বাংলা দ্বিতীয়পত্র, রচনা: বাংলাদেশের গণতন্ত্র

গণতন্ত্র একটি গৃহপালিত জন্তু বিশেষ। পারিবারিক ভাবে এই জন্তুটিকে পালন করা হইয়া থাকে। যাহারা গণতন্ত্রের নামে ক্ষমতায় আসিন হইয়াছিলেন সেই পরিবারই এই জন্তুটিকে পালন করিবার একক ক্ষমতা বা অধিকার ভোগ করেন।

বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী গণতন্ত্রের মূল আকার তিনশত ত্রিশটি আসনের সমান। তবে আকার যাহাই হউক না কেন গণতন্ত্র নামক জন্তুটির ঠ্যাং-এর সংখ্যা বিভিন্ন হইতে পারে। বাংলাদেশে এই পর্যন্ত চৌদ্দ ঠ্যাং এবং আঠারো ঠ্যাং বিশিষ্ট পর্যন্ত গণতন্ত্র নামক জন্তু পাওয়া গিয়াছে।

গণতন্ত্র নামক জন্তটির আচরন অতি আশ্চর্যজনক। দুইটি গণতন্ত্র নামক জন্তু পাশাপাশি অবস্থান করিলে তাহারা সমমেরুতে এবং বিপরীত মেরুতে সমানভাবে বিকর্ষণ করে। তবে তাহাদের সহযোগি ঠ্যাংগুলি সমমেরু, বিপরীত মেরু, সু-মেরু বা কু-মেরু যে কোন মেরুকেই সুবিধানুযায়ী আকর্ষণ করিতে পারে এবং মূল ঠ্যাং-এর সহিত মিশিয়া যাইতে তাহাদের কোন সমস্যা হয়না।

গণতন্ত্র আমাদের প্রধানতম রাজনৈতিক জন্তু। এই দূর্লভ জন্তুটিকে বাঁচাইয়া রাখিবার জন্য দুইটি পরিবারের প্রতি কৃতজ্ঞতাস্বরুপ তাহাদের সকল কর্মকান্ড বিনাবাক্যে মানিয়া লওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। কারণ আমরা সৌভাগ্যবান জাতী এই কারনে যে পৃথিবীর অনেক রাষ্ট্রে গণতান্ত্রিক শাসনব্যবস্থা থাকিলেও একমাত্র বাংলাদেশ ব্যতীত কাহারো নিকট গণতন্ত্র নামক জন্তুটি নাই।

জয় বাংলায় জিন্দাবাদ, গণতান্ত্রিক জন্তু বাঁচিয়া থাক।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 5.0/5 (3 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: +1 (from 1 vote)
বাংলা দ্বিতীয়পত্র, রচনা : বাংলাদেশের গণতন্ত্র, 5.0 out of 5 based on 3 ratings

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২৭ টি মন্তব্য (লেখকের ১৩টি) | ১৩ জন মন্তব্যকারী

  1. আজমান আন্দালিব : ০২-০৬-২০১২ | ২০:২২ |

    গণতন্ত্র আমাদের প্রধানতম রাজনৈতিক জন্তু। এই দূর্লভ জন্তুটিকে বাঁচাইয়া রাখিবার জন্য দুইটি পরিবারের প্রতি কৃতজ্ঞতাস্বরুপ তাহাদের সকল কর্মকান্ড বিনাবাক্যে মানিয়া লওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। কারণ আমরা সৌভাগ্যবান জাতী এই কারনে যে পৃথিবীর অনেক রাষ্ট্রে গণতান্ত্রিক শাসনব্যবস্থা থাকিলেও একমাত্র বাংলাদেশ ব্যতীত কাহারো নিকট গণতন্ত্র নামক জন্তুটি নাই।

    গণতন্ত্রের সোল এজেন্ট ১৪ ঠ্যাং এবং ১৮ ঠ্যাং বিশিষ্ট জন্তু…হাহাহা

  2. দীপক সাহা : ০২-০৬-২০১২ | ২১:১২ |

    ১০ এ ১১ নম্বর দিলুম, খুশি?

