শনিবারের সকালের আলো

শনিবারের সকালের আলো

হামদ:-

পাহাড় পর্বত নদী নালা, খাল বিল
সবই তোমার সৃষ্টি খোদা, সবাই তোমার দান!!
সবুজ শ্যামল সুফলা মাঠ
মরুর পাশেই মিঠা পানির ঝরণা
সবই তোমার সৃষ্টি খোদা, সবাই তোমার দান!!
আকাশ জুড়ে তারার মেলা
দিন রাতের এই যে খেলা,
সবই তোমার সৃষ্টি খোদা, সবাই তোমার দান!!

নাত:-

তোমার ছোঁয়ায় মরুর বুকে, শুষ্ক বৃক্ষে সবুজ পাতায় ঢাকে
সেইতো তুমি প্রিয় নবী[সাঃ],
শেষ বিচারে পাই যেন সাফায়েত তোমারই!!

তোমার মাথায় মেঘের ছায়া, তপ্ত মরুর রৌদ্র ঢাকে
সেইতো তুমি প্রিয় নবী[সাঃ],
শেষ বিচারে পাই যেন সাফায়েত তোমারই!!

গাই সাম্যের গান:-

কষ্ট জড়া বিশ্বজুড়ে, হত্যা খুন রাহাজানি
আহার বস্ত্রের অভিশাপে, মরছে মানুষ অনাহারে।।
ভাই ভাই শত্রু এখন, গুপ্ত মরন হর হামেশা
স্বপ্নগুলো যাচ্ছে পুড়ে, দাবানলের হিংস্র আগুনে।।

কষ্ট জরা হিংসা ভুলে, স্বপ্ন খুঁজি আকাশ দেখে
হাত মিলাই ভাইয়ের কাঁধে,ক্রোধ গুলো পিছে ফেলে।।
প্রজাপতির স্বপ্ন ডানা, রংধনুর ঐ রং এ আঁকা
ছড়িয়ে দেই সূর্যের আলোয়, ভালোবাসা স্বপ্ন মুঠোয়।।

1419@27 শ্রাবণ, বর্ষাকাল।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুহাম্মদ সাঈদ আরমান : ১১-০৮-২০১২ | ১৩:৩৫ |

    এক সাথে তিনটা গান !
    পড়ে অনেক ভাল লাগল। শুভকামনা কবি

  2. মুক্তিযোদ্ধা : ১১-০৮-২০১২ | ১৩:৫৮ |

    দোস্ত আর যেনো অবহেলা করোনা। চরম লিখা লিখেছো।

  3. চারুমান্নান : ১১-০৮-২০১২ | ১৪:১১ |

    দোস্তের ভালোবাসায় সিক্ত হলাম,,,,,,,,,,,,,

  4. সেতুবন্ধন : ১১-০৮-২০১২ | ১৫:০৮ |

    তোমার মাথায় মেঘের ছায়া, তপ্ত মরুর রৌদ্র ঢাকে
    সেইতো তুমি প্রিয় নবী[সাঃ],

    কষ্ট জরা হিংসা ভুলে, স্বপ্ন খুঁজি আকাশ দেখে
    হাত মিলাই ভাইয়ের কাঁধে,ক্রোধ গুলো পিছে ফেলে।।
    প্রজাপতির স্বপ্ন ডানা, রংধনুর ঐ রং এ আঁকা
    ছড়িয়ে দেই সূর্যের আলোয়, ভালোবাসা স্বপ্ন মুঠোয়।।

    সুন্দর সুন্দর কথার মালা!

  5. বিষণ্ণময়ী : ১১-০৮-২০১২ | ১৫:৪৭ |

    সাম্যের গানটা বেশ লিখেছেন।