সুখ নেই- সব চোখে বিষণ্নতা
কারো চোখে হতাশা, স্বপ্ন বিক্রির যাতনা
কেউবা তখন চোখে মাখে স্বপ্ন ছোঁয়ার আশা
ব্যস্ত চোখ খুঁজে ফেরে আরো আরো ব্যস্ততা
কিছু চোখে কামনা- সোডিয়াম রাস্তা
আর- কারো কারো চোখে শুধু নগ্ন ধান্দা
সন্ধ্যার ক্যাম্পাস। ঢাকার রাস্তা।
বাজারের মতো ভীড়ে এলোমেলো পা
চোখে চোখে হয় শুধু নগদ লেনা-দেনা
চারপাশে লালসা। যুগল চোখে ব্যর্থতার যন্ত্রণা।
সবখানে শুধু স্বপ্ন ছড়ানোর প্রতারণা..
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



লেখার মাঝখানে / এটা কেন ভ্রাতা
জীবনের মাঝেও মাঝে মাঝে /////////////////// চলে আসে যে…
আসলেই সব জায়গায় স্বপ্ন ছড়ানো প্রতারণা।
বেশ ভাল লিখেছেন।
জীবন যখন যেমন..!
ধন্যবাদ বিষণ্নময়ী।
চারপাশে লালসা। যুগল চোখে ব্যর্থতার যন্ত্রণা।
সবখানে শুধু স্বপ্ন ছড়ানোর প্রতারণা..
বেশ ভাল লাগলো…