পাখির কথায় ফুলের ভাষায়
কোথায় ফারাক কোথায় মিল—
নদীর চলায় চরের বাঁচায়
একই ঢেউয়ের অন্ত্যমিল!
জলের সুবাস মরুর তিয়াস
কোথায় ফারাক কোথায় মিল—
মেঘের দানায় হাওয়ার হানায়
সে-ই কি রোদের ঝিলির মিল!!
পাখির কথায় ফুলের ভাষায়
কোথায় ফারাক কোথায় মিল—
হাওয়ার নাচন জলের কাঁপন
কার সে হাতের মিষ্টি কিল!
গাছের পাতার মাছের সাঁতার
কোথায় ফারাক কোথায় মিল—
ঝিলের শামুক শাপলা-শালুক
কাব্যে একই রঙের নীল!!
পাখির কথায় ফুলের ভাষায়
কোথায় ফারাক কোথায় মিল—
চুলের খোঁপায় ভুলের বাঁকায়
হঠাৎ একটা ক্ষ্যাপাট তিল!
কথার বোনায় সুরের দোলায়
কোথায় ফারাক কোথায় মিল—
ঘরের বাঁধন চরের বেদন
একই শঙ্খ-ডানার চিল!!
নীড়ের বোনায় ফুলের ফোটায়
কেবল নীরব কেবল মিল।।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



জলের সুবাস মরুর তিয়াস
কোথায় ফারাক কোথায় মিল—
মেঘের জমায় হাওয়ার কাণায়
সে-ই কি রোদের ঝিলির মিল!!
দারুন!!
শানিত হচ্ছে আপনার লিখার হাত

অভিনন্দন কবি
ভালো থাকুন
মূল্যায়নে তৃপ্তি, প্রচুর শাণ দিছিলাম রে ভাই। দু’টো শব্দ আবার এখানে বদলে দিছি, আপনার মন্তব্য দেখার আগেই।
পাখির কথায় ফুলের ভাষায়
কোথায় ফারাক কোথায় মিল—
চুলের খোঁপায় ভুলের বাঁকায়
হঠাৎ একটা ক্ষ্যাপাট তিল! বাহ দারুন কবি,,,,,,,,,,
ধইন্যা, মান্নান ভাই।
দারুন ছন্দময়।
শুভ কামনা রইল।
তবে ছন্দেরই হোক জয়।
হুমম! মিলের কাব্য
থ্যাঙ্কস।