লেখকের প্রতি লেখকের মন্তব্য
↔
আজমান আন্দালিব >>> সাহাদাত উদরাজী
| পোস্ট/দিনক্ষণ | মন্তব্য |
| ছোট ছোট কথামালা ১০৪ (আমার স্ত্রী হাসছে, আপনি হাসবেন না কেন?) ২০১৩-০২-১৭ ১৮:২৭:৪২ |
হাহাহা...ব্যাপক মজা পেলাম এ পর্বে। |
| ছোট ছোট কথামালা ১০৬ (শাহবাগ ও অন্যান্ন) ২০১৩-০২-১৭ ১৮:১১:২৬ |
শাহবাগের অনেক অজানা কথা ...ভালো লাগা। |
| ছোট ছোট কথামালা ৯৭ ২০১২-১২-১২ ০১:০৩:১৯ |
চুপি চুপি পড়ে গেলাম। |
| ছোট ছোট কথামালা ৯৬ ২০১২-১১-১৭ ২০:৩৮:০৭ |
করল্লা কুমিরটা জসিলা হইসে। রুটি খাওয়া ধরতে হবে। এখনও ভাতের উপরই আছি। ফরমালিন যুক্ত খাবার খেয়ে অভ্যস্ত হয়ে গেছি...ফরমালিন চলে গেলে কি হবে উপায়? |
| যে সকল কারনে রাজাকার/জামাত/শিবির পছন্দ করি না! ২০১২-১১-১৭ ২০:৩০:৪০ |
এক নাম্বার কারণটাই তো তাদেরকে অপছন্দ করার শক্ত ভিত্তি। |
| ছোট ছোট কথামালা ৯১ ২০১২-১০-২২ ১৯:৪৩:৩৮ |
ভালো লাগা... |
| ছোট ছোট কথামালা ৮৯ ২০১২-১০-১৭ ২৩:১১:৫৯ |
সব কথা আপ্নেই তো বইলা দেন...তাই আমি আর কিছু না কই! |
| ছোট ছোট কথামালা ৮৮ ২০১২-১০-১৭ ২৩:০৯:১৯ |
ভালা পাইছি...পরের পর্বে গেলাম... |
| ছোট ছোট কথামালা ৮৭ ২০১২-১০-০৮ ১৮:৪৬:০১ |
হুমম...ছেলেকে জন্মদিনে সাঁতার শিখিয়ে দারুণ একটা কাজ করেছেন। হলমার্ক, কালোবিড়াল এগুলো নিয়ে আর ভাবতে ইচ্ছে করছে না। ধন্যবাদ এ পর্বের জন্য। |
| ছোট ছোট কথামালা ৮৬ ২০১২-১০-০৮ ০১:৪৫:০০ |
সুরঞ্জিত দাদার কাছে কিছু টাকা ধার চামু নাকি চিন্তা করতাছি! রেলের কালো বিড়াল কালো বিড়াল বইলা হেরে যেভাবে পাবলিক ক্ষেপাইয়া রাখছে তাতে ধার চাইলে না আবার খামচি দেয়! ইমানে কইতাছি, ধার দিলে হেই টাকা জনকল্যাণে কাজে লাগামু! পোস্ট বরাবরের মতই চখাম (সামু থেকে ধার নেওয়া) হইছে। |
| ছোট ছোট কথামালা ৮৫ ২০১২-০৯-৩০ ১৪:৪৫:৪৪ |
ভেবে দেখি ছোট ছোট কথামালার কথাগুলো... |
| ছোট ছোট কথামালা ৮৩ ২০১২-০৯-২৩ ০১:০৭:০১ |
ভাই ৩০ টেকায় ডাব কই পাইলেন? সচিবালয়ের সামনে থেকে ঐদিন ডাব খাইতে চাইছিলাম...একদাম কয় ৫০ টেকা। অবশ্য ডাবগুলান দেখতেও সেইরকম আছিল। ৩০ টেকার ডাবে সিরিঞ্জ দিয়া চিনি মিশ্রিত পানি ভইরা দিছে নাকি...সন্দেহ লাগতাছে। পর্ব ভালো লাগছে। |
| ছোট ছোট কথামালা ৮১ ২০১২-০৯-১৬ ২০:৪০:৪৫ |
সর্বশেষ ছবিটা কি কোনো বাংলা ছিঃনেমার ছবি? |
