জমি বুঝে জলজ ভাষা


বৃষ্টি আর ঝর্না দুটোই ধারাপাত ধর্মী
পার্থক্য কেবল এক জন পতিত হয় নিরবধি
আরেক জন গলে কেবল মেঘেরা হাত পাতে যদি
নিজস্ব ভাষায় শীৎকারে দুটোই সুরের প্রেমী।

পতিত জমি বুঝে জলজ ভাষা
চির যৌবনা খনিজ উত্তাপে ঝর্নার অনিন্দ্য প্রেম লীলা
সুর ছন্দে প্রেমজ সন্তর্পণে চির স্নিগ্ধ বৃষ্টির চলা কলা।

ঝর্না চায় দুরন্তপনা বুকের গভীরে অদম্য উচ্ছ্বাস
নির্জনতা ভেদ করে কান্নার জলে রচনা করে স্বপ্ন-বিন্যাস
বৃষ্টি মগ্নতায় বিগলিত মেঘেরা বিচরণ করে বৃক্ষ লতা ভূমির অভ্যন্তরে
নিখাদ আলিঙ্গনে নির্বিঘ্ন সঙ্গমে নির্গমন করে অতলান্তিক উষ্ণতায়
জলজ ভাষার পরিভেদে আজ একাত্ম ঝর্না আর বৃষ্টি
প্রমত্ত প্রবণে অনন্তপানে ছুটছে অবিরাম
দৃষ্টি নন্দন বিরল স্রোতে আমিও ভাসিয়ে দিলাম-
হৃদয় খসা দু’টো সবুজ পাতা।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২৪ টি মন্তব্য (লেখকের ১১টি) | ১১ জন মন্তব্যকারী

  1. সুমন আহমেদ : ১৫-০৬-২০১২ | ১৯:৫৩ |

    পতিত জমি বুঝে জলজ ভাষা
    চির যৌবনা খনিজ উত্তাপে ঝর্নার অনিন্দ্য প্রেম লীলা
    সুর ছন্দে প্রেমজ সন্তর্পণে চির স্নিগ্ধ বৃষ্টির চলা কলা।

    ……শব্দের ভেতর শব্দেরা খেলা করে। ভাল লাগা জানাই।

  2. ডা. দাউদ : ১৫-০৬-২০১২ | ২০:০৬ |

    আমার আন্তরিক শুভেচ্ছা প্রিয় সুমন
    ভাল থাকুন অবিরাম

  3. আ,শ,ম,এরশাদ : ১৫-০৬-২০১২ | ২১:১৪ |

    শিরোণামের সৌন্দর্য্য দেখে প্রবেশ করলাম।
    ভালোই লাগল ঝর্ণা, বর্ষা আর বৃষ্টির কবিতা।

    • ডা. দাউদ : ১৫-০৬-২০১২ | ২১:৩৮ |

      আপনাকে আমার লিখায় পাওয়া নিঃসন্দেহে সৌভাগ্যের
      আমার আন্তরিক শ্রদ্বা আর ভালোবাসায় সিক্ত হোন প্রিয়
      আষাঢ়ে শুভেচ্ছা

  4. বখতিয়ার শামিম : ১৫-০৬-২০১২ | ২১:২৬ |

    পতিত জমি বুঝে জলজ ভাষা
    চির যৌবনা খনিজ উত্তাপে ঝর্নার অনিন্দ্য প্রেম লীলা
    সুর ছন্দে প্রেমজ সন্তর্পণে চির স্নিগ্ধ বৃষ্টির চলা কলা।

    ঝর্না চায় দুরন্তপনা বুকের গভীরে অদম্য উচ্ছ্বাস
    নির্জনতা ভেদ করে কান্নার জলে রচনা করে স্বপ্ন-বিন্যাস
    বৃষ্টি মগ্নতায় বিগলিত মেঘেরা বিচরণ করে বৃক্ষ লতা ভূমির অভ্যন্তরে
    নিখাদ আলিঙ্গনে নির্বিঘ্ন সঙ্গমে নির্গমন করে অতলান্তিক উষ্ণতায়

    যে নিয়মের আঁধারে নীরবে প্রবেশ করে, সে কখনো বিচরণের ফলাফল বোঝেনা।
    সে শুধু ধাবিত হয় তার পথধরে, শত বিপত্তিতেও তাকায়না পিছনে ফিরে।
    কবিতা অনেক অনেক ভালো হয়েছে, ভালো হয়েছে শব্দ গঠন।
    অনেক অনেক শুভকামনা প্রিয় ডা.সাহেব। আপনার প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা।

    • ডা. দাউদ : ১৫-০৬-২০১২ | ২১:৪৮ |

      আমি বাক ও অক্ষর হারা হয়ে আপনার মন্তব্যটি পড়লাম বার কয়েক
      আসলে কারো সৃষ্টির প্রতি গভীর আন্তরিকতা না থাক্লে এমন মন্তব্য করা যায় না
      আমার কৃতজ্ঞতা জানবেন প্রিয়
      আর
      অনেক অনেক ভালোবাসা সহ শুভকামনা

