কবিতার ফসিল আসবে হেঁটে হেঁটে
শ্রেণী বৈষম্যের চর্তুকোণে
বিন্দুর ছোট্ট অবস্থানে,
কবিতা পাড়া! আঁতলে পাড়া!
সংশয়, দ্বিধা, আর প্রকট আত্মীক যন্ত্রণা বুকে
এখন কবিতার মানুষগুলো ব্লগে হাফ ছেড়ে বাঁচে।
ব্যাগ ঝুলানো দ্বার আজ উম্মুক্ত
তবু কোথায় যেন,
অমসৃণ খটকা লেগেই থাকে, কাঁচ ভাঙার মত
জোড়া লাগানোর অপচেষ্টা
খরায় যতই নদীর কষ্ট হউক
তবু সে আশায় বাঁচে, আসবেই শ্রাবণ উতল ঢেউ
ফিরে আসবে যৌবন;
সময় চুঁয়ে চুঁয়ে,
কবিতার ফসিল আসবে হেঁটে হেঁটে
কবিতার সঙ্কটকালে, বৈষম্যের টুটা মাস্তুল রশি
ধরবে টেনে কবিতার নাঙ্গা হাত।
১৪১৮@ ৯ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



ব্যাগ ঝুলানো দ্বার আজ উম্মুক্ত
তবু কোথায় যেন,
অমসৃণ খটকা লেগেই থাকে, কাঁচ ভাঙার মত
মান্নান ভাই গ্রীস্মের আম-কাঠালের শুভেচ্ছা নিন। কেমন আছেন?
জোড়া লাগানোর অপচেষ্টা
খরায় যতই নদীর কষ্ট হউক
তবু সে আশায় বাঁচে, আসবেই শ্রাবণ উতল ঢেউ
ফিরে আসবে যৌবন;
সময় চুঁয়ে চুঁয়ে,
কবিতার ফসিল আসবে হেঁটে হেঁটে
কবিতার সঙ্কটকালে, বৈষম্যের টুটা মাস্তুল রশি
ধরবে টেনে কবিতার নাঙ্গা হাত।
আপনার কবিতাটা মন ছুয়ে গেল। ভাল লাগল। শুভ কামনা।
চারু ভাই,
আপনার যত লেখা পড়েছি তার মাঝে এটা অন্যতম একটা ভালো লেখা। শেষ লাইন কয়েকটি এক্কেবারেই অসাধারন।
আমার ভালোবাসা জানবেন


অনেক কবিতার মধ্য এইটা
দিলাম
পুরা পাঙ্খা হইলাম
পুরা
সময় চুঁয়ে চুঁয়ে,

কবিতার ফসিল আসবে হেঁটে হেঁটে
কবিতার সঙ্কটকালে, বৈষম্যের টুটা মাস্তুল রশি
ধরবে টেনে কবিতার নাঙ্গা হাত।
কবিতার ফসিল আসবে হেঁটে হেঁটে …
