যৌবনের তুমি রুপসী চাঁদ প্রিয় বৈশাখ তুমি এসো কাছে

স্মৃতি চারণ।

আবহমান বাংলার প্রত্যেকটি মানুষের মাঝে শত ব্যস্ততার পরেও আজ যে আনন্দের ঢেউ খেলা করে চলছে সেই আনন্দ আর অন্যকিছু নয় এই আনন্দ উৎসব এক পহেলা বৈশাখকে ঘিরে। সকল শ্রেনী পেশার মানুষ যাকে বরন করে নিতে উন্মুখ হয়ে আছে। গোটা জাতি আজ সাজবে নতুন কাপড়ে গোটা জাতি যেখানে জাগবে সকল প্রকারের জীর্ণতাকে উপেক্ষা করে। এইতো আর কিছুক্ষন আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, এদেশের প্রত্যেকটি শহরে, বন্দরে, গ্রামে এবং গঞ্জে আজ বাংলার নারীরা সাজবে নতুন বৈশাখি সাজে। তার পাশাপাশি নানান বাহারি রঙ্গের উন্মুক্ত মঞ্চগুলো নতুন ভাবে জেগে উঠবে তার প্রিয় সাজে প্রিয় রুপ ধারন করে। জীবনের বেশকিছু বছর আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে নানান ভাবে উপভোগ করে এসেছি প্রিয় বৈশাখ। খুব ভালো লেগেছে যার প্রানের ছোঁয়ায় পরশ বুলে গেছে আমার মনের গহিন অরণ্য। যেখানে ফুটে চলছিল অঘোষিত ভাবে নিকট আনন্দের নবরূপা ফুলগুলো। তারপরেও যেন তার মাঝে থেকে গেছে কিছু অপ্রাপ্তি, থেকে গেছে কিছু শুন্যতা। একদিন এই সকল শূন্যতার ভাবা উদ্বেগ গুলো কাটিয়ে আমার মাঝে চলে আসে নতুন এক বৈশাখ। তাকে আমি ধারন করি তাকে আমি বরন করি আমার বুকের গভীরে আমার আষ্টেপৃষ্ঠে খুব সাবলীল ভাবে জড়িয়ে থাকে সেইদিন সেই সব সুন্দর মুহুর্ত আর স্মৃতিগুলো যাকে বারবার ফিরে পেতে চায় আমার ছোট্ট একটি মন। কিন্তু সেতো আর প্রতিদিন ফিরে আসে না আমাদের মনের আলো গুলোকে ফুটিয়ে দিতে, সেতো প্রতিদিন ফিরে আসে না আমাদের নিবৃত মনকে সুন্দর গোলাপ ফুলের মতো উজ্জল করতে। তার জন্যে যে একটি বছর খুব অধির হয়ে অপেক্ষা করতে হয়। আমার প্রিয় সেইদিনের জন্যে। কিন্তু আমার স্মৃতিতে যে বৈশাখ সবচেয়ে বেশি আনন্দ দেয় সে হলো বিগত বছরের উদযাপন করা পহেলা বৈশাখ। সেখানে আমরা অনেকে এসেছিলাম। ছোটবেলার কোনো বন্ধু বান্ধব নয়, স্কুলও কলেজ লাইফের ও কোনো বন্ধুদের নিয়ে নয়। তারা সবাই নতুন, সবাই সবার অপরিচিত, ভার্চুয়াল জগতের লেখক লেখিকা সবাই, কিন্তু এই ভার্চুয়াল জগতের মধ্য থেকে বেরিয়ে এসে নতুন একটি নজির স্থাপন করেছি আমরা যা আমাদের সকলে অপরিচিত চেহারার মধ্যে থেকে বের করে এনেছে সামনাসামনি যা কিনা একটা স্বপ্নের চেয়েও কঠিন বাস্তব। সেদিন আমরা অনেকেই ছিলাম সবাই সবার প্রতি যে প্রেম ভালোবাসা দিয়ে আকৃষ্ট করেছে সবাই সবার মন তা হয়তো কেউ অনেকদিন মনে রাখবে, অথবা তা হয়তো কেউ অনেকদিন মনে রাখবে না। কিন্তু আমি মনে রাখবো যতদিন বেঁচে থাকবো। নতুন পুরাতন পরিচিত অপরিচিত যারা আমাদের সঙ্গে এক ভার্চুয়াল জগতে মিলিত হয়েছেন লেখার মাধ্যমে, কথার মাধ্যমে। তাদেরকে আমার অনুরোধ আসুন আজ আবার আমরা মিলিত হই সেই নতুন ঠিকানায় নতুন আনন্দে, নতুন করে হাল ধরতে সেইসব স্বপ্নগুলোকে সাজিয়ে তুলতে যে স্বপ্নগুলো বারবার শুধু মনের মধ্যে আঘাত করতো। শত ব্যস্ততা যেখানে আমাদের ঘরের মধ্যে আটকে রাখতে পারবেনা যেখানে শত দুঃখ আমাদের ছুঁতে পারবেনা। সবাই সবার সাথে দেখা করবে কথা হবে।

