
পৃথিবীর জনস্রোতে আমি তোমার ঠোঁট কামড়ে
ধরে নিজেকে আটকে রাখি ;কবি
তোমার কাছে …সব দায় ! সব ঋণ তোমার কাছে ..
-এমন কেন বলছো দেবী
-কবি জানোনা তুমি
আমার রাত জাগা এক একটি দহন
-কার জন্য জাগো রাত
কার জন্য রাঙাও হাত
কপালের ঐ টিপ খানায়
কার ছবি আঁকো অবলীলায়।
-আমার যে জনম ঋণ কবি
এই ঋণ, এই সাধ কতকালের অস্থিরতা
প্রণিপাত কামনার জ্বালায় ভেসে যাওয়া যৌবনা ফাল্গুন
কবি, তুমি আমায় মুক্ত করো
ঋণ মুক্ত!!
- ঋণ নয় দেবী
এই যে আমার প্রাসাদ
-কি যে বল কবি !
-হ্যাঁ পূজার ফুল
- আমি ভিখিরি, কেন বুকে তোল?
শত সহস্র বছরের বুভুক্ষু এই দেহে, প্রাণে
-চরণ চুমি দেবী… বুকে আমার নির্বাণ আগুন
-উষ্ম
-দেবী কোল দাও মাথা রাখি
- বুকে আসবে ? ঘুম কেড়ে নিয়ে যাও
-আমি তোমায় পূজা করি দেবী, দয়া দাও
-সপে দিচ্ছি!
-আমি কূল হারা, কেউ জানেনা
- আত্মায় ছুঁয়েছি কবি
- তুমি জান না !
-চোখে জল আনলে দেবী
পারলে সে জলে তোমার চরণ ধুয়ে দিতাম
আত্মাতো সে কবেই কেড়েছ
-হায় মরণ আমার !!
- আমার সাথে মরতে পারবে?
-দেবী পৃথিবী এমন কেন? সব শুধু স্বার্থ খুঁজে বিনিময় চায়
-চেনোনি দেবী তুমিও চেনোনি
-জানো আমি জানতাম তোমায় শত বছর আগে
চোখের নিচে কালি জমলো
বুকের ভাঁজে দীর্ঘশ্বাস!!
-পেতে গেলে যে একটা জীবন চলে যাবে সাঁই
-শত যুগ হাত বাড়িয়ে রবো
সেই কবে থেকে তোমার মাঝে ডুবেছি
-বলনি তো !
- সাহস পাইনি, আমি যে নগণ্য
-অভিশাপের ভয়!
আমি গন্যহলাম কবে গো সাঁই
বরাবরি বাউল আমি
ভবঘুরে ছন্নছাড়া! আমার সাথে মেলে না কারো !!
-দেবী, বড্ড মন চায় মানুষ হবো
মেঘের ডানায় উড়ে উড়ে যাযাবর প্রাণ যেন অতিষ্ঠ!
যেন বজ্রের আঘাতে পুড়ে যাওয়া পথের চিহ্ন
আগামী বর্ষার সাক্ষাত পাবো এই বাসনায়
কতো আর থাকবো মানুষ হীনে!
-আমি যে রিক্ত কবি
কিছুই নেই আমার, বঞ্চিত শীতলে জমে যাওয়া রুক্ষ্ণতা কেবল
বিদীর্ণ বুকের চাতালে এক বার হাত রাখো কবি
আমাকে উষ্ণ করে জীবন দাও , মিটিয়ে দাও জন্ম জন্মান্তরের দাবী।।
(চলমান)




মৌন কেন?
দাঁতে ব্যাথা? আহারে……
হায়রে আল্লাহ, এই ডাক্তাররে নিয়া আমি কই যামু? দাত দিয়া কেউ লেখে?
আসলে তখন পাশে আপনার দাদু সারাদিনের ক্লান্তির পর ঘুমাচ্ছিল, কী বোর্ডের শব্দে যদি ঘুম ভেঙ্গে যায় তাই নিরবেই হাজিরে দিয়ে গিয়েছিলাম।
হাহহা ঢরাইছে
না ডরাইয়া উপায় আছে? এমন নাতি থাকলে আমিও কত জনেরে ডর দেখাইতাম!!
আমি গন্যহলাম কবে গো সাঁই
বরাবরি বাউল আমি
ভবঘুরে ছন্নছাড়া! আমার সাথে মেলে না কারো !!
-দেবী, বড্ড মন চায় মানুষ হবো
মেঘের ডানায় উড়ে উড়ে যাযাবর প্রাণ যেন অতিষ্ঠ!
শুভেচ্ছা আর শুভ কামনা
আমি গন্যহলাম কবে গো সাঁই

