ব্লগ ভিত্তিক পাক্ষিক ম্যাগাজিন প্রকাশ প্রসঙ্গে

প্রিয় সুহৃদ,
শুভেচ্ছা নিন।

অনলাইন জগতের একজন বাসিন্দা হিসেবে আপনি জানেন যে, বর্তমানে বাংলা ব্লগ এবং অনলাইন কমিউনিটি অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে বিকশিত হচ্ছে। কিন্তু অনলাইন ব্যবহারকারী ব্যতীত আম পাঠকের কাছে অনলাইন লেখকদের অধিকাংশ লেখাই পৌঁছায়না। ব্লগ কেন্দ্রিক সাহিত্য ইতোমধ্যে মূল সাহিত্যের পাঠকের কাছে সমাদৃত হয়েছে। এছাড়া ব্লগকে ভিত্তি করে গড়ে উঠা সাহিত্য ভিত্তিক একাধিক লিটিল ম্যাগ প্রকাশিত হচ্ছে। কিন্তু অনলাইনের রাজনৈতিক প্রতিবেদন, কলাম এবং বিভিন্ন বিষয়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনামূলক প্রতিবেদনসমূহকে প্রাধান্য দিয়ে কোন পত্রিকা প্রকাশিত হয় নাই।

আপনি জেনে আনন্দিত হবেন যে, অনলাইনের রাজনৈতিক প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন, কলাম এবং বিভিন্ন বিষয়ে সময়োপযোগী আলোচনা, সমালোচনা, পর্যালোচনামূলক প্রতিবেদনসমূহকে প্রাধান্য দিয়ে এবং সংশ্লিষ্ট অন্যান্য আনুষাঙ্গিক বিষয় ও সাহিত্য নিয়ে একটি পাক্ষিক পত্রিকা প্রকাশের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

এই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত, আলোচনা ও সমালোচনা প্রদান করে আমাদের সিদ্ধান্ত গ্রহনে সহায়তা করার জন্য বিনীত অনুরোধ করছি। উপরোক্ত বিষয়ে আপনার যে কোন জিজ্ঞাসা থাকলে আমাদের জানান। এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে আগ্রহীদের স্বাগতম।

সম্মিলিত প্রচেস্টায় আর আন্তরিকতায় জেগে উঠুক বাংলাদেশ, এগিয়ে যাক বাংলাদেশ।

সকল যোগাযোগ: bd[email protected]

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 5.0/5 (3 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)
ব্লগ ভিত্তিক পাক্ষিক ম্যাগাজিন প্রকাশ প্রসঙ্গে, 5.0 out of 5 based on 3 ratings

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩২ টি মন্তব্য (লেখকের ১৫টি) | ১৫ জন মন্তব্যকারী

  1. সাইক্লোন : ০৬-০৬-২০১২ | ১৩:৪৩ |

    অবশ্যই একটি ভালো উদ্দেগ। ব্লগের লেখা এবং ব্লগারদের চিন্তা ভাবনা সাধারণ মানুষের মাঝে শেয়ার করার ভালো উদ্দেগ। সমর্থন রইলো।

    সম্মিলিত প্রচেস্টায় আর আন্তরিকতায় জেগে উঠুক বাংলাদেশ, এগিয়ে যাক বাংলাদেশ।

    • হরবোলা : ০৬-০৬-২০১২ | ১৪:৪৭ |

      ধন্যবাদ সাইক্লোন।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  2. ফকির আবদুল মালেক : ০৬-০৬-২০১২ | ১৩:৪৬ |

    হরবোলা ভাই,
    আপনি দীর্ঘদিন যাবৎ অনলাইন জগতে নেতৃত্ব দিয়ে আসছেন। আপনার উদ্যেগের মাধ্যমে আশা করি ব্লগ কেন্দ্রিক লেখালেখি জাতীয় পর্যায়ে সামন্য হলেও ভূমিকা রাখতে পারবে। আপনার এই উদ্যেগকে স্বাগত জানাই।

    এই ধরনের একটি উদ্যেগের সাথে নিজেকে জড়াতে পারলে অনেক ভাল লাগত। যে কোন প্রয়োজনে বলবেন.. আমাকে সাথে পাবেন।

    শুভ কামনা সব সময়।

    • হরবোলা : ০৬-০৬-২০১২ | ১৪:৪৮ |

      মালেক ভাই ধন্যবাদ।

      আমি নেতৃত্ব দেই নাই। নেতৃত্ব দেয়া নেতার কাজ। আমরা সহযোদ্ধা হয়ে একসাথে কাজ করেছি। নিজেদের মত প্রকাশ করেছি।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  3. আ,শ,ম,এরশাদ : ০৬-০৬-২০১২ | ১৪:১৩ |

    এটা কি ব্লগার্স ফোরামের উদ্যোগে ? ব্লগার্স ফোরাম সামনে থেকে একে এগিয়ে নিলে মনে হয় ভালো হয়।
    ভাবনাটা সুন্দর। সার্থক হোক প্রয়াস।