| ছোট ছোট কথামালা ৮১ ২০১২-০৯-১৬ ২০:৩৮:৪৬ |
হাহাহা...খালিদ ভাই ঠিক বলেছেন...ব্লগ/সাইট ভিজিট করতে গেলেও না আবার টেকা দেওন লাগে! তাই মাগনা সুযোগ নিয়া নেই আগেভাগে। |
| ছোট ছোট কথামালা ৮০ (জুলিদা ও নক্ষত্রদা সংখ্যা) ২০১২-০৯-১২ ১৮:২০:৪৪ |
প্যাঁচের জায়গায় মালেক ভাইয়ের উপস্থিতি...ঘটনা কিতা? |
| ছোট ছোট কথামালা ৮০ (জুলিদা ও নক্ষত্রদা সংখ্যা) ২০১২-০৯-১২ ১৪:২৩:১১ |
আমার দুঃখটা এখানেই! আমাদের প্রধানমন্ত্রী রাগ করবেন কেন? তিনি তো আমাদের অভিভাবক! তার কি রেগে গেলে চলবে? কোথায় রাগ, কোথায় অভিমান আর কোথায় নিরব থাকবেন তা তিনি সঠিক প্রকাশ করতে পারছেন না বলে আমার মনে হয়! আজকের ছোট ছোট কথামালার সবচেয়ে ইম্পর্টেন্ট স্পীচ... |
| ছোট ছোট কথামালা ৭৬ ২০১২-০৮-২৯ ১২:৪৯:১৮ |
প্রধানমন্ত্রীকে দিয়ে আন্তঃজেলা ভ্রমণ! খাইসে আমারে...সারা বাংলাদেশের রাস্তাঘাটের যে বেহাল অবস্থা...প্রধানমন্ত্রীর শরীরের হাড্ডিগুড্ডি আর আস্ত থাকবে না। তারচেয়ে বরং প্লেনে চইড়া উনি বিদেশ ভ্রমণেই ব্যস্ত থাকুক। আমরা প্রধানমন্ত্রী হারাতে চাই না। |
| টেকি পোষ্ট এবং জন্মদিন (Globally Recognized Avatar) ২০১২-০৭-০৫ ২০:২০:৪৮ |
টেঁকি পোস্ট সবার কামে লাগুক। আপনার পোস্টের মাধ্যমে বিষণ্নময়ীকে শুভ জন্মদিন জানাই। |
| দুনিয়াতে কত আনন্দ! ২০১২-০৫-২৮ ১৯:২৬:২৭ |
হুমম...জোৎস্না রাতের অপেক্ষায় থাকতে হবে... আপনার এই ঠিকানাটা কোথায়? ঢাকা থেকে যেতে কতক্ষণ লাগবে? |
| দুনিয়াতে কত আনন্দ! ২০১২-০৫-২৭ ০০:২৫:০৭ |
দারুণ লাগলো এ পোস্টটি। আসলে সবুজের জন্য কাজ করতে মনটা আনন্দে ভরে যায়। আপনার উন্মুক্ত বাগানে একদিন বেড়াতে যেতে হবে। |
| এই সময়ে কাকরাইল মোড়... হরতাল ২০১২-০৪-২৪ ১৫:১৯:০৯ |
আহা! কি সুন্দর ফাঁকা রাস্তা!! হাঁটতে খুব আরাম হবে হরতালের এই রাজপথে!! |
| এই সময়ে কাকরাইল মোড়... হরতাল ২০১২-০৪-২৪ ১৫:১৫:৫৯ |
একদল আরেক দলকে গুম অপহরণ করে করে যদি সব সন্ত্রাসী শেষ হয়ে যায় তাহলে তো ভালোই... |
| এই সময়ে কাকরাইল মোড়... হরতাল ২০১২-০৪-২৪ ১৫:১৪:২১ |
সরকারি দল বরেন আর বিরোধী দল বলেন কেউ শিক্ষার্থীদের নিয়ে চিন্তা করবে না কারণ দেশের লোকজন শিক্ষিত হয়ে গেলে তাদের আর ভোট দিয়ে নির্বাচন করবে না। এজন্যই দেশে সমস্ত ভার্সিটিগুলো আজ অস্থিতিশীল। আর এইচএসসি পরীক্ষাতো কিছুই না। |
