ননীবাবু গরমে কাবু
জামা কাপড় নাই গায়ে
দিনে পাঁচ বার স্নান করেন
ঠান্ডা জল দিয়ে।
যদি বলি গরম নাই
মন কর শক্ত,
ননী বলে- আমি ভাই
ঠান্ডারই ভক্ত।
গরমে নাকি পাগল হয়েছে
হরেরাম পান্ডা,
দার্জিলিং-ই সবচেয়ে ভালো
সবসময় পড়ে ঠান্ডা।
কোথায় কত গরম পড়ে
সব রাখেন তিনি লিখে
ভাবছেন এবার চলেই যাবেন
কোন ঠান্ডার দেশে।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



সত্যি কইছেন জনাব।

ভালো থাকুন।
শুভ ব্লগিং।
লেখায় গরমের দেখা পাওয়া গেছে ভালোই
দার্জিলিং এর কথা মনে পড়ল খুব সুন্দর জায়গা।
আপনার গরমের কাবু খুবই দারুন হয়েছে।