বরাবরি বাউল আমি
ভবঘুরে ছন্নছাড়া! আমার সাথে মেলে না কারো !!
-দেবী, বড্ড মন চায় মানুষ হবো
মেঘের ডানায় উড়ে উড়ে যাযাবর প্রাণ যেন অতিষ্ঠ!
সুন্দর মন্ত্যব্যে অনুপ্রানিত হলাম
প্রিয় মামুন
অনেক অনেক ভালোবাসা রইলো
বাহ! বাহ! চমতকৃত হলাম।
অনেক সুন্দর লিখেছেন!
শুভেচ্ছা জানবেন।
কোথায় লুকিয়ে যান মাঝে মাঝে?
ভালো লাগছে আপনাকে পেয়ে
কেমন আছেন?
আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা

এই পর্বটা অনেক ভাল হয়েছে আগেরটার চেয়ে। দেব এর জায়গায় কবি কথাটা বেশ সুন্দর লাগছে পড়তে।
শুভ কামনা রইল।
আসসালামুয়ালিকুম আপি
আপনার কথায় টনক নড়লো
যদিও দেব শব্দটি খুব পছন্দ হচ্ছিলো আমার
নিজেকে দেব দেব ভাবতে ভালই লাগে নাকি বলেন?
কিন্তু কবি শব্দটা কবিতাটির জন্য সত্যি যথাযত
আর চমৎকার লেগেছে লিখা শেষে পড়তে
ধন্যবাদ।

আমার শ্রদ্ধা আর ভালোবাসা
আমি তোমার ঠোঁট কামড়ে
ধরে নিজেকে আটকে রাখি ;কবি
তোমার কাছে …সব দায় ! সব ঋণ তোমার কাছে
(কামড় কিন্তু নেগেটিভ প্রকাশ বলে আমার কাছে মনে হলো, আকঁড়ে কি ভাল হতোনা?)
স্যার, এটাকে কি একটা গীতি কবিতার রুপ দিলে হয়না। তাহলে সুন্দর একটা কাব্যগ্রন্থ্য হয়ে যেতো, সৃষ্টির শুরু থেকে প্রেমের পরিণতি।আমার একটা গীতি কবিতা আছে, আপনার এই সিরিজ দেখে মনে পড়ে গেলো, ম্যানুয়াল (মানে ডায়রীতে হাতে লেখা, দেখি কম্পিউটারইজড রুপ দেয়া যায় কিনা)।
ভাল থাকুন।
হাহা কামড় নেগেটিভ
মনে রাখবেন নেগেটিভ!!
আঁকড়ে পজেটিভ হলো কেন? হাহহাহা
গীতি কবিতায় রূপ দেয়ার সাধ্য আছে কই
আমি তো শব্দশুন্য হয়ে যাই মাঝে মাঝে
মাথায় রাখলাম আপনার কথা
দেখি কত দূর যেতে পারি
স্যার রমজানে আপনার প্রার্থনায় আমাকে রাখতে ভুলবেন না যেন!

শুভেচ্ছা মান্নান ভাই।
কাব্য সিরিজ !!!
কাব্য ও দেবীর হয় হোক । দেবী হোক কাব্য দেবী ।
অভিনন্দন দাউদ ভাই । চলুক সাথে আছি
আসসালামুয়ালিকুম সাঈদ ভাই

ভালো আছেন আশা করি
রমজানে আপনার প্রার্থনায় আমাকে রাখতে ভুলবেন না যেন!
ধন্যবাদ।
আমার শ্রদ্ধা আর ভালোবাসা
বেশ উপভোগ্য…. ভাল লাগছে। এভাবে অবিরল কবিতা ঝরুক…….