হউক সে পথের বাঁকে।
হউক সে পথের বাঁকে।
এইতো সেদিন,
অফিস বিড়ম্বনার পথের বাঁক ছেড়ে
হাটছিলাম এক নতুন পথ ধরে।
আর সেই পথেই দেখা হল অচেনা এক বন্ধু সাথে
মুখখানা বড্ড চেনা চেনা লাগছিল,
সে কি কিশোর বন্ধু ছিল? ভাবতে পারছি না,
পথের ধুলার উপর যেন ভেসে উঠল বন্ধুদের
এক ঝাঁক স্মৃতির মুখাবয়ব।
হ্যাঁ,না, প্রশ্নের মুখোমুখী হতেই সে বাদ গেল
বন্ধুদের তালিকা থেকে;
তবু সে আমার কোন এক বন্ধুর!
ঠিক যেন ঐ বন্ধুটার হবুহুব অবয়ব;
তাইতো এত চুলচেরা হিসেবের রাফখাতায়
করছি আঁকিবুকি।
প্রজন্মের সময় পেষা সৃজন, কালের অহমিকায়
আমি আমরা গুহা শৃঙ্খল ভেঙ্গে নেমেছিলাম পথে
সেই পথের আকড় সময়ের ডানপিটে তন্দ্রায়
খুঁজে ফিরে আজও সেই বন্ধুরে?
সে যে আমার বন্ধুর মত
ঐ যে, ঐ বন্ধুর সহজাত প্রজন্ম হয়তো
তাই হাত মিলালাম, হূদয় ছোঁয়া সমীহ,
এসো বন্ধু বুকে!
মানুষ আমরা সবাই বন্ধু স্বজন
হউক সে পথের বাঁকে।
১৪১৮@১১ আষাঢ়,বর্ষাকাল



প্রজন্মের সময় পেষা সৃজন, কালের অহমিকায়

আমি আমরা গুহা শৃঙ্খল ভেঙ্গে নেমেছিলাম পথে
সেই পথের আকড় সময়ের ডানপিটে তন্দ্রায়
খুঁজে ফিরে আজও সেই বন্ধুরে?
শুভকামনা


প্রজন্মের সময় পেষা সৃজন, কালের অহমিকায়
আমি আমরা গুহা শৃঙ্খল ভেঙ্গে নেমেছিলাম পথে
সেই পথের আকড় সময়ের ডানপিটে তন্দ্রায়
খুঁজে ফিরে আজও সেই বন্ধুরে?
আমারও মনের কথা তাই
এক সময় কত্তো অসম্ভব কে সম্ভব করেছি এই বন্ধুদের নিয়েই
আজ কত্তো সম্ভাবনা ভেস্তে যায়……………………………………………
অনেক ধন্যবাদ মান্না ভাই
অনেক ধন্যবাদ



আমি আমরা গুহা শৃঙ্খল ভেঙ্গে নেমেছিলাম পথে
সেই পথের আকড় সময়ের ডানপিটে তন্দ্রায়
খুঁজে ফিরে আজও সেই বন্ধুরে?
ধন্যবাদ ভাই


শুভেচ্ছা

ধন্যবাদ ভাই,আমার শুভ কামনা
