজাটা খুলতেও পারেন।

    বাংলাদেশী স্বরাষ্ট্রমন্ত্রীরা কলাম লিখকদের কাছে ধন্যবাদ প্রাপ্য । কারণ তাদের বক্তব্যকে নিয়েই তারা অনেক কলাম লিখতে পারে। না হলে লিখার খরায় ভুগত।

  5. মুক্তিযোদ্ধা : ০৯-০৮-২০১২ | ১৩:২১ |

    কী আর বলবো!

  6. ভালবাসার দেয়াল : ০৯-০৮-২০১২ | ১৬:৪১ |

    আ,শ,ম,এরশাদ ভাই বলেছেন- বাংলাদেশী স্বরাষ্ট্রমন্ত্রীরা কলাম লিখকদের কাছে ধন্যবাদ প্রাপ্য । কারণ তাদের বক্তব্যকে নিয়েই তারা অনেক কলাম লিখতে পারে। না হলে লিখার খরায় ভুগত।

  7. রাজিন : ০৯-০৮-২০১২ | ১৮:১৬ |

    দুনিয়ার তালা আলা- এক হও Grin

  8. দীপক সাহা : ০৯-০৮-২০১২ | ২৩:২৮ |

    সাহারা খাতুন মিরাক্কেল এ গেলে নির্ঘাত চ্যাম্পিয়ন…!!! First ROTFL

  9. কবিরনি : ১০-০৮-২০১২ | ০:২৩ |

    স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিশ্চয় কোন খবর আছে। বিশ্বস্ত সুত্রে অস্থিতিশীলতার আগাম খবর পেয়ে কিভাবে বিরোধীদলের ঢাকা চলো কর্মসূচী বানচাল করেছিলেন নিশ্চয় খেয়াল আছে। এবার ঈদে তালা ভাঙার দল বেপোরোয়া হয়ে উঠতে পারে। সাধু সাবধান।

  10. নাজমুল হুদা : ১২-০৮-২০১২ | ৭:৫১ |

    মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ তো আর অমান্য করা যায় না! আমি তার নির্দেশ অনুযায়ী ঢাকার বাসায় তালা লাগিয়ে বাড়িতে চলে এসেছি!! নির্দেশ পালন করেছি, আমিও হয়তো কোন পুরশকার-টুরস্কার পেয়ে যেতে পারি, কী বলেন?
    সময়োপযোগী রম্য!!
    শুভ কামনা।