| ব্লগারস ফোরাম পিকনিক ২০১২ (শেষ) ২০১২-০৪-০৩ ২৩:০৫:৪৭ |
চারিদিকে খুব গরম চলছে। এই গরমে পিকনিকের ছবি শীতল আমেজ এনে দিল। |
| ছবি ব্লগঃ শব্দনীড়ের শুভ সূচনা (দুই) ২০১২-০৩-১১ ২২:২০:০৪ |
আপনার সোনামানিক দিয়া ছবি তুলতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম... আপনার সাথে আমার বইমেলায় ২টি ছবি আছে। ফেসবুকে দিয়ে দেবো। |
| ছবি ব্লগঃ শব্দনীড়ের শুভ সূচনা (দুই) ২০১২-০৩-১১ ১৫:১৮:৩৮ |
ছবি এবং বর্ণনা ভালো লেগেছে। |
| ছবি ব্লগঃ শব্দনীড়ের শুভ সূচনা (এক) ২০১২-০৩-১০ ২১:৩৬:৫০ |
ফাদারের বক্তব্যটা আসলেই ভালো লেগেছিল। চমৎকার করে বলেছেন তিনি। 'আপন' নিয়ে বক্তব্যটা ইউটিউবে আছে? লিংক দেন। আবারও শুনতে হবে। |
| ব্লগারস ফোরাম পিকনিক ২০১২ (দুই) ২০১২-০১-৩১ ১৬:৩২:১৬ |
চমতকার ফলোআপ। কিপ ইট আপ ব্রো...আশা করি এটি সফল পিকনিকের অজানা চিত্র দেখতে পাবো আপনার এই সিরিজে... |
| ব্লগারস ফোরাম পিকনিক ২০১২ (এক) ২০১২-০১-৩০ ১৮:২৬:৪৪ |
পিকনিক অনেক সুন্দর হয়েছে। ছবিগুলো দারুণ লাগছে। শুভকামনা উদরাজী ভাই। |
| ছোট ছোট কথামালা ৭০ ২০১২-০১-২১ ১৯:১৬:৫২ |
৪৪২ চরম হইসে। বানানটা খেয়াল করেন- অস্ত্র ছেড়ে কলম ধরও, ছাত্রলীগের জন্মদিন সফল করো।
বানান ভুল সর্বস্ব এই গেটটি আওয়ামী লীগের কোনো নেতার চোখে এতদিন পড়ে নাই- আশ্চর্য হচ্ছি।
বুঝেন অবস্থা, নিজেরাই স্বীকার করে যে তারা অস্ত্রবাজ! পাগলের দেশে আছি আমরা।:rotfl: :rotfl: |
| ছোট ছোট কথামালা ৬৮ ২০১২-০১-১৬ ২২:৩০:১৪ |
ভালো লাগা জানিয়ে গেলাম আর পাঁচতারা দিলাম। |
| ছোট ছোট কথামালা ৬৭ ২০১২-০১-১৫ ২৩:৫৪:২০ |
অনেকদিন পর আপনার কথামালা নিয়ে দেখা পেলাম। এবারের কালেকশন সুপার্ব হয়েছে। গান্ধীর নৃত্য দেখে তো হতবাক! ড. জাফর ইকবাল একটা পারিবারিক অনুষ্ঠানে স্ত্রী কন্যার সাথে নেচেছিলেন দেখে সামু ব্লগ, নাগু ব্লগ এবং ফেসবুকে কি তুমুল ঝড়টাই না গেল! গান্ধী যদি এদেশে জন্মাতেন তাহলে ওনার কপালে খারাবি ছিল নিশ্চিত। মেয়র পদে ডক্টর তুহিন মালিক নামের ভদ্রলোককে দেখে ভাবছি তিনি ভোট পাবেন কিনা! কারণ সেই কৌতুকটা মনে পড়ে গেল... ড. কামাল হোসেন ভোটে দাঁড়িয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এমপি প্রার্থী (নামটা সম্ভবত রহমতউল্লাহ) জনসভায় বলছেন যে ড. কামাল কিসের ডাক্তার? তাকে তো কোনোদিন কোনো রুগীর চিকিৎসা করতে দেখা যায় নাই। |