    Smile Grin

  3. হরবোলা : ০২-০৬-২০১২ | ২২:৩১ |

    sir, khub khusi. kintu ae jontu’k voy pai…

  4. মুহাম্মদ সাঈদ আরমান : ০২-০৬-২০১২ | ২২:৫৬ |

    রচনা পড়ে ভাল লাগল। সাইজ দেখে মনে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য লেখা ।
    রস-কষ যাই বলি এইটিই আমাদের রাজনীতির বাস্তব চিত্র ।
    ধন্যবাদ সাঈদ ভাই । শুভকামনা সতত

    • হরবোলা : ১২-০৬-২০১২ | ০:০৮ |

      ধন্যবাদ।

      এটি প্রাথমিক স্তরের জন্য লিখিত। উচ্চ মাধ্যমিক স্তরের জন্য লিখিত হইলে ব্লগ সঞ্চালক অশ্লীল শব্দগুলি এই পোস্টের মমতাময় কোল হইতে কাটিয়া দিতেন।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  5. ডা. দাউদ : ০৩-০৬-২০১২ | ০:০৮ |

    জয় বাংলায় জিন্দাবাদ, গণতান্ত্রিক জন্তু বাঁচিয়া থাক।

    আমরা ও আসতেছি গনতরন্ত জনতুরুর রক্ষায়

    • হরবোলা : ০৭-০৬-২০১২ | ২২:৩৩ |

      ধন্যবাদ ডাক্তার সাহেব।

      পাঞ্জাবী কুর্তা পইরা এই বেগানা পুরুষের সাথে কোথায় যাইতেছেন!!

      আপনার জন্য একখানা জিনিষ:
      বাবা: তুই কাকে ভালবাসিস।
      ছেলে: আমি ভালবাসার সংজ্ঞা পাল্টে দিয়েছি।
      বাবা: সেটা কি রকম?
      ছেলে: ভালবাসা মানে সবসময় এডাম আর ইভ নয়
      বাবা: তাহলে
      ছেলে: এই যুগে ভালবাসা মানে এডাম আর স্টীভ…

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  6. ছায়েদা আলী : ০৩-০৬-২০১২ | ০:২৮ |

    মাঝে মাঝে আমার এইটা জানতে মন চায় আপনার ঘুম ঠিক মতন হয় ত !! Grin Grin Razz

    খুব আনন্দ পাইয়াছি স্যার ।
    বহাল তবীয়তে থাকুন Grin

    • হরবোলা : ০৮-০৬-২০১২ | ০:২৭ |

      ধন্যবাদ।

      আমি যে ঘুমাচ্ছি এবং আমার যে ঘুম হয় এটা আমি নিজ চোখে জেগে জেগে দেখেছি…. Shy

      সতত শূভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  7. কবিরনি : ০৩-০৬-২০১২ | ০:৩৭ |

    আপনি যা বলবেন
    আমি ঠিক তাই কোরবো
    তাই খাবো
    তাই পরবো
    তাই গায়ে মেখে ব্যাড়াতে যাবো
    কথাটি না বলে
    বললে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকবো সারা রাত
    তাই থাকবো
    পরদিন যখন বলবেন
    এবার নেমে এসো
    তখন কিন্তু লোক লাগবে আমাকে নামাতে
    একা একা নামতো পারবো না
    ও টুকু পারি নি বলে
    অপরাধ নেবেন না যেন….

    • হরবোলা : ০৮-০৬-২০১২ | ০:৩১ |

      রণি ভাই, এত বাধ্যগত হওয়ার দরকার নাই।

      তিনি যা বলবেন সব আমরা শুনবো, তবে শুনতে শুনতে যদি একটা দৌড়ানি দিতে পারি তবে এম্পি সালাউদ্দীনের নাম ঝপতে ঝপতে যে সে পালাবে এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। ছোট বেলায় লেখা দরখাস্তের মত ‘আপনার একান্ত বাধ্যগত’- অবস্থা আর কতদিন!!

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  8. রাজিন : ০৩-০৬-২০১২ | ৩:২৫ |

    এই পোস্টকে তীব্র নিন্দা ও ধিক্কার জানালাম না…

    • হরবোলা : ০৮-০৬-২০১২ | ০:৩৩ |

      ধন্যবাদ রাজিন।

      তোমার সাথে সংহতি প্রকাশ করে আমিও এই পোস্টকে তীব্র নিন্দা ও ধিক্কার জানালাম না।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  9. অমানিশা : ০৩-০৬-২০১২ | ৮:৪৪ |

    ROTFL ROTFL ROTFL
    জয় বাংলাদেশ!!

