ঈদ

শাওয়ালের নতুন চাঁদ যেনো উদ্ভাসিত
শিশুর প্রাণখোলা হাসিতে।
পশ্চিম দিগন্তে ধরা দেয়
মেলে থাকা রাশি রাশি দৃষ্টিতে।
ঈদের খুশিতে মেতে উঠে
আবাল বৃদ্ধ বনীতা।
ঈদের খুশি মুঠি মুঠি
সবার তরে বিলিয়ে দিও তা।
ঘরের কোনে কান্না রত
ছোট্ট শিশুটি।
হয়তো পায়নি নতুন জুতো
নয়তো জামাটি।
কিম্বা বৃদ্ধ গায়ে ময়লা বসন
চেহারাটি রুক্ষ।
রোগ শোক
কিম্বা বুভুক্ষ।
সাধ্য মত সাহায্য
কর তাদের।
নয়তো কিছু অংশ
ফিতরা যাকাতের।
ধনী গরিব আজ ধুয়ে মুছে
হয়ে যাক লীন।
ঈদের খুশি হয়ে থাক
অনাবিল অমলীন।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 5.0/5 (1 vote cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: +1 (from 1 vote)
ঈদ, 5.0 out of 5 based on 1 rating

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৪ টি মন্তব্য (লেখকের ৮টি) | ৬ জন মন্তব্যকারী

  1. ডা. দাউদ : ২০-০৮-২০১২ | ১:৩০ |


    আসসালামুয়ালাইকুম আপা
    ঈদের শুভেচ্ছা

  2. ছন্দ হিন্দোল : ২০-০৮-২০১২ | ২:২১ |

    সালাম,
    চাঁদ রাতের শুভেচ্ছা দাদা।
    Moon Rose Rose

  3. মুহাম্মদ সাঈদ আরমান : ২০-০৮-২০১২ | ১১:২০ |

    ধনী গরিব আজ ধুয়ে মুছে
    হয়ে যাক লীন।
    ঈদের খুশি হয়ে থাক
    অনাবিল অমলীন।
    সাম্যের আবেদন।
    আসসালামু আলাইকুম আপু।
    ঈদ মোবারক

    • ছন্দ হিন্দোল : ২১-০৮-২০১২ | ২:৩১ |

      সালাম,
      অনেক দিন পর আপনার আগমন আমার ঈদের আনন্দ মনে হয় একমাত্রা বেড়ে গেল।
      ঈদ আনন্দে কাটুক ,শুভ কামনা ভাইয়া ।
      ঈদ মুবারক।

    • ছন্দ হিন্দোল : ২১-০৮-২০১২ | ৩:২৬ |

      ধন্যবাদ ভাই হারুন।
      স্বাগতম নীড়ে,
      ঈদের শুভেচ্ছা।

  4. ছন্দ হিন্দোল : ২১-০৮-২০১২ | ৩:২১ |

    খালিদ ভাই সালাম
    ঈদ মুবারক,
    আপনার কমেন্টটি কি ভাবে যেনো হারিয়ে ফেলেছি বড়ই দু:খ হচ্ছে।
    জবাবে ক্লিক করতে গিয়ে কি হয়ে গেলো বুঝতে পারলামনা।
    ঈেদর শুভেচ্ছা ভাবী ও মা মণিদের জন্য্।
    শুভ কামনা সব সময়।

    • মোঃ খালিদ উমর : ২১-০৮-২০১২ | ৯:৫৭ |

      কি যেন লিখেছিলাম। দুর্ঘটনার পর আজ ঈদের দিনেই প্রথম বের হয়েছি নামাজের জন্য। বসে নামাজ আদায় করেছি। তারপরে সাহস করে আপনার ভাবীর সাথে একটু বেড়াতে বের হয়েছিলাম। রাতে ফিরে এসে আপনার ছড়াটা দেখে খুব ভাল লেগেছিল তাই এক গোছা জাফরানি শুভেচছা জানিয়েছিলাম। তা কেমন ঈদ করেছেন, নিশ্চয়ই আনন্দে ভরা! সবার জন্য আমি যেমনটি আশা করেছিলাম!

    • ছন্দ হিন্দোল : ২২-০৮-২০১২ | ৪:২১ |

      সালাম । আলহামদুলিল্লাহ,খুব ভালো লাগলো জেনে ঈদের নামাজ পড়তে পেরেছেন ।
      আল্লাহর রহমত আর পরিবারের সহমর্মিতা অনেক বড় শক্তি
      নিরবে কাজ করে এই রকম সময়ে ।মনে জোর পাবেন ইনশাল্ল্হ সেরে উঠবেন তাড়াতাড়ি।
      আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আল্লাহর সাহায্যে পরিস্হিতি সামাল দিতে পেরেছেন,
      ভাবী মামুণিদের আর একবার সালাম ধন্যবাদ। আমরা ও ফিরে পেলাম একজন শুভাকাঙ্খী।
      মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
      রোজার শেষের দিকে জ্বর কাশি হয়েছিলো এখন একটু ভালো।
      ঈদ কেটেছে আলহামদুলিল্লাহ।
      আপনিও ভালো থাকবেন।
      ঈদের শুভেচ্ছা দাদা।

    • ছন্দ হিন্দোল : ২২-০৮-২০১২ | ৫:১৮ |

      বি দ্রা: জাফরানি ফুলের জন্য অনেক ধন্যবাদ Smile
      এই জাফরানি ফুল আর স্যাফরন কি একই ফুল ?আমি এর আগে কখনো দেখি নি।
      যেটা জর্দার রং ফুড কালার হিসাবে ব্যবহৃত হয়?
      শুভেচ্ছা আবারও।

  5. সেতুবন্ধন : ২১-০৮-২০১২ | ৩:২৬ |

    ঈদ মোবারক বড়াপা।
    সুন্দর কবিতা। চমতকৃত হলাম পড়ে।

  6. ছন্দ হিন্দোল : ২১-০৮-২০১২ | ৬:৫৩ |

    ঈদ মুবারক। ভালো লাগলো ভাইয়া ঈদের দিনে পেয়ে।
    সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
    অনেক অনেক শুভ কামনা।

  7. আহমাদ ইউসুফ : ২২-০৮-২০১২ | ১৮:২৭ |

    ঈদ মোবারক দিদি।
    ভালো লেগেছে।

    • ছন্দ হিন্দোল : ২৩-০৮-২০১২ | ২:১৯ |

      ধন্যবাদ ভাইয়া।
      ঈদের শুভেচ্ছা রইলো। Rose