একটা ফড়িং ছয়টা ছবি...

অনেক দিন পরে আজ বিকেলে আমি আর মুমিত ছাদে উঠেছিলাম। মুমিত ক্যামেরা নিয়েছিল মেঘের ছবি তুলবে বলে। কিন্তু সূর্যি মামার কারনে মেঘের ছবি তোলা যায় নাই। একটা সময় কাপড় শুকানোর দড়ির উপর মুমিতই ফড়িংটাকে আবিষ্কার করে। ছাদে চেয়ার নেই যে ও দাড়িয়ে ছবি তুলবে। তাই উড়ে যাওয়ার আগে মুমিতের জন্য আমাকেই তুলতে হল ফড়িং-এর ছবি।

১.
Photobucket

২.
Photobucket

৩.
Photobucket

৪.

Photobucket


Photobucket


Photobucket

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২২ টি মন্তব্য (লেখকের ৭টি) | ১৫ জন মন্তব্যকারী

  1. নীল নক্ষত্র : ২৭-০৭-২০১২ | ১৮:৩২ |

    অনেক দিন পরে আজ বিকেলে আমি আর মুমিত ছাদে উঠেছিলাম। মুমিত ক্যামেরা নিয়েছিল মেঘের ছবি তুলবে বলে। কিন্তু সূর্যি মামার কারনে মেঘের ছবি তোলা যায় নাই। একটা সময় কাপড় শুকানোর দড়ির উপর মুমিতই ফড়িংটাকে আবিষ্কার করে। ছাদে চেয়ার নেই যে ও দাড়িয়ে ছবি তুলবে। তাই উড়ে যাওয়ার আগে মুমিতের জন্য আমাকেই তুলতে হল ফড়িং-এর ছবি।

    আর এই ছবিগুলি সবাই দেখে অবাক হয়ে শুধু তাকিয়েই থাকবে।

    • হরবোলা : ২৭-০৭-২০১২ | ২০:২৮ |

      নীল নক্ষত্র’দা ধন্যবাদ।

      অনুপ্রানীত হলাম।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  2. নাজমুল হুদা : ২৭-০৭-২০১২ | ১৮:৪৪ |

    ফড়িংটা বেশ সুন্দর ছিল তো! ছবিগুলোও হয়েছে দারুন!!
    আমি সেদিন একটাকে পেয়েছিলাম, সৌন্দর্য তার তেমন চোখ ধাঁধানো নয়, ছবি তুললাম, তাও তেমন যুতের হলো না।

    • হরবোলা : ২৭-০৭-২০১২ | ২০:২৯ |

      ধন্যবাদ হুদা ভাই।

      আপনার ফড়িংটা কিন্তু বেশ, রয়েল বেঙ্গল টাইগারের ডোরাকাটার সাথে খুব মিল আছে।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  3. কৃতদাসের নির্বাণ : ২৭-০৭-২০১২ | ১৯:৪৯ |

    বাহ! ভাতিজাতো দেখি বহুত ক্রিয়েটিভ।
    ছবি গুলো অত্যন্ত সুন্দর হইছে। সতত শুভকামনা রইলো আপনার জন্যে আর মুমিতের জন্যে।

    • হরবোলা : ২৭-০৭-২০১২ | ২০:৩২ |

      ধন্যবাদ ইমেল।

      আপনার ভাতিজার ক্রিয়েটিভ মাঝে মাঝে নীরব অত্যাচারে পরিণত হয়। অথচ এই অত্যাচারকেও খুব নান্দনিক বলে মনে হয়।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  4. মুক্তিযোদ্ধা : ২৭-০৭-২০১২ | ১৯:৫২ |

    অসম্ভব সুন্দর

    • হরবোলা : ২৭-০৭-২০১২ | ২০:৩৪ |

      ধন্যবাদ মুক্তিযোদ্ধা আঙ্কেল।

      অনুপ্রানীত হলাম, ভীষনভাবে অনুপ্রানীত হলাম।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  5. আর. এইচ. মামুন : ২৭-০৭-২০১২ | ২০:০২ |

    সবগুলোই সেরা ছবি।
    ধন্যবাদ

    • হরবোলা : ২৭-০৭-২০১২ | ২০:৪৬ |

      ধন্যবাদ, আর. এইচ. মামুন।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  6. ফকির আবদুল মালেক : ২৭-০৭-২০১২ | ২০:০৩ |

    ছবিগুলি দেখে মুমিতের অনুভুতি কি?