| ছোট ছোট কথামালা ৬৬ ২০১১-১২-২৭ ২২:৪১:২০ |
বাগান, ফুল এক কথায় প্রকৃতি নিয়ে এই পর্বটা ভালো হয়েছে। পিতা পুত্রের স্নেহ-ভালোবাসা এবং বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকুক। |
| ছোট ছোট কথামালা ৬৫ ২০১১-১২-২৬ ১৯:১৮:২৪ |
চীনের এই মহাকীর্তি দেখে তো বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। আর আমাদের দেশে পদ্মা সেতু তৈরিতে শুরুতেই গলদ। অন্য ভাবনাগুলোও ভালো লেগেছে। আমাদের দেশের জন্য ঋতু পরিবর্তন তো সৃষ্টিকর্তার আশীর্বাদ। শীত না এলে বোরিং হয়ে যাবে দেশটা। ঢাবি চারুকলার পিছনে এই পুকুরটায় আমিও নেমেছি। নেমে দেখেছি এখানে মানুষ কেনো নামে। শুভকামনা রইলো। :rose: |
| ছোট ছোট কথামালা ৬৪ ২০১১-১২-২৪ ২১:৫৮:১৮ |
আমার এই পোস্টটা কি চোখ এড়িয়ে গেছে? লিংক দিলাম-একা এবং একদম একা |
| ছোট ছোট কথামালা ৬৪ ২০১১-১২-২৪ ১৫:৩৫:১৬ |
এ পর্বে বেশ ভালো কিছু এনেছেন। মমতার সহজ সরল বক্তৃতা থেকে শিখনীয় কিছু আছে আমাদের নেতাদের। যুদ্ধাপরাধীর বিচার করতে হলে প্রথমে ধরতে হবে পালের গোদাকে। পালের গোদাকে না ধরে ছা-পোনাকে ধরলে আইওয়াশ হবে। জনগণ কি বুঝতে পারবে না? আমাদের এমন দুর্ভাগ্য যে ভালো রাজনীতিবিদরা কোনঠাসা হয়ে থাকেন এমনকি মৃত্যুর পরে সহানুভূতিটুকু ঠিকভাবে পান না। যেমন পান না প্রকৃত মুক্তিযোদ্ধারা। বিদেহী এই নেতার আত্মার প্রতি সালাম। ওয়াটার পাম্পের সাহায্যে উড়ার চেষ্টা আসলেই দু:সাহসী প্রচেষ্টা। যুগে যুগে এই দু:সাহসীরাই পৃথিবীকে এগিয়ে নিয়ে যায়। প্রভার বিষয়ে কোনো মন্তব্য নেই। সুখে থাক এই দম্পতি। |
| ছোট ছোট কথামালা ৫৯ ২০১১-১২-১৫ ০০:৩২:২৬ |
কতগুলো কথামালায় চিন্তার খোরাক থাকে। কতগুলো কথামালায় বিনোদনোর বিষয় থাকে। কতগুলো কথামালায় আশার কথা থাকে, ভালোবাসার কথাও থাকে। স্বপ্নের কথাও থাকে ছোট ছোট কথামালায়, সপ্নভঙ্গের কথাও থাকে অনেকসময়। আপনার এই কথামালা সবসময় নিরপেক্ষতা বজায় রেখে সগৌরবে বয়ে চলুক আপামর জনগণের হৃদয়ে। এই শুভকামনা রইলো... |
| ছোট ছোট কথামালা ৫৭ ২০১১-১২-১০ ১৩:৪৫:৪৬ |
