প্রায় দুই বছর হতে চলল যাত্রাবাড়ী-গুলিস্থান ফ্লাইওভার প্রকল্পের কাজ শুরু হয়েছে। সেই থেকে শুরু এই সড়ক দিয়ে চলাচলকারী এবং আশে-পাশের এলাকায় বসবাসকারী জন-সাধারণের দুর্ভোগ। এই দুর্ভোগের যেন শেষ নেই?

তার মধ্যেই শুরু হয়েছে মরার উপর খাড়ার ঘা বর্ষা কালের খোঁড়াখুঁড়ি। জয়কালী মন্দির, ওয়ারী, টিকাটুলি, অভয় দাস লেন সহ বিভিন্ন এলাকার রাস্তা খুঁড়ে রাখা হয়েছে গ্যাস পাইপ লাইন বসানোর কাজে। বর্ষার কাঁদা জলে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে এ পথ দিয়ে চলাচল করা।

এ হচ্ছে যাত্রাবাড়ী গুলিস্তান সড়ক। ঢাকার অন্যতম ব্যস্ত সড়ক এটি, অবকাঠামো গত উন্নয়নের নামে সীমাহীন দুর্নীতির প্রত্যক্ষ চিত্র, এভাবে প্রতিদিন কেউ না কেউ বিপদের সম্মুখিন হচ্ছেন।
নির্ঘাত মৃত্যুকুপ এটি।
ঢাকার এক তৃতীয়াংশ মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে,ফলে তাদের পরতে হচ্ছে সীমাহীন দুর্ভোগের মধ্যে।
[ছবি-প্রথম আলো এবং সকালের খবর থেকে সংগৃহীত]



স্বপ্নের ফ্লাইওভার এর কাজ শেষ হলে তো আর কোন চিন্তা নেই।
ঠিকই বলেছেন, স্বপ্নের ফ্লাইওভার এর কাজ শেষ হলে তো আর কোন চিন্তা নেই…!!!
কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিনত হয়েছে
ভাল লাগলো ।
ধন্যবাদ আপনাকে।
কিন্তু কি ভাল লাগলো? জনগণের দুর্ভোগ??

কি ব্যাপার গাড়ী গুলো এমন কাত হয়ে চলছে কেন?
এটি কি ঢাকার রাস্তায় চলার নতুন নিয়ম?
একেই বলে “কারও পৌষ মাস কারও সর্বনাশ”
আমরা কষ্টে দুর্ভোগে মরি আর আপনি করেন মশকরা…!!! হাঃ হাঃ হাঃ…
দূর্ভোগের সাথে বসবাসের সমাপ্তি বোধহয় ইহজনমে শেষ হবে না।
ঠিক ঠিক ঠিক……একমত।
দূর্ভোগের সাথে দিবানিশি সহবাস
মাপ নাই এই সব থেকে এই ঢাকা শহরে
দুর্ভোগে ঢেকে গেছে ঢাকা শহর…!
রামপুরা থেকে সাইন্স ল্যাব আসতে আমি যে কষ্ট করি তাতে মাঝে মাঝে মনে হয়, এই শহরে আর না…।
- উপায় খুঁজেও পাচ্ছি না।
কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বল (বলেন) কোথায় গিয়ে…???
আমরা যারা ঢাকা বাইরে থেকে ঢাকায় ঢুকতে এই রাস্তাগুলি ব্যবহার করি তারাই অনুভব করি কত বড় দুর্ভোগ এটা।
জী, ঠিক বলেছেন।
আমাদের নগর জীবনের বিমর্স বিড়ম্বনা
এই বিড়ম্বনার যেন কোনও শেষ নেই…!
এই দূর্ভোগ থেকে সরকার আমাদের কবে রেহাই দিবে কে জানে?? বড় হওয়ার পর থেকে সয়ে আসছি এই দূভোর্গ, মৃত্যুর সময় হয়ে গেলো কিন্তু সরকারের পরিকল্পনা আর রাস্তা খোড়াখুড়ির শেষ হলো না। এর নাম হলো ডিজিটাল বাংলাদেশ।
২০২১ সাল নাগাদ ঠিক হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই পর্যন্ত অপেক্ষা করে দেখি…!
আরো ৯বছর বাচতে দিবো তো আমাদের সরকারী লোক জন।

আমদের হাসিনা খালার যদি রহম হয়……!!!!
২০২১ সাল নাগাদ ঠিক হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই পর্যন্ত অপেক্ষা করে দেখি…!