পারবোনা ঠাঁই দিতে


মোহাচ্ছন্ন হয়ে এবার পা রাখলে যেই দ্বীপে
তোমার অকুল সাগরের কাছে নিমেষেই তা ভেসে যাবে
তুমি ফের হাবুডুবু খাবে
ফের সাঁতরাবে।আর মেঘের ভেলায় ছড়ে আমি পেরিয়ে যাব
কিন্তু তোমাকে উদ্ধার করার সুযোগ হবেনা
এই আমি মানতে পারিনা, তবু মানতে হবে নীরবে
বৃষ্টির অবিশ্রান্ত ধারায় আমি ঝরবো তোমারই বুকে
অবিরাম বর্ষণে সৃষ্ট জল-উচ্চতায় তুমি ঠাঁই খুঁজবে
নিষ্কাম দৃষ্টি মেলে আমি কেবল দেখতেই পারবো
পারবোনা ঠাঁই দিতে
মোহাচ্ছন্ন মোহনায় যার বাসনায় ছেড়েছো কূল
কামনার প্রদীপ জ্বেলে যার পাণে বাড়িয়েছ হাত
আমি তার জন্য প্রার্থনা করি-
জগতের এই রং তামাশার আড়ালে সে যেন বাস্তবতার সন্ধান পায়
যেন এই অকুল আঁধারে জ্বালাতে পারে জীবনের উদ্যান!

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৯ টি মন্তব্য (লেখকের ৮টি) | ৯ জন মন্তব্যকারী

  1. চারুমান্নান : ২০-০৬-২০১২ | ১৬:৫৭ |

    জগতের এই রং তামাশার আড়ালে সে যেন বাস্তবতার সন্ধান পায়
    যেন এই অকুল আঁধারে জ্বালাতে পারে জীবনের উদ্যান!
    বর্ষা শুভকামনা ডা. ভাই, ভাল থাকুন

    • ডা. দাউদ : ২০-০৬-২০১২ | ২১:১২ |

      আশার আলো জ্বালি
      স্বপ্নে জীবন টলমল

      রূপ কথার ধনের মতো
      স্বপ্নেই হই উজ্জল

  2. মুক্তিযোদ্ধা : ২০-০৬-২০১২ | ১৭:০৬ |

    মোহাচ্ছন্ন মোহনায় যার বাসনায় ছেড়েছো কূল
    কামনার প্রদীপ জ্বেলে যার পাণে বাড়িয়েছ হাত
    আমি তার জন্য প্রার্থনা করি-
    জগতের এই রং তামাশার আড়ালে সে যেন বাস্তবতার সন্ধান পায়
    যেন এই অকুল আঁধারে জ্বালাতে পারে জীবনের উদ্যান!’

    আঙ্কেল, আসসালামুআলায়কুম। কেমন আছেন? এবার আশা করছি আল্লাহ নিলে হজে যাবো। প্রয়োজন মতো আংশিক টাকাও জমা দিয়েছি। দুয়া করবেন।

    আপনার লিখা বরাবরই ভালো লাগে। ভালো থাকবেন। আপনার আঙ্কেল।

    • ডা. দাউদ : ২০-০৬-২০১২ | ২১:৩২ |

      আঙ্কেল আসসালামুয়ালিকুম
      আপনার মন্তব্য আমাকে সব সময় উজ্জেবিত করে
      আমাকে সাহস দেয়

      আপনার হজ্ব নিয়তের কথা জেনে খুব ভালো লাগছে।
      আল্লাহ আপনার নেক কামনা পুরন করুন।

      আপনার সু স্বাস্থ্য কামনা করছি
      ভালো থাকুন

  3. বিষণ্ণময়ী : ২০-০৬-২০১২ | ১৭:১০ |

    কবিতার চেয়ে দেখি ছবিটা বেশী টানছে Grin Grin

    লেখা নিয়ে আর কি বলবো দিন দিন প্রেম দরিয়ায় ডুবে কবিতা লিখছেন আর সেই কবিতা ভাল মানের হচ্ছে এটা বলা যায়।