পাঁচতারা আর রেটিং দিয়া গেলাম। মন্তব্য নিষ্প্রয়োজন। |
| ছোট ছোট কথামালা ৫৪ ২০১১-১২-০৩ ১২:৩৫:২১ |
চলুক ++ সাথে আছি... |
| ছোট ছোট কথামালা ৫২ ২০১১-১২-০২ ২০:১৩:১৯ |
মূলাকে প্রসেসিং করে চিপস্ বানানোর কারখানা গড়া যায়। মুরুব্বীর মূলাকে জাতীয় সবজি ঘোষণা আন্দোলনে পূর্ণ সমর্থন। আর পোস্টে প্লাস + |
| ছোট ছোট কথামালা ৫৩ ২০১১-১২-০২ ২০:০৭:২৯ |
পড়ে প্লাস দিয়ে গেলাম এবং শুভকামনা জানিয়ে গেলাম। |
| ছোট ছোট কথামালা ৪৮ ২০১১-১১-১২ ২০:৫৩:২৫ |
এই পোস্টের কমেন্টগুলো দেখলাম। তাই নিজে আর মন্তব্য করলাম না। তবে পোস্টে + |
| ছোট ছোট কথামালা ৪৬ ২০১১-১১-০৮ ০৯:৫১:৪১ |
বাজারে অনেক গরু উঠেছিল। ঈদের দুইদিন আগে সব হাওয়া হয়ে গেছে। ঈদের আগেরদিন গরু ছিল খুবই অল্প এবং চড়াদামে বিক্রয় হয়েছে। আমাদের পাশের এলাকার এক লোক একটি গরু পালেন। ঈদের বেশ ক'দিন আগে আগে স্থানীয় ক্রেতার কাছে ৩৫ হাজার টাকা দাম চেয়েছিল মালিক। ৩০ হাজার পর্যন্ত উঠেছিল কিন্তু বিক্রয় হয় নাই। সেই গরু ঈদের আগের দিন ৫২ হাজার টাকায় বিক্রি! |
| ছোট ছোট কথামালা ৪৫ ২০১১-১১-০৫ ১৯:৫৫:৫৯ |
বেশ লাগলো এ পর্বটিও... |
| ছোট ছোট কথামালা ৪৪ ২০১১-১১-০৪ ১৬:৪৫:১৬ |
ফকির আব্দুল মালেকের সাথে সহমত। এই পর্বটি ফাটাফাটি হইসে... তবে একটা বিষয় চিন্তা কইরা দেখেন, আমরা যদি কোরবানী না দিতাম এত কোটি কোটি গরুর কি হাল উপায় হইত? প্রতি বছরই তো গরুর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে দেশটা গরুময় হইয়া যাইত...ঠিক কিনা? |
| ছোট ছোট কথামালা ৪৩ ২০১১-১১-০৩ ০০:০৩:৩৩ |
উদরাজী ভাই, হুমায়ূন আহমেদের লেখাটা সকালে নাস্তার টেবিলে বসে পড়লাম। পাদটীকায় যেটা লিখেছেন তা পড়ে ওনার প্রতি আরেকবার শ্রদ্ধাবোধ জন্মালো। হুমায়ূন আহমেদকে নিয়ে আপনার লেখার কোন অফেন্স করছি না, তবে আমেরিকা গিয়ে ওনার মনে এশিয়ার শ্রেষ্ঠ ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার যে ধারণাটা জন্মেছে সেটাকে সাধুবাদ জানাই। দোয়া করি উনি সুস্থ হয়ে ফিরে আসুন এবং এই হাসপাতাল গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করুন। একজন সাধারণ মানুষ হিসেবে আমরা ওনাকে সহায়তা করতে পারি... আমরা ভারতীয় সবকিছু দিয়েই সয়লাব। আর ভারতীয় জিনিসপত্রের দাম দেশী জিনিসপত্রের তুলনায় সস্তাও বটে। তাই ভারতীয় গরুর সাথে ভারতীয় পেঁয়াজের মোসাল্লাম জমবে ভালো- এই ঈদে। আগাম ঈদ মোবারক। |
