প্রিয় ব্লগার বন্ধুগন,
আপনারা সবাই অবগত আছেন যে, আগামী ২৬ জানুয়ারী ২০১২ তারিখে ব্লগারস ফোরাম আয়োজিত বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের মিলন মেলার এই আয়োজনে আপনাদের সকলের অংশগ্রহণ একান্ত ভাবে কাম্য।
ব্লগারস ফোরাম, এবারের পিকনিক উপলক্ষে আপনাদের সকলের জন্য এক উন্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করেছে। আপনারা সবাই জানেন যে, পিকনিকের অন্যতম একটি প্রয়োজনীয় ব্যপার হচ্ছে পিকনিকের ব্যনার। অত্তান্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে এবারের ব্যনার এর ডিজাইন করবেন আপনারা। আজ থেকে শুরু হোল ব্যনার ডিজাইন প্রতিযোগিতা।
আপনাদের ডিজাইন করা ব্যনার দিন এই পোষ্টে আগামী ২২ জানুয়ারী ২০১২ এর মধ্যে। এই ব্যনার ডিজাইন প্রতিযোগিতায় দর্শক বিচারে যে ব্যনার নির্বাচিত হবে, সেই ব্যনার এর ডিজাইন করার জন্য থাকবে ব্লগারস ফোরাম এর পক্ষ থেকে আকর্ষণীয় ও বিশেষ পুরষ্কার। পুরষ্কার দেয়া পিকনিকের দিন।
তাহলে আর দেরি নয়। এখনি শুরু করে দিন ব্যনার ডিজাইন করা, আর মনোনয়ন এর জন্য দিন এই পোষ্টে।
ব্লগারস ফোরাম পিকনিক ২০১২ সম্পর্কে জানতে ক্লিক করুন
ফোরাম আপনাদের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করে।
ফোরাম এগিয়ে চলেছে সবার ঐকান্তিক ভালোবাসায়।
সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন।
শুভ ব্লগিং।




বাহবা বাহবা ভোলা ভুতো হাবা খেলিছে তো বেশ
দেখিব এবার খেলাতে কে হারে কে জিতে!!
আমি ভাই এ সব পারি না তাই আমার এই পুরষ্কার পাবার কোন সম্ভাবনা নেই। তবে যে জিতবে তার থেকে একটু ভাগ …………………………….
মুরুব্বী ভাই কি একখান সফট পাইছে এখন দেখি সবাইকে সাপ্লাই দিতেছে
ভাইজান সূর্য,

আপনি দয়া করে একটা ব্যানার বানাইয়া পিকনিকের জন্য রেডি হোন।
মুরুব্বী, কবে থেকে সাপ্লাই এর ব্যবসা শুরু করলো।
weldone
ও এর লাইগাই তাইলে মুরুব্বী সকাল ১০ ঘটিকায় আমারে সফটওয়্যার আছে কিনা জিগাইতা ছিল!! ভালা
তয় আমি এগুলো কিছুই পারি না
পুরষ্কার টা আমি আর পাইলাম না 
এই ধরনের পোষ্টে মাইনাস চিহ্ন দেয়ার ইমো রাখা হয়না কেনো?? সহজ কাজের প্রতিযোগীতা নাই কঠিন কাজের প্রতিযোগীতা।
বিচারক কে সেইটা তো কন নাই।
বিচারক দুলাভাই

দুলাভাইরে আর কিকি কামে লাগাইবেন আপনারা।
সব কাজেই দুলাভাই থাকবে ইনশাআল্লাহ্, শুধু ……
দুলাভাই এর যা যা কাজ আছে সবই করা হবে দিদি! যাতে করে দিদির কোন আফসোস না থাকে। আহারে আমার সোয়ামীরে কোন দাম দিল না!! মানে ……সেলাই থেকে চণ্ডী পাঠ, সবই হবে।
এর জন্যইতো বলি দুলাভাই আজকাল কম ঘুমায় ক্যান। শালারা এতো কাম করায়। আহারে আমার সোয়ামী জানের উপরে এতো পেরেসার দেয়া কি ঠিক হইহাছে।
কঠিন কাজ। গ্রাফিক্স জানি না।
পুরুস্কারের আশা নাই!
মাথায় হাত!
ও এর লাইগাই তাইলে মুরুব্বী সকাল ১০ ঘটিকায় আমারে সফটওয়্যার আছে কিনা জিগাইতা ছিল!! ভালা
হা হা হা হা ফাস হয়ে গেল