
অতি চেনা এই সুর এই সঙ্গীত
নিভৃত তৃষ্ণায় বেদনা বিদূর আবহ কণ্ঠ
দারুণ অভিমানে ঝরে পড়ে মন্ত্র-মধুর অতীত
ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মূর্ছনা দূর সমদূর
বুকের ইথারে জারি হয় নতুন অর্চনা নতুন ছন্দ।
বিভৎস কালিমা রেখায় ছুঁয়ে যায় অশ্রুর শুভ্রতা
কতকালের চেনা সেই নদী আর স্রোতের উন্মত্ততা
গলাগলি করে স্লানরত গাংচিলের পবিত্র সত্ত্বা
দুজনেই মুগ্ধ হতাম সেই সব সাদৃশ্য আয়োজনে-
হাতের কর গুনে গুনে বুনা হতো স্বপ্নের বারতা।
তীব্র আকাঙ্ক্ষায় বিচলিত হৃদয় খোঁজে নির্বাণ পথ
জ্যোৎস্না ভোগের নিভৃত তৃষ্ণায় নাক মুখ গুঁজে দেয় উদ্দাম নদীর বুকে
প্রাণপণে খোঁজে নিষ্কৃতির উষ্ণ আলিঙ্গন, নিঃসীম নিশ্চয়তা
যেই তীব্রতায় ফুটেছিলো পিঞ্জরের সৃজন সজীবতা
ফিরে আর আসেনি সেই কুজন লিখা হয়নি কাঙ্ক্ষিত কবিতা।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



দুজনেই মুগ্ধ হতাম সেই সব সাদৃশ্য আয়োজনে-
হাতের কর গুনে গুনে বুনা হতো স্বপ্নের বারতা।
…..ভাল লাগা জানিয়ে গেলাম কবি। শুভ কামনা রইল।
আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিন সুমন ভাই
আমাকে ধন্য করলেন
কৃতজ্ঞতা জানবেন।
সুন্দর কবিতায় কমেন্ট করতে যেয়ে দেখি
কমেন্ট বন্ধ
যাই হোক সুন্দর কবিতা
সরি দাদা

ভুল বশত এমনটি হয়েছিলো
ধন্যবাদ আপনাকে
অনেক অনেক শুভ কামনা জানবেন
ভাইয়া,

আপনার কবিতা কমেন্ট করার ভাষা খুঁজে পাচ্ছিনা ,এত সুন্দর কবিতা লিখেছেন
আপনি । আপনি এত সুন্দর কবিতা কিভাবে লিখেন যদি বলতেন তাহলে আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে একটু চেষ্টা করে দেখতাম ।
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ , শুভকামনা রইল ।
লেখক প্রিয়তে নিলাম ।
ফিরে আর আসেনি সেই কুজন লিখা হয়নি কাঙ্ক্ষিত কবিতা।
আমার এই সীমাবদ্ধতা টুকুই আমাকে তাড়িত করে কবিতার পেছনে
কিন্তু সত্যিকার কবিতার দেখা পাই কই?
আপনার মন্তব্যের উৎসাহ
আমার প্রেরণা হয়ে রইলো
অন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানেবন
আজ লিখারা গেরুয়া বসনে কেন বন্ধু ?
ভাবের লিলা … হাহাহা …খুব সুন্দর ।
শুভকামনা ।
হুম এইতো লীলা
ভাবের অবহেলার শক্তি কি আছে?
নিভৃত তৃষ্ণায় বেদনা বিদূর আবহ কণ্ঠ

মুক্তির অন্বেষায় দু’চরন প্রত্যয়…
আমি যে অতন্ত্য ভাগ্যবান যে
প্রেরণার উৎসে এমন কেউ আছে বলে
অশেষ শুভ কামনা
ভাল লাগল।
ধন্যবাদ প্রিয় আকাশ

তীব্র আকাঙ্ক্ষায় বিচলিত হৃদয় খোঁজে নির্বাণ পথ
জ্যোৎস্না ভোগের নিভৃত তৃষ্ণায় নাক মুখ গুঁজে দেয় উদ্দাম নদীর বুকে খুব খুব, দারুন ডা. ভাই
সালাম জানিবেন মান্নান ভাহে
শইল মন কেমন
কুজনকে কি আর পাওয়া যায় যদি সে চলে যায়। তবু তাকে নিয়েও কিন্তু কাব্য রচিত হয় সৃষ্টি হয় একটি অমর কাব্য।
লেখাটা কি বলবো দারুন লিখেছেন। শুভ কামনা রইল। ইফতারে কি আসবেন??
আপা আসসালামুয়ালিকুম
অনেক ধন্যবাদ দেখা দেয়ায় জন্য কাল থেকে খোঁজেই যাচ্ছি
কেবল…
ভালো আছেন আশা করি
ইফতারে আসার ইচ্ছা প্রবল
আল্লাহ কবুল করার মালিক
ভালো থাকুন
কিন্তু ঢাকায় আসছি বৃহস্পতিবার
কোয়ান্টাম দোয়া মাহফিলে
এক বস্তা শুভেচ্ছা দিয়ে গেলাম
ধন্যবাদ প্রিয়