তুমি যাচ্ছো? যাও তাহলে
তবে তোমার ফেলে যাওয়া চাপা নিঃশ্বাস
আমাকে নেশাবুদ করে ফেলছে
তার কি হবে?
তুমি যাচ্ছো? যাও তাহলে
তবে তোমার পিছন ফেরে তাকানো চোখ
আমাকে চৌচির করে ফেলছে
তার কি হবে?
তুমি যাচ্ছো? যাও তাহলে
তবে তোমার ধীর পায়ে হেঁটে যাওয়া পথ
আমাকে পথ আগলে দেওয়ার উসকানি দিচ্ছে
শেষবারের মত জিজ্ঞাসা করতে-
“সত্যি পারবে তো…?”
তার কি হবে?
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



তুমি যাচ্ছো? যাও তাহলে
তবে তোমার ধীর পায়ে হেঁটে যাওয়া পথ
আমাকে পথ আগলে দেওয়ার উসকানি দিচ্ছে
শেষবারের মত জিজ্ঞাসা করতে-
“সত্যি পারবে তো…?”
তার কি হবে?
বাহ দারুন ডিজিট বাবু,,,,,,,,,,,,,,,,,,
ডিজিটাল কবিতা ভালই হয়েছে, বেশ!
ডিজিট বাবু বলেই

জিডিট গুনে গুনে লিখা…
তাও এতো সুন্দর!!
মজাদার হয়েছে যারপরনাই