| ছোট ছোট কথামালা ৪২ ২০১১-১১-০২ ১২:১৭:১৯ |
ব্লুটুথ ক্যামেরা! ঐদিন দেখলাম কলম ক্যামেরা। দামও অনেকটা হাতের নাগালে। কালে কালে আরও কত কি যে দেখবো!! |
| ছোট ছোট কথামালা ৪০ ২০১১-১০-২৯ ২২:৫৩:৩১ |
জিয়া ভাইয়ের আম্মা না জিয়া ভাবী? জিয়া ভাইয়ের কাছ থেকে তো জিয়া ভাবীর কথাই শুনলাম মনে হয়। ছোট ছোট কথামালার জন্য ধন্যবাদ। |
| ছোট ছোট কথামালা ৩৮ ২০১১-১০-২৬ ২৩:০৬:১৩ |
এ পর্বটিও ভালো লাগলো...তবে ২২৯ নিয়ে আমার কিছু কথা আছে...থাক এখন আর বলবো না। আমার ধারণা নিয়ে আমিই থাকি। |
| ছোট ছোট কথামালা ৩৭ ২০১১-১০-২৫ ২২:১৪:২৯ |
ছোট ছোট কথামালার কথাগুলোকে গিলে নিলাম। এই পর্বটি আরও দারুণ হয়েছে। |
| ছোট ছোট কথামালা ৩৩ ২০১১-১০-১৮ ২৩:৪০:৪৯ |
উদরাজী ভাই। আপনার ছোট ছোট কথামালার আমি ভক্ত। আমাদের ছোট ছোট ভাবনাগুলো আপনি ঠিকই তুলে আনেন মনের আয়নায়। কিন্তু সময়ের অভাবে আর জীবনের জটিলতায় ব্লগে তেমন আসতে পারি না। তাই সব কথামালা পড়া হয়ে উঠে না। ভালো থাকুন নিরন্তর। |
| ডাক্তার সাহেবদের কান্ডজ্ঞান-৬ ২০১১-০৮-১২ ২৩:৫৬:১৫ |
একটা ঘটনা শেয়ার করি। পরিচিত এক ডাক্তার। গরীব রোগীদের মাঝে মাঝে বিনা পয়সায় চিকিৎসা দিতেন। আমাদের পাশের এলাকায় ৪ কাঠা জমি কিনেছেন বাড়ি করবেন বলে। তো যেদিন বাড়ির কাজে হাত দিলেন মাস্তানরা এসে চাঁদা চাইল। তিনি চাঁদা দিতে অস্বীকার করলেন। তারপর চাঁদাবাজরা একদিন রাতে ট্রাক নিয়ে এসে লেবারদের মারধর করে সিমেন্ট, রড ট্রাকে উঠিয়ে নিয়ে চলে গেল। ডাক্তারের আর বাড়ি করা হলো না। জমিটা বিক্রি করে কলাবাগান গিয়ে ফ্ল্যাট কিনলেন। তারপর লোক পরম্পরায় শুনতে পেলাম সেই ডাক্তার এখন কসাইয়ের চেয়েও বড় কসাই হয়ে গেছেন। ক্ষোভে না স্বভাবে কে জানে! |
| ডাক্তার সাহেবদের কান্ডজ্ঞান-৫ ২০১১-০৮-০৯ ২২:২২:৩২ |
হুম...ভাবছি আর ভাবছি... |
| হরতালে আমার ক্ষতি ২০১১-০৬-১৩ ১৬:৩৪:০২ |
এই কথা তাদের কানে যাবে না, যাওয়ার কোন উপায়ও নেই। আর গেলেও অবস্থার বিশেষ কোন উন্নতি ঘটবে না। তাই ইয়া নফসি...ইয়া নফসি... |
| ব্লগারস ফোরাম এর মধু মাসে মধু মেলা: মধু আড্ডা ২০১১-০৬-০৪ ১০:৫৮:০৭ |
