শৈশব

আয়তো দেখি আয় আয়,
যাবো মোরা দূরের গায়!
গাছ গাছালির শিতল ছাঁয়।
আয়তো দেখি আয় আয়।
মাঠের মাঝের তালপুকুরে,
কাটবে দুপুর মাছ ধরে।
চঁড়ইভাতি হবে আয়েশ করে,
কানামাছি খেলে ফিরব ঘরে।
শহরে দম আঁটকে আসে,
প্রতিমুহুর্তে বন্দি কংক্রিটের খাঁচে।
মানুষ পরিণত প্রযুক্তির দাসে,
এখানে কি শৈশব বাঁচে?
পড়াশুনার নামে মগজ ধোলাই,
নিয়ে নেয় সময় বারো আনাই।
বাকি সময়ে খেলাধুলা নাই,
বন্ধু ব্যালকনির ওপারে আকাশটাই।
আয়তো দেখি আয় আয়,
মেঠো পথে মন হারাতে চায়।
সুজন মাঝির ডিঙ্গি নায়,
আয়তো দেখি আয় আয়।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 1.0/5 (1 vote cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: -1 (from 1 vote)
শৈশব, 1.0 out of 5 based on 1 rating

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. বিষণ্ণময়ী : ২৫-০৮-২০১২ | ৯:১৫ |

    স্বাগতম শব্দনীড়ে।

    আয়তো দেখি আয় আয় দারুন কথাটা। অনেক ভাল লিখেছেন। Rose

  2. মোঃ ফখরুল ইসলাম : ২৫-০৮-২০১২ | ১০:৩৪ |

    আপু ধন্যবাদ আপনার অভ্যর্থনার জন্য।

  3. ডা. দাউদ : ২৫-০৮-২০১২ | ২১:২১ |


    আয়তো দেখি আয় আয়,
    যাবো মোরা দূরের গায়!

    যাবো!
    আপাতত শব্দনীড়ে থাকি
    স্বাগতম আপনাকে মমতার নীড়ে

  4. মোঃ ফখরুল ইসলাম : ২৫-০৮-২০১২ | ২২:৫৩ |

    ভাইয়া অনেক ভালো লাগলো আপনার উষ্ণ অভ্যর্থনা, ধন্যবাদ।

  5. আহমাদ ইউসুফ : ২৬-০৮-২০১২ | ১৪:৪৪ |

    স্বাগতম।
    ১ম ৪লাইনের পর ছন্দ এলোমেলো হয়ে গেছে।
    সামনে ভালো করবেন আশা করি।

  6. মোঃ ফখরুল ইসলাম : ২৬-০৮-২০১২ | ২৩:০৫ |

    ধন্যবাদ ভাইয়া আপনার গঠন মূলক সমালোচনার জন্য, ভালো করবার চেষ্টা থাকবে।

  7. মোঃ খালিদ উমর : ১৭-০৯-২০১২ | ১৭:২৯ |

    আহা! সেই দিনগুলি কি আর আসিবে ফিরে
    আমাদের ছোট্ট এই শান্ত সবুজ শব্দনীড়ে?

    সুন্দর হয়েছে দাদা।

  8. মোঃ ফখরুল ইসলাম : ১৭-০৯-২০১২ | ২৩:০৯ |

    এভাবে আপনার প্রেরণা পাবো আশা রাখি, ধন্যবাদ।