হারিয়ে যাচ্ছে শ্বেতশুভ্র শালিকেরা


হারিয়ে যাচ্ছে শ্বেতশুভ্র শালিকেরা
হারিয়ে যাচ্ছে কিন্নরীকন্ঠি কোকিলেরা
হারিয়ে যাচ্ছে
হারাচ্ছে। হারাচ্ছি নিজেদের নিজেরা
হারানোর শূন্যতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে
ঋদ্ধি হচ্ছে কষ্টের নিকষ অন্ধকার ধারা।
বকুলের তলে বাড়ছে দীর্ঘশ্বাসের ভিড়
বুকের অনলে পুড়ছে সুখের নীড়
গুটি গুটি অন্ধকারে আঁড়িপেতে আছে অভিশপ্ত ব্যথা
কত কথা ব্যাকুলতা, নীরবে থমকে আছে সাম্যের দেবতা।

হারিয়ে যাওয়া পথে বয়ে যায় সজল শ্রাবণ ধারা
বয়ে যায় স্মৃতি বিস্মৃতির শত সহস্র ব্যাকুল করা গান
রয়ে যায় কেবল সেই সুর
জ্যোৎস্না মধুর স্নানে যেই সুরে ফুটেছিলো ফুরফুরে এক মিষ্টি ঘ্রাণ।

নিষ্পলক বিমর্ষ একা আমি একাকীত্বেই থাকি লীন
আমি থাকবো যতদিন না এই অভিশপ্ততার হচ্ছে বিলীন।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২০ টি মন্তব্য (লেখকের ৯টি) | ১১ জন মন্তব্যকারী

  1. দীপক সাহা : ২১-০৭-২০১২ | ২২:১৩ |

    অভিশপ্ততার বিলীন হোক এই প্রত্যাশায়…।

  2. ডা. দাউদ : ২১-০৭-২০১২ | ২২:৫৩ |

    দোয়া করবেন।
    ধন্যবাদ

  3. নীল নক্ষত্র : ২২-০৭-২০১২ | ০:০২ |

    সালাম দাদা। লেখা বেশ দ্রুত এগুচ্ছে। আনন্দিত।
    আচ্ছা দাদা ওই যে ঘরের মধ্যে কি বালিশ ছিড়া নিয়ে তুলা ছড়াইছেন? নাতনি কিছু কয় নাই?
    তারা তারি পরিষ্কার করেন, নাতনি দেখলে খবর আছে আগেই কইয়া দিলাম!!

    • ডা. দাউদ : ২২-০৭-২০১২ | ১৪:৫৯ |

      নাতনি গেছে বাপের বাড়ী
      আমি এখন ঘরের রাজা
      বৃষ্টির দিনে ঝাল মুড়ি
      খেতে লাগে ভারী মজা

      কিন্তু কাল থেকে যে রোজা Frown

  4. আজিম হোসেন আকাশ : ২২-০৭-২০১২ | ১০:১৪ |

    All good things are now step by step missing continiously.

  5. চারুমান্নান : ২২-০৭-২০১২ | ১২:২৩ |

    হারিয়ে যাচ্ছে প্রিয়তমার মুখের হাসি,,,,,,,,,,,,,ডা. ভাই

  6. রাজু : ২২-০৭-২০১২ | ১৩:০০ |

    গুটি গুটি অন্ধকারে আঁড়িপেতে আছে অভিশপ্ত ব্যাথা
    কত কথা ব্যাকুলতা, নীরবে থমকে আছে সাম্যের দেবতা। Yes Rose Clover

    • ডা. দাউদ : ২২-০৭-২০১২ | ১৬:৪৭ |

      দোয়া করবেন।
      ধন্যবাদ.
      ভালো থাকুন

  7. জিয়া রায়হান : ২২-০৭-২০১২ | ১৪:১৫ |

    অনেক সুন্দর । ভালো লাগা জানিয়ে গেলাম।
    শুভ কামনা প্রিয়।

    • ডা. দাউদ : ২২-০৭-২০১২ | ১৬:৪৮ |

      আসসালামুয়ালিকুম জিয়া ভাই
      দোয়া করবেন সবার জন্য
      ধন্যবাদ

  8. মুহাম্মদ সাঈদ আরমান : ২২-০৭-২০১২ | ১৪:৪১ |

    কবিতা আর প্রচ্ছদ একাকার !!!
    অনেক ভাল লাগল Smile
    শুভকামনা কবি । ভাল থাকুন কবিতাকে নিয়ে

    • ডা. দাউদ : ২২-০৭-২০১২ | ১৭:১৭ |

      আসসালামুয়ালিকুম সাঈদ ভাই
      দোয়া করবেন সবার জন্য
      ধন্যবাদ

  9. বিষণ্ণময়ী : ২২-০৭-২০১২ | ১৬:২০ |

    বিমর্ষ একা আমি একাকিত্বে লীন

    দারুন লাগলো কথাটা।

    লেখাটা দারুন হয়েছে দাউদ ভাই।

    • ডা. দাউদ : ২২-০৭-২০১২ | ১৭:২০ |

      আসসালামুয়ালিকুম আপা
      কবিতাটা আসলে কেন জানি নিজেও বারবার পড়ছি
      হয়তো প্রয়াত হুমায়ুনদের জন্য…
      দোয়া করবেন সবার জন্য
      ধন্যবাদ

  10. সুমন আহমেদ : ২২-০৭-২০১২ | ২০:৩০ |

    কবিতার শরীর জুড়ে জড়িয়ে থাকা ব্যথাগুলো মুছে যাক…

    কবিতা অনেক ভাল লেগেছে। শুভ কামনা।

  11. নাজিয়া আক্তার (মম) : ২৩-০৭-২০১২ | ২২:৪৩ |

    বলার ভাষা নাই অনেক ভাল লাগল । Clover

  12. হামিদুর রহমান পলাশ : ২৪-০৭-২০১২ | ২:৪২ |

    নিষ্পলক বিমর্ষ একা আমি একাকীত্বেই থাকি লীন
    আমি থাকবো যতদিন না এই অভিশপ্ততার হচ্ছে বিলীন।

    ভয়ানক একাকীত্ব আমাকে জাগিয়ে রাখে, দুঃখ নামক যন্ত্রণাগুলো পাশ কাটিয়ে বেঁচে থাকা হয়ে উঠে না। জীবন নামক নাট্যমঞ্চে প্রতিনিয়ত অভিনয় করছি অন্যকে মুগ্ধ করতে। চাঁদজাগা রাতে জেগে থাকি জানালার পাশে। একাকী চাঁদ। একাকী আমি। আমার সমস্ত অভিযোগ যন্ত্রণা, কষ্টগুলো ছুড়ে দিই রুপালী নীলিমায়। নিকোটিনের মাঝে ছেড়ে দিই স্বপ্নগুলো। কুণ্ডলী পাকিয়ে ক্রমশঃ হারিয়ে যায় উপরে।
    ডায়েরির পাতা ফুরোয় প্রতিদিন। জীবনের পাতাও।আর কোন চাওয়া নেই। সুখ স্বপ্ন নেই বিন্দুমাত্র। স্বপ্নের সমাধি গড়ে ছিলাম নিপুণ হাতে। তবে আছি এখনও স্বপ্নহীন, ভালবাসাহীন। অনেকটা এরকম-
    ভালোবাসার ঘরে আজ ঢুকে গেছে কষ্ট
    কেউ বলে দুঃখী কেউ বলে নষ্ট ॥
    তবে হ্যাঁ একটা স্বপ্ন আমি দেখি- নির্ঝঞ্ঝাট মৃত্যু॥

    সতত ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে।