কৃঞ্চগহবরে নন্দন ভালোবাসার ভ্রূণ

কৃঞ্চগহবরে নন্দন ভালোবাসার ভ্রূণ

সেদিন বোশেখ,
চাঁদের জ্যোস্না ছিল আমার পাশে
পাশ ফিরে চাইতেই
স্বপ্ন সজারু উঁকি মেরে বাউল পথে হাটে
ঘুমের নেশায় স্বপ্ন বানে,
কাঁঠাল চাঁপার সুবাস বিলায় রাতের পাঁজা
ডুব সাঁতারে আঁধার বিলীন হয় নিঃস্ব করে

ঐ দুরে পাহারায় জেগে রয় প্রভুভক্ত কুকুরটা
থেকে থেকে ‍বিরহী কান্না, নাকি আঁধার তাড়ানোর ডাক
বুঝা যায় না;
হতুম পেঁচার মোহনীয় ডাকে কাতর হয় রাত
ফিরে পেতে চায় আঁধারে যত চাওয়া
বেহুলার মত ভেলায় ভেসে ভেসে,
মৃত্যুর কাছে প্রাণ ভিক্ষা চায় বিনিময়ে সবটুকু

ভালোবাসার অঙ্গরি একমাত্র চিহূ শরীরের
শুধু প্রাণের জন্য শরীর বিষর্জন
অহনার আলো চেয়ে,
আঁধার তার সব করেছে লুন্ঠুন
উপবাসি দিগন্ত মাঠের আকাশে বিলীন হওয়ার স্বপ্ন
তারা করে ফিরে,
যদি পাই প্রাণ
কৃঞ্চগহবরে নন্দন ভালোবাসার ভ্রূণ

১৪১৮@১৩ বৈশাখ,গ্রীষ্মকাল

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 3.0/5 (2 votes cast)
VN:F [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)
কৃঞ্চগহবরে নন্দন ভালোবাসার ভ্রূণ, 3.0 out of 5 based on 2 ratings

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. ডা. দাউদ : ০২-০৫-২০১১ | ১১:২৬ |

    ভালোবাসার অঙ্গরি একমাত্র চিহূ শরীরের
    শুধু প্রাণের জন্য শরীর বিষর্জন
    অহনার আলো চেয়ে,
    আঁধার তার সব করেছে লুন্ঠুন
    উপবাসি দিগন্ত মাঠের আকাশে বিলীন হওয়ার স্বপ্ন
    তারা করে ফিরে,
    যদি পাই প্রাণ
    কৃঞ্চগহবরে নন্দন ভালোবাসার ভ্রূণ

    Clover
    পুলকিত হলুম প্রিয়
    অভিনন্দন Clover Clover Clover Clover

  2. মুরুব্বী : ০২-০৫-২০১১ | ১১:২৯ |

    অপূর্ব এবং অসাধারন মাপের লিখা উপহার দিয়েছো বন্ধু।
    যখন তুমি বলে ওঠো … মোহনীয় ডাকে কাতর হয় রাত
    ফিরে পেতে চায় আঁধারে যত চাওয়া
    বেহুলার মত ভেলায় ভেসে ভেসে,
    মৃত্যুর কাছে প্রাণ ভিক্ষা চায় বিনিময়ে সবটুকু।

    অভিনন্দন। Yes

    • চারুমান্নান : ০২-০৫-২০১১ | ১২:০২ |

      সোনালু ফুলের শুভেচ্ছা বন্ধু !!!অনেক অনেক ভালোবাসা!!! Rose Heart Heart Clover Clover

  3. চারু : ০২-০৫-২০১১ | ২০:০৪ |

    সুন্দর এবং কাব্যিক।