    • জনিকা : ২০-০৬-২০১২ | ২০:৩১ |

      @বিষণ্ণময়ী:হা হা..আমি এরকম কিছুই একটা বলব ভাবছিলাম….আমার অনুভূতি বুঝলেন আপু…
      এরকম ছবি দেখেই প্রেরণা চলে আসে..Wink

    • ডা. দাউদ : ২০-০৬-২০১২ | ২১:৩৮ |


      আসলে আপা আমার জন্য আপনার অনেক টান
      তাই হয়ত কবিতা ছবি এত্ত টানছে…

      আমার সালাম জানবেন
      দোয়া কামনা করছি

  4. হামিদুর রহমান পলাশ : ২০-০৬-২০১২ | ১৮:৩৮ |

    প্রেমিকা থাকুক না থাকুক, বুকের ভেতর উঞ্চ ঝরনার মতো কিছু একটা যে বড্ড সাবলীল বেগে ক্রমশ বহমান, সেটা তো টের পাওয়া যায়। অনুভূতির অনুবাদ করতে গিয়ে দাঁড়ায়, তার নাম প্রেম। প্রতিটা মানুষ যার নামে মুগ্ধ, অর্থ, ক্ষমতার মোহও সেখানে তুচ্ছ অতিশয়।
    তাইতো বলা যায়,
    ভালোলাগা, ভালোবাসার পর্বতে পা রাখার প্রথম সিঁড়ি। ভালোলাগা নিজেই সে পর্বতের প্রতি পদক্ষেপে প্রতি ইঞ্চি পথে আলো জ্বেলে পথ দেখায়। ভালোলাগাকে নিঃশেষ করে কাউকে ভালো কে বেসেছে কবে? প্রেম হলো জীবনের প্রতিবিম্ব। জীবন না খরচ করে কলমের কালির খরচে প্রেম বোঝা যায় না। প্রেম হলো, প্রেমিকার ঠোঁটে এক চিলতে হাসি ঝুলতে শেখানোর জন্য ভয়ঙ্কর কোনো শীতের রাতেও অসাধ্য নদীজলে সাঁতার কেটে পারাপার হওয়া, প্রেমিকার মুখ থেকে কেবল একবার ‘ভালোবাসি’ উচ্চারণ শ্রবণের জন্য অনন্তকালের ধৈর্যধারণ আর সুনীলের ভাষায়, সমস্ত পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে এনে প্রেমিকাকে দেয়া, একশো আটটা নীলপদ্ম।
    চিরায়ত এক অনুসঙ্গ প্রেম। যা যাপিত জীবনে নারী-পুরুষের মধ্যে পারস্পরিক উৎসাহ জগৎ চলার অন্তর্গত।
    সেই চিরায়ত প্রেমের ধারা বহমান আপনার কাব্যে।

    • ডা. দাউদ : ২০-০৬-২০১২ | ২১:৫৪ |

      প্রেম হলো জীবনের প্রতিবিম্ব। জীবন না খরচ করে কলমের কালির খরচে প্রেম বোঝা যায় না। প্রেম হলো, প্রেমিকার ঠোঁটে এক চিলতে হাসি ঝুলতে শেখানোর জন্য ভয়ঙ্কর কোনো শীতের রাতেও অসাধ্য নদীজলে সাঁতার কেটে পারাপার হওয়া, প্রেমিকার মুখ থেকে কেবল একবার ‘ভালোবাসি’ উচ্চারণ শ্রবণের জন্য অনন্তকালের ধৈর্যধারণ আর সুনীলের ভাষায়, সমস্ত পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে এনে প্রেমিকাকে দেয়া, একশো আটটা নীলপদ্ম।
      চিরায়ত এক অনুসঙ্গ প্রেম। যা যাপিত জীবনে নারী-পুরুষের মধ্যে পারস্পরিক উৎসাহ জগৎ চলার অন্তর্গত।

      পলাশ ভাই এমন করে শুধু আপনিই বলতে পারেন
      প্রশস্ত হৃদয়ের মালিক না হলে এটি আর কারো পক্ষে সম্ভব না
      আমার ভালোবাসা
      আমার সালাম
      আমার শ্রদ্ধা
      আর আমার আন্তরিক শুভ কামনা আপনার জন্য