    • হরবোলা : ০৬-০৬-২০১২ | ১৪:২৪ |

      আ. শ. ম. এরশাদ ভাই, এটি ব্লগারস ফোরাম-এর উদ্যোগ নয়। কারণ একটি মূল ধারার পত্রিকা প্রকাশের ক্ষেত্রে অনেকগুলো বিষয় থাকে, ফোরামের পক্ষে বর্তমানে সেগুলোতে জড়ানো সম্ভব নয় এবং উচিত হবেনা।

      এই পত্রিকাটি সম্পর্কে সামান্য জ্ঞাতব্য:
      1. এই পত্রিকায় ব্লগের ব্লগার এবং অনলাইন কমিউনিটির লেখাগুলো প্রাধান্যপাবে এবং যে কেউ লিখতে পারবেন। তবে রাজাকার,জামাত এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীগণ এখানে কঠোরভাবে নিষিদ্ধ।

      2. এখানে সবাই বলতে সবাই। এখন কে কে মিলে সবাই হল:-লেখক, পাঠক, সম্পাদনা পরিষদ এবং পত্রিকার মালিকপক্ষ। সম্পাদনা পরিষদকে মালিকপক্ষ পূর্ণ স্বাধীনতা প্রদান করবেন। সম্পাদনা পরিষদের জন্য বিভিন্নজনের সাথে আলোচনা অব্যাহত থাকায় এই বিষয়ে চূড়ান্ত কিছু বলা বর্তমানে সম্ভব হচ্ছেনা।

      3. পত্রিকার নাম বলতে কোন সমস্যা নাই। তবে কৌশলগত কারনে বিষয়টি আপতত উহ্য রাখতে চাচ্ছি।

      4. আপনার শুভ কামনার জন্য ধন্যবাদ। আশাকরি, ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে।

    • আ,শ,ম,এরশাদ : ০৬-০৬-২০১২ | ১৪:৪৫ |

      ধন্যবাদ, তবে পাক্ষিকটা যদি গরীবের ঘরে জন্ম নিত,তাহলে ভালো লাগতো।
      কর্পোরেটের ঘরে চকুরী করলেও ম্যাক্সিম গোর্কির কারণে কর্পোরেট এয়ারফ্রেশনার নাকে লাগলে ভালো লাগে না।
      যাই হোক ,জন্ম যেখানেই হোক কর্মই আসল।
      আশাকরি যেহেতু সংবাদটা একজন মজদুরের কলম থেকে পেলাম নিশ্চয় সেটা সহজে বিকোবেনা বেনিয়ায়।

    • হরবোলা : ০৬-০৬-২০১২ | ১৪:৫২ |

      আ, শ, ম এরশাদ ভাই, আমি জানি আপনিও আমার মতই কিছু কিছু ক্ষেত্রে একই মত পোষন করেন এবং কর্পোরেট অগ্রাসন অন্যতম। তবে আপনি আশাবাদী হবেন যে, পত্রিকাটির সম্পাদনা পরিষদ পূর্ণ স্বাধীনতা ভোগ করবে।
      এখানে পত্রিকাটির যথাযথ প্রকাশ নিশ্চিত করা ব্যতীত মালিকপক্ষের আর কোন খবরদারী নাই- এটা গ্যারান্টি দিতে পারি।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  4. কৃতদাসের নির্বাণ : ০৬-০৬-২০১২ | ১৪:২৪ |

    শুভ কামনা জানিয়ে গেলাম। আপনার প্রতি আস্থা আছে আপনি যা করবেন তা সুন্দর ও সফলভাবেই সম্পন্ন করবেন।

    • হরবোলা : ০৬-০৬-২০১২ | ১৪:৫৮ |

      ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  5. হামিদুর রহমান পলাশ : ০৬-০৬-২০১২ | ১৪:৩৪ |

    রাজাকার,জামাত এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীগণ এখানে কঠোরভাবে নিষিদ্ধ। একমত।
    এগিয়ে যান সাথে থাকব।

    • হরবোলা : ০৬-০৬-২০১২ | ১৫:০১ |

      ধন্যবাদ।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  6. শামিম রহমান : ০৬-০৬-২০১২ | ১৪:৫৭ |

    ভালো উদ্যোগ।
    আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে প্রিণ্টেট কিছু যত বেশি মানুষের কাছে পৌছায়, ব্লগ বা অনলাইন এখনও সে জায়গায় যেতে পারেনি। সে অর্থে এটা ব্লগ বা অনলাইন মিডিয়াকে মানুষের কাছে আরো জনপ্রিয় করার একটা মাধ্যম হবে।

    উদ্যোক্তাদের অভিনন্দন এবং শুভ কামনা।

    • হরবোলা : ০৬-০৬-২০১২ | ১৫:০২ |

      ধন্যবাদ শামীম ভাই।

      শুধু শুভ কামনা জানালে হবেনা। সাথে থাকবেন আশা করি।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