  5. নীল নক্ষত্র : ১৫-০৬-২০১২ | ২১:২৬ |

    বুঝলাম আষাঢ় এসেছে। মাটির পৃথিবীতে না হলেও আমার নাতি ভাই এর মনে।

  6. ডা. দাউদ : ১৫-০৬-২০১২ | ২১:৫৯ |


    বৃষ্টি তো এলো
    কিন্ত সাথে যে এত্ত তর্জন গর্জন
    ঢর করে দাদা ভাই

  7. জিল্লুর রহমান : ১৫-০৬-২০১২ | ২২:২৭ |

    কবিতার সঙে প্রকৃতির সমন্বয়। অপূর্ব।

    • ডা. দাউদ : ১৬-০৬-২০১২ | ১:০৬ |

      খুব ভালো লাগছে আপনাকে পেয়ে
      অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় জিল্লুর ভাই

  8. হাসান ফেরদৌস : ১৫-০৬-২০১২ | ২৩:৪০ |

    বৃষ্টি মগ্নতায় বিগলিত মেঘেরা বিচরণ করে বৃক্ষ লতা ভূমির অভ্যন্তরে

    চমকিত হলাম

  9. হামিদুর রহমান পলাশ : ১৬-০৬-২০১২ | ০:০৮ |

    বৃষ্টি মগ্নতায় বিগলিত মেঘেরা বিচরণ করে বৃক্ষ লতা ভূমির অভ্যন্তরে
    নিখাদ আলিঙ্গনে নির্বিঘ্ন সঙ্গমে নির্গমন করে অতলান্তিক উষ্ণতায়

    ভালোবাসাহীন সব টুকুই বৃথা সহায়ে সম্বলে তুমি এক বিন্দু এক স্পর্শ নিখাদ ভালোবাসা ঐ টূকূই দাও আর বাকীসব টুকু নিয়ে যাও !

    জীবন পরিক্রমায় সব কিছুর মধ্যেই পরিবর্তন ঘটে। মায়া-মমতা;প্রেম ভালোবাসা, আবেগ অনুভূতিহীন হয়ে যায়। বহমান সময়গুলো নিজের মত চলে না। কিন্তু আপনার কবিতা পড়লে আবার প্রেমে পড়তে ইচ্ছে করে। বলুন তো এখন কি করি ? আমি কি আপনার কবিতার প্রেমে পড়েছি।

    • ডা. দাউদ : ১৬-০৬-২০১২ | ১১:৩০ |

      আসসালামুয়ালিকুম প্রিয়
      আসলে আমরা সকলেই মমতার কাঙ্গাল
      মমতা পেলে আমরা মরতে মরতেও বেঁচে উঠি
      আর এই মমতা টুকুই আজ কাল মুখোশের আড়ালে চলে গেছে
      যার ফলে হারিয়ে যাচ্ছে আমাদের অন্তরের সুখ।
      তবু কবিতা আসে তার পথ ধরে
      কখনো কর্কশ
      কখনোবা মোলায়েম
      যেই টুকু অবলোকন করি তাই নিয়ে আপনার মত প্রিয়জনদের নিকট
      হাজির হই

      আমার অন্তরের গভীর থেকে ভালোবাসা গ্রহন করুন

  10. আশরাফুল কবীর : ১৬-০৬-২০১২ | ১:০০ |

    দৃষ্টি নন্দন বিরল স্রোতে আমিও ভাসিয়ে দিলাম-
    হৃদয় খসা দু’টো সবুজ পাতা।

    #বর্ষার শুভেচ্ছা প্রিয় দাউদ ভাই…অনেক সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য ভালবাসা ও অভিনন্দন আপনাকে..
    ______________________________________________________________________________
    আষাঢ় এসেছে চারপাশ জুড়িয়া
    বর্ষার অঝোর বর্ষনে
    স্মিতহাস্যে সখা: কইরে তুই
    ছুটে আয় কদম আকর্ষনে
    আনন্দচিত্তে লুটোপুটি মন
    বর্ষার অঝোর বর্ষনে ..

    • ডা. দাউদ : ১৬-০৬-২০১২ | ১১:৩৬ |

      “যখন তুমি প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবেনা; কারন তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে ।-ডক্টর সেউসস


      ভালবাসা ও অভিনন্দন আপনাকে

  11. মাহবুব আলী : ১৬-০৬-২০১২ | ৫:১৯ |

    কবিতায় মনে ভাব চমৎকার প্রকাশ পেয়েছে। কবিকে অভিনন্দন।

    • ডা. দাউদ : ১৬-০৬-২০১২ | ১১:৩৩ |

      আমার আন্তরিক অভিনন্দন আর সালাম জানিবেন শ্রদ্বেয় মাহবুব ভাই[

  12. শাআরি : ১৬-০৬-২০১২ | ৯:২১ |

    দৃষ্টি নন্দন বিরল স্রোতে আমিও ভাসিয়ে দিলাম-
    হৃদয় খসা দু’টো সবুজ পাতা।

    বেশ ভাল লাগল….. Yes Rose Heart

    • ডা. দাউদ : ১৬-০৬-২০১২ | ১১:৪৪ |


      আমার আন্তরিক অভিনন্দন আর সালাম জানিবেন ।

  13. চারুমান্নান : ১৬-০৬-২০১২ | ১২:৩১ |

    পতিত জমি বুঝে জলজ ভাষা
    চির যৌবনা খনিজ উত্তাপে ঝর্নার অনিন্দ্য প্রেম লীলা
    সুর ছন্দে প্রেমজ সন্তর্পণে চির স্নিগ্ধ বৃষ্টির চলা কলা।
    বাহ দারুন বর্ষা কাহন