    • হরবোলা : ০৮-০৬-২০১২ | ০:৩৭ |

      ধন্যবাদ।

      Wink

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  10. চারুমান্নান : ০৩-০৬-২০১২ | ১১:৪৯ |

    গণতন্ত্র মানে দম্ভ,
    গণতন্ত্র মানে রক্তপাত,
    গণতন্ত্র মানে শোষনের জিনজির,
    গণতন্ত্র মানে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ভাল থাকুন

    • হরবোলা : ০৮-০৬-২০১২ | ০:৪৪ |

      গণতন্ত্র মানে এক আজিব চিড়িয়া…

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  11. নাজমুল হুদা : ০৩-০৬-২০১২ | ২১:৫৮ |

    ভালোই লিখেছেন। কিন্তু গণতন্ত্র নামক জন্তুর শিং আর খুরের কথা বাদ পড়েছে। এ্যাড করে দিলে ‘ফুল মার্ক্স’ পাবেন!

    • হরবোলা : ০৮-০৬-২০১২ | ০:৫৮ |

      ধন্যবাদ হুদা ভাই।

      মনে করিয়ে দেয়ার জন্য কৃতজ্ঞতা। এটি বাংলা দ্বিতীয় পত্রের প্রাথমিক শ্রেনীর পাঠযোগ্য করে লেখা হয়েছে তাই শিং আর খুরের কথা আসে নাই। গণতন্ত্রের যে কোল আছে সেটাও আসে নাই।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  12. নাজমুল হুদা : ০৩-০৬-২০১২ | ২২:০০ |

    ভালোই লিখেছেন।
    কিন্তু গণতন্ত্র নামক জন্তুর শিং আর খুরের কথা বাদ পড়েছে। এ্যাড করে দিলে ‘ফুল মার্ক্স’ পাবেন! পোস্ট এডিট করে দিতে পারেন বা পরের পর্বে যোগ করতে পারেন, আপনার যা খুশি!!

  13. সাহাদাত উদরাজী : ০৪-০৬-২০১২ | ২১:৩৭ |

    হা হা হা…
    আজকাল আপনার রাজনৈতিক কথাবার্তা পড়ে বেশ মজা পাচ্ছি…।।

    • হরবোলা : ০৮-০৬-২০১২ | ১:০৬ |

      উদরাজী ভাই, আপনি মজা পাচ্ছেন!! গণতান্ত্রিক জন্তু সম্পর্কে আপনার মনে হয় কোন ধারনা নাই… Thinking Thinking

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

  14. আব্দুল করিম : ০৫-০৬-২০১২ | ১৮:০৬ |

    উত্তম ঝাঁঝাঁ।

    • হরবোলা : ০৮-০৬-২০১২ | ১:১৩ |

      ধন্যবাদ।

      সতত শুভ কাপনা আপনার জন্য, সকলের জন্য।

  15. রুপালি গিটার : ০৫-০৬-২০১২ | ১৯:৩০ |

    গণতন্ত্র নামক জন্তটির আচরন অতি আশ্চর্যজনক। দুইটি গণতন্ত্র নামক জন্তু পাশাপাশি অবস্থান করিলে তাহারা সমমেরুতে এবং বিপরীত মেরুতে সমানভাবে বিকর্ষণ করে। তবে তাহাদের সহযোগি ঠ্যাংগুলি সমমেরু, বিপরীত মেরু, সু-মেরু বা কু-মেরু যে কোন মেরুকেই সুবিধানুযায়ী আকর্ষণ করিতে পারে এবং মূল ঠ্যাং-এর সহিত মিশিয়া যাইতে তাহাদের কোন সমস্যা হয়না।

    সুন্দর আর সুতীক্ষ্ণ পোষ্ট। গনতন্ত্রের বর্ণিত আচরন, আমাদের বর্তমান সময়ের পেক্ষাপটে বেশ সার্থকভাবে রূপায়িত হয়েছে। বরাবরই আপনি খুব ভালো লিখে থাকেন। শুভ কামনা রইলো। প্রিয় এই দেশটার ভালো একদিন হবেই।

    • হরবোলা : ০৮-০৬-২০১২ | ১:১৬ |

      ধন্যবাদ।

      গণতান্ত্রিক জন্তুটাকে চিড়িয়াখানায় রেখে শুধু গণতন্ত্রকে আনতে পারলেই এই দেশ অনেকটা এগিয়ে যাবে।

      সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।