উৎসর্গ প্রিয় মুরুব্বী জামান ভাইয়া এবং প্রিয় জিয়া ভাইয়াকে
যারা আমাকে যথেষ্ট স্নেহ করেন। ভালোবাসেন সুন্দর দৃষ্টিতে।

তুমি তুমিই হে প্রিয় বৈশাখ।
+————+
তুমি দুঃখে পারো হাসাতে
তুমি সুখে পারো ভাসাতে
এসো হে বৈশাখ তুমি এসো কাছে
চিরদিন থেকো ভালো মন্দে
আমরা পারিনা তোমায় কাঁদাতে।
তুমিই পারো হে প্রিয় হারাতে
তুমিই পারো হে প্রিয় ফেরাতে
আর পারো নড়া চড়া করাতে।
১৩-এপ্রিল-২০১১// রাত্রিঃ ১২:১৮মিঃ ০১:০৬মিঃ

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 3.4/5 (5 votes cast)
VN:F [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)
x:যৌবনের তুমি রুপসী চাঁদ প্রিয় বৈশাখ তুমি এসো কাছে, 3.4 out of 5 based on 5 ratings

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ১৩ জন মন্তব্যকারী

  1. ডা. দাউদ : ১৩-০৪-২০১১ | ২:০৮ |

    তুমি দুঃখে পারো হাসাতে
    তুমি সুখে পারো ভাসাতে
    এসো হে বৈশাখ তুমি এসো কাছে
    চিরদিন থেকো ভালো মন্দে
    আমরা পারিনা তোমায় কাঁদাতে।
    তুমিই পারো হে প্রিয় হারাতে
    তুমিই পারো হে প্রিয় ফেরাতে
    আর পারো নড়া চড়া করাতে।

  2. কাজলাদিদি : ১৩-০৪-২০১১ | ২:৪১ |

    অনেক অভিনন্দন প্রিয় । অতলান্ত শুভেচ্ছা রইল ।
    শুভ হোক তবে পহেলা বৈশাখ ।
    Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

  3. ছায়েদা আলী : ১৩-০৪-২০১১ | ৫:২৫ |

    তুমিই পারো হে প্রিয় হারাতে
    তুমিই পারো হে প্রিয় ফেরাতে
    আর পারো নড়া চড়া করাতে। ” Smile Smile
    ভালো লাগলো সুন্দর স্মৃতি চারণ ।

  4. ছন্দ হিন্দোল : ১৩-০৪-২০১১ | ৮:১৯ |

    স্মৃতি অমলিন। Rose Smile Rose

  5. জামান আরশাদ : ১৩-০৪-২০১১ | ১১:০০ |

    স্মৃতি অমলিন।

  6. জ.ই মানিক : ১৩-০৪-২০১১ | ১২:১৬ |

    অনেক সুন্দর,শামিম ভাই।
    শুভ কামনা নিরন্তর।
    Rose Rose

  7. নেটপোকা : ১৩-০৪-২০১১ | ১৪:০৮ |

    নিজস্ব অনুভূতিগুলো আপনি খুব সুন্দর করেই ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ও শুভকামনা।

  8. আনন্দময়ী : ১৩-০৪-২০১১ | ১৬:০৭ |

    শুভ নববর্ষ

  9. পাশা : ১৩-০৪-২০১১ | ১৬:২০ |

    সুন্দর হোক আপনার প্রতিটি দিন। শুভ নববর্ষ

  10. মুরুব্বী : ১৫-০৪-২০১১ | ১১:৩৫ |

    শুভ নববর্ষ। Smile