আকাশে কালো মেঘ দেখে
চিৎকার করে উঠল আদম মালিক
-”বৃষ্টি হবে, বৃষ্টি হবে”
তিনশত বিঘা জমি পড়ে আছে রাস্তার ধারে
মঙ্গায় খেয়ে গেছে ধান
টানাটানি পড়েছে চারজনের সংসার
রাজকীয় ডানা মেলে উড়ে উড়ে
মেঘ চলে যায় দূর থেকে দূরে-
বহুজাতিক বেনিয়ারা মেঘকেও কিনে নিয়েছে।
মানুষ জিম্মি হয়ে আছে
মৃত্যুর খবরও জানতে পারে না
সৃষ্টির খবরগুলো সব সৃষ্টি করা
সকালে দরজার নিচ দিয়ে বার্তা আসে
-রংচং মেখে।
সংবাদপত্র থেকে শুরু করে -জমি
তারপর মেঘকেও কিনে নিয়েছে তারা
বাতাসকেও, মেঘদূতকেও-
বাঘা বাঘা সম্পাদক কিনেছে
নতুন পথের দ্রষ্টা মেধাবীদেরেকেও
তরুণরা এখন গোলাম হওয়ার জন্যই মেধায় ধার দিচ্ছে-
হারিয়ে যাচ্ছে নতুন পথের স্বপ্ন,
একদিন হয়তো দেশটাই কিনে নেবে তারা
মাফিয়া শাসনে হারিয়ে যাবে গণতন্ত্রের স্বাধীণতা
দেশজুড়ে তখন মঙ্গা হবে
নয়তো দেশটাই ভেসে যাবে বর্ষার প্লাবনে!
আদম মালিকের মতো হাহাকার করবে কোটি কোটি মানুষ
চিৎকার করে মরবে দেশের মানুষ
বেনিয়ার দল তখন চিৎকারকেও কিনে নেবে!!



হায়রে মাফিয়া
বুঝলেন তো কারা এই মাফিয়া !