    • শামিম রহমান : ০৬-০৬-২০১২ | ১৫:৪৭ |

      হুম…
      চট্টগ্রামে আপনাদের আঞ্চলিক প্রতিনিধি দরকার হলে আলাপ কইরেন!! Grin Grin

  7. ডা. দাউদ : ০৬-০৬-২০১২ | ১৫:৪৭ |

    অনলাইনের রাজনৈতিক প্রতিবেদন, কলাম এবং বিভিন্ন বিষয়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনামূলক প্রতিবেদনসমূহকে প্রাধান্য দিয়ে কোন পত্রিকা প্রকাশিত হয় নাই।

    উদ্যোগ টি হাতে নিয়েছেন জেনে এক প্রকার উত্তেজনা বোধ করছি
    কিন্তু সমস্যা হলো আমি যে রাজনৈতিক আলোচনা করতে পারিনা
    তবে কি আমার লিখার সম্ভাবনা নাই?

    শুভ কামনা থাকলো সার্বিক সফলতার জন্য

    • হরবোলা : ০৭-০৬-২০১২ | ২৩:৫৯ |

      ডাক্তার সাহেব, রাজনৈতিক আলোচনা বাধ্যতামূলক নহে। আপনি ডাক্তারি আলোচনাও প্রকাশে করিতে পারিবেন (গোপন রোগ ব্যতীত)।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  8. মুহাম্মদ সাঈদ আরমান : ০৬-০৬-২০১২ | ১৬:০৯ |

    সুন্দর উদ্যোগ । সফলতা কামনা করি ।

    • হরবোলা : ০৬-০৬-২০১২ | ১৭:১১ |

      ধন্যবাদ আরমান ভাই।

      বিশ্বাস করি সাথে থাকবেন।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  9. কবিরনি : ০৬-০৬-২০১২ | ১৬:২৪ |

    সফলতা কামনা করছি।

    • হরবোলা : ০৬-০৬-২০১২ | ১৭:২০ |

      ধন্যবাদ কবিরনি।

      সম্মিলিত প্রচেস্টায় আর আন্তরিকতায় জেগে উঠুক বাংলাদেশ, এগিয়ে যাক বাংলাদেশ।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  10. চারুমান্নান : ০৬-০৬-২০১২ | ১৬:৪১ |

    আপনার যাত্রা সফল হউক

    • হরবোলা : ০৬-০৬-২০১২ | ১৭:২৩ |

      ধন্যবাদ, চারুমান্নান ভাই।

      পাশে না থাকলে কিন্ত খবর আছে!!

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য

  11. দোয়েল : ০৬-০৬-২০১২ | ১৭:০২ |

    খুব ভালো একটি উদ্যোগ। যাত্রা শুরু হলে থামে না। তাই আপনার এ সোনালী যাত্রা শুভ হোক। আছি পাশে সব সময়। আলোচনা-সমালোচনা সময় নিয়ে করবো।
    ভাল থাকুন সবসময়।

    • হরবোলা : ০৬-০৬-২০১২ | ১৭:২৩ |

      ধন্যবাদ দোয়েল।

      সম্মিলিত প্রচেস্টায় আর আন্তরিকতায় জেগে উঠুক বাংলাদেশ, এগিয়ে যাক বাংলাদেশ।

      সতত শুভ কামনা তোমার জন্য, সকলের জন্য।

  12. নাজমুল হুদা : ০৬-০৬-২০১২ | ২১:৪৬ |

    শুভ উদ্যোগ!
    বিভিন্ন ব্লগে প্রকাশিত অমূল্য প্রবন্ধ-নিবন্ধ-গল্প, যা আটকা পড়ে আছে সীমিত পরিসরে, তাদেরকে আলোয় বের আনার এই প্রচেষ্টা সার্থক হোক এই কামনা করি।
    যে কোন প্রয়োজনে ডাক দিলেই কাছে পাবার নিশ্চয়তা দিয়ে রাখছি।
    শুভেচ্ছা।

    • হরবোলা : ০৭-০৬-২০১২ | ২৩:৩২ |

      অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  13. জুলিয়ান সিদ্দিকী : ০৬-০৬-২০১২ | ২৩:০৪ |

    শুভ কামনা থাকলো।

    • হরবোলা : ০৭-০৬-২০১২ | ২৩:৫৭ |

      ধন্যবাদ জুলিয়ান ভাই।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  14. আজমান আন্দালিব : ০৭-০৬-২০১২ | ১০:৪৬ |

    যুগোপযোগী উদ্যোগ।
    শুভকামনা সবসময়ের জন্য।
    এগিয়ে যান…সাথে আছি।

    • হরবোলা : ০৭-০৬-২০১২ | ২৩:২৯ |

      ধন্যবাদ আজমান ভাই।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।