    আমার কিন্তু দারুন লেগেছে।

    মাঝে মাঝে ছাদে উঠবেন। শুধু ইট,বালি আর সিমেন্টেই জীবন নয়! বুঝা গেল?

    • হরবোলা : ২৭-০৭-২০১২ | ২০:৫৬ |

      মালেক ভাই ধন্যবাদ।

      ছবি গুলো ফড়িং-এর খুব কাছ থেকে তোলা। কিন্তু ফড়িংটা উড়ে যায় নাই। মুমিত আমাকে বলল, এটা মনে হয় রাজা ফড়িং না হলে রাজপুত্র ফড়িং। তাই ভয় পাচ্ছেনা।

      ছবিগুলো দেখে ও খুব খুশী। মুমিত কিছু ফুলের ছবি তুলেছে। পরে আপলোড করবো।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  7. ভালবাসার দেয়াল : ২৭-০৭-২০১২ | ২০:১৭ |

    সুন্দর ছবিগুলো……………

    • হরবোলা : ২৭-০৭-২০১২ | ২০:৫৭ |

      ধন্যবাদ ভালবাসার দেয়াল।

      ছবিগুলো সুন্দর। কিন্তু বসের ছবির মত সুন্দর নয়।

      সতত শুভ কামনা তোমার জন্য, সকলের জন্য।

  8. ডা. দাউদ : ২৭-০৭-২০১২ | ২২:২৪ |

    মুগ্ধকর!!!!!!!!!!!

  9. জুলিয়ান সিদ্দিকী : ২৭-০৭-২০১২ | ২২:৫২ |

    ফড়িঙের ছবি দেইখ্যা অবাক হওনের কী আছে! এমন ফড়িং কতই দেখছি। মনে হইতাসে বড় ধরনের আকাম! Grin

  10. জিয়া রায়হান : ২৮-০৭-২০১২ | ১১:৩৪ |

    সুন্দর এক্সপোজার। ফ্রেমিং ভালো হয়নি। যেহেতু ক্রপ করেছো তখনি ফ্রেমিং করে নেয়া যেত। ৪ নাম্বার ছবির ফ্রেমিং ঠিক আছে। ফ্রেমিং করার সময় রুল অফ র্থাড ফলো করতে পারলে ভালো। ৩ নাম্বার ছবিটার ব্যাকগ্রাউন্ড ভালো লেগেছে।
    এখানে আমার মনে হয় ছবির চেয়ে ছবির কাহিনী মুখ্য। ফটোগ্রাফির উপর মু্মিতের আগ্রহ আমাকে মুগ্ধ করে আর তোমার নিজেরও আছে ছবির প্রতি দুর্বলতা।
    শুভ কামনা।

  11. চারুমান্নান : ২৮-০৭-২০১২ | ১৩:৪৬ |

    তয় ছবিগুলোন ভালো হইছে,,,,,,,,,,,,,

  12. বিষণ্ণময়ী : ২৮-০৭-২০১২ | ১৪:৪০ |

    ছবি গুলো ভাল তুলেছেন আমি মুমিতের তোলা ছবি দেখতে চাই। আমি জানি ওর ছবি তোলার সেন্স অনেক ভাল।

  13. রাজিন : ৩১-০৭-২০১২ | ১৪:৩৮ |

    ফড়িং এর হাঁটুতে কান থাকে… এরপর পারলে কানের ছবি তুলেন Grin

  14. আফরোজা হক : ০২-০৮-২০১২ | ১২:২০ |

    মুমিতের জন্য ভালোবাসা।
    মুমিতের তোলা ছবি দেখার অপেক্ষায় রইলাম…