মধুমাসে মধুমেলা দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে। |
| জয়ের আনন্দ ও ঘোড়ার গাড়ী! ২০১১-০৩-১২ ২০:৩৮:২৯ |
পাদটিকা দারুণ হয়েছে। ব্লগের অবিবাহিত ভাইরা পরামর্শটা কাজে লাগালে আর্থিক সাশ্রয় হবে---রাজকীয় সম্মানও পাবে---হাহাহা... |
| সাকিব আমাদের বন্ধু এগিয়ে চল ২০১১-০৩-০৬ ১৮:৩৫:০৮ |
শুভকামনা... |
| সাকিব আমাদের বন্ধু এগিয়ে চল ২০১১-০৩-০৬ ১৮:৩৪:৪৬ |
সহমত। শুভকমানা বাংলাদেশ দলের জন্য। |
| Gibraltar's airport - ছবি দেখেও কি নূতন এয়ারপোর্ট বানাতে ইচ্ছা হয়! ২০১১-০২-০১ ২০:২৩:১১ |
হুম...পেয়েছি। ক্লাশ ওয়ানের বাংলা আর গণিত এখনও পাইনি। আশা করি পেয়ে যাব। না হলে শেষ পর্যন্ত কিনতে হবে। আপনার কথাটা ক্ষমতাবানদের কর্ণকুহরে কখনোই প্রবেশ করবে না। তাই আমাদের এই তোঘলকি কাণ্ড দেখে যেতেই হবে। |
| Gibraltar's airport - ছবি দেখেও কি নূতন এয়ারপোর্ট বানাতে ইচ্ছা হয়! ২০১১-০১-৩১ ২১:০২:৫০ |
ভাল লাগল। শেয়ার করার জন্য ধন্যবাদ। |
| ভাগ্য না পরিশ্রম! কে কি হয়, কে জানে! ২০১১-০১-১৯ ২৩:৪১:০৭ |
সাহাদাত উদরাজী, আপনাকে শব্দনীড় ব্লগে সু-স্বাগতম। আপনার সাথে চতুর্মাত্রিক ব্লগেই বোধহয় কথা হয়েছিল। এখানে আপনাকে পেয়ে ভাল লাগল। এ পর্যন্ত আমি প্রায় ৮/৯ টি ব্লগে একজন ফ্রি ল্যান্সিং ব্লগার হিসেবে নিয়মিত ব্লগিং করছি। আপনি ১ টি পোস্ট সব ব্লগে দিলে তো কোন সমস্যা নেই। আমি মনে করি এতে আরও পরিচিতি বাড়বে। তবে এটা ঠিক এত ব্লগে লিখে সবার কমেন্টের উত্তর দেওয়া এবং যারা আপনার ব্লগে কমেন্ট করবে তাদের ব্লগে সৌজন্য হলেও বেড়াতে যাওয়া উচিত। কিন্তু অনেক সময় তা সম্ভব হয় না। তাই দুই একটি ব্লগেই পরিচিত সবার সাথে আড্ডাটা জমে উঠলে ভাল লাগে। এ পর্যন্ত আমার দেখা ব্লগের মধ্যে সা.ইন ব্লগ এবং একদম নতুন হিসেবে শব্দতরী ব্লগ খুবই বন্ধুবৎসল (ইউজার ফ্রেন্ডলি এর বাংলা কি এটা?) বলে মনে হয়েছে। দই একদিন বিচরণ করলেই আপনার কাছে খুব ইজি মনে হবে। আর শব্দতরী ব্লগ সব ব্লগের যে ত্রুটিগুলো আছে তার সমাধান নিয়ে গঠিত। তাই এখানে নিয়মিত হোন, দেখবেন অনেক বন্ধু পাবেন যারা সমমনা। আপনাকে এখানে আরও নিয়মিত হওয়ার অনুরোধ করছি। আপনার জন্য শুভকামনা। ভাল থাকুন নিরন্তর। |