
গতকাল যখন বাসায় ফিরছি, তখনও দেখেছি রাস্তাটি অক্ষত আছে। বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। কিন্তু আজ সকাল বেলাতেই সেই অক্ষত রাস্তাটিই দেখলাম ক্ষত-বিক্ষত! অনেকটা রাস্তাই খোঁড়াখুঁড়ি করে বিশাল বিশাল গর্ত তৈরি করে ফেলেছে। একপাশে পাথর, মাটি রাখার কারনে রাস্তার পরিধি গেছে কমে। ফলে তৈরি হয়েছে অসহনীয় যানজট!
ব্যাপার আর কিছুই না। কর্তৃপক্ষ নগরবাসীকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছে “বর্ষার আগমন। ”
বর্ষাকে বরণ করার জন্য প্রস্তুত হও প্রিয় নগরবাসী……

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



ভাই, সেটা বুঝতেই পারছি কারণ, আমার বাসার সামনের রাস্তার খোঁড়াখুঁড়ির কাজ চলছে। তাও মনে করিয়ে দিলেন তাতে ধন্য। :p
আমি মনে করিয়ে দিলাম? আমি ভাবলাম নগর কর্তৃপক্ষের কল্যাণে সবাই জানবে!
অনেক ধন্যবাদ।
এ যে ঢাকার বিড়ম্বনা
অসংখ্য বিড়ম্বনার মধ্যে একটি। বর্ষা কালের বিড়ম্বনা…!
হুম একেই বলে হাতে কলমে বর্ষা
এখন বর্ষার মত আসলেই হয় আর কাজ শেষ হলে রাস্তা ঠিক করলেই হয়…!!!
‘নগর-চাচা’রা বর্ষা এলেই কাজ শুরু করেন আর শুকনা মৌসুমে বসে বসে মাছি তাড়ান, কেউ কেউ বউয়ের মাথার উঁকুনও হয়তো বাছেন।
কথা সত্য ১০০%…!!!
ধন্যবাদ। ভাল থাকবেন জুলিয়ান ভাই…
হা হা হা…। বর্ষায় কাদায় গড়াগড়ি না হলে কি চলে!
হুম, ঠিক বলেছেন…