আমি দেখব না আর পিছন ফিরে
আমি দেখব না আর পিছন ফিরে,
উঠুক বেলা
আর নাই উঠুক, দমকা হাওয়া দেই ছুঁয়ে
স্বপ্ন বুনা সমুখ পথে,
আঁধার নেমে আসে।
সেই আঁধারে
ফুটবে চাঁদ, জ্বলবে জোনাক
আঁধার জানান দেয়,
অন্য মনে ময়ূর পেখম সাঁজ।
এই আঁধারে
পথ ভুলা পথিক, খুঁজে ফিরে শিকড় চিহ্ন
অগ্রজের পায়ের ছাপ আঁকা,
বিনি সুতায় গাঁথা মালা।
১৪১৮@২৭ ভাদ্র, শরত্কাল
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



ওস্তাদ এই সক্কাল বেলাতেই শিকড় খুঁজতে ইচ্ছে অইলো ক্যান। কিরাম আচেন?
সালাম গুরু, শরীরটা কেমন কেমন যাচ্ছে যেন
বেশ লিখেছেন।

ধন্যবাদ

সুন্দর সুন্দর লিখা উপহার দেবার পর বন্ধু আমি দেখব না আর পিছন ফিরে
বন্ধু তোমায় নিয়মিত চাই। 
এই কথাটাই যেন সত্য হয়ে আসে।
পিছন ফিরে দেখা দরকার নাই বড় ভাই, সামনে অনেক লম্বা সময়
এই আঁধারে
পথ ভুলা পথিক, খুঁজে ফিরে শিকড় চিহ্ন
অগ্রজের পায়ের ছাপ আঁকা,
বিনি সুতায় গাঁথা মালা।
সুন্দর। সুন্দর। অভিনন্দন।
সুন্দর লিখেছেন ।
শুভকামনা ।