    • হামিদুর রহমান পলাশ : ২১-০৬-২০১২ | ৩:০৯ |

      প্রেম মানুষের প্রতি মানুষের এক অদ্ভুত টান, প্রেম মানুষকে আকর্ষণ করে গভীরভাবে। প্রেম মানুষকে কাছে টানে, করে তোলে আত্মবিশ্বাসী, প্রেম একে-অপরকে গভীরভাবে জানতে সাহায্য করে, প্রেম মানুষকে মহৎ করে তোলে, বিবেকবান হতে শেখায়। কিন্তু এর বিপরীত চিত্রও দেখা যায়। প্রেম ভেঙে গেলে কেউ কেউ চরম হতাশ হয়ে পড়ে, জীবনের প্রতি মোহ হারিয়ে ফেলে। তারপরও মানুষ প্রেম করে কারণ মানুষ যেন প্রেমের মাধ্যমেই নিজেকে সবচেয়ে বেশি প্রকাশ করতে পারে।

  5. সুমন আহমেদ : ২০-০৬-২০১২ | ১৯:৫০ |

    তুমি ফের হাবুডুবু খাবে
    ফের সাঁতরাবে।…….
    ……

    … প্রেম তো এমনি।

    শুভেচ্ছা জানবেন।

    • ডা. দাউদ : ২০-০৬-২০১২ | ২১:৫৬ |

      ভালবাসা জানবেন প্রিয়

  6. জনিকা : ২০-০৬-২০১২ | ২০:৩২ |

    কবিতা বুঝিনা আর এ কথা বলবনা। তা আপনি জানেন।
    কিন্তু এটা পড়ে নিজের মতো করে…আমি ভেবে নিয়েছি…তাই মনে পরল একজনের কথা…..

    • ডা. দাউদ : ২০-০৬-২০১২ | ২২:০৩ |

      যাক তবে আমি সার্থক হলাম
      কৃতজ্ঞতা সহ আন্তরিক অভিনন্দন

  7. পাপলু বাঙ্গালী : ২১-০৬-২০১২ | ৩:৩৯ |

    জগতের এই রং তামাশার আড়ালে সে যেন বাস্তবতার সন্ধান পায়
    যেন এই অকুল আঁধারে জ্বালাতে পারে জীবনের উদ্যান!

    এর চেয়ে উত্তম শুভকামনা হতেই পারে না। ঠাঁই না দিলেও বলয় থেকে বের হতে পারলেন কই? Grin

  8. ডা. দাউদ : ২১-০৬-২০১২ | ১৩:১১ |


    আন্তরিক অভিনন্দন

  9. জামান আরশাদ : ২১-০৬-২০১২ | ১৭:০১ |

    ফের সাঁতরাবে।আর মেঘের ভেলায় ছড়ে (চড়ে) আমি পেরিয়ে যাব
    কামনার প্রদীপ জ্বেলে যার পাণে (পানে) বাড়িয়েছ হাত

    কবিতাটা পড়ে পড়ে আমিও মোহাচ্ছন্ন হয়ে গেলাম।

    • ডা. দাউদ : ২২-০৬-২০১২ | ০:০৬ |

      এই যেন আমার পরম পাওয়া
      আপনার এই আগমনই প্রমান করে আপনি এক অনন্য
      অসাধারন পাঠক লিখক একি সাথে একজন পথ প্রদর্শক
      অনেক অনেক ধন্যবাদ জানেবন শ্রদ্বেয় জামান ভাই

  10. মুহাম্মদ সাঈদ আরমান : ২২-০৬-২০১২ | ০:২১ |

    আমি তার জন্য প্রার্থনা করি-
    জগতের এই রং তামাশার আড়ালে সে যেন বাস্তবতার সন্ধান পায়
    যেন এই অকুল আঁধারে জ্বালাতে পারে জীবনের উদ্যান! এই প্রার্থনা হোক সকলের
    কবিতা অনেক ভাল লাগল দাউদ ভাই। শুভকামনা সতত